তালেবান নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবান নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। নারীদের ঘরে থাকার নির্দেশ, কিশোরীদের স্কুলে যাওয়া বন্ধ করা এবং পুরোনো শত্রুদের বাড়িতে বাড়িতে তল্লাশি করা সহ বেশ কিছু প্রতিশ্রুতি তারা অমান্য করেছে। খবর- রয়টার্সের। রয়টার্সের খবরে বলা হয়, গতকাল সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বলেন, গত মাসে ইসলামপন্থী এ গোষ্ঠী ক্ষমতা …

দুবাইতে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ গতকাল সোমবার দিবাগত মধ্যরাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে স্ত্রীসহ দুবাইয়ের উদ্দেশে রওয়ানা করেন ২৬ বছর বয়সী পেসার মোস্তাফিজ। ভিসা জটিলতায় রবিবার সাকিবের সাথে তিনি যেতে পারেন নি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এর আগে আসরটি ভারতে অনুষ্ঠিত হলেও করোনা মহামারির …

নওগাঁয় ‘সেক্স ফেরোমন’ ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ‘সেক্স ফেরোমন’ ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই পদ্ধতি ব্যবহারের ফলে সবজি ক্ষেতে একদিকে কমছে কীটনাশকের ব্যবহার, অন্যদিকে দিকে উৎপাদিত হচ্ছে স্বাস্থ্যসম্মত কীটনাশক মুক্ত সবজি। এতে কম খরচে উৎপাদিত হচ্ছে বিষমুক্ত সবজি। এ পদ্ধতি ব্যবহারে কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলার …

তালেবানদের ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দরে নামলো প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানদের ক্ষমতা দখলের পর আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো কাবুল বিমানবন্দরে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ওই ফ্লাইটে হাতেগোনা কিছু যাত্রী ছিলেন। খবর-আল জাজিরার। ইসলামাবাদ থেকে ছেড়ে যাওয়া ওই ফ্লাইটে বার্তা সংস্থা এএফপি’র একজন সাংবাদিক ছিলেন। তিনি বলেন, ফ্লাইটে হাতেগোনা কয়েকজন আরোহী। প্রায় …

২০২৩ সাল থেকে এসএসসিতে থাকছে না বিভাগ, বিলুপ্ত হচ্ছে পিইসি-জেএসসি পরীক্ষা

শিক্ষা ডেস্কঃ আগামী ২০২৩ সাল থেকে এসএসসিতে আর কোন বিভাগ থাকবে না। অর্থাৎ দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ আর থাকছে না। আর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার আগের কোনও পাবলিক পরীক্ষা থাকছে না। ফলে বিলুপ্ত হতে যাচ্ছে পিইসি-জেএসসি পরীক্ষা। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন শীর্ষক প্রেস …

“মায়া” (পর্ব-৪)

কলমে- মোঃ আবু শামা (শ্যামা) একসময় অনুভব করলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ডাকছে, মায়া, মায়া এই মায়া, চোখটা খোলো ময়না, আত্মারে আত্মা চোখটা খোলো, একটা বার চোখ মেলে দেখো আমি কতোটা অনুতপ্ত, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি নিজের অজান্তেই এমনটা করেছি, আর কখনো এমন করবো না, কথা দিচ্ছি, একটাবার চোখ টা …

ফুলবাড়ীতে ১৬৮ বোতল মাদক সহ কুখ্যাত মাদক কারবারি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫২ বোতল নেশা জাতীয় ভারতীয় এস্কাফ সিরাপ ও ১৬ বোতল ফেনসিডিল সহ ৬টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি রহিদুল ইসলাম ওরফে অহিদুল (৩৫) কে আটক করেছে। রবিবার রাত আটটার দিকে উপজেলার যতিন্দ্রনারায়ন গ্রামে তার বসতবাড়ী তল্লাশি করে ওই মাদকগুলো উদ্ধার করে তাকে হাতেনাতে …

বন্ধ থাকা রেল লাইনের কাজ শীঘ্রই শুরু হবে: মন্ত্রী শাহাবুদ্দিন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: করোনা সংক্রমণের কারণে কুলাউড়া-শাহবাজপুর রেল লাইনের কাজ বন্ধ ছিলো। অতি শীঘ্রই রেল লাইনের কাজ শুরু হবে। আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া লেগেছে পুরোদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার ২০৪১ সালের পূর্বে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ দেশের যে …

বেহাল দশায় কুড়িগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান

সাকিব আল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় কুড়িগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেহাল দশা হয়েছে। ধুলোর আস্তরণ আর মাকড়সার জ্বালে ঢাকা পরেছে ক্লাসরুমগুলো। মরিচা ধরেছে কল-কবজা আর দরজার তালায়। অযত্ন আর অবহেলায় প্রতিষ্ঠানের আসবাবপত্র ও বইপত্রগুলো নোংরা হয়ে গেছে। মাঠ জুড়ে লম্বা ঘাস, আগাছা, আবর্জনা আর পচে যাওয়া লতাপাতাসহ ভাঙা গাছের ডালে …

আজ ১৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন

সিএনবিডি ডেস্কঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন হলেন শেখ রেহানা। আজ ১৩ সেপ্টেম্বর তার শুভ জন্মদিন। ১৯৫৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট …