দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অফিস

আবহাওয়ার খবরঃ আগামী তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক …

আফগানদের ১৯৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ইতোমধ্যেই প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার। আজ তাই টাইগারদের হোয়াইটওয়াশ মিশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি মাঠে গড়ায়। হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ১১তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১১ রানে ফজলহক ফারুকি তাকে সরাসরি বোল্ড করেন। শুরুর এই …

রাশিয়ার সাথে আলোচনায় বসছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন। গতকাল রোববার বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার  লুকাশেংকোর সাথে ফোনালাপের পর নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে দেয়া একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন জেলেনস্কি। তবে বেলারুশ সীমান্তে আলোচনার প্রস্তুতি চললেও ইউক্রেনের কিয়েভ ও কারকিভ শহরে সংঘাত অব্যাহত রয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই শান্তি আলোচনায় বসবে দুই …

শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন সিইসি ও কমিশনারগণ

জাতীয় ডেস্কঃ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক শনিবার সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং ৪ নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেছেন। গতকাল রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাঁদের শপথবাক্য পাঠ করান। ওইদিন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম …

সেনাবাহিনীর পরমাণু ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ন্যাটোর আক্রমণাত্মক বিবৃতির পর পুতিন এ নির্দেশ জারি করেছেন। খবর-রুশ বার্তা সংস্থা স্পুটনিক। বার্তা সংস্থা স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়, ন্যাটোর বিবৃতিতে রাশিয়াকে দেখে নেয়ার হুমকি দেওয়া হয়েছে। ন্যাটো বলেছে, উসকানি ছাড়াই ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে কঠিন মূল্য পরিশোধ করতে …

স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ভারতীয় কচ্ছপ জেলের জালে

খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ভারতীয় কচ্ছপ স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে। ভারতের গবেষণা কাজে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো বিলুপ্ত প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপটি খুলনার দিঘলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের করমজলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, শনিবার খুলনার দিঘলিয়ার এক জেলের জালে কচ্ছপটি ধরা পড়ার পর সেটি প্রথমে পুলিশ উদ্ধার করে। এরপর বনবিভাগের খুলনাঞ্চলের …

নওগাঁর সীমান্তে মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য দিলিপ কুমারকে (৪০) আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। বিজিবি সূত্রে জানা …

নির্বাচন কমিশন

বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সার্চ কমিটির কাছে ৩২২ জনের নাম প্রস্তাব করা হয়েছিল। এদের মধ্য থেকে প্রথমে ৬০ এবং পরে ৫০ জনের নাম নিয়ে আলোচনায় হয়। সেই ৫০ নাম থেকেই ১০ জনের নাম উপস্থাপন করা হয় রাষ্ট্রপতির কাছে। মহামান্য রাষ্ট্রপতি কাজি হাবিবুল আউয়ালকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশনের অনুমোদন …

তেত্রিশ বছর পর পুলিশের নামে থাকা ১ একর জমি উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর থানা পুলিশ অন্যের দখলে থাকা বাংলাদেশ পুলিশের দলিল মুলে থাকা ১ একর জমি উদ্ধার করেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ভুল্লি এলাকায় বাংলাদেশ পুলিশের নামে থাকা ওই জমির সীমানা নির্ধারণ করে একটি সাইনবোর্ড স্থাপন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। জানা গেছে, ১৯৮৯ সালে এলাকার …

মৌলভীবাজারে গনটিকার লক্ষ্যমাত্রার ২৫ হাজারের বেশি টিকা প্রদান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “দেশব্যাপী একদিনে এক কোটি টিকাদান” কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় পুলিশের উপস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশে টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। সকাল থেকে টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। টিকাদান কর্মসূচিকে সফল করার জন্য টিকাকেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল জেলা …