মাধ্যমিকের সরকারি বই পাঁচারে ৩জন আটক

শিক্ষা ডেস্কঃ বিপুল পরিমাণ মাধ্যমিকের সরকারি বই পাঁচারের অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহায়ক মাজেদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সুন্দরগঞ্জ থেকে বিপুল পরিমাণ সরকারি বই ট্রাকে করে পাঁচারকালে ড্রাইভার এবং হেলপার শ্যামলকে আটক করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। পরে আটককৃতদের দেয়া তথ্য মতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

এরপর রাতভর বইয়ের হিসাব মিলানোর সময় মাজেদুর বই পাচারের কথা স্বীকার করলে তাকে আটক করা হয়।

এঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল জানান, বই পাচারের অভিযোগ এনে মামলা করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মামলা হয়েছে। সিরাজগঞ্জে গ্রেপ্তার দুইজনকেও সুন্দরগঞ্জ আনা হচ্ছে। মামলায় মোট ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে ছয় মাস বয়সী এক শিশু ও তার কিশোরী মাসহ ৬জন নিহত হয়েছে। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। খবর এএফপি।

পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দুজন ব্যক্তি বাড়িটিতে হামলা চালিয়ে গুলি চালান বলে তাদের ধারণা। এটি একটি পরিকল্পিত হামলা, যা গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সহিংসতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে।

প্রতিবেশীরা জানায়, পুলিশে খবর দেয়া সাত মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির ভিতরে ও বাইরে নিহতদের পড়ে থাকতে দেখে।

পুলিশ জানায়, পুরো পরিস্থিতি মর্মান্তিক। আমরা একজন ১৭ বছর বয়সী মা ও ছয় মাস বয়সী শিশুর মরদেহও পেয়েছি। তাদের উভয়ের মাথায় গুলি করা হয়েছে।

ভবনের ভিতরে লুকিয়ে থাকায় হামলা থেকে বেঁচে যান দুইজন। এ ছাড়া এ ঘটনায় আহত কয়েকজনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আহতদের মধ্যে একজন মারা যান। হামলাটি মাদক সংশ্লিষ্ট বলে মনে হচ্ছে। আমরা বিশ্বাস করি, এটি কোনো বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়। পরিবারটিকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

এই ঘটনার সঙ্গে গ্যাং ও মাদকদ্রব্যের তদন্তের যোগসূত্র রয়েছে বলে মনে করছেন তারা। এক সপ্তাহ আগে এই বাসভবনে মাদক তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০২১ সালে প্রায় ৪৯ হাজার মানুষ বন্দুকের গুলিতে নিহত হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যা। দেশটিতে মানুষের চেয়ে বেশি অস্ত্র রয়েছে। প্রতি তিনজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক অন্তত একটি অস্ত্রের মালিক। প্রায় দুইজনের মধ্যে একজন এমন বাড়িতে থাকেন, যেখানে অস্ত্র রয়েছে।

এক্সিকিউটিভ পদে জনবল নেবে সময় টিভি

চাকরির খবরঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টেলিভিশন’ (সময় মিডিয়া লি.)। এক্সিকিউটিভ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি।

পদবিঃ এক্সিকিউটিভ।

ডিপার্টমেন্টঃ ক্রিয়েটিভ প্রজেক্ট ম্যানেজম্যান্ট (এডুকেশন)।
কাজের প্রকৃতিঃ ডেস্ক জব।
কাজের ধরনঃ ফুলটাইম।
কর্মস্থলঃ  ঢাকা।
বেতনঃ আলোচনা সাপেক্ষে। 
 

দায়িত্বসমূহঃ ১. বিভিন্ন বিভাগের সহকর্মীদের সাথে যোগাযোগ এবং কাজের সমন্বয় করা ।

                        ২. কার্যকরি ভিডিও কনটেন্ট প্রোডাকশন নিশ্চিত করা ।

                        ৩. ওয়েবসাইটের জন্য শিক্ষামূলক ভিডিও তৈরি করা ।

                        ৪. প্রজেক্টের ব্র্যান্ডিং এবং প্রমোট করা ।

                        ৫. অফিসে শিক্ষার্থীদের জন্য ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করা।

শিক্ষাগত যোগ্যতাঃ ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং / মিডিয়া স্টাডিস / সাংবাদিকতা / গণযোগাযোগ বিভাগে ন্যূনতম স্নাতক পাস হতে হবে।
 
অন্যান্য যোগ্যতাসমূহঃ  – প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং প্রচারে জ্ঞান থাকতে হবে। 
                                             – মৌখিক এবং লিখিত যোগাযোগের চমৎকার দক্ষতা।
 
 অভিজ্ঞতাঃ  – মিডিয়া এবং ভিডিও প্রোডাকশনের অভিজ্ঞতা ।
                       – এডুকেশনাল টেকনোলজি প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
 

অন্যান্য সুযোগ-সুবিধাঃ  – উৎসব বোনাস: ৩ টি
– বার্ষিক বেতন বৃদ্ধি
– কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস এবং ডিনার
– মোবাইল বিল
– প্রভিডেন্ট ফান্ড
– গ্রাচ্যুইটি

আবেদনের নির্দেশনাঃ  আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত লিঙ্ক ফরম পূরণ ও জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।

 

ময়মনসিংহের রাস্তায় চলছে ল্যাম্বরগিনি স্পোর্টস কার

বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও জনপ্রিয় স্পোর্টস কার ল্যাম্বরগিনি অ্যাভেন্টেড ময়মনসিংহের রাস্তায় চলতে দেখা গেছে সম্প্রতি। এটি তৈরি করেছেন ময়মনসিংহের আব্দুল আজিজ নামে এক মোটর মেকানিক। আজিজ মাসকান্দা এলাকার শাহাদাত মোটর ওয়ার্কশপে মেকানিকের কাজ করেন। নগরীর শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল আজিজ পুরোনো একটি টয়োটা স্টারলেট মডেলের গাড়ি কেনেন। সেখানেই কাজের ফাঁকে ফাঁকে ১৫ মাসের চেষ্টায় তৈরি করেছেন হলুদ রঙের ১৫০০ সিসি ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর এলপি-৭০০ মডেলের গাড়ি। যা চলতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে। ১১ লাখ টাকা ব্যাংক লোনসহ মোট ১৫ লাখ টাকা খরচ করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন আব্দুল আজিজ।

এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, আমি মোটর ওয়ার্কশপে কাজ করি দীর্ঘ ২৫ বছর। ঢাকায় ২১ বছর কাজ করার পর গত ৪ বছর ধরে আমি ময়মনসিংহের ওই ওয়ার্কশপে কাজ করছি। হঠাৎ করেই আমার মাথায় চিন্তা আসে স্পোর্টস কার তৈরির। দেশে-বিদেশে অনেকেই এ গাড়ি তৈরি করেছে, কিন্তু সেগুলো ব্যাটারি চালিত। আমি তৈরি করেছি ইঞ্জিন চালিত। পুরোনো টয়োটা স্টারলেট মডেলের গাড়িটি কিনে সম্পূর্ণ বডিটি কেটে ফেলে ল্যাম্বরগিনির আদলে বানানো শুরু করি। এটি বানাতে গিয়ে গাড়ির পার্টস পাওয়াই কষ্টসাধ্য ছিল। কারণ, বাংলাদেশে এই ধরনের গাড়ি নেই। বডি, লাইটগুলো তৈরি করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এ কাজে ইমন নামে এক সহকর্মী আমার সহযোগী ছিল। গাড়িটির বাহ্যিক দিকের কাজ সম্পূর্ণ শেষ হলেও ভেতরে এখন কিছু কাজ বাকি রয়েছে।

তিনি আরো বলেন, বডি ডিজাইন, হেডলাইট, টেইল লাইট, সিটগুলো ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর এলপি-৭০০ মডেলের গাড়ির মতোই। গাড়ির দরজাগুলোও ল্যাম্বরগিনির মতো ওপরের দিকে খুলে উঠে যায়। গাড়িটি বানাতে গিয়ে মানুষজন আমাকে পাগলও বলেছে। কারণ, বাংলাদেশে এমন স্পোর্টসকার আগে কখনও কেউ বানাতে সক্ষম হয়নি। আমি সাধারণ মেকানিক। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। ওস্তাদ হাতে-কলমে যা শিখিয়েছেন, সেই শিক্ষা থেকেই আমি ওয়ার্কশপে কাজকর্ম করি। কিন্তু আমার ইচ্ছা ছিল এটা বানানোর, তাই আমি বানিয়েছি।

মোটর মেকানিক আজিজ বলেন, সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমি কোনো ব্র্যান্ডের আদলে নয়, আমাদের নিজস্ব ডিজাইনের গাড়ি তৈরি করতে পারব। আমি চাই এমন গাড়ি বাংলাদেশেও তৈরি হোক।

হচ্ছে না আর জেএসসি ও জেডিসি পরীক্ষা

হচ্ছে না আর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ২০২৩ এবং তার পরে জেএসসি এবং জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার সুপারিশ প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হলে তার অনুমোদন দেওয়া হয়।

আজ সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আক্তার উননেছা শিউলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক অথবা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি। ফলে ২০২২ ও ২০২৩ এবং তার পরে জেএসসি এবং জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী প্রস্তাব অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নেপালে বিমান বিধ্বস্তে ৬৮ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) তথ্যটি নিশ্চিত করেছে।

আজ সোমবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে নেপাল সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রসাদ ভান্ডারি জানান, আমরা দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করতে পারিনি। আজ ভোরে উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।

পোখরার নতুন উদ্বোধন করা বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজের সব আরোহী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গত তিন দশকের মধ্যে এটাই নেপালে সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।

নেপালের কর্তৃপক্ষ উড়োজাহাজ বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিশনকে দায়িত্ব দিয়েছে। ৪৫ দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবে বলে জানা গেছে।

নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যায় ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজ এটিআর ৭২-৫০০। বেলা ১১টার কিছু আগে পোখারার স্থানীয় ও নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

জানা যায়, যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন। তাদের পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুজন সাউথ কোরীয় এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আর্জেন্টিনার একজন করে।

 

মৌলভীবাজারে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গুজারাই গ্রামের জনি মিয়া নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। রোববার (১৫ জানুয়ারী) আনুমানিক বিকেল ৩টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে যুবকের বর্তমান ভাড়া বাসা চাঁদনীঘাটের পাশে একাটুনা রোডস্থ সম্রাট কমিউনিটি সেন্টারের সামনের বিল্ডিং এর দু’তলা ভবনে।

ঘটনার পরপরই মৌলভীবাজার মডেল থানা খবর পেয়ে তদন্ত অফিসার মশিউর রহমান ও এসআই রুবেল উদ্দিন সরজমিনে এসে লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান।

এ বিষয়ে মৃত জনি মিয়ার চাচা জানান, এক বছর ধরে এই বিল্ডিং এ বসবাস করছে সে ২০২২ সালে ১৮ ডিসেম্বর জনির বিবাহিত স্ত্রী যুক্তরাজ্যে চলে যায়। জনিও যুক্তরাজ্য যাওয়ার প্রস্তুতি চলছিলো কিছু কাগজপত্র ঠিকটাক করার জন্য ইউনিয়ন সহ বিভিন্ন অফিসে গিয়েছিলো কিন্তু হঠাৎ করে এমন অঘটন ঘটলো তিনি মেনে নিতে পারছেন না।

আরও জানান, ১৪ তারিখ শনিবার রাতে ঘুমাতে যায় পরদিন বিকেলে রুমে থাকে। পরিবারের লোকজন খোঁজ নিলে রুম থেকে কোনো সাড়াশব্দ না পেলে এলাকার অন্যান্যরা আশপাশের লোকজন এসে উপস্থিত হন। পরবর্তীতে আত্মহত্যা বুঝতে পেরে থানায় জানানো হয়।

এ বিষয়ে চাঁদনীঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউ’পি সদস্য সাহেদ আহমদ জানান, সে আমার এলাকার ছেলে  পেশায় ইলেকট্রিশিয়ান ছিল তার চলাফেরা খুবই ভালোছিল তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

অন্যদিকে একাটুনা ইউ’পি সদস্য মনিরুল ইসলাম ইমন জানান, তিনি এই রোডে দিয়ে আসার পথে মানুষের ভিড় দেখে জানতে পারেন জনি নামের এই ছেলেটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শেষপর্যন্ত তিনি পুলিশ লাশ নিয়ে যাওয়া পর্যন্ত তিনি সেখানে উপস্থিত ছিলেন।

এই বিষয়ে জানতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের ইনচার্জ ওসি মোঃ ইয়াসিনুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে থানার অফিসাররা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আত্মহত্যা বা অন্য কোন কিছু বলা যাবে না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ কারো পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রাণীশংকৈলে দোকানের মালামাল ভাংচুর করায় কাউন্সিলরকে গণধোলাই: হাসপাতালে প্রেরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভাই ভাই হার্ডওয়ার দোকানের সামনে থাকা মালামাল সরাবার কথা বলে কাউন্সিলর আবু তালেব ভাংচুর করেছেন বলে দোকান মালিক বিক্রম পাল অভিযোগ করেছেন। মালামাল ভাংচুরের বিষয়ে ওই দোকানে কর্মরত ম্যানেজার আব্দুল গফুর বলেন কাউন্সিলর তালেব দোকানে এসেই বলে মালামাল দোকানের বাহিরে রাখা যাবে না, সব মালামাল ভিতরে রাখতে হবে। এক পর্যায়ে তিনি কথা কাটাকাটির মধ্যে কিছু  বুঝে উঠার আগেই বাহিরে থাকা মালপত্রে লাথি মেরে ও আছড়ে ভেঙ্গে ফেলেন। কাউন্সিলর তালেব আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে ব্যবসায়িরা অভিযোগ করেন।

