আটটি বিভাগীয় শহরে প্রধানমন্ত্রী কর্তৃক ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

জাতীয় ডেস্কঃ দেশের আটটি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের উদ্বোধন করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন …

নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলারডুবি: মা-মেয়েসহ ৪ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির পাঁচদিনের মাথায় ভেসে উঠলো নিখোঁজ ১০ জনের মধ্যে ৪ জনের লাশ। এদের মধ্যে এক পরিবারের ৪ জন নিখোঁজ হওয়া জেসমিন আক্তার নামে এক নারী ও তার মেয়ের মরদেহ রয়েছে। আজ রোববার (০৯ জানুয়ারি) সকালে ভেসে ওঠা মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত …

শেরপুরে ১২ শত বস্তা সার ও তিনটি ট্রাকসহ আটক ৬

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ অবৈধভাবে পাচারকালে বগুড়ার শেরপুরে ১২শ বস্তা ডিএপি সারসহ ৬জনকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট-মির্জাপুর সড়কের বামিহাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের …

ফের সময় বাড়ল মুজিববর্ষের

জাতীয় ডেস্কঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে মুজিববর্ষের সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ ও ‘জাতীয় বাস্তবায়ন কমিটি’র মেয়াদও বাড়ানো হয়েছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, …

মুরগির দাম কমায় স্বস্তি, সবজির দামে হতাশা

সিএনবিডি ডেস্কঃ গত ৭-৮ দিনের ব্যবধানে মুরগির দাম অস্বাভাবিকভাবে বাড়ার পর এখন কিছুটা কমের দিকে। রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি কমেছে ১৫-২০ টাকা, সোনালি বা পাকিস্তানি (কক) মুরগির দাম কমেছে কেজিপ্রতি ৬০ টাকা পর্যন্ত। তবে বাজারে সব ধরনের শীতের সবজি ভরপুর থাকা সত্ত্বেও সবজির বাজার চড়া থাকায় হতাশ সাধারণ মানুষ। এর সঙ্গে অপরিবর্তিত রয়েছে …

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত পুরো পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ১৪৪ ধারার আওতায় সকাল থেকেই সমাবেশস্থলসহ শহরের ৫২টি পয়েন্টে ৫ …

বগুড়ার এমপি মোশারফ সপরিবারে করোনায় আক্রান্ত

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি মোশারফ হোসেন। একই সঙ্গে তার স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি মুঠোফোনে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এমপি মোশারফ বলেন, ”জ্বর ও সর্দি থাকার কারণে আজ দুপুরের সংসদ ভবনে পরিবারের সবাইকে মিলে করোনা পরীক্ষার জন্য …

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু হলো ছোট ভাইয়ের

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই আফসার আলীর বাঁশের লাঠির আঘাতে ছোট ভাই নাসিরউদ্দিনের (৫০) মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ৬ জানুয়ারি বিকেলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত নাসিরউদ্দীন হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে। থানা সুত্রে জানা গেছে বৃহস্পতিবার ৬ জানুয়ারি …

হাতিবান্ধায় সকালে স্ত্রীর মরদেহ উদ্ধার, বিকেলে পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যু

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার হাতীবান্ধায় স্ত্রীর মৃত্যুর কারণ জানতে স্বামী হিমাংশু রায়কে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানার পুরাতন একটি রুমে একা রাখা হলে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। এদিকে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হিমাংশুর গ্রামের এলাকাসহ উপজেলা জুড়ে তুমুল আলোচনা সমালোচনাসহ জনমনে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকালে …

বঙ্গোপসাগরে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে : পররাষ্ট্র মন্ত্রনালয়

জাতীয় ডেস্কঃ বঙ্গোপসাগরে ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস হাইড্রেট বা মিথেন গ্যাসের সন্ধান পেয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগ। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো বাংলাদেশের জলসীমায় মিলেছে ২২০ প্রজাতির সামুদ্রিক শৈবালের সন্ধান। সামুদ্রিক শৈবালের মধ্যে মাছ ও পশু খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিক উপাদান রয়েছে। এছাড়া ২শ ২০ প্রজাতির সামুদ্রিক শৈবালের সন্ধান মিলেছে সমুদ্র …