জুড়ীতে ভারতীয় চিনিসহ গাড়ি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সীমান্ত ঘেঁষা মৌলভীবাজার জেলা। এবার সীমান্তের প্রতিটি প্রান্ত ঘিরে চোরাকারবারিরা জমজমাট বাণিজ্য চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। এমন দাপট আর নমুনা সকলের চোঁখের সামনে প্রতীয়মাণ।

মৌলভীবাজারের জুড়ীতে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা ভারতীয় অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে চিনিসহ একটি ট্রাক আটক করেছে জুড়ী থানা পুলিশ। এসময় ট্রাক চালককে আটক করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার আমতৈল ইউপির কুইয়াছড়া সেতু সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিনির গাড়ীসহ আটক করা হয়।

এ বিষয়ে জুড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার বড়লেখা-জুড়ী সড়কের আমতৈল ইউপির কুইয়াছড়া সেতু সংলগ্ন এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় একটি মিনি ট্রাকটি চিনি বোঝাইকৃত ৫০কেজি ওজনের ৬০ টি বস্তা ও গাড়িটি আটকানো হয়। চালকের নিকট উক্ত চিনির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারে নি। বৈধ কাগজপত্র বিহীন চিনিও ট্রাকসহ (চট্ট মেট্রো-ন ১১-৯২৪৬) ও চালককে আটক করে থানায় নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক খায়রুল ইসলাম (২৭) জানায়, চিনি গুলো ভারতীয়। বড়লেখার একটি সীমান্ত দিয়ে চিনি গুলো দেশে প্রবেশ হবার পর বস্তা বদল করে দেশীয় বিভিন্ন বস্তায় স্থানান্তর করে জেলার বিভিন্ন বাজারে তা বিক্রি করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে।

আটককৃত চালক খায়রুল ইসলাম জেলার শ্রীমঙ্গল থানার উত্তর বৌলাছড়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে। বর্তমানে কুলাউড়া থানার চাতলগাঁও এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন। চিনি চোরাচালান কারবারি ও তার সাথে আরও কয়েকজন কারবারি জড়িত আছে বলে খায়রুল জানায়।

এ বিষয়ে জানতে জুড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারিরা ভারত সীমান্ত পার করে অবৈধভাবে ৫০ কেজি ওজনের ৬০টি বস্তা চিনিসহ একটি মিনি ট্রাক গাড়ি পাওয়া যায়। চিনির আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা হবে। যাতাযাত কাজে ব্যবহৃত গাড়িটি ও জব্দ করা হয়েছে। এ ঘটনায় এস আই ফরহাদ মিয়া বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

শাহরুখের দ্বিতীয় বউ হতে চাই : উরফি জাভেদ

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও তে শাহরুখের অর্ধাঙ্গিনী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন উরফি জাভেদ। বিশ্বব্যাপী বক্স অফিসে মাত্র তিন দিনে তিনশো কোটি ছুঁয়ে ফেলেছে শাহরুখের কামব্যাক মুভি পাঠান। শাহরুখ ভক্তরা যখন পাঠান জ্বরে কাবু সেই সময় শাহরুখের বউ দ্বিতীয় বউ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন কন্ট্রোভার্সি কুইন উরফি জাভেদ।

বোল্ড ফ্যাশন স্টেটমেন্টের জন্য এমনিতেই সবার আলোচনায় থাকেন উরফি। আসলে উরফি জাভেদ মানেই তো বিতর্কের ককটেল। কিন্তু, পাঠান দেখার পর শাহরুখের দ্বিতীয় বউ হওয়ার যে বাসনা সে কথাও বলে দিলেন এই অভিনেত্রী। উরফি যে ঠোঁট কাটা স্বভাবের সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি।

সোশাল মিডিয়ার ওই ভিডিও তে দেখা যায় উরফি বলেন, “আমি তোমাকে ভালোবাসি শাহরুখ। তোমার দ্বিতীয় বউ হতে চাই।” আর নেটিজেনরাও তাঁর কথায় একেবারে অবাক। তবে একটা কথা কিন্তু, না বললেই নয়, অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য় এবার সোশাল মিডিয়ায় কটাক্ষের শিকার হননি এই অভিনেত্রী।

