ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের তাণ্ডবে ২৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে দক্ষিণ এবং মধ্যাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির প্রভাবে ভারী বর্ষণের সৃষ্টি হয়। এতে ভূমিধস এবং বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রবল বর্ষণের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় এবং ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গত সোমবার এএফপি’র কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। জাতীয় দুর্যোগ সংস্থার …

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট আজ

আন্তর্জাতিক ডেস্কঃ অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ার পর পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে আজ সোমবার (১১ এপ্রিল)। বিষয়টি নিশ্চিত করেন দেশটির ভারপ্রাপ্ত স্পিকার। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশি ও বিরোধী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও তিনবারের …

১৪ এপ্রিল মুক্তি পাবে কেজিএফ ২, লেগেছে অগ্রিম টিকিট বিক্রির ধুম!

বিনোদন ডেস্কঃ নতুন ঝড় আসছে ভারতীয় সিনেমায়। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বহুল প্রতিহ্মীত “কেজিএফঃ চ্যাপ্টার ২”। এদিকে ৭ এপ্রিল থেকে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’র অগ্রিম টিকিট বিক্রির ধুম লেগেছে গত কয়েকদিনেই। টিকিট কেনার জন্য দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। মাত্র ১২ ঘণ্টায় কেবল হিন্দিতেই ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়। গত …

আগামীকাল পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন

আন্তর্জাতিক ডেস্কঃ আগামীকাল সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দেশটির জাতীয় পরিষদের অধিবেশন বসতে চলেছে। ওই দিন স্থানীয় সময় দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অপসারণ করা হয়। ওই সময় পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের নেতা আয়াজ …

মালয়েশিয়ায় একদিনে ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় নতুন করে  করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে শনিবার ১০ হাজার ১৭৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ১৭ হাজার ৭০৬ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, নতুন আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা …

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নিয়ে অপপ্রচার; থানায় অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছে একটি চক্র। একাধিক ব্যক্তি নিজেকে সমাজিক যোগাযোগ মাধ্যমে, অফিস, আদালতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর (দায়িত্ব প্রাপ্ত নয়) ভূয়া পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, সংগঠনের লগো ব্যবহার এবং বিভিন্ন নিয়োগ বানিজ্যসহ অনিয়ম ও দুর্ণীতির সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অপকর্মকারীদের …

আজ থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) দুই কর্মকর্তার অপসারণের দাবিতে আজ রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল শনিবার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম। তিনি অভিযোগ করে জানান, বিআরটিএ’র সহকারী …

চলতি বছর ১০ লাখ হাজীদের জন্য হজের অনুমতি দিল সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বিদেশিদের জন্য হজ বন্ধ থাকলেও চলতি বছর ১০ লাখ হাজীদের জন্য হজের অনুমতি দিয়েছে সৌদি সরকার। দুই বছর কোভিডের কঠোর বিধিনিষেধের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এসএপি এ তথ্য জানিয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, অভ্যন্তরীণ ও বাইরে থেকে আসা হজযাত্রী মিলিয়ে …

ইউক্রেনের কাছে তুরস্কের কম্ব্যাট ড্রোন বিক্রি অব্যাহত রাখায় রাশিয়ার প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের কাছে তুরস্কের পক্ষ থেকে বাইরাকতার কম্ব্যাট ড্রোন বিক্রি অব্যাহত রাখায় প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। তুরস্কের তৈরি বাইরাকতার টিবি-২ ড্রোন মাত্র ৬.২ মিটার লম্বা এবং প্রতিটি ডানা ১২ মিটার দীর্ঘ। এই ড্রোন ১৫০ কেজি ওজন বহন করতে পারে এবং ১৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি ঘন্টায় ২২০ কিলোমিটার বেগে উড়তে পারে। স্থানীয় …

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ইপিজেড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুসহ ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। নিহতরা হলেন-পতেঙ্গা স্টিলমিল এলাকার আবু সালেহ ও তার নয় মাস বয়সী ছেলে আবদুল্লাহ আল সুমিত। আজ শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ইপিজেডের বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হুদা ডিজিটাল বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত …