ডোমারের চিলাহাটিতে নিম্নমানের কাজ করায় ঠিকাদারের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারের চিলাটিতে নিম্নমানের নির্মাণ ইট-খোয়া ব্যবহার করায় ঠিকাদারের কাজ করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিলাহাটি সরকারি কলেজ প্রাঙ্গণে মসজিদ নির্মাণ কাজের সাড়ে ৯ লাখ টাকা কন্টাক্ট পায় মেসার্স সাকিব এন্টারপ্রাইজ। কাজের শুরু থেকেই নিম্নমানের বালু, ইট এবং খোয়া ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এরই প্রেক্ষিতে নিম্ন মানের কাজ করায় (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে সাকিব এন্টারপ্রাইজের প্রোপাইটার এবং উক্ত কাজের ঠিকাদার আসাদ ইসলামের সাথে এলাকাবাসীর বাগবিতর্কের এক পর্যায়ে এলাকাবাসী ঠিকাদারের কাজ বন্ধ করে দেয়।

এ বিষয়ে ইঞ্জিনিয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগ কর হলে। জাহিরুল ইসলাম বলেন, আমি শুরুর দিকে কাজ ভালো দেখেছি তবে এখন কি ধরনের কাজ করছে তা আমি বলতে পারবো না।

সিলেট রেঞ্জ ডিআইজি হিসাব শাখা ও নির্মাণকাজ পরিদর্শনে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার ২০২১-২২ অর্থ বছরের দ্বিতীয় অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন।

বৃহস্পতিবার বিকেলে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি’কে সালামি প্রদান করে।মসালামি গ্রহণ শেষে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার সরকারি বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং হিসাব শাখার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর ডিআইজি সদর ট্রাফিক অফিস এবং সদর পুলিশ ফাঁড়িতে চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং মৌলভীবাজার সদর ট্রাফিক অফিস ও সদর মডেল থানার পুলিশ অফিসারবৃন্দ।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়ার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবিক ওমর সবুজ, বগুড়া জেলা প্রতিনিধিঃ দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়ার   উদ্যোগে ২০২২ সালের বগুড়া জেলার ৬ উপজেলার ১১টি কেন্দ্রে বৃত্তি পরিক্ষা  অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর ) সকাল ৯ টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়, বাগবাড়ী এস ইউ ফাজিল মাদ্রাসা, আড়িয়া রহিমা বাদ উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর, বীরগ্রাম আল হুদা দাখিল মাদ্রাসা, শাজাহানপুর, সামিট স্কুল ও কলেজ, শেরপুর, ছোনকা দ্বিমুখী উচ্চ  বিদ্যালয়,শেরপুর, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়  সোনাতলা, ও টি এম মেমোরিয়াল স্কুল সোনাতলা কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদ বলেন, ২০২২ সালে বগুড়া জেলার ৬ টি উপজেলার প্রায় ৪ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪৩১শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে।এতে  ৫৫৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।৮৯৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, দ্যা ব্রিলিয়্যান্টস্  ফাউন্ডেশনের উপদেষ্টা, পল্লী উন্নয়ন একাডেমি স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ সেখ মোঃ আব্দুল মান্নান, মহাপরিচালক হাবিবুর রহমান হাবিব, সাবেক মহাপরিচালক রায়হানুল হক রানা, আল- আমিন, মোঃ আব্দুল হালিম, রাসেল হোসেন, দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের মহাপরিচালক ওমর ফারুক, সাবেক মহাপরিচালক মাজেদুর রহমান জুয়েল, দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদ,  সদস্য সচিব জোবায়ের আহমেদ,পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহিম ও রেজিস্ট্রার ওয়ারাসাতুল মোস্তফা সোহাগ।

দ্যা ব্রিলিয়্যান্ট’স ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক হাবিবুর রহমান হাবিব, বলেন,দ্যা ব্রিলিয়্যান্ট’স ফাউন্ডেশন একটি সেবা মুলক প্রতিষ্ঠান। আমরা প্রতি বছর ছাত্রদের মেধা বিকাশের জন্য মানব সেবায় উৎসাহদান,চারিত্রিক মাধুর্যের সৃষ্টি, মৌলিক মানবীয় গুণ অর্জন সহ জীবন জগতের স্রষ্টার প্রতি অনুগত্যশীল, সমাজ-রাষ্ট্রের  যোগ্য ও আদর্শ নাগরিক তৈরির জন্য কাজ করে যাচ্ছি।

কুড়িগ্রামে উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কলেজছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের নিয়ে উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ৫ম দিনে কলেজ ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের অংশগ্রহণে উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনার অনুষ্ঠানে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এসময় সেমিনারে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন,বীরপ্রতিক মুক্তিযোদ্ধা আব্দুল হাই,উপজেলা ভাইস চেয়ারম্যান আলপনা আক্তার,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু,ছানালাল বকসী,সাবেক প্রভাষক উদয় শঙ্কর চক্রবর্তী প্রমুখ।

৫ দিনব্যাপী সেমিনারের ৫ম (সমাপনী) দিনে উগ্রবাদ, সন্ত্রাসবাদ বিরোধী ও উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকরামী ও সুশীল সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল আরাফাত লেলিন।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রাম থেকে চরাঞ্চল-ইউনিয়ন – উপজেলা ও শহরের সকলকে সজাগ থাকতে হবে। এছাড়াও সাংবাদিক,অভিভাবক ও সুশীল সমাজের ব্যাক্তিরা উগ্রবাদ ও সন্ত্রাবাদ প্রতিরোধে এগিয়ে আসবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।কেউ যাতে দেশে উগ্রবাদ সৃষ্টি করে বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ উগ্রবাদ সৃষ্টি করার চেষ্টা করলে তাকে শনাক্ত করতে জেলা পুলিশ কে তথ্য দিয়ে সাহায্য করার আহবান জানান।

উল্লেখ্য, গত রবিবার (১৮ ডিসেম্বর) শেখ রাসেল পৌর অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্প এর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের উদ্যোগে উগ্রবাদ, সন্ত্রাসবাদ বিরোধী ৫দিন ব্যাপী সেমিনার শুরু হয়।

সিলেট রেঞ্জ ডিআইজি কমলগঞ্জের ইমিগ্ৰেশন পরিদর্শনে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কুরমাঘাট পৌঁছালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এবং কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই ইদ্রিস আলী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় ডিআইজি কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের অফিস এবং সীমান্তের আশেপাশের এলাকা পরিদর্শন, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী এবং কমলগঞ্জ থানা ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের কর্মরত পুলিশ সদস্যগণ।

ভুরুঙ্গামারীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী পালিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী পল্লীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী পালন ও আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী।

ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। মনিরুজ্জামান খান ভাসানীর সভাপতিত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান রেজা, সাধারণ সম্পাদক রফিক, মওলানা ভাসানী মুরিদান অনুসারি সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ আজাদ ও ভূরুঙ্গামারী ভাসানী পরিষদের সদস্য ইউনুস আলী বক্তব্য রাখেন।

ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান হাসরত খান ভাসানী বলেন, বাংলাদেশের স্বাধীনতা  অর্জনে মওলানা ভাসানী অবদান কোনো অংশেই কম নয়। বাংলাদেশের উন্নয়ন করতে হলে সকলকে মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করতে হবে।

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই রেস্টুরেন্টকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে বিভিন্ন অনিয়মের দায়ে দুই রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সুত্রের বরাতে জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় হোটেল ও রেষ্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশ ও উপায়ে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুসুমবাগে অবস্থিত পাঁচ ভাই হোটেলকে ৫ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত কলাপাতা রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

মৌলভীবাজার জেলা সহকারি পরিচালক মো. আল- আমিন জানান, জনস্বার্থে এ অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।

নওগাঁয় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ বাবা-ছেলে গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১৫১ বোতল ফেনসিডিলসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বুধবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী চকরহমতপুর এলাকায় বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার মোঃ নজিবর ইসলামের ছেলে মোঃ সফিকুল ইসলাম (৫০) এবং তার ছেলে মোঃ সবুজ হোসেন (৩২)। বুধবার সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও আসামি গ্রেপ্তারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যদের এই অভিযান।

এদিন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে জেলার ধামইরহাট উপজেলার চকরহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে বাবা ছেলেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের বাড়ি থেকে উক্ত পরিমাণ ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা জেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করে থাকে। এবং তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও র‌্যাব সূত্রে জানা গেছে।

ধামইরহট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মানব ঠিকানার রজতজয়ন্তী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা মানব ঠিকানার রজতজয়ন্তী ও এসএসসি এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

প্রধান আলোচক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ।

মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও শিক্ষিকা ঊমা মুখার্জির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা সিপিবি’র সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) উপজেলা শাখার সম্পাদক মাহমুদুর রহমান কবির, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন ও বার্তা সম্পাদক আলাউদ্দিন কবির, জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রেদওয়ানুল হক ও শ্রেয়া অলমিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, শিরীন আক্তার চৌধুরী মুন্নী, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কমিউনিটি নেতা ফারুক আহমদ সুন্দর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাকারিয়া, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। হাঁটি হাঁটি পা পা করে একটি মফস্বল শহর থেকে এগিয়ে চলার ২৫ বছর। এটি গৌরবের। মানব ঠিকানা এই জনপদকে এগিয়ে নিয়ে গেছে ও আলোকিত করেছে। বক্তারা কৃতী শিক্ষার্থীদের জীবন গঠনে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রতিযোগিতার বাজারে বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষার জন্য নিজেকে মানিয়ে নেয়ার মনমানসিকতা তৈরির পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে এসএসসি ও দাখিল উত্তীর্ণ জিপিএ- ৫ প্রাপ্ত ৩১৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। পাশাপাশি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় শিল্পী তসিবা বেগম, সৌরভ সোহেল, পুরভী তালুকদারসহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান চলে একটানা রাত পর্যন্ত।

কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত, জনজীবন বিপর্যস্ত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: ভারতীয় সীমান্ত ঘেষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শীতের তীব্রতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এ উপজেলায় সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। মধ্যরাত থেকে সকাল নয়টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে পথ প্রান্তর। হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হয় যানবাহনকে। কিন্তু তারপরও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে যেতে হয় শ্রমজীবি মানুষকে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছে শিশু ও বয়স্করা। তাই শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে হাসপাতালে।

উপজেলার পুর্ব ফুলমতি গ্রামের ভ্যানচালক ছপুর উদ্দিন জানান, শীত-কুয়াশা যতই থাক পেটের দায়ে আমাদেরকে কাজে যেতেই হয়। তাই শীত- কুয়াশা ঠেলে কাজে বেড়িয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা জানান, শীত বাড়লেও শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক রয়েছে। তাছাড়া শীত জনিত রোগে আক্রান্ত রোগির সেবা দেয়ার মত পর্যাপ্ত ঔষধ আমাদের হাসপাতালে আছে। এ বিষয়ে আমরা সতর্ক আছি।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।