কোলেস্টেরল রোগীর জন্য সুস্বাদু দই মাছের রেসিপি

লাইফস্টাইল ডেস্কঃ মন তো সব সময় মুখরোচক খাবার খেতে চায়। কিন্তু খাওয়ার আগে স্বাস্থ্যের কথা ভাবা জরুরি। যাঁদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি তাঁদের জন্য বেশ উপকারী একটি রেসিপি দই মাছ। কারণ, মাছে থাকে গুড ফ্যাট। আর আমরা মাছের টুকরোগুলো ভাজব না। তাই গুড ফ্যাটও নষ্ট হবে না। যেহেতু টক দই ও চিনি ব্যবহার করব, তাই টক-মিষ্টি তরকারি খেতে খুব ভালো লাগবে।

আজ আমরা জানবো কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে দই মাছ রান্না করবেন। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে-

উপকরণঃ কয়েক টুকরো রুই মাছ, সয়াবিন তেল- ১/২ কাপ, এলাচ- ১ চামচ, স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়ো- ১ চামচ , তেজপাতা, দারুচিনি, পেঁয়াজ কুচি- ১ কাপ, মরিচের গুঁড়ো- ১ চামচ, হলুদের গুঁড়ো- ১চা চামচ, রসুন বাটা- ১ চামচ, লেবুর রস- ১ টেবিল চামচ, টক দই- ১ কাপ এবং সামান্য পরিমাণ চিনি।

প্রস্তুত প্রণালিঃ এক কাপ পানিতে পরিমাণমতো লবণ, এক চামচ ধনিয়া গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

এরপর ফ্রাইপ্যানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে তাতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। তারপর তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে মেশানো মসলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর এক কাপ টক দই দিয়ে মাছগুলোকে সাজিয়ে দিয়ে ডুবো পানিতে ১০ মিনিট রান্না করতে হবে।

১০ মিনিট হয়ে গেলে তাতে এক টেবিল চামচ লেবুর রস ও সামান্য পরিমাণ চিনি মিশিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ফেলতে হবে। ব্যস, হয়ে গেল দই মাছ। এখন পরিবেশন করুন গরম ভাতের সাথে।

 

চলতি বছরে ইতালি যাওয়ার সুবর্ণ সুযোগ!

ইতালি সরকার বাংলাদেশ, ভারত, শ্রীলংকাসহ ৩৩টি দেশ থেকে ৮২ হাজার কর্মী নেওয়ার গেজেট প্রকাশ করেছে। আগামী ২৭ মার্চ থেকে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। গতকাল শনিবার (২৮ জানুয়ারি) ইউরোপিয়ান সংবাদমাধ্যম দ্য লোকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়া হবে। এ ছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্ট, ব্যবসা শুরু করতে চাওয়া ব্যক্তিরাও ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন। গেজেট অনুযায়ী কর্মী নেওয়ার তালিকায় আরও রয়েছে- আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভেদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, গুয়েতেমালা, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, রিপাবলিক অব নর্থ মেসেডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেন।

উল্লেখ্য, এর আগে ২০০১ সালে ৩০ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেয় ইতালি সরকার। এরপর ২০২২ সালে এই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ৭০০ জন। এবার ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭০৫ জন।

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহতের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আজ রোববার (২৯ জানুয়ারি) সকালে দেশটির বেলুচিস্তানে বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল। কিন্তু দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউটার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম জানান, লাশগুলো শনাক্ত করতে না পারায় ডিএনএ পরীক্ষা করা হবে।

আফগানিস্তানে তীব্র ঠান্ডায় ১৬৬ জনের মৃত্যু

আফগানিস্তানে তীব্র ঠান্ডায় এ পর্যন্ত ১৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৮ জানুয়ারি) দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে। ভঙ্গুর অর্থনীতির দেশটিতে এমনিতেই চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। ত্রাণসংকটে পড়ে বিপর্যস্ত হয়ে গেছে দেশটির জনজীবন।

এদিকে আফগানিস্তানে গত ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রিতে নেমে গেছে। ভয়াবহ তুষারপাত আর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে দেশটির সাধারণ মানুষ। সহায়তাকারী সংস্থাগুলো ঠান্ডা আবহাওয়ার কারণে আগেই বিপদের শঙ্কা করেছিল। তারা জানায়, দেশটিতে ৩ কোটি ৮০ লাখ মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি ক্ষুধার্ত এবং ৪০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গতকাল শনিবার জানায়, গত সপ্তাহে মৃতের সংখ্যা ৮৮ জন ছিল। সেই সংখ্যা এখন ১৬৬। দেশের ৩৪ টি প্রদেশের ২৪ টিতে মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা আব্দুল রহমান জাহিদ এক ভিডিও বার্তায় বলেছেন, বন্যা, বাড়ি গরম করার জন্য গ্যাস হিটার ব্যবহার, আগুন লাগা ও গ্যাস লিকেজের কারণে এসব মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে মারা গেছে প্রায় ৭০ হাজার গবাদিপশু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ সপ্তাহে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের একটি গ্রামেই শ্বাসকষ্টে ১৭ জন মারা গেছে। সংস্থাটি আরও জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রাণ সহায়তার কাজ ব্যাহত হচ্ছে।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঠান্ডার কারণে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি লেখেন, প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে ঠান্ডায় এমন প্রাণহানি কষ্টের বিষয়। এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সাহায্য করার আদেশ দেওয়া হয়েছে। প্রাণহানি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

সারাদেশে শীতজনিত রোগে ৯৬ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ চলতি মৌসুমে সারাদেশে শীতজনিত রোগে মৃত্যু হয়েছে ৯৬ জনের এবং ৬৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে ৬৭ হাজার ৫৫১ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩০ জন আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৭ হাজার ৮০৫ জন। একই সময়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৬০ জন।

বিশেষজ্ঞদের মতে, দেশে শীতকালে সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানি, টনসিলাইটিসসহ বিভিন্ন রোগ দেখা দেয়। এসব রোগ থেকে বাঁচতে শীত এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।

কাজ শেষ না করেই ঠিকাদার উধাও

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের উপর নির্মাণাধীন গার্ডার ব্রিজের কাজ এক বছরে শেষ হওয়ার কথা থাকলেও পার হয়ে গেল তিন বছর এতেও সমাপ্ত হয়নি কাজ। ঠিকাদারের গাফিলতির কারণে দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় বেড়েছে চরম ভোগান্তি এলাকাবাসীর।

এছাড়াও ব্রিজের পাশে বিকল্প কোনো সড়ক না রাখায় দুই পাশের মানুষের যোগাযোগও চলাচলের রাস্তা বন্ধ রয়েছে। কাগজপত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৪০ শতাংশ কাজ সম্পন্ন দেখালেও বাস্তব চিত্র শুধু মাত্র ১৮টি পিলার পাইলিং করা হয়েছে।

আদমপুরের উত্তর কানাইদেশি ভায়া কাউয়ারগলা সড়কের রাজকান্দি ফরেস্ট সংলগ্ন লাউয়াছড়ার উপর ব্রিটিশ আমলের একটি জরাজীর্ণ কাঠের সেতু ছিল। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে এলজিইডি সিলেট বিভাগের গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০ সালে ২৫ মিটার দৈর্ঘ্য একটি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়। এতে ব্যয় ধরা হয় দুই কোটি টাকা।

২০২০ সালে নির্মাণ কাজের টেন্ডার পায় ভোলার ইতি এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজ শুরুর প্রথমে বনবিভাগের বাঁধার মুখে কাজ শুরু হতে দুই মাস দেরি হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে ৪ঠা জানুয়ারি। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আরও তিন মাস সময় বাড়ানো হয়। তবে শুধু কাজের কাজ মাত্র ১৮টি পিলার পাইলিং করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখান থেকে কাজ গুটিয়ে চলে যায়।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিশ্বস্ত সূত্র ও পর্যবেক্ষণ করে দেখা যায়, তৈরি পিলারের বের হয়ে থাকা রডে মরিচা পড়ে গেছে। ব্রিজের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ওই সড়ক ব্যবহার করে আদমপুরে আসা যাওয়া করতেন স্থানীয়রা। কিন্তু ব্রিজটি সম্পন্ন না হওয়ায় এখন যোগাযোগ বিচ্ছিন্ন।

