অভাব সইতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে অভাব সইতে না পেরে মা ও মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মৃতার স্বামী ইব্রাহিম মিয়া মারা গেছে দেড় বছর আগে। দুই ছেলে ও মানসিক ভারসাম্যহীন একমাত্র মেয়ে মিম আক্তারকে নিয়ে অভাব অনটনে দিন কাটছিলো মা পারভীন আক্তারের। মেয়ের দীর্ঘ ৩ বছরের চিকিৎসা ব্যয় বহণ করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন মা ও মানসিক ভারসাম্যহীন সেই মেয়ে।

শনিবার দিবাগত ভোর ৪টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আরো জানা যায়, দীর্ঘ ৩ বছর ধরে ধার-দেনা করে একমাত্র মেয়েকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলো মা পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম আক্তার সুস্থ হয়ে না উঠায় শনিবার ভোর ৪টার দিকে প্রথমে মা পারভীন আক্তার বিষপান করে পরে মেয়ে মিম আক্তারকে জোর পূর্বক বিষ খাওয়ায়। এসময় মেয়ে মিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরিপুরে নিয়ে যাওয়ার সময় রায়পুর নামক স্থানে মা পারভীন আক্তার মৃত্যুবরণ করেন।

পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে মেয়ে মিম আক্তারও মৃত্যুবরণ করেন।

পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে আমরা ঘুমাতে যাই। পরে ভোর ৪টার দিকে আমার ননদ মিমের চিৎকারে ঘুম ভাঙ্গলে দৌড়ে গিয়ে দেখি তারা দুজনে মৃত্যুযন্ত্রনায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলবাড়ীতে বই উৎসব, খুশিতে বাড়ী ফিরল শিক্ষার্থীরা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা: নতুন বছরের প্রথম দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রাথমিক, ইবতেদায়ী,মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বছরের শুরুতে আংশিক হলেও নতুন বই হাতে পেয়ে খুশিতে বাড়ী ফিরেছে শিক্ষার্থীরা।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, উপজেলার ১৫০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩টি ইবতেদায়ী মাদ্রাসা, ৪৪টি মাধ্যমিক – নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৯ টি মাদ্রাসায় ২০২৩ সালের নতুন বই আংশিক ভাবে সরবরাহ করা হয়েছে। ১লা জানুয়ারী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে।

বই বিতরণ উপলক্ষে রবিবার সকাল ১০টায় ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। এ সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান সহ শিক্ষকমন্ডলী, সুধীজন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ২০২৩ সালের বই বিতরণী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১জানুয়ারি) সকালে শাহ হেলাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী (৫০ বছর) পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ নজরুল হক এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি সিনিয়র শিক্ষক আশরাফুল আলম শিপনের সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সালাহউদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খাঁন, এছাড়া ও বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য সৈয়দ মোজ্জাম্মিল আলী শরীফ, বিদ্যোৎসাহী সদস্য সৈয়দ সালিক আহমদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; বিষয় হলো ১৯৭৩ সালে শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার জেলার সদর উপজেলার হিলালপুর এলাকায়, ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গি শাহ হেলাল (রঃ) উনার নামেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। প্রধান বক্তার বক্তব্যে বলেন আমাদের প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তী  উপলক্ষে আজ বছরেব প্রথম দিন আমরা আলোচনা সভা ও মিলাদ মাহফিল দিয়ে অনুষ্ঠান শুরু করেছি, আশা করি এই বছরটি সকলের উপস্থিতিতে একটি মিলনমেলা অনুষ্ঠান উপহার দিয়ে প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তির বছরটি স্মরনীয় করে রাখার চেষ্টা চালিয়ে যাব।

আলোচনা পরে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারি শিক্ষক মাওলানা মোঃ মুহিবুর রহমান প্রমুখ।

মুরাদনগর উপজেলার গুনজর ইসলামিয়া আলিম মাদরাসায় বই বিতরণ উৎসব ২০২৩

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ প্রতি বছরের মতো এবারও মুরাদনগর উপজেলার গুনজর ইসলামিয়া আলিম মাদরাসায় বই বিতরণ উৎসব ২০২৩ পালিত হয়। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গুনজর ইসলামিয়া আলিম মাদরাসার সহ সভাপতি কবির আহমেদ, গুনজর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব শফিকুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং মাদরাসার সকল শিক্ষক বৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

কঙ্গোতে ভূমিধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে একটি খনির কাছে ভূমিধসের ঘটনায় অন্তত ৮ জন নিহত ও আরও ৯ জন গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার এ ভূমিধসের ঘটনা ঘটে বলে শনিবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

আহতদের অবস্থা গুরুতর, স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসা চলছে, টেলিফোনে এমনটাই বলেছেন সাউথ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক আইমি কাওয়ায়া মুতিপুলা।

ভারি বৃষ্টিতে মাটি নরম হয়ে থাকায় ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের পাহাড়ি ঢালগুলোতে প্রায়ই ভূমিধস দেখা যায়। খনন, গাছ পড়লে কিংবা নির্মাণ কাজ হলে ভূমিধসের শঙ্কা আরও বাড়ে।

