দেশে আপাতত জ্বালানি তেলের দাম না কমার কারন জানালো বিপিসি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা কমলেও দেশে আপাতত দাম কমার কোনো সম্ভাবনা নেই। বিশ্ববাজারে দামের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে, অপরিশোধিত তেলের দাম আবারও ৮০ ডলারের নিচে নেমে গেছে। শুক্রবার (৬ জানুয়ারি) অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি ৭৮ দশমিক ৮২ ডলার। যার অর্থ জ্বালানির দাম ২০২১ সালের ডিসেম্বর পর্যায়ে নেমে এসেছে।

এর আগে গত ৩ জানুয়ারি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৩ ডলার, যা গত একমাসের তুলনায় সর্বোচ্চ। তারও আগে ৭ ডিসেম্বর ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭৭ ডলার। সেই হিসেবে গত এক মাসে জ্বালানির দাম ৭৭ থেকে ৮৩ এর ঘুরপাক খাচ্ছে।

বিশ্ববাজারের দাম কমার এই প্রবণতা লক্ষ্য করা গেলেও বাংলাদেশে তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, বাজার দেখে পরে তেলের দামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশ্লেষকরা বলছেন, দাম কমিয়ে সমম্বয় করা হলেও এর প্রভাব দেশের অর্থনীতি কিংবা ভোক্তা পর্যায়ে কোনো কাজে আসে না। এ বিষয়ে সরকারের পদক্ষেপ নিতে হবে।

এদিকে তেলের দামের ব্যাপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা তেলের দাম বাড়াইনি, শুধু সমম্বয় করেছি। বিশ্ববাজারে তেলের দাম কমলেই দেশের বাজারে সমম্বয় করা হবে।

অবহেলায় জরাজীর্ণ সমশেরনগর রেলস্টেশন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অবহেলিত জরাজীর্ণ সমশেরনগরের দুর্দশাগ্রস্ত মৌলভীবাজারের সমশেরনগর রেলস্টেশন। নির্মাণের শতবর্ষ অতিক্রমের পরও উন্নয়নের এতটুকুন ছোঁয়া লাগেনি এ রেলস্টেশনের আদলে। বিভিন্ন সূত্রের বরাত থেকে জানা যায়, শমসেরনগর রেলস্টেশনটি প্রায় ১২৬ বছরের পুরানো একটি রেলস্টেশন।

ইতিহাসের পাতা উল্টিয়ে দেখা যায় যে সোয়াশতবর্ষী স্টেশনটির চেয়ে কয়েক শতবর্ষী পুরানো হলো হাটি হাটি পা পা করে গড়ে উঠা শমসেরনগর জনপদটি। সতেরো শতকে শ্রীহট্টের ফৌজদার সমশের খাঁ বাহাদুরের নামে এই জনপদটির নাম রাখা হয়েছিল সমশের নগর। সেই থেকে বহুচড়াই-উৎরাই পার হয়ে আজ এ অবস্থায় এসে দাঁড়িয়েছে। এর যতটুকু উন্নয়ন সাধিত হয়েছে তা বলতে গেলে সবকিছুই হয়েছে স্থানীয় জনসাধারণের দীর্ঘকালের জীবনযাত্রার তাগিদে সংগঠিত লেন-দেনের স্বতঃস্ফূর্ততায়। সে সময় শমসেরনগর একটি পরগনা ছিল। প্রায় ৫শত বছরের পুরানো এ জনপদটিও শতবর্ষী রেলস্টেশনের মত উন্নয়নের এতটুকুন আছড়ের ছোঁয়া পায়নি। অথচ এখানে রয়েছে বাংলাদেশের হাতেগোনা কয়েকটি বিমানঘাঁটির বৃহৎ একটি ঘাঁটি। এই জনপদের তিনদিক ঘিরে রয়েছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বাজারজাত পণ্য  চা-এর একাধিক কারখানা যা স্থানীয় কথায় চা-বাগান বলেই ডাকা হয়। সম্প্রতি নতুন করে এই জনপদের কাছেই খোলা হয়েছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যিক মালপরিবহন কেন্দ্র ‘চাতলাপুর বাণিজ্যিক সীমান্ত বিনিময় কেন্দ্র’। ফলে জনপদটির গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। ইংরেজ আমলে নির্মিত টিনের ঘরটি কোনমতে টিকে আছে। যেকোন ঝড়ে মারাত্মক দূর্ঘটনা ঘটাতে পারে।