এদিকে, শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান প্রথম দিনই ৫২ কোটি টাকার ব্যবসা করেছিল শুধুমাত্র ভারতে। বিশ্বব্যাপী এই অঙ্কটা ছিল প্রথমদিনেই ১০০ কোটি। এরপর প্রতিদিন বাড়তে থাকে অঙ্ক। কোনওদিন ৫০ কোটি তো কোনওদিন ৩৭ কোটি। হিন্দি, তামিল, তেলেগু মোট তিনটি ভাষায় মুক্তি পেয়েছে পাঠান। শনিবার প্রায় চল্লিশ শতাংশ আয় বেড়েছে হিন্দি ভার্সন থেকে। রবিবারে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চতুর্থ দিনের বক্স অফিস কালেকশনে ভারতবর্ষে পাঠানের কালেকশন ২০০ কোটি রুপি ইতিমধ্যেই পার করে গিয়েছে। বিশ্বব্যাপী পাঠানের তিনদিনে ৩০০ কোটি রুপি  পার হয়ে গিয়েছে।

 

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামী ৮ ফেব্রুয়ারি

শিক্ষা ডেস্কঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি। আজ রোববার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ পরীক্ষার ফল প্রকাশে ৭-৯ ফেব্রুয়ারি সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। গত বৃহস্পতিবার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সময় নির্ধারণ করায় ৮ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ওই দিন সকাল ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন।

উল্লেখ্য, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে থাকেন। এরপর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ১২টার পর থেকে ফলাফল জানা যাবে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারা দেশে অনেকটা স্বাভাবিক পরিবেশে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর শিক্ষাবর্ষে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখের মতো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

 

শক্তিশালী ভূমিকম্পে ইরানে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিনজনের মৃত্যু এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ রোববার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, গতকাল শনিবার (২৮ জানুয়ারি) তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশটির খোয় শহরের কাছে। এই ভূমিকম্পে কিছু এলাকায় তুষারপাত এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে ইরানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন। গৃহহীন হয়ে পড়েছিলেন পাঁচ লাখ মানুষ।

এরপর ২০১৭ সালে দেশটিতে ৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে। ওই ভূমিকম্পে ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত ও পুরষ্কার বিতরণী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে দ্বিতীয় বারের মতো আয়োজন করে টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের। শনিবার সকাল ১২ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

খেলায় ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি পুনম দেবের সভাপতিত্বে ও খেলোয়াড় ও শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিলন দাশগুপ্ত, পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন শাহীন, সমাজ সেবক ও সংবাদকর্মী সুমন দাস প্রমুখ।

খেলায় মোট ৩২ টি দলের অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় ‘ডক্টরস স্পোটিং ক্লাব শ্রীমঙ্গল’ জয়লাভ করে এবং বুমবুম একাদশ  শ্রীমঙ্গল রানার্সআপ হয়। এরই মধ্যে মাঠে উপস্থিত দর্শকদের শাড়িতে থাকা ক্ষুদে ফুটবল প্রেমীদের আবদার স্থানীয় সাংসদের নিকট ফুটবল চাই তাদের তৎক্ষণাৎ ঐ ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের ফুটবল বিতরন করেন। পাশাপাশি ক্রিকেট খেলার সামগ্রী এক সেট বিতরন করেন এমপি।

