রাণীশংকৈলে দুস্থ সংগ্রামী সদস্যদের মাঝে গ্রামীণ ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “ভিক্ষুক নয়, এরা সংগ্রামী সদস্য”। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গতকাল সোমবার (৯ জানুয়ারি) সংগ্রামী ১২৭ জন সদস্যের (ভিক্ষুক) মাঝে শীতবস্ত্র হিসাবে একটি করে কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে এদিন বিকালে পৌরশহরের ঈদগাঁও মাঠ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁওয়ের যোনাল ম্যানেজার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যোনাল অডিট অফিসার আব্দুল আলীম মোল্লা, রাণীশংকৈল এরিয়া ম্যানেজার আব্দুল ওয়ারী, উপজেলা শাখা ব্যবস্থাপক আব্দুল বাতেন খন্দকার, গাজির হাট ডিগ্রি কলেজের প্রভাষক বিল্লাল হোসেন প্রমুখ।
বিতরণ কার্যক্রমে এ উপজেলার ১২ টি শাখায় গ্রামীণ ব্যাংকের নিজস্ব এবং তালিকাভুক্ত ১২৭ জন সংগ্রামী সদস্যের (ভিক্ষুক) প্রত্যেককে শীতবস্ত্র হিসাবে একটি করে কম্বল দেয়া হয়।
এসময় উপস্থিত সংগ্রামী (ভিক্ষুক) সদস্যরা চলমান প্রচন্ড শীতে এসব কম্বল পেয়ে অত্যন্ত খুশি হয়ে গ্রামীণ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত: ভিক্ষুকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সহায় সম্বলহীন, নিতান্ত অসহায় সংগ্রামী সদস্যদেরকে ক্ষুদ্র পরিসরে ঋণ দিয়ে কর্মমুখী করার লক্ষ্যে ২০০১ সালে থেকে গ্রামীণ ব্যাংক এ কার্যক্রম গ্রহণ করে আসছে।

ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণে ব্রিটেনের প্রথম ইউরোপীয় হওয়ার প্রচেষ্টা হতাশার মধ্যদিয়ে শেষ হয়েছে। এই অভিযান পরিচালনাকারী কোম্পানি ভার্জিন অরবিট জানায়, উৎক্ষেপণের পরপরই রকেটটি একটি সমস্যায় পড়ে। মহাকাশে বেশ কিছু স্যাটেলাইট স্থাপনের উদ্দেশ্যে এ অভিযান শুরু হয়েছিল। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি)সকালে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

উৎক্ষেপণ মিশনটি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের উপকূলীয় শহর নিউকুয়ে থেকে ‘কসমিক গার্ল’ নামে পরিচিত ‘৭৪৭’ বিমান রকেটকে সাথে নিয়ে কর্নওয়াল এয়ারপোর্ট নিউকি-এর নতুন লঞ্চস্টেশন থেকে উৎক্ষেপণ হয়।

উৎক্ষেপণ পরিচালনাকারী কোম্পানি ভার্জিন অববিট বলছে, আমাদের একটা অসঙ্গতি রয়েছে, যা আমাদেরকে কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ করেছে বলে মনে হচ্ছে। এছাড়াও ব্যর্থতার কারণ বিশ্লেষণ করছেন বলেও জানান কোম্পানিটি।

গত ডিসেম্বরের শেষদিকে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপণের পর ইতালির-নির্মিত ভেগা-সি রকেট মিশনটি ব্যর্থ হয়েছিল। এরপর ফের ব্যর্থ, ইউরোপীয় মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার ওপর আরো একবার ধাক্কা দিল।

এছাড়াও গত বছরে ইউরোপ বেশ কয়েকটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। যার অন্যতম অ্যারিয়ান-৬ লঞ্চার বিলম্বিত হওয়া, ইউক্রেন যুদ্ধের কারণে রুশ সয়ুজ রকেটের অ্যাক্সেস বন্ধ হওয়া, ভেগা গ্রাউন্ডেড এবং সর্বশেষ ছোট লঞ্চার শিল্পের জন্য একটি প্রদর্শিত উৎক্ষেপণ পরিত্যক্ত।

