ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিরসনে সাঁড়াশি অভিযানে নামছে সরকার

জাতীয় ডেস্কঃ অতি মুনাফার লোভী এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল মজুত করছে। যাদের মধ্যে রয়েছেন-মিলার বা বড় বড় কোম্পানি, পাইকারি ও খুচরা বিক্রেতা। আর মূল্যবৃদ্ধি করতে মিল পর্যায়ে পরিকল্পিত ভাবে গত সপ্তাহ থেকে ভোজ্যতেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সুয়োগ কাজে লাগিয়ে একচেটিয়া ব্যবসা করতে পাইকারি ও খুচরা বিক্রেতারা বাজার থেকে তেল সরিয়ে ফেলেছেন। …

আরেক দফা বাড়লো ডিমের দাম

সিএনবিডি ডেস্কঃ হটাৎ করে রাজধানীর বিভিন্ন বাজার ও অনলাইন শপগুলোতে  ডিমের দাম আরেক দফা বেড়েছে। খুচরা বাজারে প্রতি পিস ফার্মের মুরগির ডিম ১০ টাকা, হালি ৪০ টাকা এবং ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কাওরান বাজারের এক ডিম বিক্রেতা বলেন, আমরা বেশি দামে কিনছি ডিম, দাম আরও বাড়বে। পাইকারিতে আমাদের কেনা পড়ে বেশি তাই খুচরাতেও বেশি …

বিশ্ববাজারে তেলের দাম ১১৮ ডলার ছাড়িয়েছে

সিএনবিডি ডেস্কঃ আন্তর্জাতিক তেলের বাজারে এখন আগুন লেগে গেছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। সংকট চলতে থাকলে আগামী ৩ মাসের মধ্যে এর দাম ইতিহাসে প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১৫০ মার্কিন ডলার ছাড়াবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কাপ্রকাশ করেছেন। খবর-বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের খবর অনুসারে, শুক্রবার (৪ মার্চ) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের …

ইউক্রেন সেনাদের হাতে জিম্মি ৫ বাংলাদেশী

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেন সেনাদের হাতে ৫ বাংলাদেশী জিম্মি হয়েছেন বলে ঢাকায় রাশিয়া দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সম্বলিত এমন খবর প্রকাশ করেছে। শুক্রবার ওই একটি ভিডিওতে দেখা যায়, জিম্মি ওই বাংলাদেশিরা তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন। ভিডিওতে রিয়াদুল মালিক নামে এক বাংলাদেশি তাদের উদ্ধারের আকুতি জানিয়ে বলেন, আমরা ইউক্রেনের একটি ক্যাম্পে আটক রয়েছি। এখানে …

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে জেতার পর এবার সিরিজের শেষ টি-টোয়েন্টি এটি। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় তিনটায় শুরু হয়েছে ম্যাচটি। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানের সহজ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম টাইগার। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ …

ইউরোপীয় জনগণকে রাশিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলার প্রচেষ্টায় জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় জনগণকে রাশিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলার প্রচেষ্টায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেছেন, রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে। তিনি গতরাতে (শুক্রবার রাতে) জুম প্ল্যাটফর্মে ভাষণ দেন যা ইউরোপের বিভিন্ন শহরের জায়ান্ট স্ক্রিনে একযোগে প্রচারিত হয়। ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট আবেগময়ী কথাবার্তা বলে ইউরোপীয় জনগণকে উদ্দীপ্ত করার চেষ্টায় বলেন, আমরা …

নিয়মিত শাকসবজি ও ফলমূল গ্রহণ করুন, দেহে ও মনে সর্বক্ষণ সুস্থ থাকুন

সুস্থ থাকতে প্রয়োজন বিভিন্ন ধরনের পুষ্টি। সুস্থ জীবন যাপনে পুষ্টিকর খাদ্যের (Nutritious food) বিকল্প নাই। রোগ প্রতিরোধেও পুষ্টির প্রয়োজনীয়তা রয়েছে। করোনা মহামারীকালে যেহেতু করোনা প্রতিরোধে কোন চিকিৎসা ব্যবস্থা আবিষ্কৃত হয়নি, তাই চিকিৎসকগণ করোনা সংক্রমণরোধে পুষ্টিকর খাবার গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। এছাড়া দেহের শারীরবৃত্তীয় স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি উপাদান খাদ্যের মাধ্যমে গ্রহণ করা …

লালমনিরহাটে আলোচিত প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের হোতা ঢাকা থেকে গ্রেফতার

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ জেলার কালীগঞ্জের ব্যপক আলোচিত চাঞ্চল্যকর প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার মূল আসামি আঃ রহিম বাদশাকে (৩০) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩ এর গোয়েন্দা টিম। শুক্রবার ৪ মার্চ র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও গনমাধ্যম) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গোপন …

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ারের বাড়িতে শোকের মাতম

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’ রাশিয়ার রকেট হামলার আঘাতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ (২৯) নিহত হয়েছেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ ওয়ার্ডের কদমতলা। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরের ‘এমভি বাংলা সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। সুত্রে জানা গেছে, বরগুনার বেতাগী …

জাতিসংঘে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে কোনো পক্ষেই ভোট দেয়নি বাংলাদেশ

সিএনবিডি ডেস্কঃ জাতিসংঘে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে রাশিয়ার হামলার নিন্দা ও হামলা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাব ১৪১-৫ ভোটে গৃহীত হয়েছে। যেখানে কোনো পক্ষেই ভোট দেয়নি বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারত, চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। তারা সবাই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেইন’ (পক্ষে, বিপক্ষে কোনোটাই নয়) ভোট দিয়েছে। ভোটে …