নীলফামারীর ডোমারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

মোঃ রাকিবুল হাসান, ডোমার: নীলফামারীর ডোমারে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় মো. রাকিব হোসেন (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে ডোমার উপজেলার সোনারায় কুমবাড়ি ডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিব হোসেন ওই এলাকার দুলাল হোসেনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাতে ডোমার থানায় একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।
মামলা সূত্রে জানা গেছে, ১৯ ডিসেম্বর সাড়ে ১০ টার দিকে ওয়াজ মাহফিল শুনে ফেরার পথে রাকিব শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে। প্রতিবন্ধী ওই কিশোরী বিষয়টি প্রকাশ না করলেও অস্বাভাবিক আচরণ করে। এতে তার মায়ের সন্দেহ হয়। এক পর্যায়ে সে মায়ের কাছে সব বলে। এরপর বৃহস্পতিবার রাতে তার বাবা মা তাকে নিয়ে ডোমার থানায় একটি ধর্ষণের মামলা করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে নিজ বাড়ি থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারীর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গলে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ককে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উত্তরসূর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামের মৃত রমজান আলীর ছেলে অটোরিক্সা চালক আলী আকবর ও শ্রীমঙ্গলের জমজম ফার্মেসির মালিক ব্যবসায়ী মাওলানা সালাহ উদ্দিন। এ সময় সাতগাঁও এলাকার মৃত শফিক মিয়ার ছেলে মোতালিব মিয়া গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে শ্রীমঙ্গলের সদর ইউপির উত্তরসূর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ এবং সিএনজিচালিত অটোরিকসার সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে ও অবস্থার অবনতি ঘটলে অটোরিকশা চালক আলী আকবরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। ব্যবসায়ী সালাহউদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এসময় আহত আরেক যাত্রী মোতালিব মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিব আহমেদ বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে থানার হেফাজতে আছে। ঘাতক অজ্ঞাত গাড়িটি শনাক্ত করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।’ আইনি প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।

রোববার আরসিসির ৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার (২৯ জানুয়ারী) দিনব্যাপী রাজশাহী সফরে ৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি) গত কয়েক বছরে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২৯৫ দশমিক ৬০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে।

প্রধানমন্ত্রী প্রায় ৩৭৬.২৮ কোটি টাকা আনুমানিক ব্যয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি প্রায় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

রাজশাহী সফরে শেখ হাসিনা রাজশাহী মহানগরীর সড়ক, ফ্লাইওভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জেলার বিভিন্ন উপজেলার সড়ক ও ভবন উদ্বোধন করবেন। এই ২৫টি প্রকল্পে ব্যয় হয়েছে ১ হাজার ৩১৬ কোটি টাকার বেশি।

দীর্ঘ পাঁচবছর পর রোববার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতির। এর আগে সবশেষ ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই মাঠেই নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি।

১ মাসের জন্য নিষিদ্ধ হতে পারেন সিআর৭

দলবদলের সময় আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ইটালির ক্লাব জুভেন্টাসের বিরুদ্ধে। শাস্তি হিসাবে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাদের। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলেছিলেন রোনালদো। সেই কারণে শাস্তি হিসেবে ১ মাসের জন্য নিষিদ্ধও হতে পারেন সিআর৭।

প্রসঙ্গত, যেসময়ে জুভেন্টাসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, সেই সময় রোনালদো সেই ক্লাবে খেলতেন। সেই সময় জুভেন্টাসে খেলা ২২ জন ফুটবলারের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে রোনালদো দোষী প্রমাণিত হলে তাকে শাস্তির মুখে পড়তে হবে। সে ক্ষেত্রে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে ১ মাস মাঠে নামতে পারবেন না তিনি।

জুভেন্টাসের বিরুদ্ধে ট্রান্সফার সংক্রান্ত আর্থিক অনিয়ম এবং অসত্য মূলধন লাভের অভিযোগ ওঠায় ২০২২সালে শুরু হয়েছিল তদন্ত। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ক্লাবের আর্থিক ক্ষতির তথ্য উঠে এসেছে তদন্তে। প্রাথমিক ভাবে আর্থিক অনিয়ম প্রমাণ হওয়ায় ইটালির ফুটবল ফেডারেশন জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নিয়েছে। এর ফলে লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থান থেকে ১০ নম্বরে নেমে গিয়েছে তারা। যদিও ক্লাব কর্তৃপক্ষ চলতি মরসুমেই শাস্তি প্রত্যাহার করার আবেদন জানানোর সুযোগ পাবেন।

