কুড়িগ্রামে কুরিয়ার সার্ভিসে বুকিং করতে আসা কার্টুনে মিললো ফেন্সিডিল ও ভারতীয় প্রসাধনী

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রাম জেলা শহরের এক‌টি কু‌রিয়ার সা‌র্ভিসের অ‌ফিসে বু‌কিং করতে আসা কার্টুন থেকে পুলিশ ১৪৯ বোতল ফে‌ন্সি‌ডিল ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করেছে। গতকাল ১৬ এ‌প্রিল শনিবার সন্ধ্যায় শহরের কলেজ মোড়ের “সদাগর এক্স‌প্রেস লি‌মিটেড” নামক কু‌রিয়ার সা‌র্ভিসের অ‌ফিস থেকে এসব মালামাল জব্দ ক‌রে পু‌লিশ। কুড়িগ্রামের  অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর …

কমলগঞ্জে টিউবওয়েল, ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে ১৫ই এপ্রিল সকালে “মাদারিস-মোক্তাদির তরফদার ফাউন্ডেশনের ” পরানধর, মুন্সীবাজার, কমলগঞ্জ তত্ত্বাবধানে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অস্ট্রিয়ার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের স্থায়ী মিশনের কাউন্সিলর তানভীর আহমেদ জুম্মন এর মাধ্যমে “সিলেট বিশেষ দাতাগোষ্ঠীর অর্থায়নে পরানধর গ্রামে জয়ন্ত দাশ ও সরিষকান্দি গ্রামে মিলন শব্দকর কে যথাক্রমে  …

দেড় বছর আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর শহরের একটি বাসায় দেড় বছর ধরে আটকে রেখে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে শহরের একটি বাসার তৃতীয় তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ সময় শ্রীমঙ্গল থানার পুলিশ ওই বাসা থেকে দুই নারীকে আটক করে। তবে অভিযুক্ত গৃহকর্তা …

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সিএনবিডি ডেস্কঃ আজ ১৭ই এপ্রিল (রোববার) ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র …

ভিন্ন স্বাদে হলুদ রঙের তরমুজ চাষে স্বাবলম্বী হওয়ার সুযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার লাঠিটিলার ডোমাবাড়ি গ্রামের সন্তান খোরশেদ আলম ইউটিউব দেখে দেখে হলুদ তরমুজ চাষের জন্য উৎসাহিত হন। এরপর তিনি পরীক্ষামূলকভাবে শখের বসে প্রথমবারের মতো এ তরমুজ চাষ শুরু করেন। এতে তিনি সফল ও হয়েছেন। স্থানীয় সূত্র মতে জানা যায়, খোরশেদ ইউটিউব দেখে উৎসাহিত হয়ে শখের বসে ব্যক্তিগত উদ্যোগে …

কারখানার বিষাক্ত বর্জ্যে ফুলজোর নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে

মোঃ জাহাঙ্গীর আলম, রাজশাহী প্রতিনিধিঃ বগুড়া ও সিরাজগঞ্জ জেলার আন্তঃসীমান্ত নদী করতোয়া এবং বাঙ্গালী বা ফুলজোর। যে নদীটি একপাশে তিস্তা ও অন্য পাশে যমুনা হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই দুই জেলার মানুষের মেলবন্ধন ফুলজোর নদী একসময় বানিজ্যিক রুট হিসেবে ব্যবহৃত হতো এবং এখনও হয়। অথচ এসআর কেমিক্যাল ও মজুমদার প্রডাক্টস এর বিষাক্ত বর্জ্য সরাসরি ফুলজোর নদীতে ফেলায় …

নবাবগঞ্জে বন বিভাগের রাস্তার গাছ চুরি, চোর ধরেও ছেড়ে দিলেন কর্তৃপক্ষ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের দুই ধারে সরকারিভাবে লাগানো গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষের নজরদারির অভাবে এবং চোর আটক করেও ছেড়ে দেওয়ার কারণে রাস্তার গাছগুলো প্রতিনিয়ত চুরি হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। রাস্তার পাশে লাগানো বন বিভাগের গাছ চুরির সময় হাতে নাতে দুই চোরকে আটক করেন স্থানীয় জনতা। এসময় এলাকাবাসীকে মারধর …

রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রশাসন  ও উপজেলা পরিষদের উদ্যোগ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পরিষদ চত্বরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভূঞা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, …

রাশিয়া ও ইউক্রেনের ছবি এবার কানের অফিসিয়াল সিলেকশনে

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র দুনিয়ার গুরুত্বপূর্ণ আয়োজন কান উৎসবের ৭৫তম আসরের অফিসিয়াল সিলেকশনে এবার জায়গা পেয়েছে রাশিয়া ও ইউক্রেনের ছবি। দুই দেশের মধ্যে যুদ্ধ চলমান থাকায় বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে বলেই সবার ধারনা। প্রতিযোগিতা শাখায় স্বর্ণ পামের জন্য লড়বে রুশ পরিচালক কিরিল সেরেব্রেনিকভের “চাইকোভস্কি’স ওয়াইফস”। আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে ইউক্রেনের মাকজিম নাকোঞ্চনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’। …

১৮৩ দিন পর তিন চীনা নভোচারী পৃথিবীতে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশে ১৮৩ দিন থাকার পর পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী। আজ শনিবার তাঁরা উত্তর চীনে অবতরণ করেছেন। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এর মধ্য দিয়ে মানুষসহ পাঠানো চীনের সবচেয়ে দীর্ঘ সময়ের মহাকাশ মিশনের সমাপ্তি ঘটল। তিন নভোচারীর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাঁরা হলেন ঝাই …