পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমানের তত্ত্বাবধানে সদর মডেল থানার বিশেষ অভিযানিক দলের এসআই রতন কুমার হালদারসহ এক অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি সৈয়দ শাহানুর রহমান শাহান নামে এক জনকে গ্রেপ্তার করতে সম্ভব হয়।

সদর উপজেলার মোস্তফাপুর এলাকার বাসিন্দা উবেদুর রহমানের ছেলে শাহানুর। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলার সাজার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জিআর-২৬৬/২০১৬(সদর) মামলায় ০১ (এক) বছর তিনমাস এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি। এছাড়াও তাহার বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা ও মাদক মামলাসহ নয়টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে তৎক্ষণাৎ গ্রেপ্তারের পরপর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানায়।

বাংগরা বাজার থানায় ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে বাংগরা বাজার থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায় ২৮/১২/২০২২ইং বুধবার কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে অত্র থানা এলাকায় জরুরী ডিউটি ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কৃষ্ণ মোহন দেবনাথ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঙ্গরা বাজার থানাধীন ৭নং বাঙ্গরা বাজার(পশ্চিম) ইউপির দিঘীর পাড় এর কাউনিয়া মুড়ি এলাকাস্থ ব্রিজের পাকা রাস্তার উপর পৌঁছিয়া অস্থায়ী চেক পোষ্ট করে ১২ কেজি গাঁজাসহ ১ জন আসামি গ্রেপ্তার করে।এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটকৃত আসামি হলেন ফরিদপুর জেলা বোয়ালমারি থানার -মোঃ বাবলু মোল্লার ছেলে জুয়েল রানা (২৩)।

বাংগরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী জানান,এবিষযে আটককৃতের নামে মাদকদ্রব্য আইনে বাংগরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। ভূমিধসে নতুন করে একজন মারা গেছে। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। খবর এএফপির। 

ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে সপ্তাহান্তে বড়দিনের ছুটিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিখোঁজ থাকা আরও ২৪ জনের বেশি লোকের সন্ধানে কর্তৃপক্ষ এখনও অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশ জানায়, মিন্দানাও দ্বীপের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মোতি সিটিতে বুধবার ভূমিধসে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে। এতে সেখানে আরও তিনজন নিখোঁজ রয়েছেন। তাঁরা চারজন মাছ শিকার করার সময় এ ভূমিধস ঘটে।

মোতি সিটি পুলিশ প্রধান আর্নেস্ট গ্রিগোর এএফপিকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ৬২ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সঙ্গীদের উদ্ধারে সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।’

এর আগের খবরে বলা হয়, বড়দিনে প্রবল বৃষ্টিপাতে প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম, শহর ও মহাসড়ক ডুবে যাওয়ায় হাজারও মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি বড় দিনের ছুটি ও উৎসবকে ম্লান করে দিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপকূল এলাকায় নিম্নচাপের কারণে বৃহস্পতিবার দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যা গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হতে পারে।

এদিকে আবহাওয়া ব্যুরো জানায়, বন্যা ও বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

দুর্যোগ সংস্থা জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যা কবলিত অনেক এলাকার ৮১ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

ওসির কক্ষেই ব্যবসায়ীর ওপর চড়াও আ.লীগের চেয়ারম্যান প্রার্থী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুক আহমদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)র কক্ষের ভেতরে বসে স্থানীয় এক ব্যবসায়ীর ওপর চড়াও হয়েছেন। এ ব্যাপারে খলিলুর রহমান নামের ওই ব্যবসায়ী মঙ্গলবার রাত আটটার দিকে জুড়ী থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে বিকেলে তিনি নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে একই অভিযোগ তুলে ধরেন সংবাদকর্মীদের।

খলিলুর রহমানের দাবি, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি একটি সালিসে যোগ দিতে থানায় গেলে ফুলতলা ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ তাঁকে দেখা মাত্র চড়াও হয়ে হুমকি ধামকি দেন।

