আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু

শিক্ষা ডেস্কঃ আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হতে যাচ্ছে। চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় দুই বছর যাবত বন্ধ ছিল এ শ্রেণীর ক্লাস। বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় ক্লাস শুরুর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়,  প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন রোববার ও …

ফের বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বানিজ্য ডেস্কঃ দেশের বাজারে ফের স্বর্ণের দাম আরেক দফা বাড়ানো হলো। ২২ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৩১৫ টাকা, যা গতকাল বুধবার (৯ মার্চ) থেকে কার্যকর করা হয়েছে। তবে রুপার দাম বাড়েনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। …

ইউক্রেনে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেনে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন। রোমানিয়ার বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বুধবার (৯ মার্চ) দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বুধবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান এসব তথ্য জানান। এর আগে স্থানীয় মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টায় রোমানিয়ার রাজধানী বুখারেস্ট …

রাশিয়ার তেল-গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার তেল-গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১৩০ দশমিক ১৩ মার্কিন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা রাশিয়া থেকে তেল এবং গ্যাসসহ সব ধরণের জ্বালানি পণ্য আমদানির …

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩ শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই ওই …

ভূয়া পরিচয়ে এনআইডি ও পাসপোর্ট কিভাবে তৈরি করেছিলেন হারিছ চৌধুরী?

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের পাদ্রী-বাংলা রোডে ‘আব্দুল হাফিজ’ নামে‘মাহমুদুর রহমানের’ পিতা পরিচয়ে কোনও ব্যক্তির সন্ধান মেলেনি। মা পরিচয়ে মেলেনি ‘রাবেয়া বেগম’ নামে কোনও নারীর সন্ধান। শ্রীমঙ্গলের পাদ্রী-বাংলা রোডে খোঁজ পাওয়া যায়নি আত্মীয়তার সংযোগও। কিন্তু এই নাম-ঠিকানা দেখিয়েই ‘মাহমুদুর রহমান’ নামে দুইবার (রিনিউসহ) পাসপোর্ট নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল …

সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে করা এক মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সুত্রে জানা গেছে, দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৩৭ লাখ রুপি নিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু পরে তিনি আর সেখানে যাননি। এই অভিযোগে ইভেন্ট প্ল্যানার প্রোমোদ শর্মা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রোমোদ শর্মা অভিযোগে জানিয়েছেন, ৩৭ …

ক্রিকেটে বেশ কিছু নতুন নিয়ম এনেছে এমসিসি

স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের জন্য ক্রিকেটে নতুন নিয়ম আনল ক্রিকেটের নিয়ম প্রচলনকারী সংস্থা দ্য মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আজ বুধবার  (৯ মার্চ) ক্রিকেটের উন্নতির লক্ষ্যে নতুন আরও কিছু নিয়মের পরিবর্তন এনেছে প্রাচীন এই ক্রিকেট সংস্থাটি। এমসিসির আইন প্রণেতা ফ্রেজার স্টুয়ার্ড বলেন, ২০১৭ সালের নতুন নিয়ম প্রকাশের পর, ক্রিকেট খেলায় অনেক পরিবর্তন হয়েছে। কিছু ক্ষুদ্র পরিবর্তন …

আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক সই

জাতীয় ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে দুবাই এক্সিবিশন সেন্টারে এসব সমঝোতা স্মারক সই হয়। সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। পরে এক বিবৃতিতে সমঝোতা স্মারক সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, চারটি …

৭ ই মার্চের ভাষনের তাৎপর্য

১লা মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ করে দেয়। সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পরে প্রতিবাদে। ইয়াহিয়া ক্ষমতা হস্তান্তর করবেনা তা বঙ্গবন্ধু বুঝে গিয়েছিলেন। ১ তারিখেই ছাত্ররা দাবী তুলে স্বাধীনতা চাই। ২রা মার্চ বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তলন করে পাকিস্তানি পতাকা পুড়িয়ে ফেলে। ৩ তারিখে পল্টনের জনসভাতেও লক্ষ জনতার কন্ঠে স্বাধীনতার দাবী প্রতিধ্বনীত হয়। এই দাবী …