ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের দুটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) সকালে দেশটির এস্পিরিটো সান্তোর আরাক্রুজ শহরে এই ঘটনা ঘটে। খবর সিএনএন।  সিএনএনের তথ্যমতে, ১৬ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে। হামলার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এ ঘটনায় ওই শহরের গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে …

ইউনেস্কোর মূল কমিটি থেকে রাশিয়ার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ ইউনেস্কোর গুরুত্বপূর্ণ একটি কমিটি থেকে রাশিয়ার রাষ্ট্রদূত পদত্যাগ করায় সংস্থাটির কাজের অচলাবস্থা দূর হল। তিনি এই গ্রুপটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ প্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে বিশ্বজুড়ে সাংস্কৃতিক স্থানমসূহের সংরক্ষণের …

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় বেশ কয়েকদিনের নির্বাচন পরবর্তী অচলাবস্থার পর প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। আনোয়ার ইব্রাহিম হবেন দেশটির ১০তম প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ এই নতুন নেতা নিয়োগ দেন। এর আগে দেশটিতে নির্বাচনে নজিরবিহীন ঝুলন্ত সংসদ তৈরি হয়। আনোয়ার …

রাশিয়ার হামলায় কিয়েভে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। জ্বালানি অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোয় রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণা করেছে ইউরোপীয় পার্লামেন্ট। বিবিসি জানায়, গতকাল …

নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  প্রতিবেদনে বলছে, দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তার দলের এমপিরা এ বিল নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহের …

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের চেসাপিক শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) ওয়ালমার্ট স্টোরে ঢুকে গুলি চালায় বন্দুকধারী। এতে পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়।  জানা যায়, যুক্তরাষ্ট্রে স্কুলে, শপিং মলে, দোকানে, খোলা জায়গায় বন্দুকধারীদের তাণ্ডব চলছেই। এবার আক্রান্ত চেসাপিকে ওয়ালমার্ট স্টোরে জিনিস কিনতে আসা সাধারণ মানুষ। এক বন্দুকধারী সেই স্টোরে ঢুকে …

সিরিয়ায় রকেট হামলায় নিহত ৫

সিরিয়ার আজাজ শহরে রকেট হামলায় ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও ৫ জন। বিষিয়টি নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর ইউএস নিউজের।  গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) হামলা চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলের তুরস্ক সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত সীমান্তবর্তী শহরটিতে। এ হামলায় বিধ্বস্ত হয়েছে একাধিক স্থাপনা। সম্প্রতি ইস্তাম্বুলে বোমা হামলায় …

কাতার বিশ্বকাপঃ সৌদির দুর্দান্ত জয়!

বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু করে র‌্যাঙ্কিয়ের তৃতীয় স্থানে থেকে। আর সৌদি আরব বিশ্বকাপ খেলেতে আসে ৫১তম স্থানে থেকে। দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। আর গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় আরব দেশটি।  এই জয়ে চলমান বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। সে সঙ্গে প্রথমবারের মতো আর্জেন্টিনার …

কুড়িগ্রামে জ্বীনের বাদশা মেহের আলী পুলিশের হাতে আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জ্বীনের বাদশা চক্রের হোতা মেহের আলী (৩৬) নামের এক প্রতারককে সদর থানা পুলিশ আটক করেছে। প্রতারক মেহের আলী কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর চরুয়াপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  পুলিশ সূত্র জানায়, অভিযোগকারী বাদীর বড়বোনের সংসার জীবনে সন্তান না হওয়ায় বিভিন্ন স্থানে …

ফের চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্কঃ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গালে আবারও চড় মারা হয়েছে। গত রোববার  (২০ নভেম্বর) একটি ভাইরাল ভিডিওর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা মেহর এ ঘটনা জানায়।  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যখন হেঁটে কোথাও যাচ্ছিলেন, তখন জলপাই-সবুজ রঙয়ের টি-শার্ট পরা এক নারী তাকে চড় মারছেন। ক্লিপটিতে ওই সময় ঘটনাস্থলে …