১৪০ কোটি টাকা ব্যয়ে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শনেঃ রেলপথ মন্ত্রী

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ রেলপথকে যুগোপযোগী এবং আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে রেলপথ উন্নয়নের কাজ। আগামী বছরের জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে। এর ফলে চিলাহাটি থেকে মংলা পর্যন্ত যাত্রী ও পণ্য পরিবহণে ভারত, নেপাল ছাড়াও ভুটান এই পথ ব্যবহার করতে পারবে।

এছাড়াও চিলাহাটিতে আন্তর্জাতিক মানের একটি রেলস্টেশন তৈরিতে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যা দ্রুত দৃশ্যমান হবে। তিনি আরো বলেন জুন মাসের মধ্যে চিলাহাটি হতে ঢাকা দিবাকালীন একটি আন্ত:নগর ট্রেন চালু করা হবে।

রবিবার(১৮ডিসেম্বর) দুপুরে ১৪০কোটি টাকা ব্যয়ে নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি রেল স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শণ শেষে সাংবাদিককদের সাথে আলাপকালে উপরিউক্ত কথাগুলো বলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।

এর আগে চিলাহাটি রেল স্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শণ শেষে স্থানীয় জমির মালিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ইউএনও (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,সহকারী পুলিশ সুপার  (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ,ওসি মাহমুদ উন নবী ছাড়াও রেলের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কঙ্গোতে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৯

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর রাজধানী কিনশাসে ভারি বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ জনে। বন্যাজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) শুক্রবার এ তথ্য জানায়।

ওসিএইচএ জানিয়েছে, বন্যার কারণে রাজধানী কিনশাসার মন্ট-এনগাফুলা জেলার অন্তত ২৮০টি বাড়িঘর বিধ্বস্ত এবং কঙ্গোর মূল জাতীয় সড়কের বড় একটি অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। ৩৮ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত এবারের বন্যায়।

এদিকে বৃহস্পতিবার ওসিএইচএ-এর এবং সরকারের একটি যৌথ টিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। ওসিএইচএ এক বিবৃতিতে জানায়, ‘আজ নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক পালনের শেষ দিন। সরকার নিশ্চিত করেছে যারা তাদের জীবন হারিয়েছে তাদের দাফনের ব্যবস্থা করবে।’

অন্যদিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার অন্তত ২০টি দেশের ৮২ লাখ মানুষ এ সপ্তাহে ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার, জাতিসংঘের পরিসংখ্যান থেকে জানা যায়, ২৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অর্ধ মিলিয়নেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

প্রসঙ্গত, একসময় কঙ্গো নদীর তীরে মাছ ধরার গ্রামগুলোর সমন্বয়ে কিনশাসে প্রায় দেড় কোটি মানুষের বসবাস। বিশাল জনসংখ্যাসহ আফ্রিকার বৃহত্তম মেগাসিটিগুলোর একটিতে পরিণত হয়েছে কিনশাসা। অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত দ্রুত নগরায়ন কিনশাসাকে তীব্র বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার ঝুঁকিতে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এসব দুর্যোগ আরও ঘন ঘন হচ্ছে। ইকুয়েত্যুর, মানিমা, নর্দ-উবাঙ্গি, সুদ-উবাঙ্গি এবং তিশোপো প্রদেশগুলো গত অক্টোবর থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলায় মোট ৩২টি দলের অংশগ্রহনে শুরু হয়েছে ক্রিকেট টি-২০ টুর্নামেন্ট ২০২২-২০২৩।

আজ রোববার (১৮ ডিসেম্বর) স্থানীয় ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ভার্চুয়ালীভাবে যুক্ত হয়ে উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে ২য় বারের মতো টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর আগে গতবছর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে সুনাম অর্জন করে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন।

উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাস গুপ্ত।

এছাড়াও প্লেয়ার্স এসোসিয়েশনের আহ্বায়ক পুনম দেব সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সূত্রের বরাতে জানা গেছে এবার টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আমরাইল ছড়া চা বাগান ক্রিকেট সিক্সার্স টিম বনাম শ্রীমঙ্গলের ডা. রাফাত স্পোর্টিং ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়ে বিজয়ী হোন রাফাত স্পোর্টিং ক্লাব ৭৮ রানে জয়ী হন।

বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

স্পোর্টস ডেস্ক : আজ রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার লড়াই দিয়ে পর্দা নামতে যাচ্ছে কাতার বিশ্বকাপের।  বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের তৃতীয় শিরোপা ঘরে তুলতে আর মাত্র একটি জয় দূরে ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা। ফাইনালে মাঠে নামার আগে কোচ লিওনেল স্ক্যালোনি শুরুর একাদশ নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের জন্য স্বস্তির বার্তা দিয়েছেন। 

স্ক্যালোনি বলেন, ‘ডি মারিয়া ফাইনাল খেলার জন্য ফিট রয়েছে। সে পুরো সপ্তাহ আমাদের সঙ্গে অনুশীলন করেছে এবং সে ফাইনালের জন্য প্রস্তুত।’

আর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অনেকটা পরিষ্কার জানিয়েছেন প্রথমার্ধ থেকেই মাঠে নামবেন আনহেল ডি মারিয়া। ফলে আলবিসেলেস্তেরা তাদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে তা অনেকটা পরিষ্কার। অপরদিকে আরো স্বস্তির বার্তা হল, সেমিফাইনালে হলুদ কার্ডের খাঁড়ায় খেলতে না পারা অ্যাকুনা ও মন্তিয়েল আজকের ফাইনালে খেলতে পারবেন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

            • এমিলিয়ানো মার্টিনেজ,
            • নাহুয়েল মোলিনা,
            • ক্রিস্টিয়ান রোমেরো,
            • নিকোলাস ওটামেন্ডি,
            • লিসান্দ্রো মার্টিনেজ বা অ্যাঞ্জেল ডি মারিয়া,
            • মার্কোস আকুনা,
            • রদ্রিগো ডি পল,
            • এনজো ফার্নান্দেজ,
            • অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার,
            • লিওনেল মেসি
            • এবং ইউলিয়ান আলভারেজ।

 

শ্রীমঙ্গলে ১৬ রোহিঙ্গা নাগরিক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ রোববার (১৮ ডিসেম্বর)  সকালে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে আগত এনা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সকাল ৭টায় মৌলভীবাজার জেলায় কর্মরত একজন পুলিশ পরিদর্শক ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে (গাড়ি নং ঢাকা মেট্রো ১৫-৬৭০৩) যোগে মৌলভীবাজার আসার পথে সেই গাড়িতে থাকা কিছু যাত্রীদের তার রোহিঙ্গা হিসাবে সন্দেহ হয়। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে অবহিত করেন। সকালে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ জাকির হোসেন আজ সকাল সাড়ে ৭ টার সময় শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান করেন । চট্টগ্রাম থেকে আগত এনা পরিবহনের গাড়ি নং ঢাকা মেট্রো ১৫-৬৭০৩ গাড়িতে সিগনাল দিয়ে থামান। তখন গাড়িতে থাকা পুলিশ পরিদর্শক ক্যশৈনু কিলো ডিউটিতে নিযুক্ত অফিসার এসআই জাকির হোসেনের সঙ্গে তার সন্দেহের বিষয়ে বিস্তারিত অবহিত করে গাড়িতে থাকা নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন।

পরবর্তীতে এসআই জাকির হোসেন সব রোহিঙ্গাদের নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে স্বীকার করে।

আটককৃত রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমনের উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিল মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাচিবিক কার্যক্রম ‍শুরু করলেন নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

জাতীয় ডেস্ক: মন্ত্রিপরিষদ বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার আজ রোববার (১৮ ডিসেম্বর) নতুন দপ্তরে সাচিবিক কার্যক্রম শুরু করেছেন। তিনি গত রোববার (১১ ডিসেম্বর) মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন। 

মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালেই তিনি আগের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝে নিয়েছেন। তবে সেদিন তিনি দাফতরিক কাজে যোগ দেননি। আজ রোববার সকাল সোয়া ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে তিনি সাচিবিক কার্যক্রম শুরু করেছেন। সকাল থেকেই বিভিন্ন দফতর ও বিভাগের সচিব, যুগ্ম সচিবসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

আরও পড়ুনআগামী ১লা ফেব্রুয়ারি বিএনপির পাঁচ সংসদ সদস্যের শূন্যঘোষিত আসনে ভোটগ্রহণ

নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তার বর্ণিল ও সাফল্যমন্ডিত দীর্ঘ পেশাগত জীবনে একাধারে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করে যাচ্ছেন। মাঠপ্রশাসনের যে সব গুরুত্বপূর্ণ পদে তিনি কর্মরত ছিলেন তার মধ্যে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্যতম।

এছাড়া তিনি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, প্রথম সচিব হিসেবে বাংলাদেশ অ্যাম্বাসি, হেগ, ন্যাদারল্যান্ডে, সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ে, উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সরকারের অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় পদে কর্মরত ছিলেন। পরে ২০১৮ সাল থেকে তিনি সরকারের সিনিয়র সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বপালন করেছেন।

ফুলবাড়ীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন করছেন এক প্রেমিকা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন করছেন গার্মেন্টস কর্মী এক প্রেমিকা। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক সোহেল রানা (২২) ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। প্রেমিকা আলপনা খাতুন (১৯) একই ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের মজিবর রহমানের মেয়ে। প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোহেল রানার বাড়ীতে উৎসুক নারী-পুরুষের ভিড় জমে যায়।

জানা গেছে, ঢাকার জামগড়া এলাকায় গার্মেন্টসে চাকুরীর সুবাদে একই এলাকার যুবক সোহেল রানার সঙ্গে আলপনা খাতুনের পরিচয় হয়। ৬ মাস ধরে চলে প্রেম। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারিরিক সম্পর্কও স্থাপন করে প্রেমিক সোহেল। এক সপ্তাহ আগে তারা ঢাকা থেকে এলাকায় এসে বাড়ীর পাশে বোনের বাড়ীতে উঠে। সেখানে কয়েকদিন থাকার পর সোহেল আলপনাকে তার বাপের বাড়ীতে রেখে আসে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে আলপনার বাড়ীর লোকজন রাজি থাকলেও সোহেলের পরিবারের লোকজন বিয়েতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে তারা সোহেলকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখেন।

আরও পড়ুনভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

এদিকে সোহেলের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে না পেয়ে হতাশ হয়ে পড়েন আলপনা। পরে শুক্রবার বিকালে প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবীতে অনশন শুরু করেন। আলপনা খাতুন জানান, সোহেল রানা তাকে বিয়ে না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।

স্থানীয় মোক্তার আলী ও সোবেদার রহমান জানান, শুক্রবার বিকাল থেকে ওই প্রেমিকা বিয়ের দাবিতে সোহেলের বাড়িতে অবস্থান করছেন।  পলাতক থাকায় এ ব্যাপারে সোহেল রানার কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে সোহেলের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলের সঙ্গে ওই মেয়ের কোন রকম প্রেমের সম্পর্ক নাই।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি জেনেছি। এখন পর্যন্ত মেয়ের পরিবার থানায় কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগামী ১লা ফেব্রুয়ারি বিএনপির পাঁচ সংসদ সদস্যের শূন্যঘোষিত আসনে ভোটগ্রহণ

জাতীয় ডেস্ক: আগামী ১লা ফেব্রুয়ারি বিএনপির পাঁচ সংসদ সদস্যের শূন্যঘোষিত আসনে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। 

আজ রোববার (১৮ ডিসেম্বর) শূন্য হওয়া আসনগুলোয় উপনির্বাচনের বিষয়ে বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় ৭ জন এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন ১১ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ে বিএনপির ৭ এমপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ সময় সশরীরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

অন্যদিকে, বিদেশে অবস্থান করায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। এ জন্য নিয়মানুযায়ী-তার আসনটি এখনো শূন্য ঘোষণা করা হয়নি।

এছাড়া, সংসদ সদস্য রুমিন ফারহানা সংরক্ষিত আসনের এমপি হওয়ায় সেখানে উপ-নির্বাচনের পর নতুন সদস্য মনোনীত করা হবে।

ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা (২৪)। শনিবার (১৭ ডিসেম্বর ) বিকেল থেকে প্রেমিক অসিম কুমার মন্ডল (২২) এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। অসিম কুমার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অমল কুমার মন্ডলের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রেমিকার অভিযোগে জানা যায়, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অসিম তাকে একাধিক বার ধর্ষণ করেছে। তার কাছ থেকে কয়েক লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছে অসীম । সম্প্রতি তাকে বিয়ের কথা বললে পরিবারের চাপে পড়ে সে সম্পর্ক অস্বীকার করছে।

প্রেমিকা আরও জানান, কয়েকদিন থেকে সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তাই বাধ্য হয়ে তার বাড়িতে অনশন শুরু করেছি।

এ প্রসঙ্গে প্রেমিক অসিম কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার সাথে আমার কোন প্রেমের সম্পর্ক নেই। মেয়েটি আমার বড় বোনের বান্ধবী।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব’র শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে ৫১তম মহান বিজয় দিবস-২০২২ ইং উপলক্ষে র‌্যালী ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব মশাহিদ আহমদ এর সঞ্চালনায় র‌্যালিটি চৌমোহনাস্থ অনলাইন প্রেসক্লাব (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীতে) থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

র‌্যালি শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), দুরুদ আহমেদ (দীপ্ত নিউজ), অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গ জননী), শাহ মোঃ রাজুল আলী (দৈনিক ভোরের চেতনা), মঈনুল হক (সংবাদ সারাদেশ), চিনু রঞ্জন তালুকদার, (দৈনিক গণমুক্তি), জ্যোতির্ময় চক্রবর্ত্তী, (দৈনিক রুপবানী), রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), জাহেদুল ইসলাম পাপ্পু (কুলাউড়ার ডাক), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা), মো: আব্দুল্লাহ (পাতাকুড়ির দেশ), বিকাশ দাশ (প্রাইভেট ডিটেক্টিভ), বিজয় সাহা দৈনিক অপরাধ কন্ঠ) ও মোঃ সিফন মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা জানান-ডিসেম্বর-বাঙালির সর্বোচ্চ অর্জনের মাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও অলৌকিক তর্জনীর ইশারায় ন‘মাস যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করেছিল রক্তস্নাত মানচিত্র-চুড়ান্ত বিজয়। বিজয়ের এই ক্ষণে গভীর শ্রদ্ধায় অবনত হই। এবং সকল স্বপ্নসারথী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জ্ঞাপন করি সশ্রদ্ধ অভিবাদন। সম্মিলিত হয়ে অন্তস্পর্শী মমতায় উচ্চারণ করি “ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।