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতি এন্টারপ্রাইজের কর্মকর্তাদের ফোন করা হলে তারা কথা বলতে রাজি হননি।

কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। তবে বিশ্বস্ত একটি সূত্রে জানতে পেরেছি, এলজিইডি কমলগঞ্জ অফিস থেকে ঢাকা অফিসে ৮ মাস আগে এ গার্ডার ব্রিজটির কাজ বাস্তবায়ন ৪০ শতাংশ দেখানো হয়েছে। এ ছাড়া, ঢাকা অফিস হতে বারবার ব্রিজটির কাজ সম্পন্নের নির্দেশ দিয়েও কোনো কাজ হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান এসবে কোনো পাত্তাই দিচ্ছে না।’

মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, ‘আমি এ জেলায় নতুন। নতুন করে এ ব্রিজের নির্মাণ কাজের টেন্ডার দেওয়া হবে অতি শীঘ্রই।’

নওগাঁয় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত ও পুরষ্কার বিতরনী

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা এই প্রতিযোগীতার আয়োজন করে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, পৌরসভার প্যানেল
মেয়র সারোয়ার সম্রাট  প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় সদর উপজেলার প্রায় শতাধিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থীরা ৩২ টি ইভেন্টে অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি।

মিলের পাশ থেকে গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার ময়লাকান্দা এলাকায় একটি মিলের পাশ থেকে গলাকাটা অবস্থায় সাফায়াত উল্লাহ (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাফায়াত পৗর শহরের বালুয়াখালী গ্রামের ওমর আলীর ছেলে।

আজ রোববার (২৯ জানুয়ারি) ভোরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়রা ময়লাকান্দা এলাকায় একটি মিলের পাশে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে ২৪ জন মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থা (সুত্রান) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে জানা যায়, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাস যাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও আছেন। বাসটিতে হালনাগাদ নিরাপত্তা পরিদর্শন করা হয়েছিল এবং এই যানবাহনটির দুর্ঘটনা বীমা রয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

সড়ক দুর্ঘটনা পেরুতে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, দেশটির অনেক চালকই প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে গাড়ি চালায়। এর আগে, ২০২১ সালে আন্দিজ পর্বত সংলগ্ন একটি হাইওয়ে থেকে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হন।

 

 

পেদ্রির গোলে লা লিগা’র শীর্ষস্থানে বার্সেলোনা

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) জিরোনার মাঠে লা লিগার ম্যাচটিতে বার্সা ১-০ গোলে জিতেছে। এর ফলে সব প্রতিযোগিতার মিলিয়ে টানা আট ম্যাচ জিতেছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচজুড়ে ছিল বার্সেলোনার আধিপত্য। মাঠের শক্তিমত্তায় এগিয়ে থাকলেও কাতালান ক্লাবটি গোল করেছে একটি, যেটি এসেছে পেদ্রির পা থেকে। এর মধ্য দিয়ে জিরোনাকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।

এদিকে পুরো মাঠ দখলে রাখলেও খেলার পঞ্চাশ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। উসমান দেম্বেলের একটি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৬১ মিনিটে বার্সার করা গোলে ভূমিকা রাখেন জর্দি আলবা। এই ডিফেন্ডারের একটি শট ঠেকালেও তালুবন্দি করতে পারেননি গোলরক্ষক। ফাঁকা পোস্ট পেয়ে গোল করেন মিডফিল্ডার পেদ্রি। তার কিছুক্ষণ পর জিরোনার মার্তিনেস গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর কোনো দলই আর গোল দিতে পারেনি।

উল্লেখ্য, ১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।