শেখ হাসিনাই…..

সরকারের সমালোচনা করা গনতন্ত্রের শিষ্ঠাচার। সব দেশে সব সরকারেরই সমালোচনা হয়। বাংলাদেশে সমালোচনা নয় মিথ্যাচার করে রাজনীতির নামে। মাননীয় প্রধানমন্ত্রী জাতী সংঘের সাধারন পরিষদে বক্তৃতা করতে এসেছেন। সব সদস্য দেশের সরকার প্রধানরাই প্রতি বছর এই সময়ে নিউইয়র্কে আসে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর থেকেই বি এন পি নেতারা মরিয়া হয়ে মিথ্যাচার শুরু করে দিয়েছে। …

রাষ্ট্রীয় মার্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন এএসআই পিয়ারুল ইসলাম

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : রাষ্ট্রীয় মার্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান পুলিশ কর্মকর্তা পিয়ারুল ইসলাম। গত শুক্রবার রাত সাড়ে ১১ টায় হারাগাছ উপজেলার সিগারেট কোম্পানির বাজারে এক ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা টাবলেট বিক্রি করছেন এমম সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে যান রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম। ঘটনাস্থল থেকে মাদক বিক্রেতা পারভেজ …

হাতিবান্ধায় নিজ বাড়ির সামনে কৃষককে কুপিয়ে হত্যা

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারাজ এলাকায় আব্দুল মালেক (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। রোববার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে তিস্তা ব্যারাজের পাশে দোয়ানী এলাকায় নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লালমনিরহাট সিনিয়ন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বিষয়টি …

সোনাতুলা চা বাগান ম্যানেজারের যোগসাজশে অনুমতি বিহীন হাজারও গাছ কেটে বন উজাড়!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপি এর আওতাধীন বন বিভাগের অনুমতি বিহীন সোনা তুলা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধ পন্থায় হাজারও গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক মাস থেকে বছরের ব্যবধানে এসব গাছ কেটে নিয়ে গেলেও বন বিভাগের কোনো রকম অনুমতি নেই। এ বিষয়ে বন বিভাগের সাথে যোগাযোগ করা হলে …

নির্বাচনে সরকারি চাকুরিজীবীদের প্রকাশ্যে প্রচারনার অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন’কে সামনে রেখে নৌকার প্রার্থীর সাথে প্রচারণায় অংশ নিচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের সরকারি শিক্ষকরা সহ রেল স্টেশন মাস্টার ও। জনসংযোগ, সভা, সমাবেশে প্রকাশ্যে নৌকার প্রার্থীর জন্য ভোট চাইছেন তারা। এই শিক্ষকরাই ভোটেরদিন বিভিন্ন কেন্দ্রে প্রিজাডিং অফিসার, সহকারী প্রিজাডিং অফিসার বা পোলিং অফিসারের দায়িত্ব পালন …

৭০ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন শতবর্ষী মা

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ১০ বছর বয়সে একমাত্র ছেলে হারিয়ে যাওয়ার ৭০ বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ফিরে পেয়েছেন শতবর্ষী মা মঙ্গলের নেছা,১০ বছর বয়সে হারিয়ে যায় একমাত্র ছেলে কুদ্দুছ মিয়া। বিধবা মা দুই মেয়ে ঝরনা বেগম ও রওশনআরাকে নিয়ে ছেলেকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখেছেন বরাবর। তার সে স্বপ্ন আজ পূরণ হলো। …

নেত্রকোণায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় ট্রাকের সাথে মাছবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ সময় একজন আহত হয়েছে। নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া …

রাজারহাটের নদী ভাঙ্গন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব এবিএম সারওয়ার ই আলম সরকার জীবন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজারহাটের কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ  হাসিনার প্রেসসচিব এবিএম সারওয়ার ই আলম সরকার জীবন, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রামের ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি তিস্তার গোকুন্ডা ইউনিয়ন থেকে শুরু করে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম, বগুড়া পাড়ার বিলীন হয়ে যাওয়া বসতবাড়ী, আবাদী জমি সহ গোটা এলাাকা ঘুরে দেখেন। …

ছুরিকাঘাতের শিকার রাজারহাটের বাসিন্দা এএসআই পেয়ারুল মারা গেছেন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতের  শিকার কুড়িগ্রামের রাজারহাটের বাসিন্দা হারাগাছ থানার এএসআই পেয়ারুল ইসলাম মারা গেছেন। শনিবার সকাল  সোয়া ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ২০১১ সালে বাংলাদেশ পুলিশে কনেস্টবল পদে যোগদান করেন। পরে ২০১৮ সালে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পান। পেয়ারুল রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের …

চীনে নিষিদ্ধ হলো ক্রিপ্টোকারেন্সি

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সির সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেনকে বেআইনি ঘোষণা করেছে। গতকাল শুক্রবার এক অনলাইন বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। চীনা বিধিনিষেধের কারণে বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সির মূল্য গত বছর উঠানামা করেছে। অর্থ পাচার ঠেকাতে ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে বিভিন্ন নীতিমালা আরোপ করে আসছিল বেইজিং। পিপলস ব্যাংক অব চায়নার বিবৃতিতে বলা হয়েছে, ভার্চুয়াল …