বন্দীদের ভিডিও বার্তায় কথা বলার সুযোগ দিতে প্রস্তাব মৌলভীবাজার জেলা প্রশাসনের

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুবিধার্থে ভিডিও বার্তার মাধ্যমে স্বজনদের সাথে কথা বলার সুযোগ করে দিতে সরকারকে একটি প্রস্তাবনা দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

প্রস্তাবনায় বলা হয়েছে, বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুবিধার্থে ভিডিও কলের মাধ্যমে আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এজন্য কারাগারের সাক্ষাৎ কক্ষে স্বচ্ছ গ্লাসের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তার মধ্যে কথা বলার ব্যবস্থা নেওয়া যায়। চলমান জেলা প্রশাসক সম্মেলনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আলোচনার কথা হয়েছে।

প্রস্তাবনায় আরও বলা হয়, আত্মীয়-স্বজনের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলার সুযোগ পেলে বন্দি ও স্বজন উভয় পক্ষই স্বচ্ছভাবে একে অপরকে দেখার কারণে তারা মানসিক প্রশান্তি লাভ করবে। কারাগারেও বন্দিদের আত্মীয়-স্বজনের যাতায়াত কমে যাবে। বন্দি ও তাদের স্বজনদের সময় খরচ ও পরিদর্শন বা ভিজিট করা কমে যাবে।

মাদকের ছোবল থেকে মু্ক্ত হয়ে সুস্থভাবে বেঁচে থাকতে কারাগারের ভেতরে মাদকসেবী কারাবন্দীদের জন্য মাদক নিরাময় কেন্দ্র চালু করার প্রস্তাবনা দিয়েছে জয়পুরহাট জেলা প্রশাসন। মাদক সেবনের কারণে যারা কারাভোগ করছেন, তাদের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে কাউন্সিলিং করার কথাও বলা হয়েছে। এতে মুক্ত জীবনে তাদের জন্য স্বাভাবিক জীবনে ফেরা সহজতর হবে।

ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনায় বলা হয়, আধুনিক নিরাপত্তা সংবলিত একটি কারাগার প্রয়োজন ভোলায়। বর্তমানে ভোলায় যে কারাগার আছে সেটি এখন ঝুঁকিপূর্ণ। বহু বছর আগে নির্মিত এই জেলা কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি রয়েছে। ভোলায় আধুনিক সুবিধা সংবলিত কারাগার নির্মিত হলে অপরাধীদের সংশোধন করে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করা করেছেন।

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি গুলফামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন সদস্য বিভিন্ন তথ্য তুলে ধরেন।সাংবাদিকরা এলাকায় গরু,মোটরসাইকেল চুরুি, বাড়িতে ও অফিসে তালা ভেঙে চুরি হবার কথা বলেন। এছাড়াও পৌরশরসহ  বিভিন্ন স্থানে মাদকসেবন বৃদ্ধি ও বিভিন্নস্থানে জুয়া খেলার তথ্য দেন। ইউপি চেয়ারম্যান আবুল হেসেন ও আবুল কাসেম জুয়া, মাদকব্যবসা বৃদ্ধির কথা বলেন। ভাইস চেয়ারম্যান তার নিজের বাড়িতেসহ আরো বাড়িতে স্প্রে করে অজ্ঞান পার্টি চুরির কথা বলেন। উপজেলা চেয়ারম্যান চুরি রোধে পুলিশের ভূমিকা বেশি বলে বক্তব্যে বলেন।

নবাগত ওসি তার বক্তব্যে বক্তাদের দেয়া তথ্যের জবাবে বলেন, থানায় পুলিশের জনবল কম। তিনি ইতোমধ্যে পুলিশের তৎরতা বৃদ্ধি ও বিভিন্ন আমামী গ্রেপ্তারের কথা বলেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। ইউএনও আরো পুলিশি তৎপরতাবৃদ্ধিসহ সবাইকে সচেতন হবার আবহান জানান।

প্রসঙ্গত: এ উপজেলায় গত ১ মাসে বিভিন্ন বাসা ও অফিসে ১৬ টি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে জাকির হোসেন (২৯) নামে এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে সদর মডেল থানার অন্তর্গত শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জের নবীগঞ্জ থানার পারকুল গ্রাম থেকে আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি সিআর- ৪১৮/২০(নবীগঞ্জ) মামলায় যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি।

