আদালতে মাথা ফাটানো আলাউদ্দিনের কারাগারে মৃত্যু
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মারামারির ঘটনায় আটক এবং ৫৪ ধারায় কারাগারে পাঠানো সেই আসামি আলাউদ্দিন (৬০) মৌলভীবাজার কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলাউদ্দিন বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম দক্ষিণ জিনাত গ্রামের আজমল আলীর ছেলে। তিনি বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি জিআর মামলার প্রধান আসামি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিচারাধীন একটি মামলার হাজিরা দিতে আপন ভাই ফারুক আহমদসহ অন্যান্য আসামিদের সাথে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান আলাউদ্দিন। আদালত প্রাঙ্গণে মামলার ডাকপড়ার অপেক্ষাকালিন ওই মামলার বাদী সাইদুল ইসলাম আসামি ফারুক আহমদের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেন। আহত ফারুক আহমদের ভাই আলাউদ্দিন হামলাকারী সাইদুল ইসলামের কবল থেকে ভাইকে বাঁচাতে গিয়ে সাইদুল ইসলামকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় আদালত পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামির ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে প্রেরণ করেন।
পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক হামলাকারী সাইদুল ইসলাম ও আলাউদ্দিনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কুদ্দুস হাজতি আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ আলাউদ্দিন ও সাইদুল ইসলামকে কারাগারে নিয়ে আসে। বুধবার এর পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। হাত-পা কাপছিল, শারীরিক অবস্থা দেখে ধারণা করা হয় তিনি ডায়বেটিস, হার্টসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুপুর সোয়া বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরিবার রাতের দিকে দাফন কার্য সম্পাদন করে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়।
কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে দুজন নিহত ও একজন আহত
কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। উপজেলার পালাসুতা গ্রামে শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, পালাসুতা গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয়া বহিরাগত তিনজনকে ডাকাত সন্দেহে সংঘবদ্ধ পিটুনি দেয় গ্রামের লোকজন। তাদের দাবি, কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে তারা ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
দারো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, শুক্রবার রাতে তিন ‘ডাকাতকে’ সংঘবদ্ধ পিটুনি দেয়া হয়েছে। পুলিশ এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে।
তিনি আরও জানান, আহত একজন চিকিৎসাধীন, যার অবস্থা আশঙ্কাজনক।
ভি পি নূর স্কেপ গোট:
সোশ্যাল মিডিয়াতে ভি পি (প্রাক্তন) নূর কে নিয়ে আলোচনার চলছে। কেউ কেউ নূরকে রাজনৈতিক নেতাও ভাবতে শুরু করেছে। গনমাধ্যমেও নুরের ছবি শিরোনাম হচ্ছে। কোথায় যায় কার সাথে বৈঠক করে কি কি ষড়যন্ত্র করে তা ফলাও করে ছাপা হচ্ছে। তার আসল পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভি পি নির্বাচিত হয়েছিল। এর পর থেকেই ভি পি নূর নিত্য খবরের জন্ম দিয়েছে। এই খবরের সব সুখবরও ছিলনা। ব্যক্তিগত বিষয় নিয়েও ঢাকার দৈনিক গুলি সংবাদ করেছে। এখন নূর নবগঠিত একটি দলের সদস্য সচীব। কিন্তু বক্তব্য দিতে বি এন পি’ র রিজভী আহাম্মদকেও ছাড়িয়ে গেছে।
ভিত্তিহীন বানোয়াট গল্প বলে সম্প্রতি ব্যপক সমালোচিত হয়েছে নূর। ওমরাহ পালন করতে গিয়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থার কর্মকর্ত্তার সঙ্গে বৈঠক করে নিজেই তা সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করেছে। মানুষের গালমন্দসহ প্রবাসী বাঙালীদের হাতে লাঞ্চিতও হয়েছে। হীরু আলমের মত নিজেই নিজেকে নেতা দাবী করে যাচ্ছেতাই ভাবে সরকারের বিষাদগার করে চলেছে। রাজনীতিতে এমন কৌতুক চরিত্র থাকে। মানুষ তাদের অভিনয় উপভোগ করে। হীরু আলমের মত চরিত্র রাজনৈতিক বিনোদন ছড়ায়।
নুরু সঠিকভাবেই আবির্ভূত হয়েছে। ৮০র দশকে নূরা পাগলার উত্থান ঘটেছিল। অবশ্য গাঁজা সেবনের দীক্ষা প্রচার করে নূরা পাগলা বিখ্যাত হয়েছিল। নূরা পাগলা কে নিয়েও পত্রিকা পাড়ায় ব্যপক তোলপার শুরু হয়ে গিয়েছিল। সাপ্তাহিক বিচিত্রার মত পত্রিকা প্রচ্ছদসহ প্রবন্ধ ছেপেছে নূরা পাগলাকে নিয়ে। সেই সময়ের অনেক যুবক নূরা পাগলের আখরায় ভীর করেছে- তবে তা বেশীদিন স্থায়ী হয়নি। নূরু নামের মিলের কারনেই কিনা জানিনা ভি পি নূরেরও ভক্ত কুল রয়েছে। তাদের মোহটিও কতদিন স্থায়ী হয় সময় বলে দিবে। তবে রাজনীতিতে এমন জোকার চরিত্র বিনোদন ছড়ায়। নেতা হওয়ার যোগ্যতা নূরের নেই। যারাই নূরকে নিয়ে মাতামাতি করছে তাদের প্রতি শুভ কামনা রইলো। তবে একটি বিষয় নির্দ্বিধায় বলা যায়, নূর রাজনীতির ফ্যক্টর নয়। কিছু মানুষ নূরকে স্কেপ গোট বানিয়ে সরকারের অবস্থান পরীক্ষা করতে চাইছে। বুঝেও গেছে। নূর এখন পুতুল নাচের পোশাকি খেলনা।
রাজকে নিয়ে নয়া পোস্টে কিসের ইঙ্গিত দিলেন পরীমণি?
গতকাল বুধবার পাঁচ মাস পূর্ণ করল পরীমণি ও শরিফুল রাজের ছেলে রাজ্য। মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের। শুধুই একমাত্র ছেলের টানে।
ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষ্যে দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের পোস্টই বলছে সেই কথা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে ছেলের পাঁচ মাস উপলক্ষ্যে পাঁচটি কেক কাটা হয়েছে দেখা যায়।
এদিকে বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে রাজ্যের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তারকা মা ছেলেকে নিয়ে লেখেন— ‘বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’
উল্লেখ্য, গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। ওই দিন বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরী। ঠিক এক সপ্তাহ পর ১৮ আগস্ট আকিকা সম্পন্ন করেন নবজাতকের। ছেলের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।
জনতা ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে জনতা ব্যাংক বিশাল লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩৫১ জনকে নিয়োগ দেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েব সাইটের মাধ্যমে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নামঃ অফিসার-রুরাল ক্রেডিট/ আরসি
পদের সংখ্যাঃ ৩৫১
আবেদনের যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে ১টিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। তবে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ থাকা যাবে না।
বেতন ও সুযোগ সুবিধাঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন ফিঃ ২০০ টাকা
আবেদনের প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। এছাড়া বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
আবেদনের সময়ঃ আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ইং তারিখ পর্যন্ত ।
রমজানে ৬ পণ্যের কোনো সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী
এবারের রমজানে দরকারি ৬ পণ্যের কোনো সংকট হবে না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পণ্য আমদানিতে এলসি খুলতেও কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হাজারীবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
এর আগে, গত ৪ জানুয়ারি সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ভোজ্যতেল, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, খেজুর ও চিনি রমজান মাসের জন্য দরকারি পণ্য। এ ৬ পণ্য মজুত রাখার ব্যবস্থা করা হবে।
‘এলসি খোলা নিয়ে আলোচনা হয়েছে, আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। আশা করি, এ সমস্যা শিগগিরই সমাধান হবে।’
টিপু মুনশি
এছাড়া, রমজান মাস সামনে রেখে বর্তমান অবস্থা বিবেচনায় ভোজ্যতেলের দাম আর বাড়বে না বলেও আশ্বাস দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সুস্থ থাকতে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম খুব জরুরি
অনলাইন ডেস্কঃ শ্বাস গ্রহণ ও ত্যাগের মাধ্যমে আমরা শরীরে অক্সিজেন নেই আর দূষিত কার্বন ডাই-অক্সাইড বেড় করে দেই। কাজেই সুস্থ থাকতে সাধারণ ব্যায়ামের পাশাপাশি শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামও খুব জরুরি। হৃৎপিণ্ড এবং ফুসফুসের মতো অতি গুরুত্বপূর্ণ দুটি অঙ্গের সুস্থ কার্যকারিতা শ্বাসক্রিয়ার সঙ্গে যুক্ত।
শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করলে শরীরে অক্সিজেনের মাত্রা যথাযথ থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ঘুম ভালো হয়। তাই নিয়মিত শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের অভ্যাস থাকাটা জরুরি।
একটি নিরিবিলি স্থানে আরাম করে সোজা হয়ে বসুন। কাঁধ ও ঘাড়ের পেশি সোজা করে ধীরে ধীরে নাক দিয়ে দীর্ঘ শ্বাস নিন। এবার ধীরে ধীরে মৃদু গতিতে ঠোট দিয়ে শ্বাস ছাড়ুন। এক মিনিট টানা এ অনুশীলনটি করতে হবে। এ অনুশীলনের ফলে শ্বাসক্রিয়ায় যথেস্ট আরাম পাবেন।
