পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র দুর্ঘটনার জন্য রাশিয়াকেই দায়ী করেছে যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক: পোল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে যে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছে তা ইউক্রেনের ছাড়া অন্য কোনো দেশের বলে কোনো তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নেই বলে জানিয়েছে দেশটি। গতকাল বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপত্র অ্যাড্রিনে ওয়াটসন এক বিবৃতিতে একথা বলেন।  অ্যাড্রিনে ওয়াটসন বলেন, পোল্যান্ডের ভেতরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও স্বাভাবিকভাবেই তার জন্য রাশিয়াকে দায়ী …

বৈশাখী টিভির বগুড়া সংবাদদাতা নিউজ করেতে গিয়ে নিজের জীবনাবসান

সাবিক ওমর সবুজ বগুড়া প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় আহত বৈশাখী টেলিভিশনের বগুড়া সংবাদদাতা কমলেশ মোহন্ত সানু মারা গেছেন। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা ৫৫ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  গত শুক্রবার  নিউজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ দুপুরে বগুড়ার ফুলবাড়ি মহাশ্মশানে তাঁর …

নেত্রকোণা সদর উপজেলায় ছাত্র ছাত্রীদের নিয়ে মাদকাসক্তির প্রতিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলায় একতা যুব সংগঠনের উদোগে  ছাত্র ছাত্রীদের নিয়ে মাদকাসক্তির প্রতিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সকালে নেত্রকোণা সদর উপজেলার সাজিউড়া একতা যুব সংগঠনের উদ্যোগে সাজিউড়া মফিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ে ১০০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে মাদকাসক্তি ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন …

দুইবার ব্যর্থ প্রচেষ্টার পর ফের চন্দ্র অভিযানে নাসা

অনলাইন ডেস্ক: দুইবার ব্যর্থ প্রচেষ্টার পর ফের চন্দ্র অভিযানে রকেট পাঠানোর তোড়জোড় শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর্টিমিস ওয়ান নামের এই মিশনের ম্যানেজার মাইক সারাফিন বলেছেন, ‘আমাদের সময় এসে গেছে। আশা করছি বুধবারই সেটা হতে যাচ্ছে। আর্টিমিস ওয়ান মিশন কোনো নভোচারী ছাড়াই একটি পরীক্ষামূলক যাত্রা। চাঁদে নিজেদের দীর্ঘস্থায়ী আধিপত্য ধরে রাখার পাশাপাশি এই …

প্রতিশোধ হিসেবে কানাডার ১০০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : পাল্টা প্রতিশোধ হিসেবে কানাডার ১০০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধকে কেন্দ্র করে কানাডা রুশ নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর মস্কো এই ব্যবস্থা নিল। স্থানীয় সময় গতকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার নাগরিকদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এর ফলে নিষেধাজ্ঞার আওতায় পড়া কানাডার …

লাখ টাকা গুনতে হলো অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৪ নভেম্বর) বড়লেখা পৌর এলাকার হাটবন্দে দুটি প্রতিষ্ঠানের কারখানায় এই অভিযান চালানো হয়।  আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে। ভ্রাম্যমাণ …

নেত্রকোণায় গাছ কাটা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে গাছ কাটা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।  ১৪-১১-২০২২ দুপুরে উপজেলার চাকুয়া ইউনিয়নের হাতিলা গ্রামে এই সংবাদ সম্মেলণ করেছে ভোক্তভুগী পরিবার। এ সময় বক্তব্য রাখেন, ভোক্তভুগী চন্দন রায়, বন্ধন রায়, নরেশ সরকার, সোহেল, স্থানীয় ইউপি মেম্বার ফজলু মিয়াসহ আরো অনেকে। বক্তারা আসামীদের …

সৌদিতে তৈরি পোশাক খাতে বাংলাদেশিদের প্রভাব বাড়ছে

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের তৈরি পোশাক। দীর্ঘদিনের পরিশ্রমের কারণে এই খাতে প্রভাব বাড়ছে বাংলাদেশিদের। বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীরা বলছেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যুক্তরাষ্ট্র এবং ইউরোপনির্ভর হলেও, এই অঞ্চলেও রয়েছে নতুন সম্ভাবনা।   বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের কদর রয়েছে বিশ্বজুড়ে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব রয়েছে মেড ইন বাংলাদেশের। এবার …

একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু গোলাম মোস্তফা খান না ফেরার দেশে

শিল্প ও সাহিত্য ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্যগুরু গোলাম মোস্তফা খান না ফেরার দেশে চলে গেছেন। রোববার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নৃত্যশিল্পী গোলাম মোস্তফা নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। জানা যায়, গত ২৮ অক্টোবর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা …

স্লোভেনিয়ায় প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুসার

আন্তর্জাতিক ডেস্কঃ বলকান দেশ স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নাতাশা পির্ক মুসার। গতকাল রোববার (১৩ নভেম্বর) নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করে জয়ী হন তিনি।  নাতাশা পির্ক মুসার (৫৪) পেশায় একজন আইনজীবী। সাংবাদিকতায় রয়েছে তার ব্যাপক আগ্রহ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামলেও, পরে মধ্য-বামপন্থী সরকার তাকে …