গ্রেপ্তারকৃত আসামি জাকির হোসেন মৌলভীবাজার সদর থানা খলিলপুর গ্রামের তৈয়ব উল্লাহর ছেলে বলে পুলিশ সূত্রে জানায়।

রাণীশংকৈলে ৩০০ টি মন্ডপে অনুষ্ঠিত হলো স্বরসতী পূজা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সম্প্রীতির উপজেলা হিসেবে খ্যাত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০০ টি মন্ডপে অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার আয়োজন করেন সনাতন ধর্মালম্বীরা। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্যদিয়ে উপজেলার প্রতিটি হিন্দু পাড়ার মন্ডপে, মন্ডপে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী

সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

এ উপলক্ষে এদিন দুপুর ১২ টায় পৌরশহরে উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ পূজাপর্বের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। এ সময় ওই কলেজের অধ্যাপক আবু তাহের, শাহাজাহান আলী, প্রশান্ত বসাক, সুকুমার বসাক, নরেন্দ্রনাথ রায়, প্রভাষক পিনাকি বসাক, চৈতি রায়, জুয়েল রানা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়সহ কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও পৌরশহরের কলেজ পাড়া মন্দির, হাটখোলা মন্দির, গোবিন্দ মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দির, পাড়ায় ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ শত মন্ডপে স্বরসতী পূজা উৎসবমূখর পরিবেশে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনু্ষ্ঠিত হয়।

সরস্বতী দেবীর পূজাকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামে মন্ডপে মন্ডপে। আনন্দ উৎসবে মেতে উঠে সকলেই। ঢাকের শব্দ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। বিদ্যা এবং জ্ঞান লাভের আশায় সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এদিন বিকেলে আনন্দ শোভাযাত্রার অংশ গ্রহণের মধ্যদিয়ে পৌর শহরের পাশে কুলিক নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্ত হয়।

রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপান কমিটির তথ্যমতে উপজেলায় এবছর ৩০০ টি মন্ডপে সরস্বতি পূজা অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলের অভিযানে নিহত ৯ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিমতীরের উত্তরাঞ্চলে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান পরিচালনায় এখন পর্যন্ত ৯ ফিলিস্তিনির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৬ জনের বেশি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে ইসরায়েলের শুরু করা অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। খবর-আল-জাজিরার।

নিহত ৯ জনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ২৪ বছর বয়সি ওই ফিলিস্তিনির নাম সায়েব ইসাম ঝরেকি। তা ছাড়া নিহতদের একজন বৃদ্ধ নারী বলে জানা গেছে।

এদিকে সকাল সাড়ে ১০টা নাগাদ ১৬ জনকে জেনিন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

“এ রকম হামলা আগে কখনও দেখা যায়নি। আগের কোনো অভিযান থেকে এত মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি।”


-জেনিন সরকারি হাসপাতালের প্রধান ওয়াসিম ব্যাকের

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ২৯ জন ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। এর মধ্যে শিশু পাঁচজন। আর নিহতের ১৮ জনই জেনিনের।

শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার-৮

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক পুলিশি অভিযানে ১২শ গ্রাম গাঁজাসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গতকাল বুধবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলাধীন ভুরভুরিয়া চা বাগানে অভিযান পরিচালনা করে ভুরভুরিয়া চা বাগানের জনৈক বাদল রিকিয়াসনের বসত বাড়ি থেকে ১। বাবুল মিয়া (৩১), ২। মানিক রিকিয়াসন, ৩। সাজু মিয়া (৫৫), ৪। মহসিন মিয়া (৩৫) এবং ৫। খোকন মিয়া(২০) নামে আসামিদের আটক করে। তাদের কাছ থেকে সর্বমোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলাধীন সুইনগর ইসলামবাগ রেললাইনের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে ১। সনু মিয়া(৩৮), ২। আক্তার হোসেন দোলন(৩০) এবং ৩। মোঃ শামীম(৩২) নামে আসামিদের আটক করে। তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, “মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। গতকাল দু’টি অভিযানে ১২শ গ্রাম গাঁজাসহ ৮ জনকে আমরা আটক করি। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আসামিদের পুলিশি হেফাজতে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফুলবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে ছপিয়া খাতুন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি সন্তোরারপাড় গ্ৰামের খৈরত আলীর স্ত্রী।

