যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাই স্কুলে প্রবেশ করে। জানা গেছে, আহত সাত জনের মধ্যে তিন জন বালিকা ও চার জন বালক। তাদের কারও জখমই …

১৪ জনের প্রাণ কেড়ে নিল ঘূর্ণিঝড় সিত্রাং

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে আট জেলায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে আঘাত হানা সিত্রাং বাংলাদেশ অতিক্রম করেছে। এ সময় ভয়াবহ ঘূর্ণিঝড়ের নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৬-৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া …

মিয়ানমারে সংগীত উৎসবে বিমান হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে একটি সংগীত উৎসবে বিমান হামলা চালিয়েছে। এতে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গতকাল রোববার (২৩ অক্টোবর) কাচিনের হপাকান্ত শহরের সংগীত উৎসবে বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের নির্বাসিত একজন সাংবাদিক তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে …

১৭৩ আরোহী নিয়ে রানওয়ের বাইরে বিমান

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে খারাপ আবহাওয়ার কারণে একটি বিমান অবতরণের সময় রানওয়ের বাইরে চলে গেছে। এ সময় বিমানটিতে ১৭৩ জন আরোহী ছিল। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ সোমবার (২৪ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিমানটি দক্ষিণ কোরিয়ার ইনচিওন থেকে যাত্রী নিয়ে ফিলিপাইনের ম্যাকটান সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। রাতে বিমানটি …

গভীর নিম্নচাপটি মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিবে : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ রোববার (২৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতোমধ্যেই গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আজ মাঝরাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এটি আরও …

ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচী পালিত হয়। সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার (২২ অক্টোবর) সকালে পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচী চলে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও …

তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্কঃ তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। আজ রোববার (২৩ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তাকে নির্বাচিত করা হয়।কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এএফপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।  নির্বাচিত হওয়ার পর শি জিনপিং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দলের নেতাদের উদ্দেশ্যে  তিনি বলেন, আপনারা …

রাণীশংকৈলে ২ কোটি টাকার দরপত্র নিয়ে সাংবাদিকদের সাথে মেয়রের মতবিনিময়

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনে ২ কোটি টাকার দরপত্রকে কেন্দ্র করে বহুল আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে শনিবার (২২অক্টোবর) দুপুর ১২টায় পৌরমেয়র মোস্তাফিজুর রহমান এক মতবিনমিয় সভার আয়োজন করেন।  এ উপলক্ষে এ দিন পৌর কাযার্লয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে সতবিনিময় সভায় তিনি বলেন, স্থানীয় কয়েকজন …

আইএসের ৬ সদস্যকে হত্যা করল তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে রাতভর অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) ছয় সদস্যকে হত্যা করেছে তালেবান নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার (২২ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন গোষ্ঠীর প্রশাসনের মুখপাত্র মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ তথ্য জানান। আহমাদি বলেন, নিহতরা ওয়াজির আকবর খান মসজিদ ও কাজ ইনিস্টিটিউটে হামলাকারী। তিনি বলেন, অভিযানে তালেবান নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হয়েছে। প্রতিবেদনে বলা …

যুদ্ধের মধ্যেও রাশিয়ায় খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান ইউক্রেন যুদ্ধ ও নানা নিষেধাজ্ঞার পরেও খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে রাশিয়া। চলতি বছরের দুই মাস বাকি থাকতেই এক বছরের মধ্যে সর্বোচ্চ ফসল উৎপাদনের রেকর্ড ছুঁয়েছে পরমাণু সমৃদ্ধ দেশটি। গত বুধবার (১৯ অক্টোবর) নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ ঘোষণা দিয়েছে রুশ কৃষি মন্ত্রণালয়।   কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ বলেন, চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট …