কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার মেডেলিন শহরে একটি আবাসিক এলাকায় ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল সোমবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেন। মেডেলিন শহরের মেয়র দানিয়েল কিন্তেরো এক টুইট বার্তায় জানান, আট আরোহীর মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। বিমানটি শহরের বেলেন রোসালিস এলাকায় পড়েছে এবং এতে অন্তত …

একনেকের বৈঠকে ৪৮২৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অর্থ ও বাণিজ্য ডেস্ক: আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠক শেষে সাংবাদিকদের ৮টি প্রকল্পের অনুমোদন বিষয়ে বিস্তারিত …

সোলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র সোলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী হোনিয়ারার কিছু অংশ বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ড। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে উপকূলের অন্তত ৩০০ কিলোমিটার এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। খবর- এএফপি। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য …

গুলশানে ম্যানহোলে পড়ে জার্মান উপরাষ্ট্রদূত আহত

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে ম্যানহোলে পড়ে আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি। হুইলচেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে উপরাষ্ট্রদূত গতকাল সোমবার (২১ নভেম্বর) এ নিয়ে টুইট করেছেন। টুইটারে করা টুইটে তিনি লিখেছেন, ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন- পথ চলতে যত সতর্কই থাকুন; রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই! টুইটে …

ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৬২ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাত শতাধিক।  নিহতদের বেশিরভাগই শিশু৷ গতকাল সোমবার (২১ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ”আমি দুঃখের সঙ্গে ১৬২ জনের মৃত্যুর খবর জানাচ্ছি। ভূমিকম্পে কমপক্ষে ৩২৬ জন আহত …

চীনে কারখানায় অগ্নিকান্ড নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে ২ থেকে ৩ জন আহত হয়েছেন, এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২ জন। গতকাল সোমবার (২১ নভেম্বর) বিকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ‍আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর সিনহুয়ার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ …

মেঝে খুঁড়তেই বোতলে মিলল ১৩৫ বছর আগের চিঠি!

অনলাইন ডেস্ক: স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার মর্নিংসাইড এলাকার একটি বাড়িতে মেঝে খুঁড়তেই বোতলে ১৩৫ বছর আগের চিঠি পাওয়ার খবর জানা গেছে। পিটার অ্যালান (৫০) নামের এক প্লাম্বার বাড়িতে পানির পাইপ মেরামত করার সময় বাড়ির মেঝের এক অংশ কাটার পর সেখানে তিনি একটি হুইস্কির বোতল পান। বিষয়টি বাড়ির মালিক ইলিদ স্টিম্পসনকে জানান পিটার। পরে চিঠি পড়তে হাতুড়ি …

ইউক্রেনে ২৪ ঘন্টায় ৪০০ গোলাবর্ষণ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ২৪ ঘন্টায় ৪০০ গোলাবর্ষণ করেছে বলে এক ভিডিও ভাষণে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রায় ৪০০টি গোলাবর্ষণ করে রুশ বাহিনী। নিয়মিত রাত্রিকালীন ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন।  বার্তা সংস্থা রয়টার্সের তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসে দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে নিজেদের সেনাদের …

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্পে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আজ সোমবার (২১ নভেম্বর) রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এছাড়া এই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে …

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ এর ফলাফল  আগামী ২৮ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ সোমবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তপন কুমার সরকার জানান, প্রতি বছর প্রধানমন্ত্রী পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কাজটি উদ্বোধন করেন। এ …