উল্লেখ্য, ডিসেম্বরে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসাতে তুমুল বৃষ্টির পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছিল।

ঠাকুরগাঁওয়ে ট্রান্সফরমারের কয়েল চুরি করে পালানোর সময় দুই যুবক আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরি করে পালানোর সময় শুক্রবার ৩০ ডিসেম্বর দিবাগত শেষ রাতে রুবেল (২৬) ও দুলাল রানা (২৩) নামে দুই যুবককে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী।

রুবেল উপজেলার কানাড়ি গ্রামের মহির উদ্দীনের ছেলে  এবং দুলাল মালগাও গ্রামের মোস্তফা আলীর ছেলে।

শনিবার ৩১ ডিসেম্বর দুপুরে  তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, “পীরগঞ্জ উপজেলার দক্ষিণ মালঞ্চা (কামাতপাড়া) গ্রামের মৃত ভগত চন্দ্র রায়ে ছেলে মলিন চন্দ্র রায়ে বাড়ির পাশে বৈদ্যুতিক পিলারে তার একটি ৫ কেভিএ বৈদ্যুতিক ট্রন্সফরমার লাগানো ছিল। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে আটক হওয়া রুবেল ও দুলাল পিলারে উঠে ওই ট্রন্সফরমারের কয়েল খুলে নিয়ে বাই সাইকেল যোগে পালানোর সময় মলিন চন্দ্রসহ এলাকার লোকজন তাদের ধাওয়া করে।

পরে বড়বাড়ি এলাকায় টহলরত গ্রাম পুলিশ আব্দুর রশিদ ও কামিনী কান্তের সহযোগিতায় তাদের আটক করে জনতা। পরে তাদের থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটকের সময় তাদের কাছে ৫ কেভিএ দুটি ট্রান্সফরমারের কয়েল পাওয়া যায়।

আটককৃতরা থানায় স্বীকার করে বলেন, তারা বেশ কিছুদিন ধরে ট্রন্সফরমার ও পাম্পের কয়েল চুরি করে বিক্রি করে আসছেন। চুরি করা বৈদ্যুতিক মালামাল তারা শহরের মাস্টার মোড় এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী মানিকের নিকট বিক্রি করেন। ওই দুই জনসহ ভাঙাড়ি ব্যবসায়ী মানিককে আসামি করে থানায় চুরি মামলা রুজু করা হয়েছে। আসামীদের পুলিশি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও ওসি জানান”।

শেরপুরে জমিজমা নিয়ে মারধরের ঘটনায় আহত ৩, থানায় অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের চৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামে জমিজমার বিরোধের জের ধরে ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মারধরে ৩ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় দবুর শেখ (৪৫), অবুর শেখ (৩৫), হাতেম আলী (৩০), বারিক (৩৫), জোসনা বিবি (৩২), বানিয়া বেগম (২৩), মর্জিনা খাতুন (২৮) ও ফিরোজ হোসেন (১৮) এর বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে খয়বর আলীর সাথে এই গ্রামের মৃত কেশমত শেখের ছেলে দবুর শেখ ও অবুর শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে ৩০ ডিসেম্বর শুক্রবার বিকালে গ্রামের মাতব্বরগণ সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে তাদের জায়গা নির্ধারণ করে দিয়ে চলে যায়। তার কিছুক্ষন পর দবুর শেখ ও অবুর শেখ খয়বর কে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে দবুর ও অবুর সহ উল্লেখিত ব্যক্তিরা বাড়ির ভিতরে এসে দেশীয় অস্ত্র দিয়ে খয়বরের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় খয়বরের স্ত্রী ও ছেলে বাধা দিলে তাদেরকেও এলোপাথারীভাবে লাঠি দিয়ে মারতে থাকে। লাঠির আঘাতে খয়বরের স্ত্রী ফুলেরা খাতুন মাটিতে পড়ে গেলে বুক ও তলপেটে লাথি ও ঘুষি মারতে থাকে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা তাদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

পরে গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই খয়বরের ছেলে ফুল মিয়া বাদি উল্লেখিতদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মারামারি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আজ সারাদেশে বই উৎসব

শিক্ষা ডেস্কঃ সারাদেশে আড়ম্বপূর্ণভাবে বই উৎসব অনুষ্ঠিত হবে আজ রোববার (১ জানুয়ারি)। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের আয়োজন শুরু হবে।

মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব উদ্বোধন করা হবে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে। এখানে বই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে হবে প্রাথমিকের বই উৎসব। উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

শনিবার (৩১ ডিসেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) ২০২৩ সালের প্রথম দিনেই আড়ম্বরপূর্ণভাবে বই উৎসব করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠাকে নির্দেশনা দেওয়া হয়।