এবার সোজা হয়ে বসে তিন সেকেন্ড ধরে নাক দিয়ে যতটা সম্ভব গভীর শ্বাস নিন। সম্ভব হলে তিন সেকেন্ড শ্বাস ধরে রাখুন। তিন সেকেন্ড পর নাক কিংবা মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন। এক মিনিট টানা এ অনুশীলন করুন। এটি দিনে অন্তত দু’বার করতে পারেন।। এতে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষা ডেস্কঃ সন্তানদের মধ্য দেশীয় সংস্কৃতি তুলে ধরতে না পারলে তারা অন্য সংস্কৃতিতে আকৃষ্ট হবে। আর তাই দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বুধবার (১১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে নাট্যকার আনন জামানের বাড়িতে এক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় গ্রাম থিয়েটার মঞ্চ হলে আমাদের সংস্কৃতি নতুন করে জাগরণ ঘটবে। বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য আছে তাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারব। তিনি আরো বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, ভাষা ও সাহিত্য। ভাষার জন্য আমাদের বিরাট ত্যাগ আছে, যা বিশ্ব স্বীকৃত। আমরা যেন সংস্কৃতির অতীত হারিয়ে না ফেলি। এ জন্য গ্রাম থিয়েটার ফেডারেশন যেমন কাজ করছে, তেমনি সারা দেশে সংস্কৃতিকর্মীরাও কাজ করছেন। তৃণমূলে সংস্কৃতিকর্মীদের উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই আমাদের সংস্কৃতির ভান্ডার আরও সমৃদ্ধ হবে।
উৎসবে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহাবুব, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, অভিনেতা ও কণ্ঠশিল্পী শিমুল ইউসুফ, নাট্যকার আনন জামান প্রমুখ।
দুর্গম পাহাড়ি এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠনের ৫ ‘জঙ্গি’ গ্রেফতার
দুর্গম পাহাড়ি এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ ‘জঙ্গি’কে আটক করেছে র্যাব। বান্দরবানের রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বান্দরবানের র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত পাঁচ জন হলেনঃ নোয়াখালীর আবদুল কুদ্দুসের ছেলে নিজামুদ্দিন হিরন ওরফে ইউসুফ (৩০), কুমিল্লার আবদুল রাজ্জাকের ছেলে সালেহ আহমেদ ওরফে সাইহা (২৭), সিলেটের সিরাজুল ইসলামের ছেলে সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন (৩০), কুমিল্লার শফিকুল ইসলামের ছেলে বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ ওরফে বাইরু (২১) এবং কুমিল্লার মজিবুর রহমানের ছেলে ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লাল (১৭)।
র্যাব সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন জানান, ২০২২ সালের ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে আট তরুণের নিখোঁজের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ২৫ আগস্ট নিখোঁজদের পরিবার কুমিল্লার কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করে। এ সময় এ ঘটনাটি জানার পরপরই র্যাব নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় আট তরুণদের মধ্যে পালিয়ে আসা নিলয়কে জিজ্ঞাসাবাদ করলে র্যাবের গোয়েন্দারা গুরুত্বপূর্ণ তথ্য পায়। পরে নিলয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৫ অক্টোবর কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া রিফাতসহ নতুন জঙ্গি সংগঠনের সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদে দেশে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে একটি নতুন জঙ্গি সংগঠনের কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া যায়। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র গোষ্ঠী।’
খন্দকার আল মঈন বলেন, র্যাবের গোয়েন্দা শাখা এবং বিভিন্ন ব্যাটালিয়ন গত সেপ্টেম্বর থেকে কয়েকটি অভিযান চালিয়ে কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া আট তরুণের মধ্যে তিনজনসহ নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিভিন্ন পর্যায়ের ৩১ নেতা ও সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, জঙ্গি সংগঠনকে সহায়তা দেওয়া এবং সামরিক প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের ১৪ নেতা ও সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) রাতে র্যাবের গোয়েন্দা শাখা এবং র্যাব-৭ এর অভিযানে বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি এলাকা থেকে পাহাড়ে প্রশিক্ষণরত ৫৫ জঙ্গি সদস্যদের মধ্যে পাঁচজনকে আটক করা হয়।

