বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু : জামিন পেলেন বান্ধবী বুশরা

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা। আজ রোববার (৮ জানুয়ারি) সপ্তম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান। আদালতে বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। …

স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ রোববার (৮ জানুয়ারি) মধ্যরাতে এই হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। স্বঘোষিত এই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। অন্যদিকে বিজয় অর্জন না করা পর্যন্ত প্রতিবেশীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। খবর রয়টার্স। …

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন আজ

আজ শনিবার (৭ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জে দুই দিনের সফরের শেষ দিনে টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২৭টি উন্নয়ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে- বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত দুটি ঘাটলা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, পাটগাতি ভূমি অফিস, …

দেশে আপাতত জ্বালানি তেলের দাম না কমার কারন জানালো বিপিসি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা কমলেও দেশে আপাতত দাম কমার কোনো সম্ভাবনা নেই। বিশ্ববাজারে দামের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে, অপরিশোধিত তেলের দাম আবারও ৮০ ডলারের নিচে নেমে গেছে। শুক্রবার (৬ জানুয়ারি) অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি ৭৮ দশমিক ৮২ ডলার। যার অর্থ জ্বালানির দাম ২০২১ সালের ডিসেম্বর পর্যায়ে নেমে এসেছে। …

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে চতুর্দশ দফার ভোটেও স্পিকার হতে ব্যর্থ ম্যাকার্থি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে চতুর্দশ দফার ভোটেও স্পিকার হতে পারলেন না রিপাবলিকান সদস্য কেভিন ম্যাকার্থি। নির্বাচনে ছয়জন বিদ্রোহী সদস্যের মধ্যে চারজন বিকল্প প্রার্থীর পক্ষে ভোট দেন, আর দুজন কেবল ‘উপস্থিত’ রয়েছেন জানিয়ে ভোটের সুইচ বোতামে চাপ দেন। এদিকে, সর্বশেষ ভোটাভুটির পর হাউস ফ্লোরে কেভিন ম্যাকার্থির সঙ্গে তার ডেপুটি চিফ অব স্টাফ ও বিদ্রোহী সদস্য …

মেক্সিকোতে মাফিয়াপুত্র গ্রেপ্তারের জেরে রক্তক্ষয়ী দাঙ্গায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে মাফিয়া মাদকসম্রাট এল চাপোর ছেলে ওভিডিও গুজম্যান লোপেজকে (৩৫) গ্রেপ্তারের জেরে রক্তক্ষয়ী দাঙ্গায় ১০ সেনাসহ ২৯ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দেশটির সিনালোয়া রাজ্যের কুলিয়াকান থেকে গুজম্যানকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার তথ্যমতে, গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করে সামরিক বিমানে মেক্সিকো শহরে নিয়ে যাওয়া হয়। তার আগে গুজম্যাকে ছিনিয়ে আনতে …

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজধানী ঢাকা

অনলাইন ডেস্কঃ আজ সকালে রাজধানী ঢাকায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যাতে কাঁপছে ঢাকার বাসিন্দারা। চলতি মৌসুমে ঢাকাতে আজকের তাপমাত্রাই সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার পাশাপাশি নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়েও বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। বাংলাদেশ …

ভারত ও আটলান্টিক মহাসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও আটলান্টিক মহাসাগরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি সামরিক শক্তি প্রদর্শনে আটলান্টিক এবং ভারত মহাসাগরের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ’অ্যাডমিরাল গোর্শকভ’ যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেন। পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু …

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন হবে আজ

জাতীয় ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন ও বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় শুরু হবে এ অধিবেশন। এর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত থাকবেন। এই …

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার মধ্যাঞ্চলে আল শাবাব জঙ্গিদের দুটি গাড়িবোমা বিস্ফোরণে একই পরিবারের আট সদস্যসহ কমপক্ষে ৩৫ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছে। গতকাল বুধবার (৪ জানুয়ারি) এ তথ্য জানান দেশটির একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা। এটি আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা। গত বছর থেকে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল থেকে …