জানা যায়, ১৮৯৬সালে যখন কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ নির্মাণ করা হয় তখনই এই শমসেরনগর রেলষ্টেশন স্থাপন করা হয়। সুদীর্ঘ এ সময়ে উল্লেখ করার মত উন্নয়নের কোন স্পর্শ পায়নি এ ষ্টেশনটিও। দীর্ঘ এ সময়ের ব্যবধানে বর্তমানে এখানে একটি টিনের ঢাকনা আছে যার পেছনে রয়েছে ষ্টেশনের একটি ছোট্ট দফতর যার পাশেই রয়েছে একখানা অতীব দূর্গন্ধযুক্ত শৌচাগার। সুদীর্ঘ সময়ের অব্যবস্থা অবহেলার কারণে ষ্টেশনের সংস্কার বলতে কিছুই হয়নি। কিন্তু বাংলাদেশ রেলকোম্পানীর আয় কোনভাবেই কমেনি। কোম্পানী লাখ লাখ টাকা আয় করছেন এ ষ্টেশন থেকে। অথচ ষ্টেশনে যাত্রীদের জন্য নেই কোন উপযুক্ত বিশ্রামকক্ষ বা বসার ছাউনি। অনেক সমস্যায় জর্জড়িত ষ্টেশনটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু নতুন করে নির্মাণ কিংবা সংস্কারের ব্যবস্থা নেওয়ার কোন লক্ষনই দেখা যাচ্ছে না। ষ্টেশনে রেল থামার ছাউনির টিনের চাল দিয়ে বৃষ্টির দিনে পানি পড়ে। রেল ষ্টেশনসহ এর চতুর্দিক ময়লা আবর্জনায় ভরপুর হয়ে স্তুপ আঁকারে পলে পলে দূর্গন্ধ ছড়াচ্ছে সারাশহরময়। একটি অতীব নিম্নমানের পরিবেশ দূষণকারী অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে আছে স্টেশনের চতুর্পার্শ্বে।

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, স্টেশনের বহু জমি জবরদখলে চলে গেছে সে অনেক আগ থেকেই। সুযোগ সন্ধানী জবরদখলকারীরা অবস্থা বুঝে কোপ মেরে দখল করে নেয় জমি। আর এমন অবস্থা চলে আসছে দীর্ঘদিন যাবৎ। এতো পুরনো ষ্টেশন অথচ আজ অবদি যাত্রী ছাউনী বড় করা হয়নি, নির্মাণ হয়নি কোন মানসম্মত যাত্রী ছাউনী কিংবা ভবন। দেশের ৫টি আন্তঃনগর রেলগাড়ী এখানে এ ষ্টেশনে যাত্রী উঠায়-নামায়। ফলে, রেলগাড়ী এসে থামলে যাত্রী সাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়। সবচেয়ে হাস্যকর যে বিষয়টি তা’হলো এ স্টেশনে মাত্র ৮ থেকে ১০জন যাত্রী টিকেট ক্রয় করতে পারেন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এদিকে জনপদটির জনসংখ্যা স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে দশগুণ বেড়েছে। মানুষের যাতায়াত যোগাযোগ আগের তুলনায় হাজারগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন হাজার হাজার ও মানুষ জীবন-জীবিকার তাগিদে ছোট্ট এই গ্রামীণ শহরে আসা-যাওয়া করে।

সমশেরনগরের প্রবীন ব্যক্তিত্ব বিশিষ্ট লেখক সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক শহীদ সাগ্নিক বলেন, বিলম্ব না করে সমশেরনগর রেলস্টেশনের আধুনিকায়ন এখন শুধু মাত্র যোগপযোগী উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে জোরদাবী। সকল শ্রেনীপেশার মানুষের দাবি উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সরকারের মান অক্ষুন্ন রাখতে সমপোযোগী দাবি।

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিসহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার বিকাল ৪ টা পর্যন্ত পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে মনোনয়ন পত্র জমা করেন তারা।

জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের দপ্তরে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কাস পার্টির অধ্যাপক ইয়াসিন আলী ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর সিরাজুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পাটির এমদাদ হোসেন, ন্যাশনাল পিলপলস্ পার্টির (এনপিপি) সাফি আল আসাদ ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় মনোনয়নপত্র জমা করেছেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তকদির আলী সরকার জানান, আগামী ৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১লা ফেব্রুয়ারী।

এ আসনে ভোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজা ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি এবং বুথ ৮০৮ টি।

রাজনগরে ৬ জুয়ারী পুলিশের জালে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতদের বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ। এর আগে বুধবার রাতে উপজেলার মনসুরনগর ইউপির তারাচুংগ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই জুয়ারীদের আটক করে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউপির তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে জুয়া খেলার আসর বসে। বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পুলিশ ৬ জুয়ারীকে আটক করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে আব্দুল কাদির পালিয়ে যায়।

পুলিশের অভিযানে আটককৃতরা হল- উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিচইনকীর্তি গ্রামের মো. রামিম মিয়া (২৮), মোস্তাাক আহমেদ (৫০), হোসাইন আহমেদ (৩৫), নাছমান মিয়া (৪০), জাহান আলী প্রকাশ ডালিমি (৪৫) ও একই ইউনিয়নের মালিকোনা গ্রামের আছকির মিয়া (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা করে।

এ বিষয়ে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, রাজনগরে জুয়ারিদের কোন ছাড় নেই। যেখানেই জুয়া চলবে সেখানেই অভিযান হবে। এরই অংশ হিসেবে এদের আদালতে হাজির করলে, আদালতের নির্দেশে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডিবিএন/ডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে চতুর্দশ দফার ভোটেও স্পিকার হতে ব্যর্থ ম্যাকার্থি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে চতুর্দশ দফার ভোটেও স্পিকার হতে পারলেন না রিপাবলিকান সদস্য কেভিন ম্যাকার্থি। নির্বাচনে ছয়জন বিদ্রোহী সদস্যের মধ্যে চারজন বিকল্প প্রার্থীর পক্ষে ভোট দেন, আর দুজন কেবল ‘উপস্থিত’ রয়েছেন জানিয়ে ভোটের সুইচ বোতামে চাপ দেন।

এদিকে, সর্বশেষ ভোটাভুটির পর হাউস ফ্লোরে কেভিন ম্যাকার্থির সঙ্গে তার ডেপুটি চিফ অব স্টাফ ও বিদ্রোহী সদস্য ম্যাট গায়েটজের তীব্র বাদানুবাদ হয়।

ত্রয়োদশ রাউন্ড ভোটাভুটিতে পরাজিত হওয়ার পর ম্যাকার্থি বলেছিলেন যে স্পিকার নির্বাচিত হতে প্রতিনিধি পরিষদে তার পক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভোট রয়েছে।

এই অচলাবস্থার কারণে হাউসের কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম যেমন নতুন কমিটি গঠন ও নতুন সদস্যদের শপথ নেওয়ার মতো বিষয়গুলো আটকে থাকবে। স্পিকার হাউসের কার্যসূচি নির্ধারণ করেন এবং আইনি কার্যক্রমগুলো চালিয়ে যান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের পদটি দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে, সর্বশেষ ভোটাভুটির পর হাউস ফ্লোরে কেভিন ম্যাকার্থির সঙ্গে তার ডেপুটি চিফ অব স্টাফ ও বিদ্রোহী সদস্য ম্যাট গায়েটজের তীব্র বাদানুবাদ হয়।

ত্রয়োদশ রাউন্ড ভোটাভুটিতে পরাজিত হওয়ার পর ম্যাকার্থি বলেছিলেন যে স্পিকার নির্বাচিত হতে প্রতিনিধি পরিষদে তার পক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভোট রয়েছে।

এই অচলাবস্থার কারণে হাউসের কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম যেমন নতুন কমিটি গঠন ও নতুন সদস্যদের শপথ নেওয়ার মতো বিষয়গুলো আটকে থাকবে। স্পিকার হাউসের কার্যসূচি নির্ধারণ করেন এবং আইনি কার্যক্রমগুলো চালিয়ে যান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের পদটি দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয়।

ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন

 

 

 

এদিকে, সর্বশেষ ভোটাভুটির পর হাউস ফ্লোরে কেভিন ম্যাকার্থির সঙ্গে তার ডেপুটি চিফ অব স্টাফ ও বিদ্রোহী সদস্য ম্যাট গায়েটজের তীব্র বাদানুবাদ হয়।

ত্রয়োদশ রাউন্ড ভোটাভুটিতে পরাজিত হওয়ার পর ম্যাকার্থি বলেছিলেন যে স্পিকার নির্বাচিত হতে প্রতিনিধি পরিষদে তার পক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভোট রয়েছে।

এই অচলাবস্থার কারণে হাউসের কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম যেমন নতুন কমিটি গঠন ও নতুন সদস্যদের শপথ নেওয়ার মতো বিষয়গুলো আটকে থাকবে। স্পিকার হাউসের কার্যসূচি নির্ধারণ করেন এবং আইনি কার্যক্রমগুলো চালিয়ে যান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের পদটি দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্বব্যাপী করোনায় আরও এক হাজার ৪৩৪ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৬৪৫ জন। আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৪৫ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ৪৫৬ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ২০১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯৫৪ জন এবং মারা গেছেন ৭৫ জন। ব্রাজিলে মারা গেছেন ১৯৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৮৬৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ৪১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ৫৫ জন। কলম্বিয়া আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৮০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৩৪০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯ হাজার ৪৭২ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ২৪৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

মেক্সিকোতে মাফিয়াপুত্র গ্রেপ্তারের জেরে রক্তক্ষয়ী দাঙ্গায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে মাফিয়া মাদকসম্রাট এল চাপোর ছেলে ওভিডিও গুজম্যান লোপেজকে (৩৫) গ্রেপ্তারের জেরে রক্তক্ষয়ী দাঙ্গায় ১০ সেনাসহ ২৯ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দেশটির সিনালোয়া রাজ্যের কুলিয়াকান থেকে গুজম্যানকে গ্রেপ্তার করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার তথ্যমতে, গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করে সামরিক বিমানে মেক্সিকো শহরে নিয়ে যাওয়া হয়। তার আগে গুজম্যাকে ছিনিয়ে আনতে তার অনুসারীরা কুলিয়াকান শহরের বিভিন্ন জায়গায় আগুন, বিমানবন্দরে হামলা এবং রাস্তা অবরোধ করে তাণ্ডব চালায়। এতে গুজম্যান গ্যাংয়ের অনুসারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়।

ভয়াবহ এই দাঙ্গায় ১০ সেনা এবং ১৯ দাঙ্গাকারী নিহত হয়েছেন। ৩৫ জন সেনা গুলিবিদ্ধ হয়েছেন। ২১ দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ২০১৯ সালে গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে, সহিংসতা এড়াতে সে সময় তাকে ছেড়ে দেওয়া হয়।

গুজম্যান লোপেজ নিজেকে তার বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টলের’ নেতা বলে দাবি করতেন। সিনালোয়া কার্টল বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী দল। গুজম্যানের বাবা মাদকসম্রাট এল চাপো বর্তমানে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজধানী ঢাকা

অনলাইন ডেস্কঃ আজ সকালে রাজধানী ঢাকায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যাতে কাঁপছে ঢাকার বাসিন্দারা। চলতি মৌসুমে ঢাকাতে আজকের তাপমাত্রাই সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার পাশাপাশি নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়েও বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ‘আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গাতে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপাতত দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আগামীকাল থেকেই দিনের কুয়াশা অনেকটা কমে যাবে। তবে রাতের কুয়াশা থাকবে। মূলত আগামীকাল থেকে তাপমাত্রা একটু বাড়তির দিকে থাকলেও ১০ অথবা ১১ জানুয়ারি তাপমাত্রা ব্যাপকভাবে কমতে থাকবে। তার মানে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে।’

শৈত্যপ্রবাহের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১৭টি জেলায় জায়গায় শৈত্যপ্রবাহ আছে। ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং বরিশালের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’

আবহাওয়া অধিদপ্তরের গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেকনাফে।

ঢাকায় বাতাসের গতি ছিল উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

মৌলভীবাজারে প্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ আত্মসাতের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস কেনার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তার নাম মোহাম্মদ মোতাহার বিল্লাহ। এ নিয়ে ক্ষুব্ধ সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের স্বজনরা।

মোহাম্মদ মোতাহার বিল্লাহ

অফিস সূত্রের বরাতে জানা যায়, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসেবে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে প্রত্যেক প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন) শিক্ষার্থীদের জন্য আর্থিক বরাদ্দ দিচ্ছে সরকার। ২০২১-২২ অর্থবছরে মৌলভীবাজার সদর উপজেলায় ৫৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস কেনার জন্য সরকারি বরাদ্দ আসে ৯০ হাজার টাকা। এই টাকা থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের একটি হুইল চেয়ার, ১টি চশমা, কানের যন্ত্র ও ওষুধ দেওয়ার কথা রয়েছে। তবে গত অর্থবছরের শিক্ষা উপকরণের বরাদ্দকৃত টাকা উপযুক্ত শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হয়নি।

একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, সদর উপজেলায় চলতি বছরের ৩ জানুয়ারি পর্যন্ত শুধু মাত্র তিনটি হুইল চেয়ার ব্যতীত প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর কিছুই দেওয়া হয়নি। যার ফলে ভেস্তে গেছে সরকারের মহৎ এই উদ্যোগ। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে তদন্তে সদর শিক্ষা অধিদপ্তরে গেলে পাওয়া যায় হেড ক্লার্ক মোহাম্মদ আলীকে। ২০২১-২২ অর্থবছরে সুবিধাভোগী প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা চাইলে সদর শিক্ষা অধিদপ্তরের হেড ক্লার্ক মোহাম্মদ আলী এসব তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। তিনি জানান, সদর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভেতরে কিছু উপকরণ বিতরণ করা হয়েছে। বাকিগুলো শিগগিরই বিতরণ করা হবে। এক অর্থবছরের উপকরণ অন্য অর্থবছরে বিতরণ করা হবে কেন এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

প্রশ্নের উত্তর খুঁজতে বিষয়টি নিয়ে সদর উপজেলায় কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, এ পর্যন্ত মৌলভীবাজারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোনো সরঞ্জামাদি দেওয়া হয়নি। তবে বুধবার উপজেলা অফিস থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সরঞ্জামাদি নেওয়ার জন্য। এতদিন পরে কী কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা হলো সেটা বুঝতে পারছেন না তারা।

বুরুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী হাবিবুর রহমানের মা মনোয়ারা বেগম জানান, স্কুল থেকে বলা হয়েছিল ২০২২ সালে আমার ছেলেকে একটি চশমা দেওয়া হবে কিন্তু সেটি পাইনি, দেওয়া ও হয়নি।

শাহবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী মাহিমের বাবা শেফুল মিয়া বলেন, বিগত বছর প্রতিবন্ধীদের বরাদ্দ থেকে আমার ছেলেকে কিছুই দেওয়া হয়নি।

আগনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী তানজুমা আক্তারের মা আরিফা বেগম জানান, এ পর্যন্ত আমরা কিছু পাইনি। এ ছাড়াও উপজেলার একাধিক বিদ্যালয়ের একাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কথা হলে তারাও একই তথ্য জানান।

বিষয়টি নিয়ে কথা বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয় গনমাধ্যম কর্মীর । বুরুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল ইসলাম জানান, উপজেলা অফিস থেকে ফোন দিয়ে আজকে (বুধবার) প্রতিবন্ধী শিক্ষার্থীর সরঞ্জামাদি কেনার টাকা দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর শহরের আরেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রতিবন্ধীরা টাকা পেয়েছে। তবে কবে টাকা পেয়েছেন এ বিষয়ে তিনি মুখ খুলতে নারাজ।

কাজীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবায়দুল হক জানান, আমার বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা গতকাল (বুধবার) টাকা পেয়েছে। তবে গত অর্থবছরে প্রতিবন্ধীদের শিক্ষা সহায়তা বণ্টন করা হয়নি কেন এমন প্রশ্ন এড়িয়ে যান মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ। তিনি বলেন, আমি বাইরে আছি। দু’দিন পর অফিসে আসেন। সরাসরি বসে বিস্তারিত কথা হবে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমানের বরাতে জানা যায়,  গতকাল বুধবার বলেন আজকে (শিক্ষা উপকরণ) দেওয়া তো কোনোভাবেই নিয়মের মধ্যে পড়ে না। এ সরঞ্জামাদি ২০২১-২২ অর্থবছরের মধ্যে দেওয়ার কথা। নগদ টাকা দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এ কাজের নির্ধারিত কর্মকর্তা সরঞ্জামাদি কিনে স্কুলে পৌঁছে দেবে। বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

সিসি ক্যামেরাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাণীশংকৈল পৌরকার্যালয়ে চুরি: আতংকে পৌরবাসী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার কাযার্লয়ে সিসি ক্যামরাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৩ টা পর্যন্ত এ চুরির ঘটনা ঘটে।

পরদিন বৃহস্পতিবার ৫ জানুয়ারি সকালে পৌর কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশে খবর দেয়।

রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান জানান, পৌরসভা কাযার্লয়টি সিসি ক্যামেরার আওতাভুক্ত। কিন্তু ওই চোর কিছু সিসি ক্যামরার তার কেটে দেয়। তার পরও গোপনারী থাকা সিসি ক্যামরায় দেখা যায়, রাত ১ টার দিকে পৌরসভা কাযার্লয়ে একজন চোর প্রবেশ করে। প্রথমে সে পৌরসভার বারান্দার সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পৌর কার্যালয়ের বেশ কয়েকটি কক্ষে ধারালো অস্ত্র দিয়ে তালা কেটে কক্ষগুলোতে প্রবেশ করে ওই চোর। এবং বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে কাগজপত্রাদি তছনছ করে এবং কিছু নগদ অর্থ নিয়ে যায়।

মেয়র আরোও জানান, অফিসের প্রয়োজনীয় কিছু টাকা ছিল তাও নিয়ে যায় দূর্বৃত্তরা। তিনি জানান হয়তো গুরুত্বপূর্ণ অনেক  কিছুই খোয়া গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি থানায় অবগত করা হয়েছে, পুলিশ এসে সরেজমিনে তদন্তে করে গেছেন। এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

এ দিকে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভা কর্তৃপক্ষ মামলা দিলে আসামী ধরতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাবো।

প্রসঙ্গত: এর আগেও রাণীশংকৈল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় এমন বিভিন্ন কৌশলে চুরির ঘটনা ঘটেই চলছে।