আজ বৃহস্পতিবার ফুলতলা ইউপির নির্বাচন। নির্বাচনে মাসুক আহমদ ছাড়াও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আবদুল আলীম ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লিখিত অভিযোগ সূত্রের বরাতে জানা গেছে, খলিলুর রহমানের বাড়ি উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর এলাকায়। তিনি বাঁশ ও কাঠের ব্যবসা করেন। ব্যবসার সুবাদে তিনি ফুলতলায় যাতায়াত করেন। গতকাল দুপুরে তিনি সালিশে যোগ দিতে থানায় যান। এ সময় চেয়ারম্যান প্রার্থী মাসুক আহমদ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া ওসির কক্ষে বসে ছিলেন। তবে ওই সময় ওসি সেখানে ছিলেন না। খলিলুর ওই কক্ষে ঢুকলে মাসুক আহমদ তাঁকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি খলিলুরকে বলেন, ‘তুমি ফুলতলায় যাইও না। তুমি তো খলিল, আমি আসুক চেয়ারম্যানকেও (উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত এম এ মুমিত ওরফে আসুক) বেঁধে রেখেছিলাম। বাপের বেটা হইলে যাইও।’ এ কথা বলে তিনি খলিলুরকে ধাক্কা দেন। এ সময় পুলিশের এক সদস্য ছুটে গিয়ে মাসুক আহমদকে থামিয়ে দেন। এবং খলিলুরকে রক্ষা করে নিয়ে আসে।

এর আগে গতকাল বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে একই অভিযোগ করেন খলিলুর। হঠাৎ তাঁর ওপর চড়াও হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য কোনো প্রার্থীর পক্ষে হয়তো তিনি কাজ করছেন, এ রকম ধারণা থেকে মাসুক আহমদ এটা করতে পারেন।

অভিযোগের বিষয়ে মাসুক আহমদ মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘খলিল উল্টাপাল্টা কথা বলায় আমার সঙ্গে একটু কথা-কাটাকাটি হয়। এর বেশি কিছু হয়নি।’

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, গতকাল দুপুরে ওসির কক্ষে মাসুক আহমদ ও খলিলুর রহমানের মধ্যে বাকবিতন্ডা হয়। হইচই শুনে তিনি ওসির কক্ষে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে খলিলুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এবিষয়টি তদন্ত করে দেখা হবে।

নিয়ামতপুরে একদিন ব্যাপী হস্তশিল্প মেলা অনুষ্ঠিত

নওগাঁ জেলার  নিয়ামতপুরের উপজেলার  ভাবিচা ইউনিয়নের সিদাইন গ্রামে মাদ্রাসা মাঠে ২৮ ডিসেম্বর একদিন ব্যাপী হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন মন্ডল, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুল হক, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক সনজিত কুমার দাস, নিয়ামতপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জামশেদ, ডি এস বি নাজমুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রকি। এই সময় প্রধান অতিথি উক্ত মেলার কার্যক্রম উদ্বোধন করেন। উক্ত হস্তশিল্প মেলাই গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয়।

নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন উক্ত প্রেসক্লাবের সভাপতি।
মেলাকে কেন্দ্র করে সকাল থেকে সিদাইন গ্রাম সহ আশপাশের এলাকায় উৎসব মকর পরিবেশ বিরাজ করে। এই সময় উক্ত ইউনিয়নের গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন, খাতা, কলম ও নগদ অর্থ বিতরণ করা হয়। হস্তশিল্প এই মেলার বিশেষ আকর্ষণ ছিল দুপুর ১২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এই সময় অতিথিরা মেলার স্ট্ল গুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিশেষ আকর্ষণ ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করেন বিভিন্ন জায়গায় থেকে আগত দর্শনার্থীরা। মধ্যাহ্ন ভোজ শেষে শীতে পড়ন্ত বিকেলে গ্রামীন ঐতিহ্য লাঠি খেলার আয়োজন করা হয়। উক্ত হস্তশিল্প মেলার সার্বিক সহযোগিতা করেন এম এন বন্ধন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মোফাজ্জল হক।

ফুটবল টুর্নামেন্ট ম্যাচে কুলাউড়া প্রেসক্লাব বিজয়ী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে বিজয়ের মাস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুলাউড়া এনসি স্কুল মাঠে বিকেল ৩টায় উৎসবমুখর পরিবেশে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

‘কুলাউড়া প্রেসক্লাব’ বনাম ‘কুলাউড়া থানা পুলিশ প্রশাসন’ এর মধ্যে খেলায় ‘কুলাউড়া প্রেসক্লাব’ চ্যাম্পিয়ন এবং ‘কুলাউড়া থানা পুলিশ প্রশাসন’ রানার্সআপ হয়।

খেলার প্রথমার্ধে কুলাউড়া থানা পুলিশ ২-০ গোলে এগিয়ে থাকে। খেলার দ্বিতীয়ার্ধে কুলাউড়া প্রেসক্লাব ২ গোল দিলে খেলাটি ড্র হয়ে যায়। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। খেলা গড়ায় ট্রাইবেকারে ৩-২ গোলে প্রেসক্লাব চ্যাম্পিয়ন ও থানা পুলিশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করার জন্য মাঠে অতিথি ছাড়াও কানায় কানায় পূর্ণ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও এসআই তাজুল এর পরিচালনায় পুরস্কার বিতরণীতে চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার কুলাউড়া প্রেসক্লাব দলের অধিনায়ক, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ টিম সদস্যদের হাতে তুলে দেন, পুলিশ দলের অধিনায়ক মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। অপরদিকে রানার্সআপ দলের পুরস্কার পুলিশ দলের অধিনায়ক মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারসহ টিম সদস্যদের হাতে তুলে দেন কুলাউড়া প্রেসক্লাব দলের অধিনায়ক, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, খেলা আয়োজক কমিটির আহ্বায়ক এম মছব্বির আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) মোঃ আব্দুল হান্নান, শিক্ষাবিদ মোঃ খুরশীদ উল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, খেলা আয়োজক কমিটির যুগ্ম-আহ্বায়ক তারেক হাসানসহ প্রেসক্লাব সদস্যবৃন্দ ও কুলাউড়া থানা পুলিশের কর্মকর্তা এবং ফুটবলার কাবুল পাল প্রমুখ।

খেলা পরিচালনা করেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান ছুরুক।

এবার বছরের প্রথম দিনই হবে বই উৎসব

শিক্ষা ডেস্কঃ প্রাণঘাতী করোনার মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। এবার আর সে প্রতিবন্ধকতা নেই।

আগামী ১ জানুয়ারি সারাদেশে সাড়ম্বরেই উৎসব করবে সরকার। আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎসব করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে।

গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) মাউশি অধিদপ্তর থেকে লিখিত এক আদেশে বলা হয়, ১ জানুয়ারি ২০২৩ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য ‘পাঠপুস্তক উৎসব দিবস-২০২৩’ উদযাপন করা হবে। এই দিবস যেন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয় অধিদপ্তরের পক্ষ থেকে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব। গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে হবে প্রাথমিকের বই উৎসব।

আগামী শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসবের উদ্বোধন করবেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিটি শ্রেণির একজন করে শিক্ষার্থীকে এক সেট বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করবেন।

এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদ ইসলাম বলেন, রোববার বছরের প্রথম দিনেই সারাদেশের আড়ম্বরপূর্ণভাবেই পাঠ্যপুস্তক উৎসব হবে। যেহেতু গত দু’বছর বই উৎসব করা হয়নি তাই এবার জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হয়েছে, উৎসব যেন আড়ম্বরপূর্ণ হয়। আমরা বেশিরভাগ বই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, সংসদ সদস্য ও মন্ত্রীদের নিজ নিজ জেলায় উৎসব পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ ডিসেম্বর সকালে বই উৎসবের উদ্বোধন করবেন।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট চার কোটি ৯ লাখ শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ২০২৩ শিক্ষাবর্ষে প্রায় ৩৫ কোটি পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি মিলিয়ে এই স্তরে নয় কোটি ৯৮ লাখ ৫৩ হাজার এবং মাধ্যমিক স্তরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। এছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য তাদের মাতৃভাষার বই ছাপা হচ্ছে মোট দুই লাখ ১২ হাজার ১৭৭ কপি বই।

পুনাক বানিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের আল্টিমেটাম

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির অবস্থান ধর্মঘট পালন করেছে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে। মৌলভীবাজারের কুলাউড়া শহরের প্রাণকেন্দ্রে ডাকবাংলো মাঠে পুনাক (পুলিশ নারী কল্যাণ সংস্থা) আয়োজিত বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দেড়টা পর্যন্ত স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট পালন করছে।

