ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান। তালেবানের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, ইরানের সঙ্গে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের কোনো মতবিরোধ নেই এবং তেহরানের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় কাবুল। জবিহউল্লাহ মুজাহিদ তালেবান মুখপাত্রের পাশাপাশি বর্তমান আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রীরও দায়িত্ব পালন …

আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

সিএনবিডি ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এর নাম হবে ‘গুলাব (গোলাপ)’। এটি পাকিস্তানের দেওয়া নাম। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ …

ক্রমেই ডলারের বিপরীতে কমছে টাকার মান

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ সাধারণত আন্তর্জাতিক বাণিজ্য করে মার্কিন ডলারে। কিন্তু টাকার বিপরীতে বেড়ে চলছে মার্কিন ডলারের দাম। রপ্তানি কম হওয়া এবং রেমিট্যান্স কমে যাওয়ার কারণে আগের তুলনায় বেড়েছে বৈদেশিক মুদ্রার চাহিদা। ডলারের দাম অব্যাহতভাবে বাড়তে থাকার কারণে ব্যবসায়ীদের পাশাপাশি এবার উদ্বিগ্ন হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রার ডিলার হিসেবে কর্মরত বাণিজ্যিক ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে জানা গেছে, …

অনন্য দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শতবর্ষে একবারই জন্ম নেয়

সারা বিশ্বের অপার বিস্ময়ের নাম শেখ হাসিনা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যকন্যা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। মমতাময়ী এবং মানবকল্যাণে ব্রতী এক অনন্য দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক তিনি। অভিজ্ঞতা, প্রজ্ঞা, মেধা, বিচক্ষণতা, আত্মপ্রত্যয় ও দূরদর্শিতার কারণে জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বনেত্রী। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে-বয়সের বিচারে নয়। নশ্বর …

নাগেশ্বরীতে মাধ্যমিক স্তরের ১১৩১ জন শিক্ষার্থী ঝড়ে পড়েছে

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অতিমারী করোনার কারণে দারিদ্রতা এবং দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ৫৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৮টি মাদ্রাসার ১ হাজার ১৩১ জন শিক্ষার্থী ঝড়ে পড়েছে । এদের অনেকেই বই খাতা তুলে রেখে বাড়িতে থেকেই দরিদ্র পিতামাতাকে সহযোগিতা করতে শ্রম বিক্রি করেছে, আবার কেউ কেউ পিতামাতার কর্মস্থলে সন্তানের গিয়ে কাজে যোগ …

ঠাকুরগাঁওয়ে ৫ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, দুই শ্রেণির পাঠদান বন্ধ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার একটি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি শ্রেণির ৫ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এতে ওই দুই শ্রেণির পাঠদান বন্ধ রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঁচ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা …

রাজারহাটে তিস্তার ভাঙ্গনের মুখে কমিউনিটি ক্লিনিক

অলিউর রহমান নয়ন, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙ্গনের মুখে পড়েছে গতিয়াশাম কমিউনিটি ক্লিনিক ভবন। এছাড়াও ভাঙ্গন হুমকির মুখে রয়েছে নামাভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ আরো সহস্রাধিক ঘড়বাড়ী। গত দেড় মাসের তীব্র ভাঙ্গনে বাস্তুহারা হয়েছে প্রায় দেড় হাজার পরিবার। সরেজমিনে দেখা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গতিয়াশাম গ্রামে অবস্থিত গতিয়াশম …

নওগাঁয় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী আটক

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের গাঁংজোয়ার এলাকায় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী  আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৬ টার দিকে নওগাঁ সদরের গাঁংজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ  নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন (৪৫) কে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির মা দাবি করেছেন, রবিবার বিকেলে …

রাজারহাটে তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা  বুধবার দুপুরে সরেজমিন পরিদর্শন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। পুলিশ সুপার আসার খবরে ভাঙ্গন কবলিত শত শত নারী পুরুষ জড়ো হন ওই এলাকায়। তারা পুলিশ সুপারকে তাদের সুখ দুঃখের কথা জানান। এ সময় পুলিশ সুপার …

ভুরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় একজন আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে কটুক্তি করায় জয়নাল আবেদীন (৫০) নামের এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। আটক ওই ব্যক্তিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর বিকেলে জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদীন …