মানসিক ভারসাম্যহীন কিশোরীর আত্মহত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউপির শাপলা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মাহত্যা করেছে।

জানা যায়, কিশোরীর বাড়ি উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেক গ্রামের রইছ মিয়ার মেয়ে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় সবার অজান্তে কিশোরী ঘরের তীরের সাথে দড়ি লাগিয়ে আত্মহত্যা করে।

পরিবার সূত্রের বরাত দিয়ে জানা যায়- মা হামজা বেগমের ভাষ্যমতে আমি পাশের বাড়িতে এনজিও এর কিস্তি পরিশোধ করতে গেলে ঘর খালি পেয়ে আমার মেয়ে শাপলা এইরকম ঘটনা সংঘটিত করে। কিস্তি পরিশোধ করে বাড়িতে ফিরলে ঘরে দরজা বন্ধ অবস্থায় পেয়ে অনেক ডাকাডাকি করি এবং কোন সাড়াশব্দ না পেয়ে পেছনের দরজা দিয়ে ডুকলে আমার মেয়েকে দড়ি দ্বারা ঝুলন্ত অবস্থায় পাই। তিনি আরো ও অবগত করেন যে উনার মেয়ে মানুষিক ভারসাম্যহীন।

সাথে সাথে শমশেরনগর পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে পৌঁছে এবং প্রাথমিক তদন্ত (সুরতহাল) শেষে লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতের মর্গে প্রেরণ করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শামীম আকনজি এর সাথে সন্ধ্যায় যোগাযোগ করলে তিনি জানান, ঘটনা জানার পর আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি, এবং ময়না তদন্তের জন্যে মৌলভীবাজার সদরের মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে কিশোরী মানষিক ভারসাম্যহীন, সে মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতো। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আমরা বিস্তারিত জানাতে পারবো। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

কুড়িগ্রামের রৌমারীতে ৬১ বোতল ভারতীয় মদ সহ ৩ চোরাকারবারি আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের অভিযানে ৬১ বোতল ভারতীয় মদসহ ৩ চোরাকারবারি আটক হয়েছে। আটককৃতরা হলেন, ইয়াকুব আলী (২৩) পিতা সিদ্দিক মিয়া, মোহাম্মদ শাহিন আলম (১৯) পিতা আব্দুস সালাম, মোহাম্মদ রফিক মিয়া (২৫) পিতা কুরপান আলী। তারা সকলেই  জেলার রাজিবপুর থানার দক্ষিণ মরিচাকান্দি গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, সোমবার ভোর ৫ টার দিকে রৌমারী থানার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারস্থ জনৈক বাদশা মিয়ার পান দোকানের সামনে চৌরাস্তা মোড়ে রৌমারী হতে রাজিবপুর গামী পাকা রাস্তার উপর যানবাহন তল্লাশী করে রৌমারী থানা পুলিশ।

এ সময় রৌমারী থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে সংকেত দেওয়ামাত্র ৪ ব্যক্তি অটোরিকশা হতে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ৩ জনকে আটক করলেও দক্ষিণ মরিচাকান্দি গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে  সাদ্দাম হোসেন (২০) পালিয়ে যায়। পরে অটোরিকশা হতে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধারপুর্বক অটোরিকশাটি জব্দ করা হয়।

রাজিবপুর থানার ওসি জানান, আটককৃতরা সহ পলাতক আসামীর বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ২৪ (খ)/ ৪১ ধারায় মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

শিক্ষা ডেস্কঃ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা; যা উপজেলা পর্যায়ে এ পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল সোমবার (১২ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় পরিবর্তন করা হয়েছে তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। খুব শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।

তিনি আরও বলেন, আগে সিদ্ধান্ত হয়েছিল প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, ২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পিইসি পরীক্ষা শুরু করে সরকার। এরপর থেকে ওই পরীক্ষার ফলের ভিত্তিতেই দেওয়া হতো বৃত্তি। তার আগে শিক্ষার্থীদের পৃথকভাবে বৃত্তি পরীক্ষায় বসতে হতো। এক যুগ পর আবার ফিরেছে বৃত্তি পরীক্ষা।