অবস্থান ধর্মঘটে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র উপস্থাপনায় এতে সংগতি প্রকাশ করে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকল ইসলাম রেনু, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ব্যবসায়ী কল্যান সমিতির সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, এম ফয়েজ উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাবুল পাল, নাজমুল বারী সোহেল, আব্দুল মুক্তাদির জায়েদ, ফরহাদ আহমদ, ছাত্রলীগ কুলাউড়া কলেজ শাখার সাধারণ সম্পাদক আনোয়ার বখশ প্রমুখ।

সভায় আগামী ২রা জানুয়ারির মধ্যে দাবি মেনে মেলার কার্যক্রম বন্ধ না করলে ৩রা জানুয়ারি মঙ্গলবার সকাল ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত কুলাউড়া উপজেলা সদরের সর্বস্তরের দোকান পাঠ বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়।

কম্বোডিয়ায় একটি হোটেল-ক্যাসিনো ভবনে আগুন লেগে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ কম্বোডিয়ার থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকার একটি হোটেল-ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পুলিশ একথা জানিয়েছে। 

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার আনুমানিক সাড়ে ১১টায় দেশটির থাইল্যান্ডের সঙ্গে লাগোয়া সীমান্তে পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে আগুন লাগে। ওই সময় ক্যাসিনোটিতে প্রায় ৪০০ জন কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় হোটেলটির ভিতরে বিদেশি নাগরিকরাও ছিল।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারা স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজের সমন্বয় করছে। এ ঘটনায় দগ্ধদের থাইল্যান্ডের সো কায়ো প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আরো জানায়, কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে থাইল্যান্ড থেকে পাঠানো ফায়ারট্রাক কাজে লাগানো হচ্ছে।

থাইল্যান্ডের উদ্ধার গ্রুপ রুয়ামকাতানিউ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক জানান, হোটেলটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

গ্রান্ড ডায়মন্ড সিটির থাই-কম্বোডিয়া সীমান্ত বরাবর অনেক ক্যাসিনো হোটেল রয়েছে।

মনে রাখতে হবে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা-আব্দুল খালেক

অনলাইন ডেস্ক: সকল নেতাকর্মীদের সব কিছু ভুলে যেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে আগামী জাতীয় সংসদে নির্বাচনে কাজ করতে হবে। সকলের মনে রাখতে হবে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। সকল উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় মোংলা পৌর আ’লীগ কার্যালয় মোংলা পৌর ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।
পৌর আ’লীগের সভাপতি ও মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আরও বলেন, শেখ হাসিনা পৃথিবীতে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানুষ তাকে চিহ্নিত করেছেন এবং তাকে সন্মান করেন। এজন্য শেখ হাসিনাকে কিভাবে সরানো যায় সেজন্য একটি গোষ্ঠি একটি দল উঠেপড়ে লেগেছে।
প্রতিপক্ষ বিএনপিকে উদ্দেশ্য করে আব্দুল খালেক বলেন, বিদেশীদের কাছে না গিয়ে দেশের মানুষের সাথে থাকেন। আজ বিএনপির সাথে ২০ দল ছিল, তা আজ ভেঙ্গে গেছে। এখন ২০ দলের মালিক ২০ জন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এবং জামায়াত ছাড়া এই ২০ দলের প্রস্তাবক এবং সমর্থক নাই। এসময় তিনি, বিএনপির সাথে যোগ দেওয়া একসময়ের আ’লীগের নেতা আ স ম আব্দুর রব ও মাহামুদুর রহমান মান্নারও সমালোচনা করেন।
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপি আজ পাগল হয়ে গেছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশি বন্ধুদের সহায়তায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নিতে চায় তারা। কিন্তু শেখ হাসিনা বেঁচে থাকলে সেই স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবেনা বলেই তাকে ২১ বার হত্যার চেষ্টা করে বিএনপি। শেখ হাসিনা আছেন বিধায় আজ বাংলাদেশের মানুষ অনেক কিছু পেয়েছেন। দেশের মানুষের জন্য এমন কোনও কাজ নেই, যা তিনি করেননি।
কর্মি সমাবেশে আরও বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার, প্রমুখ।
কর্মী সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।