বাংলাদেশ ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত পরশু। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সবচেয়ে প্রাচীন এই ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলাদেশের মহান স্থপতি বাংলাদেশ ছাত্রলীগ এর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শিক্ষা, শান্তি, প্রগতি এই তিন নীতি নিয়ে বাংলাদেশ …
Category Archives: স্লাইড
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সকালে ঢাকার বিজয় সরণীতে সামরিক জাদুঘরটির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেনা, নৌ এবং বিমানবাহিনী সম্পর্কে শিশু ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে …
Continue reading “বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা”
রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। রোজিনা আক্তার বলেন, আমরা সকাল ১১টা ৪ মিনিটে বাংলামোটর টাওয়ারের ১১ তলায় আগুন …
কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির
অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর হাড় কাঁপানো শীতে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । সন্ধা থেকে সকাল ১১টা পর্যন্ত বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও রোদের উত্তাপ অনুভূত হচ্ছে না তেমন। ফলে কনকনে শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে । এ অবস্থায চরম বিপাকে …
Continue reading “কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির”
৭ লাখ মানুষ টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে জানালো আবেদন
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নেয়ার জন্য রাণী এলিজাবেথের কাছে প্রায় ৭ লাখ মানুষ আবেদন জানিয়েছেন। গত সপ্তাহে রাণী এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এই উপাধিতে ভূষিত করেন। তারপরই এর বিরোধিতা করে এবং নাইট উপাধি কেড়ে নেয়ার দাবি জানিয়ে যেসব মানুষ আবেদনে সই করেছেন তারা বলছেন, ২০০৩ সালে ইরাকে যে …
Continue reading “৭ লাখ মানুষ টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে জানালো আবেদন”
দিনাজপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষ
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যালসংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান ট্রেনের চারটি …
চীনে নির্মাণাধীন হাসপাতালের ভূমিধসে ১৪ শ্রমিক নিহত
আন্তুর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হাসপাতালের ভূমিধসে ১৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনার ঘটে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে এক হাজারের বেশি ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। ভূমিধসের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে প্রাদেশিক সরকার। উল্লেখ্য, পার্বত্য অঞ্চল গুইঝৌ চীনের অনুন্নত প্রদেশ গুলোর …
Continue reading “চীনে নির্মাণাধীন হাসপাতালের ভূমিধসে ১৪ শ্রমিক নিহত”
চট্টগ্রামে গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, নির্বাচনের প্রার্থী গুলিবিদ্ধ
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়নের আসাদিয়া স্কুলকেন্দ্রে নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমের ৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় দু’জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ ঘটনাস্থলে এসে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে …
Continue reading “চট্টগ্রামে গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, নির্বাচনের প্রার্থী গুলিবিদ্ধ”
করোনার নতুন ধরন ‘আইএইচইউ’ শনাক্ত হলো ফ্রান্সে
আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দেশ ফ্রান্সে করোনা ভাইরাসের নতুন ধরন বি.১.৬৪০.২ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। নতুন এ ধরনটির নাম দেওয়া হয়েছে ‘আইএইচইউ’। জানা গেছে, ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির গবেষকরা ১২ জনের নমুনায় ধরনটি শনাক্ত করেছেন, যারা আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে ভ্রমণ করেছেন। গবেষকরা জানান, করোনাভাইরাসের ‘আইএইচইউ’ ধরনটিতে অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। তাই এর জন্য করোনার টিকাগুলো …
Continue reading “করোনার নতুন ধরন ‘আইএইচইউ’ শনাক্ত হলো ফ্রান্সে”
ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১২
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১২জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (৫ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন এ ঘটনার …
Continue reading “ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১২”