মৃতের পারিবারিক সুত্র জানায়, গত রোববার (২২ জানুয়ারি) ভাত রান্না করার সময় অসাবধানতা বশত চুলার আগুন শাড়ীর আঁচলে লেগে ওই নারীর পুরো শরীর পুড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে।  পরে অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তার মৃত্যু হয়। রাতেই তার লাশ রংপুর কোতোয়ালী থানার হেফাজতে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে ঘটনার সত্যতা যাচাইয়ে ফুলবাড়ী থানা পুলিশের তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, এ ব্যাপারে রংপুর কোতয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

ইউক্রেনকে ট্যাংক পাঠাবার কথা ঘোষণা করলেন বাইডেন

এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ট্যাংক পাঠাবার কথা ঘোষণা করেছেন। এর আগে জার্মান চ্যান্সেলর শলৎস  ইউক্রেনকে ট্যাংক পাঠাবার কথা ঘোষণা করেছিলেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তারা ৩১টি অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক আবরাম ট্যাংক ইউক্রেনকে দেবেন। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, এটাই বিশ্বের সবচেয়ে ভালো ট্যাংক। গত বছর মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য ১০০ বিলিয়ন ডলারের সামরিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অর্থ দিয়েই এই ট্যাংক ও অন্য সামরিক সামগ্রী পাঠানো হবে।

জার্মানির চ্যান্সেলর শলৎস জানান, জার্মানি ইউক্রেনকে ১৪টি লিওপার্ড ট্যাংক দেবে। পার্লামেন্টে শলৎস বলেন, তিনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তাদের যুদ্ধজয়ের পথে খুবই গুরুত্বপূর্ণ এই দুই ঘোষণা। ইউক্রেনে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিস থেকে বলা হয়, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন অত্যাধুনিক ট্যাংক পাওয়ার জন্য জার্মানিকে চাপ দিচ্ছিল।

অন্যদিকে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র থেকে একটি ট্যাংকও যদি ইউক্রেন পৌঁছায়, তাহলে তাকে উসকানি হিসেবেই দেখা হবে।

মাদকে সয়লাব ফুলবাড়ী, দশ মাসে দেড় কোটি টাকার মাদক উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাদকে সয়লাব ভারতীয় সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা। মাদক নিয়ন্ত্রণে ফুলবাড়ী থানা পুলিশ গত দশ মাসে ১০২ টি মাদক মামলায় ৬৫ জনকে গ্রেফতার সহ স্থানীয় মুল্যে প্রায় দেড় কোটি টাকার মাদক উদ্ধার করলেও থামছে না মাদক ব্যবসা।

সরেজমিনে দেখা গেছে, প্রায় শতাধিক স্পটে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। স্পট গুলো হচ্ছে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর, উত্তর অনন্তপুর, কাশিয়াবাড়ী, বেড়াকুটি, ধর্মপুর, বালাবাড়ী, কাশিয়াবাড়ী, কাশেম বাজার, কাশিপুর কলেজমোড়, গংগাহাট ব্রীজের মোড় ফুলবাড়ী সদর ইউনিয়নের আব্দুল্লাবাজার,চোত্তাবাড়ী মোড়, নাখারজান, চাঁদের বাজার, ঠোস বিদ্যাবাগিস, কুটিচন্দ্রখানা, ব্র্যাক মোড়, পানিমাছকুটি মডেল স্কুল, কদমতলা, শিমুলবাড়ী ইউনিয়নের জুম্মার পাড়, নন্দিরকুটি,লালের বাজার, ঠাকুরপাঠ, টেপরিবাজার, মিয়াপাড়া সিএমইএস, হক বাজার, বোডের হাট, রোশন শিমুলবাড়ী, শালবাড়ী হ্যাচারী মোড়, আছিয়ার বাজার, শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম পাড়, নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট, কুরুষা ফেরুষা, জায়গীরটারী, খলিশাকোটাল, গজেরকুটি, বাদশা বাজার, বালাতাড়ি, কৃষ্ণানন্দ বকসী, গোরকমন্ডল বিডিআর বাজার,