কর্মসংস্থান নইলে বেকার ভাতা দাও: মৌলভীবাজারে যুবমৈত্রীর জেলা সম্মেলনে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সোমবার (১৩ ডিসেম্বর) “জনগণের লড়াই-সংগ্রামে ইতিহাস রচিত হয়েছে কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হয়নি যুব সমাজের, সৃষ্টি হয়নি সমৃদ্ধ ও নিরুদ্বিগ্ন জীবনের। আর্থ-সামাজিক পরিমন্ডলে প্রতিফলন ঘটেনি মুক্তিযুদ্ধের চেতনার আলোকে লালিত লড়াকু যুব সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা। মুক্তিযুদ্ধের চেতনায় আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। আর তাই বলছি, প্রথমেই কর্মসংস্থান নইলে বেকার ভাতা দাও।”

বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান মৌলভীবাজারে সংগঠনের ৩য় জেলা সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন।

শোষণ-বঞ্চনা বেকারত্বের বৃত্ত ভাঙো। বেকারত্ব-বৈষম্য-দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও। সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখো। কর্মসংস্থান ও বেকার ভাতার লড়াইয়ে যুব শক্তি ঐক্যবদ্ধ হও। – এইসব শ্লোগান আর সংগ্রামের অঙ্গীকার নিয়ে সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় মৌলভীবাজার শহরের জাতীয় মহিলা সংস্থার শহীদ আইভি রহমান অডিটোরিয়ামে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ যুবমৈত্রীর ৩য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান ও পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আফরোজ আলী।

প্রধান বক্তা বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ হাদ মিনার।

বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক তাপস কুমার ঘোষের সঞ্চালনায় ও সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য দেন শেখ জুয়েল রানা, শেখ মো: আবু সাঈদ, মিজানুর রহমান মিস্টার, জেসমিন জুঁই ও সংগঠনের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম প্রমূখ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে তিরিশ লাখ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, নির্যাতিত পনের লাখেরও বেশি মানুষ, সর্বস্ব হারানো ১ কোটি মানুষসহ গোটা জনগণের লড়াই-সংগ্রাম-ত্যাগ তিতিক্ষা আর অবদানের কথা স্বীকার করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে বিদ্যমান শোষণমূলক আর্থ-সামাজিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন দরকার। দরকার জনগণের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠায় সুশাসন নিশ্চিত করা। আর সেটি করতে হলে আমাদের বৈষম্যহীন ব্যবস্থা চালু করতে হবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এই চার নীতিতে দেশকে এগিয়ে নিতে হবে। তাহলেই জন আকাঙ্খা পূরণ করা সম্ভব হবে।”

সম্মেলনের ২য় পর্ব কাউন্সিল অধিবেশনে আফরোজ আলীকে সভাপতি, সিরাজুল ইসলাম বুলবুল, মিজানুর রহমান মিস্টার, নূর চৌধুরী, জেসমিন জুঁই ও নীরনেপুর তুলসী প্রসাদকে সহসভাপতি; তাপস কুমার ঘোষকে সাধারণ সম্পাদক, শেখ জুয়েল রানাকে সহ-সাধারণ সম্পাদক, নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, পিন্টু দেবনাথকে অর্থ সম্পাদক, মিতালী রানী দাশকে নারী বিষয়ক সম্পাদক ও রিনা সরকারকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ৩৯ সদস্য বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়।

