আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৫তম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। এর পর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ, তৃতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি রুপি। গত আসরে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, মোস্তাফিজের ছিল ১ কোটি রুপি। আর এবার সাকিব-মোস্তাফিজ দুজনকেই রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূলের ক্যাটাগরিতে। এবারের …

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

সিএনবিডি ডেস্কঃ দেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। প্রবহমান হিমেল হাওয়ার কনকনে ঠাণ্ডায় বিপাকে এখন নিম্নআয়ের মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীতের দাপট কমানোর চেষ্টা করছেন। আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে শীত কিছুটা কমে গেছে। …

মুম্বাইয়ে বহুতল ভবনের আগুনে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। অগ্নিদগ্ধদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। খবর এনডিটিভির। স্থানীয় সময় আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কের গাঁধী হাসপাতালের বিপরীতে বহুতল ভবনটিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভারতীয় …

বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারের কাছে আছে : ড. হাছান মাহমুদ

চট্টগ্রাম প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বিরুদ্ধে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারের কাছে আছে। নয়াপল্টন অফিসের ঠিকানা দিয়ে তারা লবিস্ট ফার্মের সাথে চুক্তি করেছে। এ কাজের জন্য কিভাবে অর্থ বাংলাদেশ থেকে গেল সেগুলো তদন্ত ও দেখভাল সরকারের যে সমস্ত বিভাগ …

রৌমারীতে গাঁজা গাছসহ বাড়ীর মালিক আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাড়ীতে গাঁজা চাষ করার অপরাধে গাঁজা গাছসহ বাড়ীর মালিককে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (৪৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল বামনের চর এলাকায় অভিযান …

৫ জোড়া জমজ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্কঃ এ এক অসাধারণ ঘটনা। একসঙ্গে ১০ শিশুর জন্ম দেয়া, তাও আবার জমজ। গত ১২ জানুয়ারি সৌদি আরবের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই প্রাকৃতিভাবে ৫ জোড়া জমজ সন্তানের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী এক সৌদি নারী। নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকদের সবাই সুস্থ আছে। …

নিবন্ধনবিহীন আইপিটিভি বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ তথ্যমন্ত্রীর

জাতীয় ডেস্কঃ দেশে যেসব ইউটিউব চ্যানেল ও নিবন্ধনবিহীন আইপিটিভিতে সংবাদ প্রচার করা হয় সেসব বন্ধে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এসব সংবাদ প্রচার …

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সস্ত্রীক করোনায় আক্রান্ত

জাতীয় ডেস্কঃ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল  বুধবার রাতে অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি। এর আগে গত মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ। হাসপাতাল …

ঠাকুরগাঁওয়ে আগুনে বসত বাড়ি পুড়ে ১৩ টি পরিবার চরম দুর্ভোগের শিকার

হুমায়ুন কবির, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পটুয়া পাইকপাড়া গ্রামে বুধবার রাত আনুমানিক ১১ টার সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ পরিবারের অন্তত ৫০ টিরও বেশি টিনসেড এবং বাঁশ চাটাইয়ের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে আরো ১০-১২ টি পরিবার। তবে কোন হতাহতের ঘটেনি। এতে করে পরিবারগুলো চরম …

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্কঃ আইসিসি অ্যাওয়ার্ডস ২০২১ এর অধীনে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণার পর এবার বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী) প্রকাশিত ওয়ানডের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটারঃ মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এর আগে, আইসিসির গতকাল প্রকাশ করা বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পান মোস্তাফিজুর রহমান। ২০২১ …