এদিকে জুভেন্টাস কর্তৃপক্ষ নিজেদের নির্দোষ বলে দাবি করলেও ইটালির আদালত জানিয়ে দিয়েছে, যথেষ্ট আর্থিক অসঙ্গতি রয়েছে। আদালতই ক্লাবের পয়েন্ট কেটে নেওয়ার নির্দেশ দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে অবশ্য ৩০ দিনের মধ্যে আবেদন করার সুযোগ পাবে জুভেন্টাস। ক্লাবের ১৫ পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি বর্তমান এবং সাবেকমিলিয়ে ১১ জন কর্তা সম্পর্কেও কড়া মনোভাব প্রকাশ করেছে আদালত। যাঁদের অন্যতম ক্লাবের প্রাক্তন সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেলি, প্রাক্তন ফুটবলার পাভেল নেদভেদ, টটেনহ্যামের ডিরেক্টর ফ্যাবিও প্যারাসিটি। তাঁদের ইতালির ফুটবল থেকে যথাক্রমে ২৪ মাস, ৮ মাস এবং ৩০ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। প্যারাসিটির নির্বাসন অবশ্য ইংল্যান্ডে কার্যকর নয়। যদিও আর্থিক অনিয়ম এবং শাস্তির বিষয়টি জানানো হয়েছে উয়েফা এবং ফিফাকে। ফুটবলের এই দুই নিয়ামক সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা নিলে বৃহত্তর প্রভাব পড়তে পারে।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২০২২ সালের নভেম্বরে জুভেন্টাস জানায় ২০২১-২২ আর্থিক বছরে ক্লাবের রেকর্ড ২৫৪.৩ মিলিয়ন ইউরো (২২০০ কোটি টাকার বেশি) ক্ষতি হয়েছে। তার পর বোর্ডের সব সদস্য একই দিনে ইস্তফা দিয়েছিলেন। ১৭ বছর আগে ম্যাচ গড়াপেটার অপরাধে জুভেন্টাসকে সিরি বি-তে নামিয়ে দেওয়া হয়েছিল। তার পর আবার বড় শাস্তির মুখে ইটালির প্রথম সারির ফুটবল ক্লাবটি।

অন্যদিকে, সৌদির ক্লাবের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেয়েছেন রোনালদো। আল ইত্তিহাদের বিরুদ্ধে হেরেছে আল নাসের। খেলাশেষে ঘুরিয়ে রোনালদোকেই হারের জন্য দায়ী করেছেন দলের কোচ। হারের কাঁটার মধ্যেই এবার বড় ধাক্কা খেলো সিআর৭।

মালয়েশিয়ায় ফের এলো ২ লাখ বাংলাদেশীর বৈধ হওয়ার সুযোগ

মালয়েশিয়ায় ফের শুরু হয়েছে অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ‘লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম’ নতুন করে শুরু হবে ২৭ জানুয়ারি থেকে, যা চলবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই পরিকল্পনার মূল লক্ষ্যই থাকে দেশটিতে বিভিন্ন খাতে কাজ করে চলা অবৈধ শ্রমিকদের যাতে তাদের মালিকরা বৈধভাবে নিয়োগ দান করতে পারে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অবশ্য নির্দিষ্ট করে দেয় কোন কোন খাতে আর কোন কোন দেশের শ্রমিকরা এই সুবিধা নিতে পারবেন।

এই তালিকায় বরাবরই শীর্ষের দিকে থাকে বাংলাদেশ। মালয়েশিয়ান সরকার জানিয়েছে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া এই রিক্যালিব্রেশন প্রোগ্রামে নিবন্ধন করে ৪ লাখের ওপর শ্রমিক।

কুয়ালালামপুরে সাংবাদিক আহমাদুল কবির জানিয়েছেন এই তালিকার শীর্ষে বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান শ্রমিক। এছাড়া ইমিগ্রেশন বিভাগের হিসাব বলছে এ বছরের ২২ জানুয়ারি পর্যন্ত, মোট ১৪ লাখ ৮৪ হাজার ৬৭৭ জন বিদেশি কর্মীকে অস্থায়ী কাজের ভিজিট পাস দিয়েছে তারা, যার মধ্যে বাংলাদেশির সংখ্যা সর্বোচ্চ, ৪৪৬, ২২৯ জন।

‘যখনই মালয়েশিয়ান সরকার অনথিভুক্ত বিদেশি কর্মীদের নথিভুক্ত করার বিভিন্ন প্রক্রিয়া ঘোষণা করে তখনই সর্বাধিক আগ্রহ দেখায় ইন্দোনেশিয়া ও বাংলাদেশের কর্মীরা, তারা বেশি আগ্রহী বৈধভাবে থাকার জন্য,’ বলছিলেন কবির।

এমনিতে মালয়েশিয়ায় বর্তমানে কতজন বাংলাদেশি অবৈধ শ্রমিক রয়েছে তার নির্দিষ্ট কোনো হিসেব নেই। তবে দুই থেকে আড়াই লাখের বেশি অনথিভুক্ত বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হয়।

কোন প্রক্রিয়ায় এটি করা হবে?

