চীনের পাহাড়ি অঞ্চলে বাস উল্টে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ২৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে স্থানীয় পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ গুইঝোর মহাসড়কে বাস উল্টে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। প্রতিবেদনে জানিয়েছে, চীনের ওই অঞ্চলের স্থানীয় পুলিশ রোববার এক বিবৃতিতে জানিয়েছে যে প্রাদেশিক …

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের রাজা চার্লস

জাতীয় ডেস্কঃ প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে তিনি লন্ডনে অবস্থান করছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে টেলিফোন করে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রাজা তৃতীয় চার্লস। রাজপরিবারের প্রতি …

‘বিশ্ব চলচ্চিত্র উৎসবে’ প্রধান অতিথি জয়া আহসান

বিনোদন ডেস্কঃ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে প্রথম বার কলকাতায় ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। আগামী ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ‘ফিপরেসি’র সহ-আয়োজনের এই উৎসবটি উদ্বোধন হবে। কলকাতার নন্দনে চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার …

আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের মিশন

স্পোর্টস ডেস্কঃ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবু ধাবিতে হবে এই আসরটি। আজ রোববার ( ১৮ সেপ্টেম্বর) মাঠে নামছে বাংলাদেশ দল। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। আরসরের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, থাইল্যান্ড, …

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলোরাডোতে মাঝ আকাশে ‍দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই নিহত হয়েছে। গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে …

5 Matchmaking Techniques You Will Want If You’ve Been Online Dating Sites Long

Picture the nerd label you have seen in countless movies. Their eyes are fixed to a personal computer display. The guy looks like he’sn’t showered in weekly or observed sun in a great many many years. The nearest the guy concerns social relationships is talking on video gaming message boards. He is probably in the …

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে এ আহ্বান জানানো হয়। জাতিসংঘ মানবাধিকার দপ্তর বলছে, জনগণনের ওপর নির্যাতন ও ভয় দেখিয়ে শাসন করা মিয়ানমারের জান্তার কাছে রাজস্ব ও অস্ত্র পৌঁছানো থামাতে হবে। মিয়ানমার জান্তাকে আরও বিচ্ছিন্ন করতে সদস্য দেশগুলোকে আরও বেশি …

চোটে আক্রান্ত মুশফিক, পায়ে ছয় সেলাই

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম চোটে পড়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফিটনেস ট্রেনিং করতে গিয়ে হাঁটুতে ব্যথা পান মুশফিক। সেখানে ছয়টি সেলাই করতে হয়েছে। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্রে জানা যায়, সেলাই খুলতে ৭-৮ দিনের বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে অন্তত …

শ্বাসনালি পুড়ে গেছে কৌতুক অভিনেতা রনির, অবস্থা আশঙ্কাজনক

বিনোদন ডেস্কঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালি পুড়ে গেছে। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ শনিবার (১৭ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, রনির শ্বাসনালি ও এক কান পুড়ে গেছে। তিনি শঙ্কামুক্ত নন। …

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৬ শিশু শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় একটি বড় ট্রাকের সাথে বাসের ধাক্কায় কমপক্ষে ১৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। তাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ডারবানের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে এএফপি’র বরাত দিয়ে জানিয়েছে দেশটির কয়াজুলু-নাতাল প্রদেশের পরিবহন মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাসটিতে মোট ১৯ জনকে বহন করা …