ভার্জিন অরবিট প্রথমে টুইটারে বলেছিল যে, লঞ্চারওয়ান পৃথিবীর কক্ষপথে পৌঁছেছে, যদিও পরে ওই টুইট মুছে ফেলা হয়েছে।

২০২০ সালে প্রথম উৎক্ষেপণের পর থেকে কোম্পানির চারটি সফল উৎক্ষেপণের রেকর্ড রয়েছে। যদিও এই নিয়ে দ্বিতীয় বার ব্যর্থ হয়েছে।

আবারও আন্দোলনে চা শ্রমিকেরা, ৭দিনের আল্টিমেটাম

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আবারও আন্দোলনে চা শ্রমিকেরা, ৭ দিনের আল্টিমেটাম সাধারণ চা শ্রমিকদের আন্দোলন। চা শ্রমিকদের ১৯ মাসের বকেয়া মজুরি, নতুন চুক্তি, সদস্য চাঁদার হিসাব, মেয়াদ উত্তীর্ণ কমিটির অপসারণ ও দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ চা শ্রমিকের ব্যানারে আন্দোলনকারীরা শ্রমিকেরা।

আন্দোলনকারীরা বর্তমান চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচনের দাবিতে সাত দিনের আল্টিমেটাম বেঁধে দেন। পরে আন্দোলনরত চা শ্রমিকদের একটি প্রতিনিধিদল চা শ্রমিক ইউনিয়নের সভাপতির কাছে একটি স্মারকলিপি প্রদান করে।

সাধারণ চা শ্রমিকদের ব্যানারে প্রতিবাদ মিছিল চা শ্রমিক ইউনিয়ন কার্যালয় ঘেরাও করলে এসময় এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

আন্দোলনরত চা-শ্রমিকরা বর্তমান কমিটির বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন এবং কার্যালয় প্রবেশের চেষ্টা চালান।

এ সময় কার্যালয়ের ভেতরে অবস্থান করা বর্তমান কমিটির সদস্যরাও পাল্টা স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আন্দোলনরত চা-শ্রমিকেরা জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘসময় অতিবাহিত হবার পরও নির্বাচন না দেওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ১৫ জানুয়ারি পর্যন্ত আমরা তাদের আল্টিমেটাম দিয়েছি। ওই সময়ের মধ্যে বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সাধারণ চা-শ্রমিকের ব্যানারে আন্দোলনকারী একাংশের নেতা রাজঘাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, চা শ্রমিকেরা গত আগস্ট মাসে আন্দোলন করে তাদের মজুরি ১২০ থেকে বাড়িয়ে ১৭০ টাকা আদায় করেছিল। কিন্তু বর্তমান চা-শ্রমিক ইউনিয়ন কমিটি মালিক পক্ষের সঙ্গে চুক্তি করে সেই টাকা আদায় করতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি নির্বাচন না হওয়াও বর্তমান কমিটি স্বেচ্ছাচারীভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। অনির্বাচিতরা চা-শ্রমিক ইউনিয়নের দায়িত্ব জোড় করে দখল করে রেখেছে।

তিনি আরও বলেন, আমরা বার বার নির্বাচনের দাবি জানিয়ে আসছি কিন্তু নির্বাচন তারা দিচ্ছেন না। আমরা (রোববার) নির্বাচনের দাবিতে চা-শ্রমিক ইউনিয়ন ঘেরাও করে আল্টিমেটাম দিয়েছি।

সেলিম আহমেদ বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে যদি তারা (বর্তমান কমিটি) দায়িত্ব না ছাড়েন, যদি হিসাব না দেন, তাহলে আমরা সারা বাংলাদেশে চা-বাগান বন্ধ রাখবো, আমাদের শ্রমিক চাঁদা বন্ধ থাকবে, আমরা এ কেন্দ্রীয় কার্যালয়ে সবাই অবস্থান নিবো।

চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, আমরা আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য শ্রম অধিদপ্তরে চিঠি দিয়েছি। কিন্তু সরকার থেকে আমাদের নির্বাচন আয়োজনের জন্য অর্থ বরাদ্দ না করায় নির্বাচন হয়নি। এখন আমরা গঠনতন্ত্র সংশোধন করে সরকার এবং আমাদের যৌথ অর্থায়নে নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, বকেয়া মজুরির বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরপরই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের ব্যাপারে জানতে সিলেট বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক নাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করার একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

ঢাবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে (জুলাই-ডিসেম্বর) পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা হয়েছে। গত রোববার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  https://du.ac.bd – এ আবেদন ফরম ডাউনলোড করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জনতা ব্যাংক টিএসসি শাখায় এক হাজার টাকা জমার রসিদের মূলকপি, সকল পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক, বিভাগের চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। একই সঙ্গে গবেষণার একটি রূপরেখাও জমা দিতে হবে।

বিদেশ থেকে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের পর ভর্তির আবেদন করতে হবে। কোনো তথ্য গোপন বা ভুল তথ্য দিলে, ভর্তি বাতিল বলে গণ্য হবে। পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এমফিল পাস অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে।

প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মে মাধ্যমিক, সমমান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ ৫-এর মধ্যে ৩ দশমিক ৫০ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে।

প্রার্থীদের স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে অন্তত একটি গবেষণা প্রকাশনা একক নামে হতে হবে। তিন বছর মেয়াদি স্নাতক সম্মান এবং এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি ধারীদের ক্ষেত্রে প্রার্থীদের স্নাতক পর্যায়ে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, কোনো স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

উল্লেখ্য, দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভর্তি হতে পারবেন না। পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারীদের আবেদনপত্র সংগ্রহের আগে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে দরখাস্ত করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করা যাবে।

বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৭১ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে চার শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫১২ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে এক লাখ। আর সুস্থ্য হয়েছেন ৮৫ হাজার ৩৫৩ জন।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩০৮ জন এবং মারা গেছেন ৩৩৬ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১০১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১০৬ জন এবং মারা গেছেন ৩৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ১৪৫ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন এবং মারা গেছেন ৫৮ জন। ব্রাজিলে মারা গেছেন ৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৫২ জন।

একইসময়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫৪ জন এবং মারা গেছেন ৪১ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ৫২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩১৮ জন এবং মারা গেছেন ৪০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৪১ জন এবং মারা গেছেন ৬৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার ৭০৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ১৫ হাজার ৮০০ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৩ লাখ ৩৭ হাজার ৪৬৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

হজযাত্রীদের ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর সৌদি আরব হাজিদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হজযাত্রীদের ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নিয়েছে দেশটি।

এতে হাজিদের সংখ্যায় কোনো নির্ধারিত সীমাবদ্ধতা থাকবে না। এ ছাড়া হজ করার ক্ষেত্রে যে নির্দিষ্ট একটি বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেটিও থাকবে না।

গতকাল সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবে হজ মেলা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, এসব তথ্য জানান দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।

তিনি বলেন, মহামারির আগে হাজির সংখ্যা যত ছিল সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। করোনাভাইরাস মহামারির সময়, নিজ দেশে বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। মানুষের সমাগম নিয়ন্ত্রণে রাখতে দেশটি হাজিদের সংখ্যা নির্ধারণ করে দেয়। অবশেষে তিন বছর পর সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে।

ফুলবাড়ীতে বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত দুই সপ্তাহের তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা গুলো কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। সন্ধ্যা থেকে শুরু করে প্রতিদিন সকাল ১১ টা পর্যন্ত অব্যাহত ঘন কুয়াশার কারনে চারাগুলো হলুদ ও লালচে বর্ণ ধারণ করে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আসন্ন ইরি- বোরো মৌসুমে চারা সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। তবে তাপমাত্রা বৃদ্ধি পেলে আক্রান্ত বীজতলা সেরে উঠবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের কৃষক নকিবুল ইসলাম, হোসেন আলী, পুর্ব ফুলমতি গ্রামের জয়নুল আবেদীন জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টির মত কুয়াশা পড়ছে। ঘনকুয়াশার কারণে দুপুর পর্যন্ত সুর্য দেখা যাচ্ছে না। শীতের কারনে বোরো ধানের চারাগুলো হলুদ ও লাল বর্ণ ধারণ করে গোড়ায় পচন ধরে মরে যাচ্ছে। ছত্রাকনাশক প্রয়োগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। বীজতলায় বাড়তি পানি দিয়েও তেমন কোনও উপকার হচ্ছে না। এভাবে শীত ও কুয়াশা চলতে থাকলে অধিকাংশ বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ইরি- বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, ১০ হাজার ১৫০ হেক্টর জমিতে ইরি – বোরো রোপনের লক্ষমাত্রা নিয়ে উপজেলায় এখন পর্যন্ত ৫৪০ হেক্টর জমিতে বোরো বীজ বপণ করা হয়েছে। সব বীজতলা কোল্ড ইনজুরীতে আক্রান্ত না হলেও কিছু কিছু বীজতলা আশংকাজনক অবস্থায় রয়েছে। আমরা কৃষকদেরকে ছত্রাকনাশক স্প্রে বা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেয়ার পরামর্শও দিচ্ছি।

নেত্রকোণায় নেত্র বন্ধু ৯২ মেধাবৃত্তি-২০২২ শিক্ষার্থীর মাঝে সম্মানা ও সনদপত্র প্রদান

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় নেত্র বন্ধু ৯২ মেধাবৃত্তি-২০২২ কৃতি শিক্ষার্থী সম্মানা ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তন নেত্রকোণা পৌরসভায় মোঃ শফিউল আলম খানের সঞ্চালনায় নেত্র বন্ধু ৯২ মেধাবৃত্তি-২০২২ কৃতি শিক্ষার্থী সম্মানা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,  কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ, সহকারী অধ্যাপক নেত্রকোণা মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম,জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম লিটু, ডাক্তার আব্দুল গনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মোঃ রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, নেত্র বন্ধু ৯২ ব্যাচের প্রণব রায় রাজু, মোঃ রফিকুল আলম, বিপ্লব চক্রবর্তী,রিমন, বিপলু, মানিকসহ নেত্র বন্ধু ৯২ ব্যাচের সকল বন্ধুরা।

পরে মেধাবৃত্তি উপ কমিটির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের সহযোগিতায় মেধাবৃত্তি-২০২২ নেত্রকোণা পৌর শহরের ২৫ জন শিক্ষার্থীর মাঝে সম্মানা ও সনদপত্র প্রদান করা হয়।

মৌলভীবাজারে জুডিশিয়াল আদালতে মামলা নিষ্পত্তি ও সার্বিক অবদান রাখায় পুরস্কার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারকদের মধ্যে ২০২২ সালে সর্বোচ্চ মামলা নিষ্পত্তির জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানকে ও আদালতের কার্যক্রমের সার্বিক অবদানের স্বীকৃতির জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানকে পুরস্কার প্রদান করা হয়।

সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাসহ বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

কেনিয়া-উগাণ্ডা সীমান্তে বাস খাদে পড়ে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়া-উগাণ্ডা সীমান্তে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২১ আরোহী। এতে আরও ৪৯ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনের সূত্রে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এমবালে শহর থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিলো বাসটি। কিন্তু উগান্ডার সীমান্তচৌকি পার হওয়ার পরই হয় দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে প্রচণ্ড গতিতে চলছিলো বাস। চালক নিয়ন্ত্রণ হারালে মুহূর্তেই বাসটি পাশের খাদে পড়ে যায়। নিহতদের বেশিরভাগই কেনিয়ার নাগরিক এবং ৮ জন উগান্ডার বাসিন্দা।

আফ্রিকার অঞ্চলটিতে সড়ক দুর্ঘটনা কমাতে নতুন এবং কঠোর কিছু পদক্ষেপ গ্রহণ করছে উগান্ডা সরকার। দেশটির পুলিশের তথ্য অনুসারে, বেপরোয়া গতির কারণে বছরের প্রথম তিন দিনেই ১০৪টি ছোট-বড় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রাণ গেছে কমপক্ষে ৩৫ জনের। আহতের সংখ্যা ১১৪।