কালো তালিকাভুক্ত অর্থাৎ যার বিরুদ্ধে ইমিগ্রেশনে অভিযোগ রয়েছে এমন শ্রমিক এবং ক্রিমিনাল রেকর্ড রয়েছে এমন অভিবাসী ছাড়া যে কেউ এই লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামে আবেদন করতে পারবে। যে আটটি খাতে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হলো- উৎপাদন, নির্মাণ, খনি ও খনন, নিরাপত্তা রক্ষী, সেবা, কৃষি, বাগান ও গৃহকর্মী। আর এসব কাজের জন্য ১৫টি ‘সোর্স কান্ট্রির’ কথা উল্লেখ করেছে মালয়েশিয়া, যার অন্যতম বাংলাদেশ। বৈধতার ক্ষেত্রে কর্মীর বয়স ১৮ থেকে ৪৯ বছর হতে হবে।

মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমস দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলছে, ‘এই প্রোগ্রাম সেসব বিদেশি কর্মীর জন্য যারা এরই মধ্যে এখানে কাজ করছে কিন্তু সঠিক কাগজপত্র নেই। তারা এখন পেমেন্ট করে এই সুবিধা নিয়ে বৈধভাবে কাজ করতে পারে অথবা দেশে ফেরত যেতে পারে।’

মূলত নিয়োগকর্তারা ‘লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) ২.০’-এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু করেছেন।

ইমিগ্রেশন বিভাগ থেকে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পাওয়ার আগে https://imigresenonline.imi.gov.my/myimms/main– অনলাইনেও আবেদন করতে পারবেন। অনুমোদন প্রক্রিয়া শেষ হতে মাত্র এক দিন সময় লাগবে। এরপর হবে বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, যা পরিচালনা করবে ফরেন ওয়ার্কার্স মেডিক্যাল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি। পরবর্তী প্রক্রিয়া হবে- রিক্যালিব্রেশন ফি, ভিসা, অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেস), প্রক্রিয়াকরণ ফি এবং শুল্ক প্রদান। যখন সমস্ত নথি সম্পূর্ণ হয়, নিয়োগকর্তারা পিএলকেস বা কাজের অনুমতিপত্র ইস্যু করেন।

কত খরচ পড়বে?

এই প্রোগ্রামে সর্বনিম্ন ফি ধরা হয়েছে ১৫০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকা। এর সঙ্গে মেডিকেল ও অন্যান্য ফি মিলিয়ে মোট খরচ হয় তিন হাজার রিঙ্গিতের ওপর। দ্য ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম) সরকারের কাছে রিক্যালিব্রেশন খরচ কমানোর আবেদন জানিয়েছে। তবে সরকার সেটি নাকচ করে দিয়েছে। দেশটির বাণিজ্যবিষয়ক গণমাধ্যমে বিজনেস টুডে জানাচ্ছে গত বছর এই প্রোগ্রাম থেকে সরকার আয় করেছে ৭০০ মিলিয়ন রিঙ্গিত।

‘দেশে বিদেশি কর্মীর চাহিদা পূরণে এই প্রোগ্রাম খুবই কার্যকর। নিয়োগদাতাদের জন্যও এটি সস্তা কারণ তাদের এখন কর্মী নেয়ার জন্য কোন এজেন্সিকে বাড়তি খরচ দিতে হচ্ছে না,’ বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফ উদ্দিন।

ইমিগ্রেশন বিভাগ বলছে গত বছরের মতো এবারও তারা কোনো ব্যক্তি বা সংস্থাকে এজেন্ট বা মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেনি।

খবর বিবিসি।