রাণীশংকৈলে স্বামী- স্ত্রী ও শিশুকন্যার একসঙ্গে বিষপান, কন্যার মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গি গ্রামে গত ১৬ এপ্রিল শুক্রবার রাতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার একসঙ্গে বিষপানে কন্যার মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশুকন্যার নাম ইসরাত জাহান(৫ মাস)।তার পিতা ইয়াসিন আলি ও মাতা সুমি আকতার।দুজনে বর্তমানে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গী …

মুরাদনগরের বাঙ্গরাবাজার থানাধীন মেটংগর এলাকায় গাঁজাসহ আটক ২

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন মেটংগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংগরাবাজার থানা পুলিশ।১৭ এপ্রিল শনিবার রাত ৩.১৫টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা মুরাদনগর উপজেলার অন্তর্গত বাংগরাবাজার থানার সাহেবনগর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. সোহাগ মিয়া(২৫) ও একই থানার হায়দরাবাদ গ্রামের জামাল উদ্দিনের ছেলে হাবিবুর …

লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় নওগাঁয় মামলা-জরিমানা নওগাঁয় গত ৪ দিনে ৩৯টি মামলায় ২০৯ ব্যক্তির বিরুদ্ধে জরিমানা

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন গতকাল শনিবার পর্যন্ত স্বাস্থ্যবিধিসহ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত বিভিন্ন বিধি নিষেধ অমান্য করার কারনে জেলায় ভ্রাম্যমান আদালতে মোট ৩৯টি মামলায় ২০৯ ব্যক্তির বিরুদ্ধে ৪১ হাজার ৭শ ৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা …

ইফতার বিক্রিকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে পুলিশ সহ ৫ জন আহত

তিমির বনিক,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোডে অবস্থিত রিপন হোটেল এন্ড রেস্টুরেন্টে ইফতারি বিক্রয়কে কেন্দ্র করে দু’পক্ষের  সংঘর্ষে ৪/৫ পুলিশসহ আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায় একলোক রিপন হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ইফতারি ক্রয় করে,বাসায় গিয়ে ইফতারি বাসি হওয়ায় হোটেলের মালিককে অভিযোগ করলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারি পরিনত হয়। …

জাবি অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার

সিএনবিডি ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান আর নেই। আজ শনিবার (১৭ এপ্রিল) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। ওই ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাসায় কেউ ছিলেন না। পুলিশ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ এখনও জানা …

করোনায় আক্রান্ত হয়ে আরও ১০১ জনের মৃত্যু

সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে।এর আগের দিন শুক্রবারও (১৬ এপ্রিল) করোনায় ১০১ জন মারা যায়। আজ শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে …

আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

সিএনবিডি ডেস্কঃ আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। গতবারের মতো এবারও এ দিনটি এসেছে নজিরবিহীন এক সঙ্কটের মধ্যে। বিশ্বজুড়ে ত্রাস …

কিংবদন্তি চিত্রনায়িকা কবরী বনানী কবরাস্থানে চিরনিদ্রায় শায়িত

বিনোদন ডেস্কঃ অবশেষে করোনায় আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি চিত্রনায়িকা ও মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরী। শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ শনিবার (১৭ এপ্রিল) জোহরের নামাজের পর কবরস্থান এলাকায় …

নওগাঁর আত্রাইয়ে করোনা প্রতিরোধে ৪র্থ দিনে সর্বাত্নক লকডাউন পালিত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্নক লকডাউন পালিত হচ্ছে, গত বুধবার সকাল ১৪ এপ্রিল সকাল থেকে সারা বাংলাদেশ ন্যায় নওগাঁর আত্রাইয়েও উপজেলায় লকডাইনের আওতাভূক্ত সকলআন্তঃ রুট ও উপজেলা পর্যায় কোন ভারী যান চলছেন।এই লকডাইনের ৪র্থ দিন ১৭ এপ্রিল শনিবার সকালে উপজেলার বিভিন্ন রোডেও আন্তঃ রুটে কোন ভারী …

হরিপুরে ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় গেল বৃহস্পতিবার পুকুর খননের সময় ৩০ কেজি ওজনের তিন ফুট উচ্চতার একটি কালো পাথরের মূর্তি পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, তিন ফুট উচ্চতার ও ১৫ ইঞ্চি প্রস্থের এটি একটি ‘বিষ্ণুমূর্তি’। জানা গেছে ঘটনার দিন দুপুরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ‘জামুন ব্রিকস ফিল্ড’ নামের একটি ইটভাটা থেকে মূর্তিটি উদ্ধার করা হয় …