ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণ, সন্দেহভাজন নারী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি ব্যস্ত রাস্তায় হঠাৎ বিস্ফোরণের  ঘটনায় ৮ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে শহরের ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। ভয়াবহ এই বিফোরণের ঘটনায় এক সন্দেহভাজন নারীকে আটক করা হয়েছে।  আজ সোমবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান …

টেক্সাসে দুই প্লেনের সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাঝ আকশে দুই প্লেনের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ নভেম্বর) টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির তথ্যমতে, প্লেন দুটির একটি বোয়িং বি-১৭ বোমারু বিমান, অন্যটি ছোট প্লেন। এয়ার শো চলাকালে আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ …

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণভার পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণভার পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এ জয়েই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাট পার্টি। খবর সিএনএন।  এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সিনেটে রিপাবলিকানদের ৪৯ এবং ডেমোক্র্যাটদের দখলে ৫০টি আসন। আর ১০০ আসনের সিনেটের …

মিশরে যাত্রীবাহী বাস খালে পড়ে ২১জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের উত্তরাঞ্চলের আগা শহরে যাত্রীবাহী একটি মিনিবাস মহাসড়ক থেকে পিছলে খালে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। গতকাল শনিবার (১২ নভেম্বর)  এ দুর্ঘটনাটি ঘটে। খবর আল জাজিরা। জানা যায়, ৩৫ জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলীয় দাকাহলিয়া প্রদেশের আগা শহর দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মানসুরিয়া খালে পড়ে যায়। …

শস্য ও সার রপ্তানি নিয়ে জাতিসংঘের সাথে রাশিয়ার বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ ও রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শস্য ও সার রফতানিবিষয়ক কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে বৈঠক করেছে। দুটি চুক্তির মধ্যে একটির মেয়াদ শেষ হওয়ার আট দিন আগে গতকাল শুক্রবার (১১ নভেম্বর) তারা এ বৈঠক করে।  বৈঠকে অংশ নেন জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংটাড) প্রধান রেবেকা গিন্সস্প্যান। এছাড়া …

রাজনগর পুলিশের জালে ৪ মাদকসেবী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি দলের সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজনগরের ৬নং টেংরা ইউপির অর্ন্তগত মাথিউড়া চা বাগানের ১নং লাইন্স মাথিউড়া চা বাগাই শিব মন্দিরের সামনে মদ্যেপ অবস্থায় মাতলামি করে অশালীন আচরণ …

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া  শাজাহানপুরে গত শুক্রবার রাত আট ঘটিকায় বাসের ধাক্কায় সিএনজি যাত্রী কেরামত হোসেন (৪৫) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। তিনি বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী ও ছেলেসহ তিন জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি  উপজেলার লিচুতলা এলাকার (দ্বিতীয় বাইপাস) মহাসড়কে ঘটে। আহতরা হলেন, নিহত কেরামত হোসেনের স্ত্রী …

মিয়ানমারকে ‌‘একঘরে’ করার হুমকি আসিয়ানের

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে চলমান সংঘাত দ্রুত সমাধান না হলে দেশটিকে ‘একঘরে’ করা হবে বলে জানিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। এটি করা হলে আসিয়ানের কোনো কর্মকাণ্ডে আর মিয়ানমার যুক্ত হতে পারবে না। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ানের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বলা …

মেক্সিকোতে বারে বন্দুকধারীদের হামলায় ৯জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে একটি বারে বন্দুকধারীদের হামলায় নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  প্রতিবেদনে জানা যায়, গত বুধবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও এল আল্টো শহরের একটি বারে এই হামলা হয়। স্থানীয় …

সড়ক দুর্ঘটনায় খেরসনে নিযুক্ত রুশ গভর্নরের রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ দখলকৃত খেরসনে প্রাণ হারিয়েছেন রাশিয়া নিযুক্ত ডেপুটি গভর্নর কিরিল এস্ত্রেমোসোভ (৪৫)। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে রাশিয়া এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। খবর বিবিসির।  কিরিলের দুর্ঘটনা প্রসঙ্গে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত গাড়িতে করে খেরসন থেকে আরমিয়ানস্কে যাচ্ছিলেন তিনি। এ সময় বেপরোয়া …