দেশের যে ১২ জেলা করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে

জাতীয় ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে দেশের ১২টি জেলা। এ ছাড়া মধ্যম ঝুঁকিতে রয়েছে দেশের আরও ৩২টি জেলা। আজ বুধবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, উচ্চ ঝুঁকিতে থাকা ১২ জেলা হলো- ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়। এ ছাড়া …

অভিনেত্রী শিমু হত্যার রহস্য জানালেন এসপি

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর হত্যাকান্ড ঘটানোর রহস্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার। আজ মঙ্গলবার তিনি নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিমুকে হত্যায় তার স্বামী নোবেল ও লাশ গুমের ঘটনায় নোবেলের বন্ধু ফরহাদের সংশ্লিষ্টতার কথা গণমাধ্যমকে জানান। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ওই ঘটনার বিষয়ে ঢাকা …

আফগানিস্তানে ভূমিকম্পে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি) পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশ ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি এএফপিকে বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস …

বিপিএলে করোনার থাবা

স্পোর্টস ডেস্কঃ আর মাত্র ২ দিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে তার আগেই বিপিএলে থাবা মেরে বসল করোনাভাইরাস। যদিও এর মধ্যেই দলগুলো জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। তবে সুরক্ষা বলয়ে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্টে কয়েকজন ক্রিকেটার ও স্টাফের পজিটিভ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী। …

করোনা আক্রান্তদের ২০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত : গবেষণা

জাতীয় ডেস্কঃ বর্তমানে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ২০ শতাংশের দেহে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে বলে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর জেনােম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপােষক (সুপারভাইজার) উপাচার্য অধ্যাপক ডা. মাে. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, কেভিড-১৯-এর জেনােম সিকোয়েন্সিং গবেষণার উদ্দেশ্য এর জেনােমের চরিত্র উন্মোচন, মিউটেশনের ধরন এবং বৈশ্বিক কোভিড-১৯ …

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালীগঞ্জ ও পূবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ২ যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আড়িখোলা ও পূবাইল রেলওয়ে স্টেশনের অদূরে মধ্য চুয়ারিয়াখোলা এবং তালটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ির ইনচার্জ (এসআই) এমাইদুল জিহাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ২ যুবকের পরিচয় পাওয়া যায়নি। …

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেলের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

শিক্ষা ডেস্কঃ চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমানে ওমিক্রনসহ সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলে পরীক্ষার দিনক্ষণে পরিবর্তন আসতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ১-২ …

নৌকাডুবি: মরক্কো উপকূলে শিশুসহ ৪৩ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আফ্রিকার দেশ মরক্কোর দক্ষিণাঞ্চলের তারফায়া উপকূলে উপকূলের নিকটে নৌকা উল্টে ৩ শিশুসহ ৪৩ অভিবাসন নিখোঁজ হয়েছেন। তারা কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ১০ জনকে জীবিত ও দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কামিনানদো ফ্রনটেরাস নামের একটি স্প্যানিস সংস্থা। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) ফরাসি বার্তা …

চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ কেরাণীগঞ্জে উদ্ধার, স্বামী গ্রেফতার

বিনোদন ডেস্কঃ নিখোঁজের একদিন পর চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৪৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মরদেহ নেওয়া হয় ঢাকার মিটফোর্ড হাসপাতালে। গেল দুদিন ধরে নিখোঁজ ছিলেন শিমু ৷ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে …

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

মোঃ জাহাঙ্গীর আলম (রাজশাহী প্রতিনিধি) : বগুড়ায় সদর উপজেলার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মনিষা রহমান স্বর্ণা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত মনিষা নারুলী ধাওয়াপাড়া এলাকার সোহেল রানার মেয়ে এবং চেলোপাড়া ইসলামিক মিশন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে ছাত্রী। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে শহরতলীর আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। স্বর্ণার আত্মীয় জানান, …