গোরকমন্ডল নামাটারী, গোরকমন্ডল ব্রীজের পাড়, চর-গোরকমন্ডল আনন্দ বাজার, চর গোরকমন্ডল আবাসন, পশ্চিম ফুলমতি স্কুলের পাড়, নাওডাঙ্গা বকুলতলা বাজার। এসব স্পটে প্রকাশ্যে মাদক কেনাবেচা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবীরা মোটরসাইকেল, কার ও মাইক্রোবাস যোগে এসব স্পটে এসে সেবন করছে গাঁজা মদ ফেনসিডিল ইয়াবা। স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, যুবক, তরুণ এমনকি নারী-বৃদ্ধরাও জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা ও সেবনে ।

ফুলবাড়ী থানা সুত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারী থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ১০ মাসে ৪৪৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫৯৫ বোতল ফেনসিডিল, ৪৬০২ পিস ইয়াবা ৫৯১ বোতল ইস্কাফ ও ০৬ বোতল  মদ উদ্ধার করেছে। এছাড়াও পরিত্যাক্ত অবস্থায় ২৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৮৭ বোতল ফেনসিডিল, ২৭০ বোতল ইস্কাফ, ২২০ পিস ইয়াবা  উদ্ধার হয়েছে। এ সময়ে ১০২ টি মাদক মামলায় মোট ৬৫ জন আসামী হাতেনাতে গ্রেফতার হয়েছে। পলাতক রয়েছে ৩৭ জন। উদ্ধারকৃত এসব মাদকের সরকারী মুল্য ৬২ লাখ ১১ হাজার ৫০০ টাকা দেখানো হলেও বেসরকারী ভাবে এগুলোর স্থানীয় মুল্য প্রায় দেড় কোটি টাকা।

সুত্র আরও জানায়, মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে গত ডিসেম্বর মাসে স্কুল-কলেজসহ বিভিন্ন এলাকায় ৭০৬ টি উঠান বৈঠক করা হয়েছে ।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, ফুলবাড়ী উপজেলার সবচেয়ে বেশি মাদক কেনাবেচা হয় নাওডাঙ্গা ইউনিয়নে। সেজন্য নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে একটা পুলিশ ফাঁড়ী স্থাপন করা খুবই জরুরী। তাহলে পুলিশ সবসময় ইউনিয়নের আনাচে কানাচে টহল দিতে পারবে। ফলে মাদক কেনা বেচা বা দুর দুরান্তর থেকে মাদক সেবন করতে আসা মাদকসেবীদের আনাগোনা অনেকটা কমবে।

কাশিপুর ইউনিয়নের যুবলীগ নেতা আমিনুল ইসলাম জানান, শুধুমাত্র প্রশাসনের একার পক্ষে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। কিন্তু মাদক ব্যবসায়ীদের দাপটে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায়। তাই মাদকের প্রভাব বেড়েই চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, প্রতিদিনই আমাদের মাদক বিরোধী অভিযান চলছে  এবং এ অভিযান অব্যাহত থাকবে। তবে আমাদের একার পক্ষে মাদক নির্মুল করা সম্ভব নয়।  সমাজের সচেতন মানুষ, জনপ্রতিনিধিরা যদি পুলিশকে সহযোগিতা করে এবং দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী যদি মাদক ঠেকাতে তৎপর হয়, তবেই মাদক চোরাচালান প্রতিরোধ করা সম্ভব।

ছুড়িকাঘাতে চিকিৎসাধীন আহত যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আদম ব্যবসার টাকার ভাগবাটোয়ারা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বেলাল মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর বুধবার ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

নিহত বেলাল উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আমির মিয়ার ছেলে।

এর আগে গত রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শাহিন মিয়া আদমপুরস্থ হাজী মার্কেটের তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী পার্টনার বেলালকে ডাকেন। পাওনা টাকা আনতে বড় ভাই মন্নান মিয়াকে সাথে নিয়ে সেখানে যান বেলাল। টাকা লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহিন মিয়া বেলালকে ছুরিকাঘাত করেন। তাকে রক্ষা করতে বড় ভাই মন্নান এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে শাহিন। শাহিনের উপুর্যুপরি ছুরিকাঘাতে ব্যবসায়ী বেলাল মিয়া ও তার বড় ভাই মন্নান মিয়া গুরুত্বর আহত হলে স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর মারা যায় বেলাল।

এ ঘটনার পরে স্থানীয় ব্যবসায়ীরা ঘাতক শাহীন মিয়াকে আটক করে পুলিশে হস্তান্তর করে। এ ঘটনায় রবিবার রাতে আহত বেলালের বাবা আমির মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এর সাথে যোগাযোগ করলে আহত বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।