‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে (ভার্চ্যুয়ালি) যুক্ত হয়ে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়ে ৩৮তম এ বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং …

কানাডায় জরুরি অবস্থা জারি করলেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনার বিধিনিষেধের বিরুদ্ধে কানাডায় চলা আন্দোলন দমনে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত ৫০ বছরের মধ্যে এই প্রথম জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক ভাষণে ট্রুডো এ জরুরি অবস্থা জারি করেন। খবর- নিউ ইয়র্ক টাইমস। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে বিপজ্জনক উল্লেখ করে …

ইয়েমেনে অপহৃত ৫ জাতিসংঘ কর্মীর একজন বাংলাদেশী

ডিবিএন ডেস্কঃ ইয়েমেনে অপহৃত ৫ জাতিসংঘ কর্মীর মধ্যে একজন বাংলাদেশী বলে নিশ্চিত করেছে জাতিসংঘ সদর দপ্তরের বাংলাদেশ স্থায়ী মিশন। তিনি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা এ কে এম সুফিউল আনাম। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। আগামী শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা ছিল জাতিসংঘের এই কর্মকর্তার। তার আগেই অপহরণের শিকার হন তিনি। সুফিউল আনাম গত দুই দশক …

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১০০ ডলারে উন্নীত

সিএনবিডি ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার পরিপ্রেক্ষিতেই এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯৫.৫০ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ৯৬.৫৪ …

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

জাতীয় ডেস্কঃ  আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। করোনা পরিস্থিতির কারণে এবার দু’সপ্তাহ দেরিতে আজ শুরু হলো এ মেলা। এছাড়া এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে তাতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে। প্রকাশকরা …

অবশেষে অ্যাম্বাসাডর ব্রিজ ট্রাক চালকদের অবরোধ মুক্ত হলো

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে প্রায় এক সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে কানাডার আন্দোলনরত ট্রাকচালকদের মার্কিন সীমান্তবর্তী ‘অ্যাম্বাসেডর ব্রিজ’ থেকে সরাতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ। মার্কিন আমেরিকা ও কানাডার এক-চতুর্থাংশ পণ্য পরিবহন হয় অ্যাম্বাসাডর ব্রিজ দিয়ে। কিন্তু কানাডায় করোনা মহামারি ঘিরে টিকাগ্রহণ বাধ্যতামূলক করার বিরুদ্ধে আন্দোলনরত ট্রাক চালকদের অবস্থানের ফলে প্রায় এক সপ্তাহ ধরে এ পথে পণ্য পরিবহনে অচলাবস্থা …

আইপিএল-২০২২ঃ নিলামে বিক্রি হওয়া ১০ দলের স্কোয়াডে কারা আছেন?

স্পোর্টস ডেস্কঃ গতকাল রোববার ব্যাঙ্গালুরুতে দুই দিনব্যাপী এবারের আইপিএল নিলামের পর্দা নেমেছে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটার দল পেয়েছেন। এর মধ্যে ৬৭ জন খেলোয়াড় ডাক পেয়েছেন বিদেশি কোটায়। এবারের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ৫৫১ কোটি ৭০ লাখ রুপি খরচ করেছে। নিলামে সবচেয়ে বেশি ১৫ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণ। ভারতীয় …

ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ ঋতুরাজ বসন্ত

মোঃ মোস্তাফিজুর রহমানঃ “আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে এত পাখি গায়, আহা আজি এ বসন্তে বিশ্ব কবির সুরে সুর মিলিয়ে ফাল্গুনের হাত ধরে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এমন বর্ণিল সাজ। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে এসেছে বসন্ত। বসন্ত মানে …

পাচঁ বছর দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতে পারে : বিদায়ী সিইসি

জাতীয় ডেস্কঃ আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয় আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন-“গত পাচঁ বছরে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে গিয়ে হয়তো ছোট-খাট কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে আমি এবং আমার কমিশন চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করতে।” বিদায়ী সিইসি বলেন, গত …

সম্পত্তির ভাগাভাগির দ্বন্দ্বে ১০ ঘণ্টা পর বাবার লাশ দাফন

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ বাবার লাশ খোলা আকাশের নিচে ১০ ঘণ্টা রেখেও বাড়ি ও জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের সুরাহা করা যায়নি। বাবার রেখে যাওয়া সম্পদের ভাগ নিয়ে দুই ভাই ও চার বোনের বাদানুবাদ ও লাশ দাফনে বাধা দেওয়ার এক পর্যায়ে ছুটে আসেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। দীর্ঘ সালিশ বৈঠকে বিরোধ নিরসনের চূড়ান্ত পর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে …