তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ১৭৫নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের গাজিয়ান্তেপ অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে অন্তত ১৭৫ জন নিহত হয়েছেন। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে তুরস্কে নিহত হয়েছেন ৭৬ জন এবং সিরিয়ায় নিহত হয়েছেন ৯৯ জন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে তুরস্কের সাতটি প্রদেশের অন্তত দশটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো হলো গাজিয়ান্তেপ, কাহরামানমারাস, হাতে, ওসমানিয়া, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, দিয়ারবাকির এবং কিলিস। এসব শহরে এখন পর্যন্ত ৭৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া সিরিয়ার আলেপ্পো, হামা এবং লাকাতিয়া শহরও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পে।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, এই তিনটি শহরে এখনো পর্যন্ত ৯৯ জন নিহত হয়েছেন।

সিরিয়ার সহযোগী স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার নিয়ন্ত্রিত এলাকায় নিহত হয়েছেন ৪২ জন এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নিহত হয়েছেন আরও ২০ জন।

বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালের চিকিৎসক মুহিব ক্বাদার বলেছেন, আমরা আশঙ্কা করছি নিহতের সংখ্যা শতাধিক। এই মুহূর্তে আমরা খুবই চাপের মধ্যে আছি।

ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে, তুরস্ক ও সিরিয়া ছাড়াও লেবানন এবং সাইপ্রাসেও এর ঝাঁকুনি অনুভূত হয়েছে। এমনকি মিসরের রাজধানী কায়রোতেও এর তীব্রতা টের পাওয়া গেছে।

দেশে প্রতি বছর ক্যান্সারের রোগী ২ লাখ করে বাড়ছে

স্বাস্থ্য ডেস্কঃ বাংলাদেশে ১৫ লাখ ক্যান্সারের রোগী রয়েছে। প্রতি বছর আরও ২ লাখ করে ক্যান্সার রোগী বাড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ব্যাকিথেরাপি (থ্রিডিসিআরটি) মেশিন উদ্বোধনের সময় এই কথা বলেন।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে ক্যান্সারের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ব্যাকিথেরাপি ‘থ্রি-ডাইমেনশনাল কনফরমাল থেরাপি (থ্রিডিসিআরটি)’ মেশিনের শুভ উদ্বোধন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি জানান, প্রতি বছর ১ লাখ ৫০ হাজার ক্যান্সারের রোগী মারা যায়। এসব রোগীরা চিকিৎসা সেবা নিতে দেশের বাইরে চলে যাচ্ছে। এতে দেশের অনেক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই বেশী সংখ্যক ক্যান্সার রোগীর চিকিৎসাসেবা দিয়ে আসছে। ক্যান্সার চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।

উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোগীর কোথায় ক্যান্সার অবস্থিত তা নির্ণয় করে টার্গেট থেরাপি দেয়া হবে এই ব্যাকিথোরপি (থ্রিডিসিআরটি) মেশিন  দিয়ে। এখানে লিনিয়্যাক মেশিনের মাধ্যমেও ক্যান্সার চিকিৎসাসেবা দিয়ে থাকে। এর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রেডিও থেরাপি ও কেমোথেরাপির মাধ্যমেও চিকিৎসাসেবা চলছে।

তিনি বলেন, ইদানিং বাংলাদেশে তরুণীদের ব্রেস্ট ক্যান্সার বেশী ধরা পড়ছে। ৩০-৫০ বছর নারীরা বেশী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তাদের স্ক্রিনিং করার জন্য একটি সেন্টার তৈরি করা হয়েছে। রক্তের ক্যান্সার রোগীদের সেবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগও কাজ করছে। এছাড়া ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। তিনি আটটি বিভাগে আটটি ক্যান্সার হাসপাতাল করছেন। ক্যান্সার  প্রতিরোধে সচেতনতা জরুরি। সচেতন হলে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে তা নিরাময় যোগ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ।

এর আগে, বিশ্ব ক্যান্সার দিবস ২০২৩ উপলক্ষে ‘ক্লোজ দ্য কেয়ার গ্যাপ’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বি-ব্লক থেকে শুরু হয়ে বট তলা, এ-ব্লক, টিএসসি, ডি-ব্লক, সি-ব্লক প্রদক্ষিণ করে জামে মসজিদ হয়ে ক্যান্সার ভবনে গিয়ে শেষ হয়।

হাওরের বুকে সূর্যের হাসি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজারে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর যেন এক সূর্যের সমারোহ। হাওরের বুক চিরে হলদে ফুলের রাজ্য যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে প্রতিনিয়ত। গাছে গাছে হলুদ সূর্যমুখী ফুলের বাগানে সাময়িক সময়ের জন্য হারিয়ে যেতে যেন মন চায় । বিস্তীর্ণ সূর্যমুখী ফুলের হলুদাভাব দৃশ্যটি যে কারো মনকে আকৃষ্ট করে তোলে অনায়াসে, তাইতো প্রতিনিয়ত পর্যটকরা ভিড় করছে হলদে রানীর রাজ্যে। সারি সারি সূর্যমুখী গাছের ডগায় বড় বড় আকারের ফুল, যেন দিগন্তজুড়ে হলুদের সমারোহ।

সকাল গড়িয়ে বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে ঠিক তখনই হাকালুকির সৌন্দর্য যেন ফুটে উঠে সূর্যমুখীর হাসিতে। মৃদু রোদে দূর থেকে মনে হয় যেন সূর্যের মেলা বসেছে। পুরো হাকালুকি হাওরে যেন বইছে সূর্যমুখীর সু-বাতাস। সূর্যমুখীর অপরুপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন পর্যটকরা ভীড় করছে হাকালুকির বুকে।

হাওর বুকে গিয়ে দেখা যায়, সূর্যমুখী ফুলের  অপরূপ দৃশ্য যেন হাতছানি দিয়ে ডাকছে। চারদিকে হলুদ ফুলের মন মাতানো ঘ্রান আর মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে কৃষকের মায়ার ফসলি জমি। তবে সূর্যমুখী ফুলের চাষ যে শুধুমাত্র বিনোদনের জন্য তা ভাবলে ভুল হবে। মূলত খাদ্য চাহিদা মেটাতে তেল উৎপাদনের লক্ষ্যে সরকার সূর্যমুখী চাষে কৃষকদের প্রণোদনাসহ উৎসাহ দিচ্ছে।

sun flower

চাষিরা বলেন, সূর্যমুখী চাষ করার পদ্ধতি মোটামুটি সহজ। প্রতি বিঘা জমিতে তিন কেজি বীজ, সামান্য সার ও কীটনাশক হলেই পর্যাপ্ত। সবকিছু মিলিয়ে খরচ হয় ২/৩  হাজার টাকা। ফলন ভালো হলে কৃষকের লাভ খুবই ভালো হয়। তাই দিন দিন এ চাষের প্রতি কৃষকরা ঝুঁকছেন বেশি।

হাকালুকি হাওরে সূর্যমুখীর বাগান দেখতে আসা পর্যটক ও সাংবাদিক সাইফুল ইসলাম সুমন বলেন, পড়ন্ত বিকেলে সূর্যমুখীর হাসি সত্যিই অসাধারণ। সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে আমরা  হাকালুকি হাওরে এসেছি। হাকালুকি হাওর এলাকায়  তেলবীজ হিসেবে সূর্যমুখী ফুলের চাষ যেন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারি সহায়তায় অল্প ব্যয়ে প্রচুর লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহের যেন শেষ নেই। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এশিয়ার এ বৃহত্তম হাওরে সূর্যমুখী চাষ হতে পারে অন্যতম সম্ভাবনাময় এক সম্পদ।

সূর্যমুখী বাগান দেখতে আসা পর্যটক সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, হাওরের বুকে সূর্যমুখীর ফুল গুলো দেখতে খুবই ভালো লাগছে। তবে হাওড়ে আসার রাস্তাঘাট ভালো না থাকার এখানে আসতে খুবই কষ্ট হয়। সরকারের এদিকে নজর দেওয়া প্রয়োজন।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রথমবারের মতো হাকালুকি হাওরে সূর্যমুখী চাষ করা তাজুল ইসলাম বলেন , আমি  প্রায় দুই বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছি । ফলনও খুবই ভাল হয়েছে।সরকারের পৃষ্ঠপোষকতা পেলে সূর্যমুখী চাষ আরোও সম্প্রসারণ করব। সরকারের কাছ থেকে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরামর্শের পাশাপাশি বিনামূল্যে বীজ পেয়েছি।

তবে সূর্যমুখী চাষীরা অভিযোগ করে বলেন, সূর্যমুখী বাগান দেখতে আসা অনেক পর্যটক সূর্যমুখী ফুল ছিঁড়ে আমাদের ক্ষতির সম্মুখীন করেন। পর্যটকদের তারা সূর্যমুখী বাগানের সৌন্দর্য অবলোকন করার পাশাপাশি ফুল না ছিঁড়ার আহ্বান জানান প্রতিনিয়ত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রনোদনার আওতায় জুড়ীতে ২১০ জন কৃষক  সুর্যমুখী চাষ করেছে। এবার উপজেলায়  থেকে ২১০ বিগা জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। চাষকৃত সূর্যমুখীর মধ্যে হাইসান-৩৩, আরডিএস ২৭৫  জাতের আবাদ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, জুড়ী উপজেলায় মোট ২৮ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। সূর্যমুখী চাষ করে কৃষকরা যাতে লাভবান হয় সেই লক্ষ্যে সরকার কৃষকদের প্রণোদনা দিচ্ছে। সূর্যমুখী ভোজ্য তেল হিসেবে গুণগত মানের দিক থেকে বেশ ভালো। বাজারে সূর্যমুখীর চাহিদা ও দাম ভালো থাকায় এবং উপজেলার মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের উপযোগী হওয়ায় এ বছর ভালো ফলনের মাধ্যমে চাষীদের মুখে হাসি ফুটবে বলে আমরা আশা করছি। সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে আমরা নিয়মিত উঠান বৈঠক ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ বলেন, জেলায় ধীরে ধীরে সূর্যমুখী চাষের চাহিদা বাড়ছে। জেলার প্রতিটি সূর্যমুখী চাষীকে সব ধরনের সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। এ চাষে রোগবালাই ও খরচ কম হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। আগামীতে এ ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ কাজ করে যাবে প্রতিনিয়ত।

ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান

মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আরব আমিরাতের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যম রয়টার্স।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পারভেজ মোশাররফ গত কয়েক সপ্তাহ ধরেই আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। সেখানেই তার মৃত্যু হয়।

জেনারেল মোশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের দেশ ভাগের সময় তার পরিবার পাকিস্তানে পাড়ি জমায়।

করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুল থেকে মাধ্যমিক এবং করাচির ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। ১৯৬১ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ১৯৬৪ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগদান করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে অংশ নেন।

তিনি ১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। গণ-আন্দোলনের মুখে পরে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন।

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০০৭ সালের নভেম্বরে তিনি পাকিস্তানের সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করেন। এর বিরুদ্ধে ওই সময় ব্যাপক বিক্ষোভ হয়। অভিশংসনের ঝুঁকি এড়াতে তিনি ২০০৮ সালে পদত্যাগ করেন।

রাতের অন্ধকারে কৃষি জমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের প্রতিটি এলাকায় অবৈধভাবে দিনে ও রাতের আধারে ট্রাক্টরের মাধ্যমে শত শত হেক্টর কৃষিজমি ও গোমতী নদীর মাটি যাচ্ছে ৪৯টি ইটভাটায়। ফলে প্রতিনিয়ত কমছে ফসলি জমির পরিমান একই ভাবে ফসলি জমির উর্বরতা শক্তি কমে গিয়ে ফসল উৎপাদনে দেখা দিচ্ছে বিপর্যয়। কোথাও কোথাও এই মাটি কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কৃষক হত্যাসহ বিভিন্ন অপ্রিতিকর ঘটনা ঘটছিলো এই উপজেলায়।

বিভিন্ন ঘটনার পর অবশেষে কৃষি জমি রক্ষায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করায় উপজেলার কৃষক ও সাধারন মানুষদের মাঝে প্রশাসনের প্রতি আস্থাসহ কৃষকদের মাঝে ফিরে আসছে স্বস্তি। তারই অংশ হিসেবে রাতের আধারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার সময় চয়নিকা ব্রিকস নামের একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার যাত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন ভূঞা জনী।

মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজারে প্রতিনিধি: মৌলভীবাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোর মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো: শফিউল ইসলাম রাফি (১৯) মৃত্যু হয়েছে বলে জানা যায়।

রাফি ২০২২ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে মৌলভীবাজারের গিয়াসনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। মো: শফিউল ইসলাম রাফি মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের দুবাই প্রবাসী মজনু আহমদের এক মাত্র ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে রাফি মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাচ্ছিল পথে গিয়াসনগর এলাকায় একজন পথচারী রাস্তা পারাপার হচ্ছিলেন তখন রাফি পথচারিকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষনা করেন।

এদিকে রাফির বাড়িতে চলছে শোকের মাতম। এক মাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তাঁর মা ও আত্নীয়স্বজনরা। বারবার মূর্ছা যাচ্ছেন তাঁর মা। এলাকায় কান্নার রোলে বাড়িতে নেমে এসেছে কান্না জর্জ্জরিত শোকের ছায়ায় এলাকাজুড়ে।

ঠাকুরগাঁও-৩ উপ-নির্বাচনে ১৪ দলীয় প্রার্থীসহ জামানত হারালেন ৪ প্রার্থী

ঠাকুরগাঁও- ৫/-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচন গত ১ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ১২৮ টি কেন্দ্র ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ লাঙ্গল প্রতীকে ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) একতারা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩০৯টি ভোট।

এদিকে মোট ৬ জন প্রার্থীর মধ্যে এই উপ-নির্বাচনে জামানত হারিয়েছেন ৪ জন প্রার্থী। জামানত হারানো প্রার্থীদের তালিকায় আছেন ১৪ দলীয় জোটের মনোনীত হাতুড়ি প্রতীক প্রার্থী ইয়াসিন আলী তিনি পেয়েছেন ১১ হাজার ২৫৬, জাকের পার্টির প্রার্থী এমদাদুল হক গোলাপ ফুল প্রতীকে ২ হাজার ২৫৭, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী সাফী আল আসাদ আম প্রতীকে ৯৫৩ এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৮২ ভোট। সর্বনিম্ন ভোট পেয়ে আইন অনুযায়ী জামানত হারিয়েছেন এ ৪ প্রার্থী।

গত বুধবার ১ ফেব্রুয়ারি রাতে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও ৩ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাবউদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এ বিষয়ে রাণীশংকৈল নির্বাচন কর্মকর্তা নূর-ই-আলম বলেন, ‘সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থীকে ২৫ হাজার টাকা করে জামানত রাখতে হয়। আইন অনুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।’

১৪–দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী জামানত হারানো এবং এমন পরাজয়ের পেছনে জোটের প্রধান দল আওয়ামী লীগের ওপর অনেক বেশি ভরসা, নির্বাচনী কর্মকাণ্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অসহযোগিতা ও আওয়ামী লীগের ভোটব্যাংকে ফাটল এই তিন বিষয় কাজ করেছে বলে মনে করছেন ভোটার ও স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা। অপরদিকে আওয়ামী লীগের জেলা ও উপজেলার নীতি নির্ধারকেরা বলছেন, ১৪–দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলীকে ভোটাররা এবার গ্রহণ করতে চায়নি আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। এছাড়াও সতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র নির্বাচন করায় হিন্দু সম্প্রদায়ের ভোটগুলোর সিংহভাগ ভোট পড়েছে তার পক্ষে।

প্রসঙ্গত: ঠাকুরগাঁও ৩ আসনের উপ-নির্বাচনে ১১৮টি কেন্দ্রে ৩ লক্ষ ২৪ হাজার ৭৪১ ভোটার ছিলেন। কিন্তু ভোট পড়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩৩৪ টি। সেই হিসাবে ভোট কাস্ট হয়েছে শতকরা ৪৬ দশমিক ২৯ ভাগ, যা মোট ভোটের তুলনায় খুবই অর্ধেকেরও কম।

জামানত হারানো এসব প্রার্থীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, অনেককে ফোনে পাওয়া যায়নি।

৫ বছর পালিয়ে শেষ পর্যন্ত হত্যা মামলায় গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ৫ বছর পলাতক থেকে মোশাহিদ মিয়া (৪৪) নামে এক হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছে।

মৌলভীবাজার সদর থানার শেরপুর ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে গ্রেপ্তার করেন।

শেরপুর ফাঁড়ির ইনচার্জ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত অনুমান ৮ টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ বাজার থেকে আসামি মোশাহিদকে গ্রেপ্তার করা হয়।

আসামি মোশাহিদ মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ থানার ২০১৭ ইং সালের একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ প্রায় ৫ বছর যাবত পলাতক ছিলেন মোশহিদ।

গ্রেপ্তারকৃত আসামি মৌলভীবাজার সদর উপজেলার নতুন বস্তির মৃত আয়েত আলীর ছেলে। শুক্রবার (৩ফেব্রুয়ারি) সকালে আসামিকে পুলিশি হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এস. এস. সি. পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: শনিবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ্ হারুন, সাহেবের এর সহর্ধমিণী রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের ব্যক্তিগত উদ্যোগে এই ল্যাপটপ বিতরণ করা হয়।

রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নাজমুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সহর্ধমিণী ইসরাত নাদিয়া সুলতানা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, বিশিষ্ট শিল্পপতি তারেক আবদুল্লাহ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, মুরাদনগর ইউ,পি চেয়ারম্যান কাজী তুফরীজএটন, ধামঘর ইউ,পি চেয়ারম্যান আব্দুল কাদের, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান ভি,পি জাকির হোসেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউ,পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, মুরাদনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা কামরুজ্জামান তালুকদার প্রমুখ।

নেত্রকোণায় ২০০ শতাধিক গাছ কাটার অভিযোগ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সাদ্দাম হোসেন মেম্বারের ফিসারীর পাড়ে ১৫০ টি মেহগনি গাছ ও কলাগাছসহ ২ শতাধিক গাছ কাটে ফেলেছে দূর্বিত্তরা।

এ ঘটনাটি সৈয়দপুর গ্রামে সাদ্দাম হোসেন এর ফিসারীর পাড়ে ঘটেছে।

পরে মেদনি ইউনিনের চেয়ারম্যান খাজা মিজানুর রহমান ও ইউপি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন  করেন।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সন্দেহ জনক কয়েকজনের নাম উল্লেখ থানায় অভিযোগ করা হয়েছে।