জানা গেছে, ঘটনার সময় খবর পেয়ে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে কাউন্সিলর  তালেবের কাছে  ঘটনা সম্পর্কে জানতে চান ও তাকে শান্ত হতে বলেন। কিন্তু তালেব মেয়রের কথা না মেনে তার সামনেই ব্যবসায়ী মিন্টু বসাক,রন্টি পাল ও সুমন বসাককে বেধড়ক মারধর করে আহত করেন।এতে ব্যবসায়ী ও উপস্থিত লোকজন কাউন্সিলর তালেবকে ঘেরাও করে গণধোলাই দেয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গণধোলাইর শিকার আহত কাউন্সিলরকে লোকজন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর আবু তালেব আক্ষেপ করে বলেন, “আমার কিছু বলার নাই, হয়তো অপরাধ করেছি, তাই সাজা পেয়েছি।”

এ ঘটনায়  কয়েক ঘন্টা ধরে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে মেয়র ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে  দোকান খোলা হয়।

এ বিষয়ে  মেয়র মোস্তাফিজুর রহমান বলেন,  কাউন্সিলর তালেব  কেন কি কারণে ব্যবসায়ীদের সাথে এই ধরনের আচরণ করেছেন তা আমি জানিনা। আমি খবর পেয়ে ঘটনাস্থলে এলে আমার সামনেই  কাউন্সিলর ও ব্যবসায়ীদের মধ্যে  হাতাহাতি হয়। আমি চেষ্টা করেও কাউন্সিলর তালেবকে থামাতে পারিনি।

মেয়র আরো বলেন, আমরা এটি তদন্ত করলে আসল বিষয়টা জানতে পারবো। এ ব্যাপারে থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ঠাণ্ডাজনিত রোগে বরিশালে ৭ শিশুর মৃত্যু

 স্বাস্থ্য ডেস্কঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চলতি মাসে ৭ শিশুর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, গত মাসের চেয়ে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমলেও প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুরা। 

গতকাল রবিবার (১৫ জানুয়ারি) সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা যায়, বর্তমানে ১০৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

শিশু রোগ বিশেষজ্ঞরা এই ঠাণ্ডাজনিত রোগ থেকে মুক্তি পেতে শিশুদের বায়ু-দূষণ থেকে দূরে রাখার পাশাপাশি গরম কাপড়ে আবৃত্ত রাখার পরামর্শ দিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গত সপ্তাহে প্রতিদিন গড়ে চিকিৎসাধীন ছিল দেড় শতাধিক শিশু। আজ ১০৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এদের প্রত্যেকেই জ্বর, সর্দি, কাশী, নিউমোনিয়া, খিচুনী, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত। ভর্তি হওয়া শিশুদের বেশীরভাগই গ্রামের।

শিশুদের অভিভাবকরা জানান, প্রচণ্ড শীতে কাবু হয়ে শিশুরা জ্বর, সর্দি, কাশী, নিউমোনিয়া, খিচুনী, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এজন্য তাদের হাসপাতালে ভর্তি করেন অভিভাবকরা। কিন্তু হাসপাতালে শয্যা না পেয়ে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে তাদের। এতে আরও সমস্যায় পড়ছে শিশুরা।

হাসপাতালের শিশু ওয়ার্ডের পরিসংখ্যান অনুযায়ী, শীতজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নভেম্বর মাসে ২৭ এবং ডিসেম্বর মাসে ২৭ শিশুর মৃত্যু হয়েছে। জানুয়ারী মাসের প্রথম ৯ দিনে মৃত্যু হয়েছে ৭ শিশুর।

শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব জানান, মেঝেতে রেখে শিশুদের চিকিৎসা অমানবিক। জায়গা না থাকায় বাধ্য হয়ে তাদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। শিশুদের যথাযথ চিকিৎসা চলছে। ঠাণ্ডাজনিত রোগ থেকে দূরে রাখাতে বায়ু-দূষণ থেকে দূরে রাখা এবং গরম কাপড়ে আবৃত্ত রাখতে হবে।

আন্তঃওয়ার্ড ছাড়াও সরকারি খোলার দিন বর্হিবিভাগে গড়ে চিকিৎসা নিচ্ছে তিন শতাধিক রোগী।

২৮ লাখ টাকা সরকারি কোষাগারে দিলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০২২ ইং সালের সকল প্রকার রাজস্ব আয় থেকে ও বিভিন্ন সময়ে মামলার জব্দকৃত আলামত নিলামে বিক্রি করে অর্জিত প্রায় সাড়ে ২৮ লাখ টাকা সরকারের কোষাগারে জমা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে সরকারের কোষাগারে বিপুল পরিমাণ অর্থ জমা দেয়াকে ইতিবাচকভাবে দেখছেন আইনজীবী, সুশীল সমাজ ও বিচারপ্রার্থী জনগণ। এই নজির ইতোপূর্বে হয়নি বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ বিষয়ে জানা যায়, নিলামে বিক্রিকৃত মালামাল ও সকল প্রকার রাজস্ব আয় থেকে প্রাপ্ত ২৮ লাখ ৫৪ হাজার ১৯৩ টাকা ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।