অবশেষে ফিরছেন সেন্টমার্টিনে আটকে থাকা পর্যটকরা

চট্টগ্রাম প্রতিনিধিঃ খারাপ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় গত দুদিন ধরে সেন্টমার্টিনে আটকে থাকা প্রায় ৩ শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরছেন। জানা গেছে, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন পর্যটকরা। এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে ৪০ জনের যাত্রীবাহী একটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়। সেন্টমার্টিন …

মুরাদনগরে নিখোঁজের ৬ দিন পর সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার ৬দিন পর ডোবা থেকে হেলাল উদ্দিন(২২) নামের এক সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের পাশের একটি ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত হেলাল উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএসজি চালিত …

স্বামীর সাথে অভিমান করে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূঙ্গামারীতে স্বামীর সাথে অভিমান করে বিষপানে  এক স্কুল শিক্ষিকা আত্মহত্যা করেছেন। ওই শিক্ষিকার নাম হুরুন্নেছা বেগম শিল্পী (৩৯)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া বিএসসি মোড় এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং সোনাহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। জানা গেছে, স্বামীর সাথে বেশ কিছু দিন ধরে ঝগড়া চলে আসছিল …

ডিসেম্বরে বাজারে পাওয়া যেতে পারে করোনার ক্যাপসুল

আন্তর্জাতিক ডেস্কঃ  সমগ্র বিশ্বে চলমান মহামারি করোনাভাইরাস প্রতিরোধ প্রতিষেধক হিসেবে অ্যান্টিভাইরাল ক্যাপসুল ‘মলনুপিরাভির’ নিয়ে আসছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক। শিগগিরই বাজারে আসছে এ ক্যাপসুল। চলতি বছরের শেষদিকে অনুমোদন দেওয়া হতে পারে। কম আয় বা দরিদ্র দেশগুলোকে এ ক্যাপসুল দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো। স্বাস্থ্য সংস্থাগুলো বলছে, আফ্রিকার জনসংখ্যার মাত্র ৫ শতাংশকে টিকার আওতায় নেওয়া …

আইয়ুব বাচ্চু প্রয়াণের ৩ বছর আজ

বিনোদন ডেস্কঃ আজ ১৮ অক্টোবর সোমবার আইয়ুব বাচ্চু প্রয়াণের ৩ বছর হলো। দেখতে দেখতে কেটে গেল তিন বছর। তাঁর গান ‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’- এর মতই সুর মিলিয়ে রুপালি গিটার ফেলে সত্যি সত্যি এই দিনে আকাশে উড়াল দিয়েছেন কিংবদন্তী সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। হঠাৎ তার উড়ে যাওয়া কেউ-ই মেনে নিতে পারেননি। প্রয়াণ দিবসে আইয়ুব …

বঙ্গভ্যাক্স করোনার ১১ ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কতটুকু?

ডিবিএন ডেস্কঃ মহামারি করোনা সংক্রমণরোধে দেশে তৈরি বঙ্গভ্যাক্স টিকার এনিমেল (বানরের শরীরে) ট্রায়াল শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর)। বঙ্গভ্যাক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক প্রাথমিক ফলাফলে এই টিকা ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনার ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করা হয়েছে। আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. …

আজ মাস্কাটে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামছে শ্রীলংকা

স্পোর্টস ডেস্কঃ আজ শ্রীলংকা বনাম নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শ্রীলংকার টি টুয়েন্টি বিশ্বকাপে ২০২১ এর মিশন। টি টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকা ও নামিবিয়া দু দলেরই জন্য আজকে ম্যাচ নিজেদের প্রথম খেলা। শ্রীলংকা জয় দিয়ে শুরু করতে চায় তাদের বিশ্বকাপ মিশন। বাছাইপর্ব পার হতে হলে আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় আজ রাত ৮ …

আজ দুরন্ত প্রাণবন্ত শেখ রাসেলের ৫৮তম জন্মদিন

সিএনবিডি ডেস্কঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। এই নামকরণে মা বেগম ফজিলাতুন নেছা মুজিবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। …

মন্দির ভাংচুরের ঘটনায় মামলায় ৫শতাধিক আসামি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউপি পূজামণ্ডপ, মন্দির ভাঙচুরের ঘটনায় পাঁচশতাধিক ব্যাক্তিকে অভিযুক্ত করে থানায় ৩টি পৃথক মামলা হয়েছে। এতে ৩ মন্দিরের পার্শ্ববর্তী ১০ গ্রামের মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ফজলু মিয়া নামক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কর্মধা ইউপি গত ১৩ অক্টোবর …

ফেসবুক কমেন্টের জেরে পীরগঞ্জে হামলায় পুড়ল হিন্দুদের ২০ বাড়িঘর

ডিবিএন ডেস্কঃ দেশে দুর্গাপূজার সময় টানা তিনদিন ধরে পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনার রেশ না কাটতেই রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৮ থেকে  ২০টির মতো বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল রোববার রাত ৯ টার দিকে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বাটের হাট না মক এলাকায় এ ঘটনা ঘটে। রংপুর জেলার সহকারী …