সংগঠনের নবগঠিত জেলা কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান।

রৌমারীতে ভুয়া সাংবাদিকদের অপকর্মে ফুঁসে উঠেছে জনসাধারন

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নামধারী সাংবাদিকদের অপকর্মে ভালো-মন্দ সকল সাংবাদিকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন অনেকে। পত্রিকার সাথে সংশ্লিষ্টতা নেই, এমন অনেক টাউট-বাটপার গলায় বড় বড় ক্যামেরা ও কোমরে অললাইনের কার্ড ঝুলিয়ে অনেককে অনেকভাবে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিচ্ছেন।

অনুসন্ধানে দেখা গেছে, ভুয়া সাংবাদিকেরা বিভিন্ন প্রতারণার ফাঁদ পেতে নিজেদেরকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে নিরীহ লোকজনকে নানাভাবে হয়রানি করছে এমনকি বিভিন্ন নামি-দামি লোকদের নিয়ে আজেবাজে ফেসবুকে পোস্ট দিচ্ছেন৷ ভূয়া সাংবাদিকদের নানা অপকর্মের কারণে প্রকৃত পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি এখন প্রশ্নবিদ্ধ হওয়ার উপক্রম হয়ে দাড়িয়েছে।কথায় কথায় তোলে ছবি ভাবখানা তার সাংঘাতিক। তিলকে সে বানায় তাল-তালকে আবার তিল, চড়ুইকে সে পেঁচা বানায় কাককে বানায় চিল। পুলিশ দেখে মুখ লুকিয়ে পালায় দিগ্বিদিক, সবাই বলে লোকটা নাকি ভূয়া সাংবাদিক। পেশাদার সম্মানিত সাংবাদিকদের জন্য বিষয়টি লজ্জাকর হলেও ছড়া ছন্দের মতই ভূয়া সাংবাদিকরা উপজেলা জুড়ে বেহাল পরিস্থিতির সৃষ্টি করে ফেলেছে। সাংবাদিকদের মতো বেশভূষায় সেজেগুজে একশ্রেণীর প্রতারক অলিগলি, হাট-বাজার চষে বেড়াচ্ছেন। প্রকৃত ঘটনা কি-সে ঘটনার আদৌ কোনো নিউজ ভ্যেল্যু আছে কি না, সেসব ভেবে দেখার ফুসরৎ তাদের নেই। পেটে বোমা ফাটালেও দু’ লাইন লেখার যোগ্যতাহীন টাউট বাটপারের দল চাঁদাবাজিতে সিদ্ধহস্ত। ভূয়া সাংবাদিকের দৌরাত্ম্য নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে তা বেড়ে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

এদেরই একজন রফিকুল ইসলাম সাজু। দেখতে মৌলভী হলেও তিনি মুলত পেশাদার একজন নেশাখোর। নেশা করার অপরাধে গ্রেফতারও হয়েছিলেন একবার। মোটকথা তার অপকর্মের কেউ তাকে দেখতে পারনে। হামলার ভয়ে প্রায় এক বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন লালমনিরহাটে। রফিকুল ইসলাম সাজুর বিরুদ্ধে তার নিজের ফেইসবুক থেকে বিভিন্ন সময়, জনপ্রতিনিধি ও সমাজের উচ্চপর্যায়ের ব্যক্তিদেরকে নিয়ে মানহানিকর অপপ্রচার করারও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য রফিকুল ইসলাম সাজুর মোবাইল ফোনে একাধিকবার কল করে ও খুদেবার্তা পাঠিয়েও তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

চলতি মাসেই আলোচনায় বসছেন পুতিন-শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের শেষ দিকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ডিসেম্বরের শেষের দিকে তাদের মধ্যে এ বৈঠক হবে। রাশিয়ার বাণিজ্যিক পত্রিকা ভেদোমোস্তি আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে পুতিন-জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের বিষয়টি জানায়।

রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ২০২২ সালের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করবেন তারা।

দিমিত্রি পেসকোভ বলেন, পুতিন-জিনপিংয়ের বৈঠকের সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আরও পরে।

পরিচয় গোপন রাখার শর্তে রাশিয়ান প্রেসিডেন্ট দপ্তরের অপর একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, পুতিন-জিনপিংয়ের মধ্যে মুখোমুখি বৈঠক হবে এমন কোনো সম্ভাবনা নেই।

এদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এর ঠিক আগে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয় শীতকালীন অলিম্পিকের আসর। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ও জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে সে সময় বেইজিংয়ে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে পুতিন এবং জিনপিং একসঙ্গে ঘোষণা দেন চীন-রাশিয়ার মধ্যে থাকবে ‘সীমাহীন বন্ধুত্ব।’

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর পশ্চিমা দেশগুলো এর সমালোচনা করলেও চীন সমালোচনা করা থেকে বিরত থাকে। এছাড়া পশ্চিমারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু চীন নিষেধাজ্ঞা আরোপের বদলে রাশিয়া থেকে জ্বালানি কেনার পরিমাণ বাড়িয়ে দেয়।

 

মনু নদীর রক্ষা বাঁধের কাজ বন্ধ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বরাদ্দের টাকা আটকে থাকায় খড়স্রোতা মনু নদীর ভাঙন থেকে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা প্রকল্প কাজের বিভিন্ন পর্যায়ের ২৬টি প্যাকেজের কাজ পুরোটাই বন্ধ হয়ে গেছে। এতে মনু নদী প্রকল্পের কাজ সঠিক সময়ে বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। একই সঙ্গে আগামী বর্ষায় বন্যার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করছেন নদীপাড়ের সাধারণ মানুষ।

এলাকাবাসীর সূত্রের বরাত দিয়ে জানা যায়, উজানের পলি বালিতে ভারতে ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা নদী মনু তলদেশ অনেক আগেই ভরাট হয়ে পড়েছে। দেশের সীমানায় প্রবাহিত ৭২ কি:মি: মনু নদী স্বাধীনতার দীর্ঘ পঞ্চাশ বছরেও একবার খনন করা যায়নি। এতে প্রতি বর্ষায় নদীর পানি ফুলেফেঁপে প্রতিরক্ষা বাঁধ ভেঙে জেলা শহরসহ মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া এ তিন উপজেলায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়। তখন শহর গ্রামগঞ্জ পানিতে নিমজ্জিত হয়ে বাড়িঘর  ও কোটি কোটি টাকার ফসলের ক্ষতি সাধিত হয়।

স্থায়ীভাবে এ বন্যার কবল থেকে মৌলভীবাজারকে মুক্ত রাখতে ২০২১ সালে ৯৯৬ কোটি ৩০ লাখ টাকার একটি মেগা প্রকল্প কাজের অনুমোদন দেয় একনেক। প্রকল্পকাজের নির্ধারিত মেয়াদ দুই বছর ধরে ৫৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে- এ পর্যন্ত দেড় বছর সময় পাড়ি দিয়েছে। এরই মধ্যে নদী তীরের কয়েক স্থানে সামান্য কিছু জিও ব্যাগ ড্রাপিং ও ব্লক তৈরির প্রক্রিয়া ছাড়া এ মেগা প্রকল্প কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, বরাদ্দের টাকা না আসায় তারা বাধ্য হয়ে নদী প্রতিরক্ষা কাজ বন্ধ করে দিচ্ছেন। শুধু তাই না- নির্মাণসামগ্রীর দাম আগের চেয়ে অস্বাভাবিক হাড়ে বাড়তে থাকায় তারা বেকায়দায় পড়ছেন। এতে ৭২টি কাজের প্যাকেজের মধ্যে ২৬টির কাজ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। বাকি ৪৬টি প্যাকেজ এর কাজ ঢিলেঢালাভাবে চলতে থাকলেও- অর্থের অভাবে যে কোনো সময় তা বন্ধ হয়ে যাবে। তবে নদী শাসনের মূলকাজ জমি অধিগ্রহণ, ৬৪ কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার চর অপসারণ, ৮৮ কোটি টাকা ব্যয়ে ৮৬ কি:মি: নদীর বাঁধ পুনর্নির্মাণ ও ৫১ কোটি টাকায় আড়াই কি:মি: শহর রক্ষা বাঁধে ফ্লাড-ওয়ালসহ গুরুত্বপূর্ণ এ কাজগুলো এখনও করা হয়নি। এতে বর্ষায় বন্যা আতঙ্কে আছেন শহরবাসী।

পানি উন্নয়ন বোর্ড রাজনগর উপজেলার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাখিল রায়হান বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে কাজে অনীহা দেখাচ্ছে।

আর কাজের মেয়াদ বাড়ানোসহ আর্থিক বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’কে জানানোর কথা বললেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আখতারুজ্জামান।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বন্যার স্থায়ী সমাধানে ৯৯৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও- দেড় বছরে এ পর্যন্ত মাত্র ৭৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।

কুড়িগ্রামে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ থেকে খবর পেয়ে উদ্ধার করল পুলিশ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ফেসবুক লাইভে এসে আত্মাহত্যার চেষ্টার পর ৯৯৯ থেকে খবর পেয়ে ঘরের  গ্রিল ভেঙ্গে বাবুল সিদ্দিকী (৪০) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ররিবার রাতে জেলার চিলমারী উপজেলা সবুজপাড়ায় এ ঘটনা ঘটে। আত্নহত্যার চেষ্টাকারী বাবুল সিদ্দিকী পেশায় একজন মোবাইল মেকানিক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ১১ ডিসেম্বর রাতে চিলমারী সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী নামে ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যার প্রস্তুতি নেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে চিলমারী থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল চিলমারীর সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকীর  বাড়িতে যায়। সেখানে  গিয়ে দেখতে পায় বাবুল সিদ্দিকী ঘরের দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যার সবরকম প্রস্তুতি শেষ করেছেন।

পরে জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।

তার পরিবারের লোকজন জানায়, তিনি পূর্বেও এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। গতকাল তিনি পরিবারের অজান্তে সাতটি ঘুমের বড়ি সেবন করেন। পরবর্তীতে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুলের পরিবারের লোকজনের সাথে আলোচনা করেন এবং আত্মহত্যা থেকে বিরত থাকার কাউন্সিলিং করেন।

চিলমারী থানার ওসি আতিকুর রহমান বলেন, বাবুল সিদ্দিকী নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মাহত্যা করবেন বলে বিভিন্ন কথা বলতে থাকেন। ৯৯৯ মারফত খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা মানুষিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। পেশায় তিনি একজন মোবাইল মেকানিক।

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলাইয় পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিকি ডেস্কঃ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৬জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (১২ ডিসেম্বর) কুইন্সল্যান্ড রাজ্যের উইয়েমবিলায় এ হামলা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, একজন নিখোঁজ ব্যক্তির খবর পেতে চার পুলিশ সদস্য সেখানে যান এবং উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে পুলিশ সদস্যদের লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।

এ সময় পুলিশের দুই সদস্য নিহত হলেও অন্য দুজন পালিয়ে যান। এ ছাড়া গোলাগুলিতে ৫৮ বছর বয়সী এক প্রতিবেশী নিহত হন। নিহতরা হলেন রাচেল ম্যাকক্রো (২৬) ও ম্যাথু আর্নল্ড (২৯)। তারা কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পাল্টা হামলায় তিন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন। কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান লিভার্স জানান, একজন নিখোঁজ ব্যক্তির খবর পেতে বাংলোটিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এটিকে অস্ট্রেলিয়ার জন্য একটি হৃদয়বিদারক দিন বলে অভিহিত করেছেন।

আটপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি”এই প্রতিপাদ্যে নেত্রকোণার আটপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে  দিবসটি উপলক্ষে নেত্রকোণা জেলার  আটপাড়া উপজেলার মাল্টিপারপাস হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ খায়রুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু প্রমুখ।