আইসিসির চেয়ারে বসলেন পিসিবির সাবেক সিইও

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খানকে গুরুত্বপূর্ণ পদে বসালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) হিসেবে তাকে নিয়োগ দিয়েছে আইসিসি। গেলো শুক্রবার (২২ এপ্রিল) ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। দীর্ঘ ৮ বছর দায়িত্ব পালন করার পর গত নভেম্বরে পদত্যাগ করেন আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালার্ডিস। তার …

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ৪৩ জন। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। হামলার পর আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, কুন্দুজের ইমাম শাহিব জেলার একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হন। বিস্ফোরণে …

মহাত্মা গান্ধীর আশ্রমে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ দুই দিনের ভারত সফরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী বরিস জনসন হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত সবরমতী আশ্রমে জুতা খুলে প্রবেশ করেন। সবরমতীতে গিয়ে আবেগাপ্লুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ভিজিটরস ডায়েরিতে তিনি লেখেন, ‘এই অসাধারণ মানুষটির আশ্রমে আসতে পারা …

পদ্মা সেতুতে প্রস্তাবিত টোলহার জানুন

ডিবিএন ডেস্কঃ মানুষের কল্পনাতে থাকা একসময়ের পদ্মা সেতু এখন বাস্তব। উদ্বোধনের অপেক্ষায় বাংলার ১৭ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে। তবে দেশের সবচেয়ে দীর্ঘতম এই সেতু পার হতে লাগবে বড় অঙ্কের টোল। পদ্মা সেতুতে প্রস্তাবিত টোলহার কার্যকর হলে বড় বাসে ২ হাজার ৪০০ টাকা এবং …

ঈদ উপলক্ষে কোন রুটে বাস ভাড়া কত জানুন

সিএনবিডি ডেস্কঃ এবার চলতি বছরের ঈদ সামনে রেখে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাসমালিকদের বিরুদ্ধে। তবে এবার ঈদে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়নি। এ জন্য সাধারণ ভাড়া ঈদেও কার্যকর থাকবে। এটি সরকার নির্ধারত ভাড়া। তবে এসি বাসের জন্য এই ভাড়া প্রযোজ্য নয়। এদিকে, এসি বাসগুলোর ভাড়া চাওয়া হচ্ছে প্রায় দ্বিগুণ বলে অভিযোগ করেছে যাত্রীরা। …

নেত্রকোণায় ফেইসবুকে পোষ্ট করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত-২

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার মঙ্গলবারিয়া গ্রামের কাপাসিয়ায় ফেইসবুকে ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে মাহবুব আলম (২৬) কে ছুরিকা ঘাতে গুরুতর আহত করেছে একই গ্রামের মেহেদি (২২) নামের এক যুবক। এ ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কাপাসিয়া রোডে আজাদ মিয়ার দোকানের সামনে ফেইসবুকে ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে মাহবুব আলম …

নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু অস্ত্র বহনে সক্ষম এক নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন তুঙ্গে তখন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরখাঞ্জেলক্স অঞ্চলের প্লেসেতস্ক প্রদেশের একটি লাঞ্চার থেকে মস্কো-সময় বুধবার বিকাল সোয়া ৩টায় প্রথমবারের মতো ‘সারমাত’ নামের ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ …

শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান গাছের সাথে ধাক্কায় চালকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সুজন (২০)। তিনি নেত্রকোনা সদরের বাসিন্দা। এ ঘটনায় গাড়িতে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন। তবে আহত …

নিউমার্কেটে খুলতে শুরু করেছে দোকান, আসছেন ক্রেতা

সিএনবিডি ডেস্কঃ টানা দুই দিন বন্ধ থাকার পর ফের খুলেছে নিউ মার্কেট। স্বাভাবিক হয়েছে সড়কের যান চলাচল। ক্রেতাদের সমাগমও বাড়ছে ধীরে ধীরে। মার্কেট এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, কিছু কিছু দোকান খোলা শুরু হয়েছে। বেলা ১১টার পর অনেক দোকান খোলা শুরু করেন ব্যাবসায়ীরা। …

ওয়াশিংটনকে চীনের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা না করার হুঁশিয়ারি দিল বেইজিং

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে তাইওয়ানকে তার দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে বলেছেন, “নিজের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে চীনের প্রতিরক্ষা সক্ষমতা কতটা শক্তিশালী তা যেন ওয়াশিংটন পরীক্ষা করতে না আসে”। গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। টেলিফোনালাপে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইওয়ান চীনের অংশ এবং এই …