পরিস্থিতি অনুকূলে থাকলে নিউমার্কেট খুলে দেয়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী। তিনি বলেন, ব্যবসায়ীদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। ছাত্ররা নাকি ঢাকা অচল করার ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে নুরুল হক নুররাও রয়েছে। এছাড়া …

নির্বাচন এবং বি এন পি’র ভবিষ্যতঃ

বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র দেড় বছর বাকী রয়েছে। নতুন নির্বাচন কমিশন প্রস্তুত হচ্ছে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের। কিন্তু বি এন পি নির্বাচনে না যাওয়ার ঘোষনা দিয়ে রেখেছে আগে থেকেই। শুধু নির্বাচনে না যাওয়াই না নির্বাচন হতে দিবেনা বলেও হুশিয়ারী দিয়েছে। তাহলে কেমন হবে নির্বাচনের বছরটি! দেশে একটি শক্তিশালী বিরোধী দল জরুরী। এ কথা সরকার …

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- রানীশংকৈলের বলাঞ্চা গ্রামের কমির উদ্দীনের ছেলে নজরুল ইসলাম, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইউনুস আলী ও বদির উদ্দীনের ছেলে সেকেন্দার আলী, উপজেলার …

বনানী কবরস্থানে ক্রিকেটার মোশাররফ রুবেলের দাফন সম্পন্ন

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোশাররফ হোসেন রুবেল। গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৪ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, ক্রিকেটার মোশাররফ রুবেলের জানাজার নামাজ গতকাল মঙ্গলবার তারাবিহ নামাজের পর আনুমানিক রাত …

গাজায় বিমান হামলা চালালো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ গাজায় গতকাল মঙ্গলবার ভোরে খান ইউনিস এলাকার কয়েকটি স্থানে একাধিক জঙ্গিবিমানের সাহায্যে বোমা বর্ষণ করেছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনের বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে। তবে ইহুদিবাদী ইসরাইলি সূত্রগুলো দাবি করেছে, গাজা উপত্যকার পার্শ্ববর্তী ইহুদি উপশহরগুলোতে গতরাতের রকেট হামলার জবাবে বোমাবর্ষণ করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি বায়তুল মুকাদ্দাসে আল-আকসা মসজিদসহ এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর …

সপ্নের পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয়েছে

সিএনবিডি ডেস্কঃ সপ্নের পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গেল সোমবার সন্ধ্যায় সেতুর ৩৬তম স্প্যানে বসানো হয় সর্বশেষ ল্যাম্পপোস্টটি। এর মধ্যে দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে বসে গেল মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট। এসব ল্যাম্পপোস্ট রাতের বেলায় আলোকিত করবে …

সব প্রতিকূলতার মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : তথ্যমন্ত্রী

রাজনীতি ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আজকে সব প্রতিকূলতার মধ্যেও জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে সেটি তুলে ধরবেন। সরকারের সমালোচনা করুন, অর্জনগুলোও তুলে ধরুন। এটি আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। গতকাল সোমবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে …

অনিবার্য কারণে ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার দিবাগত রাত ৪টায় ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অধ্যক্ষের বরাতে এ ঘোষণা দেওয়া হয়। কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক …

ইউক্রেনের ডনবাসে রুশ হামলা শুরু হয়েছে : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে রকেট ও কামানের গোলা বর্ষণের মাধ্যমে হামলা শুরু করেছে রুশ বাহিনী। এর আগে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা ডনবাসে রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ার খবর দিলেও এই প্রথম প্রেসিডেন্ট জেলেনস্কি নিজে বিষয়টির সত্যতা নিশ্চিত করলেন। তিনি এক টেলিভিশন ভাষণে বলেন, তার সরকার এখন একথার সত্যতা নিশ্চিত করছে যে, রাশিয়ার সেনাবাহিনী ডনবাস অঞ্চলে …

একনেকে ৪ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

অর্থ ও বানিজ্য ডেস্কঃ আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের সব টাকা সরকারি খাত থেকে মেটানো হবে। অর্থাৎ এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ঋণ নেওয়া …