ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির উদ্যোগে রবিবার ৫০ জন শীতার্থদের মাঝে  শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন বিকালে প্রেসক্লাব  হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিতরণ কার্যক্রমে সদস্যদের মঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী।

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির সভাপতি সম্ভু বর্মন, সাধারণ সম্পাদক মো: হাবিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের প্রায় ৫০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল দেয়া হয়।

কুলাউড়ায় পুনাক কর্তৃক মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে পৌর শহরস্থ চৌমুহনীতে অনুষ্ঠিত মানববন্ধনে সমিতির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী অংশগ্রহণ করে।

ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনুল ইসলাম শামীম, বর্তমান সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোহিত বাবলু, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবুল কালাম, ফরহাদ আহমদ, আব্দুল মুক্তাদির জায়েদ, সাংবাদিক আজিজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত মেলার কার্যক্রম বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মেলাকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা।

এ ছাড়া মানববন্ধনে আগামী দুইদিনের মধ্যে মেলার কার্যক্রম বন্ধ করা না হলে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে দুই ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, সমিতির সহ-সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক এম ফয়েজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতিসহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক ও মেম্বারসহ বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দরা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই বলেন, শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানে জানুয়ারি মাস থেকে মাসব্যাপী মৌলভীবাজার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রীর পক্ষে শিল্প ও পণ্য মেলার কার্যক্রম শুরু হয়- এ সংবাদে বাজারের ব্যবসায়ীরা ফুঁসে উঠে।

ইতিমধ্যে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা গত ১৫ ডিসেম্বর নির্বাহী অফিসার (ইউএনও) সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কতৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু স্মারকলিপি প্রদানের পরও মেলার কার্যক্রম চালিয়ে যাওয়ায় ও গত ২১ ডিসেম্বর মৌলভীবাজারের পুলিশ সুপার মেলার কার্যক্রমের উদ্বোধন করায় ক্ষুদ্ধ ব্যবসায়ীরা আজ রবিবার সকালে ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, পুনাক এটি সরকার কর্তৃক পরিচালিত মেলা। এই মেলা প্রতিবছর জেলার বিভিন্ন উপজেলায় আয়োজন করা হয়। গতবছর মৌলভীবাজার সদরে মেলাটি হওয়ায় এবার কুলাউড়ায় করা হচ্ছে। এই মেলায় তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। সকলের সহযোগীতায় সুন্দর হয়ে উঠতে পারে মেলা প্রাঙ্গণ।

চিলমারীতে গাঁজা ও মোটরসাইকেল সহ আটক-২

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ৩ কেজি গাঁজা ও মোটরসাইকেল সহ দুই মাদক চোরাকারবারিকে পুলিশ  গ্রেপ্তার করেছে।

জানা গেছে, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী উপজেলার  রমনা মডেল ইউনিয়নের খেউনিপাড়া  এলাকার হরিছড়ি জামেরতল ঘাটের কাঁচা রাস্তার উপরে মাদক বিক্রির সময় দুই মাদক চোরাকারবারিকে হাতেনাতে আটক করে চিলমারী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও একটি  মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম (২৩) ও নাগেশ্বরী উপজেলার বগুলারকুটি গ্রামের মমিনুল ইসলাম (২১)।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (তদন্ত) মোশাহেদ খান বলেন,আটককৃতদের বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৫৮তম সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চায়ের রাজধানীতে দেশের চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন ‘বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন’ এর ৫৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশনের সদ্য নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সদ্য-নির্বাচিত সাধারণ সম্পাদক তালুকদার আমিনুর রহমান চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী শাওনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, চা-সংসদের লেবার হেলথ এন্ড ওয়েলফেয়ার কমিটির কনভেনার তাহসিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সম্পাদক পুলক রঞ্জন ধর, জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু এবং জেলা পরিষদের নারী সদস্য হেলেনা চৌধুরী। সদ্য নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠকরে শপথ গ্রহণ করে নব নির্বাচিত কমিটি।

পরে অনুষ্ঠানে বক্তব্য দেন সদ্য নির্বাচিত এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস সহ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভিন্ন ভ্যালির সভাপতি ও সম্পাদকমণ্ডলী। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালুকদার মো. আমিনুর রহমান। বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয় জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত আয় হয় ১ কোটি ৬ লক্ষ ৫ হাজার ৬৮০ টাকা এবং ব্যয় হয় ৩১ লক্ষ ২৭ হাজার ৯৯৫ টাকা। বৎসরের শেষ স্থিতি ৩৪ লক্ষ ৭৭ হাজার ৬৮৫ টাকা উদ্বৃত্ত দেখানো হয়।

অনুষ্ঠানে চা-বাগান কর্মচারীদের পোষ্যদের মধ্যে যারা পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

বিশ্বে করোনায় আরও ৬১৪ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৫২১ জন। আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ৩০৬ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ৪৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৪৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৯১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৫ জন এবং মারা গেছেন ৫২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০২ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭২৮ জন এবং মারা গেছেন ২৪ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৫৫ জন এবং মারা গেছেন ৫০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৮৬ হাজার জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে আরও ১০৯ জনের জিপিএ-৫

শিক্ষা ডেস্কঃ চলতি বছর এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডের ৭২১ জন পরীক্ষার্থীর ৭২৩টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে। ফল চ্যালেঞ্জ করে এ বোর্ডের আরও ১০৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ফেল করা ১০৯ জন শিক্ষার্থী পাস করেছেন। 

এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের ৯০ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, আর বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৪ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে ঢাকা বোর্ডে।

গত ৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পেরেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পুনর্নিরীক্ষার ফলে দেখা যায়, আগে অকৃতকার্য হওয়া ১২৬টি উত্তরপত্রের ফলাফল চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

এর মধ্যে পদার্থবিজ্ঞানে ২ জন এবং হিসাববিজ্ঞান, কৃষি শিক্ষা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিতে একজন করে মোট ৮ জন অকৃতকার্য শিক্ষার্থী ওই বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মাধ্যমিক ও সমমানের ফল প্রকাশ হয়।

স্পেনে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গালিসিয়া এলাকায় সেতু অতিক্রমের সময় একটি বাস নদীতে পড়ে যাওয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। পর্তুগালের সীমান্তবর্তী ভিগো নগরীর কাছে গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে গতকাল রোববার (২৫ ডিসেম্বর) কর্মকর্তারা  জানিয়েছেন। খবর এএফপি’র।  

আঞ্চলিক লাভোজ ডি গালিসিয়া সংবাদপত্র জানায়, গালিসিয়ার কেন্দ্রস্থলের মন্টাসরোসোর কারাগারে থাকা স্বজনকে দেখতে যাওয়া ব্যক্তিদের ওই বাসে করে বহন করা হচ্ছিল।

দুর্ঘটনাস্থল থেকে ৬০ বছর বয়সী বাসের চালকসহ দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সিভিল গার্ডের এক মুখপাত্র জানান, জরুরি সেবা সংস্থার কর্মীরা দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর দুইজনের লাশ উদ্ধার করে।
এরআগে, রোববার রাতে আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়।

বাসটিতে আট কিংবা নয়জন যাত্রী ছিল বলে কর্মকর্তারা ধারণা করছেন।

নেত্রকোণায় শিকড়ের সন্ধানে ধোবারুহী কাজীবাড়ীতে

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী কাজীবাড়ী গ্রামে মরহুম কাজী মাওলানা মফিজ উদ্দিনের বাড়িতে শিকড়ের সন্ধানে কাজীবাড়ীর সদস্যরা ও সকল বংশগত আত্মীয় স্বজনরা সমাবেত হয়েছেন।

মরহুম কাজী মাওলানা মফিজ উদ্দিন ধোবারুহী কাজীবাড়ী গ্রামের সন্তান। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। অনেক সংগ্রাম ও ব্রিটিশ বিরোধী  সরকারের বিরুদ্ধে ঝাপিয়ে পরতেন। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন করেতে গিয়ে জেল জুলুম হুলিয়ার মধ্যেও নির্বাক জীবন যাপন করতেন। কোন কিছুতেই থাকে দাবিয়ে রাখতে পারে নি। পরে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জনপ্রতিনিধি থাকাকালীন সময়ে ১৯৬৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।

তার ২ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ এলাকার কিছু বক্তবৃন্দ রেখে গেছেন।

তার ৭ মেয়ের নাতি ও পুতিরা বর্তমানে বাংলাদেশের সনামধন্য কাজে ডাক্তার ইন্জিনিয়ারসহ বিভিন্ন বড় বড় প্রতিষ্টানে দেশ ও দশের সেবা করে যাচ্ছেন। তার স্ত্রী আবেদা খাতুন তৎকালীন সময়ে এন্টাসপাশ ছিলেন এবং প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন ও পাশাপাশি এলাকার মানুষদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতেন।

পরে তার এক ছেলে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর  স্বাধীনতা বিরোধী শত্রুরা সিদ্দিকুর রহমানকে নেত্রকোণা জারিয়া কংশ নদীর পাড়ে হত্যা করে মৃতদেহ নদীতে ফেলে দেয়।

আজ রবিবার কাজীবাড়ী গ্রামের মরহুম কাজী মাওলানা মফিজ উদ্দিনের বাড়িতে সকাল থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ প্রোগ্রামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব, দোয়া ও মরহুম কাজী মাওলানা মফিজ উদ্দিনের কবরে দোয়া করা হয়। পরে আলোচনা করে প্রোগ্রামের সমাপ্তি হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কাজী মোস্তাফিজুর রহমান, মোস্তফা খাতুন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত ডাক্তার নুরুল ইসলাম, ইন্জিনিয়ার নজরুল ইসলাম, প্রফেসর শহিদুল ইসলাম, সাইফ মোঃ সাইফুল ইসলাম আশা কর্মকর্তা, অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম, মোঃ নিজামুল ইসলাম, মোঃ মাফুজুর রহমান, মোঃ মাসুদুর রহমান, আব্দুল হাই, মাওলানা মোঃ নুরুল ইসলাম, মোঃ রাশিদ, মোঃ মান্নান, মোঃ হান্নান, এছাড়াও দেশের বাহিরে থেকে মোবাইল ফোনের মাধ্যমে সংযুক্ত ছিলেন ডাক্তার মনোয়ারা (ইউএসএ) ও ডাক্তার আবুল হাসিমসহ প্রায় দেড় শতাধিক লোক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জুড়ী পুলিশের জালে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে জুড়ী থানার এসআই সুরুজ আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী ছাব্বির আহমদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি সিআর ১৫৪/১৮ সিলেট (জৈন্তাপুর) মামলায় ১ বছরের কারাদণ্ড প্রাপ্ত এবং ২ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানার আদেশপ্রাপ্ত পলাতক আসামি।

এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এই আসামি দীর্ঘদিন পলাতক ছিল। শনিবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

ভয়াবহ তুষারঝড়ের কবলে মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক এই বিপর্যয়ে ইতোমধ্যেই ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যু‍ৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় ১৫ লাখ পরিবার। খবর বিবিসির। 

বড়দিনের আমেজে প্রচুর পর্যটক ভিড় জমিয়েছিলেন আমেরিকায়। এই তুষারঝড়ের কারণে আপাতত সেখানেই আটকে পড়েছেন তারা। ইতোমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নিচে চলে গিয়েছে। প্রবল শীতের কারণে নিমেষেই বরফে পরিণত হচ্ছে ফুটন্ত পানি।

ঝড়ের পরিধি কানাডার গ্রেট লেক থেকে শুরু করে মেক্সিকো সীমান্তে রিও গ্রান্ডে পর্যন্ত বিস্তৃত। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ শীতকালীন আবহাওয়ার বিষয়ে সতর্কতার পরামর্শ পেয়েছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, রকি পর্বতমালার পূর্ব থেকে আপালেশিয়ানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দ্রুত অনেক নিচে নেমে যায়।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, একটি সাইক্লোন- শক্তিশালী ঝড়ে বায়ুমণ্ডলীয় চাপ খুব দ্রুত হ্রাস পেয়ে গ্রেট লেকের কাছে ভারী বাতাস এবং তুষারসহ ঝড়ের পরিস্থিতি সৃষ্টি করে। ঝড়টি তার সর্বশক্তি নিয়ে বাফেলোতে আঘাত হানে। হারিকেনের তীব্র বাতাস এবং তুষারপাতের কারণে হোয়াইট আউট অবস্থার সৃষ্টি হয়। এতে জরুরি সাহায্য প্রচেষ্টাও ব্যাহত হয়ে পড়ে।

এদিকে, তুষার ঝড়ে বিপর্যস্ত কানাডার ওন্টারিও ও কুইবেক। সেখানে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় দেড় লাখ গ্রাহক। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় তুষারে পিচ্ছিল রাস্তায় বাস দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও ৫০ জনের মতো আহত হয়।