ওইদিন মাউশি অধিদপ্তর থেকে লিখিত এক আদেশে বলা হয়, ১ জানুয়ারি ২০২৩ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য ‘পাঠপুস্তক উৎসব দিবস-২০২৩’ উদযাপন করা হবে। এই দিবস যেন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয় অধিদপ্তরের পক্ষ থেকে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট চার কোটি ৯ লাখ শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ২০২৩ শিক্ষাবর্ষে প্রায় ৩৫ কোটি পাঠ্যবইয়ের মধ্যে বেশিরভাগই ছাপা হয়ে গেছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি মিলিয়ে এই স্তরে নয় কোটি ৯৮ লাখ ৫৩ হাজার এবং মাধ্যমিক স্তরে স্কুল, মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। এ ছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য তাদের মাতৃভাষার বই ছাপা হচ্ছে মোট দুই লাখ ১২ হাজার ১৭৭ কপি বই।

এ ব্যাপারে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বই পেতে বাকি নেই। প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে শনিবারের (৩১ ডিসেম্বর) মধ্যেই ৯০ শতাংশ বই পৌঁছে গেছে প্রত্যেকটি বিদ্যালয়ে।

তিনি বলেন, সংসদ সদস্য ও মন্ত্রীদের নিজ নিজ জেলায় উৎসব পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১০ শিক্ষাবর্ষ থেকে সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে। এ পর্যন্ত মোট ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১টি পাঠ্যপুস্তক বিতরণ করেছে।

রায়পু‌রে প্রকা‌শ্যে পথচা‌রি থে‌কে টাকা তুলে‌ছে বে‌দেরা, হেনস্থার শিকার পথচা‌রি

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ প্রায়ই  দেখা যায় লক্ষ্মীপু‌রের রায়পুর বাজা‌রের বি‌ভিন্ন সড়‌কে বে‌দে প‌রিবা‌রের তিন চারজনের গ্রুপ প্রকা‌শে একরকম জোর ক‌রে টাকা তুল‌ছে পথচা‌রিদের থে‌কে।

সরজ‌মিনে দেখা যায় গত বৃহস্প‌তিবার সকাল থে‌কে বি‌ভিন্ন সড়কে পথচা‌রি‌দেরকে চার জ‌নের একটা গ্রুপ খাওয়ার জন্য  টাকা দে ব‌লে ঘি‌রে ধর‌তে দেখা যায়। বিভ্রান্ত হ‌য়ে বাধ্য হয়ে পথচা‌রি টাকা দেয়। অ‌নেক সময় ভাং‌তি টাকা না থাক‌লে ব‌লে ভাং‌তি আ‌ছে দে টাকা হা‌তে নি‌য়ে আর ফেরত দেয় না। পু‌রো টাকাই নি‌য়ে যায়। তা‌দের বে‌শিরভাগ টা‌র্গেট থা‌কে কম বয়সী এবং স্কু‌লের ছাত্র ছাত্রী কিংবা ম‌হিলা পথচা‌রি। এ ভা‌বে চ‌লে কিছু সময় রায়পুর গাজী মা‌র্কে‌টের সাম‌নের সড়‌কে, কিছু সময় চলে মা‌র্চ্চেন্টস স্কু‌লের সাম‌নে আবার কিছু সময় মূল সড়‌কে। এমন হেনস্থার শিকার ক‌য়েকজন পথচা‌রি ব‌লেন এদের কার‌নে বাজা‌রে এসে বিপা‌কে পড়‌তে হয়। লজ্যায় হেনস্থার শিকার হ‌য়ে টাকা দি‌তে  বাধ্য হই, এটা এক ধর‌নের প্রকাশ্য চাঁদাবা‌জির ম‌তোই  ম‌নে হয়। এ বিষ‌য়ে প্রশাস‌নের সহ‌যোগীতা কামনা ক‌রেন প‌রি‌স্থি‌তির শিকার পথাচা‌রিরা।

‌দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে র‌য়ে‌ছে বে‌দে পরিবার। এক সময় মূল পেশা ক্ষুদ্র ব্যবসা হলেও শিঙ্গা লাগানো, তাবিজ কবজ বিক্রি, সাপ খেলা, সাপের কামড়ের চিকিৎসা, সাপ বিক্রি, আধ্যাত্মিক স্বাস্থ্য সেবাদান, ভেষজ ওষুধ বিক্রি, কবিরাজি, বানরখেলা দেখানো, চুড়ি ফিতা বিক্রি, জাদু দেখানো ইত্যাদি তাদের জীবিকা নির্বাহের অবলম্বন ছিল।

কা‌লের প‌রিবর্ত‌নে ক‌মে গে‌ছে তা‌দের আ‌য়ের উৎস। আধু‌নিক ‌চি‌কিৎসা এবং শিক্ষার প্রসা‌রে এতের আ‌য়ের উৎস সংকু‌চিত হ‌য়ে প‌ড়ে‌ছে। আর তাই  তারা  বিকল্প আ‌য়ের মাধ্য হি‌সে‌বে এমন ধর‌নের কাজ‌কেই আ‌য়ের মাধ্যম হি‌সে‌বে নি‌য়ে‌ছে।

মুরাদনগরে যুবলীগ মহিলা লীগের পরিচিত সভা

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : মুরাদনগর উপজেলা যুব মহিলা লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম, সহ সভাপতি জোসনা বেগম, পুতুল, খাদিজা আক্তার সুমা,আরজু, সাধারণ সম্পাদক নাদিরা বেগম,সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়।

খন্দকার মমতাজ বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, ভিপি জাকির হোসেন প্রমুখ।