১৫ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

১৫ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে জাপান, পরে সেখান থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন তিনি।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টা ৫৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। ১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের দ্বিতীয় দিন দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হবে। সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হবে।

এরপর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওয়াশিংটন যাবেন। সেখান থেকে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

এ ছাড়াও জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ছোট নুনতোর গ্রামে পুকুরে গোসল করতে নেমে ওই গ্রামের মুক্তারুলের ছেলে আলামীন (১৩) ও মোকবুল হোসেনের ছেলে সিয়াম (১১) নামে  দুই কিশোর শিক্ষার্থী মৃত্যু বরণ করেছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নাজমুল ইসলামের বসতবাড়ীর উত্তর পার্শ্বে কটলা পুকুর পুকুরের পানিতে পড়ে ওই দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কাশিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল পুকুরের পানিতে ডুবে দুই কিশোরের মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে ঘটনার দিন, কটলা পুকুরে অন্যান্য বাচ্চাদের সহিত পুকুরে গোসল ও খেলাধুলা করা কালীন মৃত সিয়ামের ভাই সিফাত (০৬) এর জুতা পুকুরে পড়ে গেলে উক্ত সিফাতের জুতা উত্তোলনের চেষ্টাকালে আল-আমিন ও সিয়াম ওই পুকুরের পানিতে ডুবে যায়। পুকুরপাড়ে থাকা শিশু সিফাত ও রিফাত  আত্মচিৎকারে গ্রামবাসীর ছুটে এসে ভিকটিমদ্বয়েকে উদ্ধারের চেষ্টা করে। ফায়ার সার্ভিস টিম বালিয়াডাঙ্গী সংবাদ পাইয়া ঘটনাস্থলে আসে, গ্রামবাসী এবং ফায়ার সার্ভিস টিমের সম্মিলিত প্রচেষ্টায় ভিকটিমদ্বয়কে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা শোকাহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শুকনা খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের থানা পুলিশ ঘটাস্থল পরিদর্শন করেছে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নোই। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ভারতে অ্যাপলের প্রথম স্টোরের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অ্যাপল প্রথম স্টোর উদ্বোধন করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে এ স্টোরের উদ্বোধন করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এ সময় টিম কুক বলেন, মুম্বাইয়ের শক্তি, সৃজনশীলতা এবং আবেগ অবিশ্বাস্য! এখানে স্টোর খুলতে পেরে আমরা খুবই উত্তেজিত- ভারতে এটি আমাদের প্রথম স্টোর।

মুম্বাই ছাড়াও আগামী ২০ এপ্রিল দিল্লিতে আরও একটি রিটেইল স্টোর খুলবে মার্কিন প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী জায়ান্ট অ্যাপল।

অ্যাপল জানিয়েছে, দুটি স্টোরই স্থানীয় চিন্তাধারা অনুসারে ডিজাইন করা হয়েছে। পুরো স্টোরটি সম্পূর্ণ কার্বন ফ্রি, ১০০ শতাংশ রিনিউবেল এনার্জি দ্বারা পরিচালিত হবে।

মুম্বাইয়ের এই স্টোরে গ্রাহকরা অ্যাপলের এক্সক্লুসিভ পণ্য কিনতে পারবেন- যেমন আইফোন, ম্যাকবুক। পাশাপাশি এই ডিভাইসগুলো কীভাবে ব্যবহার করতে হয়, প্রোডাক্ট সম্পর্কিত তথ্যসহ আরও বিভিন্ন তথ্য খোঁজ নিতে পারবেন। নতুন ডিভাইস কেনার পর তাতে কোনো যান্ত্রিক ত্রুটি হলে সে বিষয়ে গ্রাহকদের সাহায্য করবেন স্টোরের কর্মচারীরা।

 

অবশেষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা

জাতীয় ডেস্কঃ অবশেষে স্বপ্নের পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচলের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে মোটরসাইকেল চলাচল করতে পারবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে একনেকের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে। তবে মূল সেতুতে নয়, সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে।সেতুতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে পুনরায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হবে।

এর আগে, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বিপাকে পড়েন মোটরসাইকেলে ঢাকায় যাতায়াত করা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। বেশ কয়েকদিন ধরেই তারা পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে রাজধানীর একাধিক স্থানে মানববন্ধনসহ উচ্চ আদালতে রিটও দায়ের করা হয়েছিল।

আমতলী গুলিশাখালি ইউনিয়নের চেয়ারম্যানের নামে অপপ্রচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের রাজাকার পুত্র নুরুল ইসলামের বিরুদ্ধে একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এ্যাড. এইচ. এম. মনিরুল ইসলাম মনি আজ (১৭/০৪/২০২৩ইং) তার ল’চেম্বারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ,সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা বারেক চৌকিদার,ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মনিন্দ্র মাঝি সহ হিন্দু সম্প্রদায়ের নির্যাতিত জনসাধারণ।

এইচ. এম. মনিরুল ইসলাম মনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ এপ্রিল ২০২৩ তারিখ আমি ও আমার বড় ভাইয়ের বিরুদ্ধে অসত্য ও মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাজাকার পুত্র নুরুল ইসলাম। আমার বিরুদ্ধে অভিযোগে বলেছেন, ৪০ দিনের কাজ, চাঁদাবাজি, আমার বড় ভাইয়ের দুর্নিতী কথা। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে কম্পিউটার ও মোবাইল অ্যাপসের মাধ্যমে ৪০ দিনের কাজ এন্ট্রি করা তাতে সরকারের টাকা ফাকি দেওয়ার উপয় নেই, আর আমার বড় ভাই চাঁদাবাজী ও দুর্নিতীর সংস্পর্শে নেই বলে তাকে সরকার প্রমোশন দিয়ে জেলা নির্বাহী প্রকৌশলী হিসেবে প্রমোশন দিয়েছেন।

তিনি আরও বলেন, এই রাজাকার পুত্র নুরুল ইসলাম বিগত ১০ বছর গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি ছিলেন। এই ১০ বছরে হিন্দুদের উপর অত্যাচার, মাঠ, কালভার্ট, মসজিদের ঘাটলা নির্মাণের টাকা বিভিন্ন প্রকল্পের নামে উঠিয়ে খেয়েছেন। এছাড়া গুলিশাখালী বাজারে খাস জমিতে দোকান ঘর তুলে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি চিহ্নিত রাজাকার মৃত মফিজ উদ্দিন শরীফ (রাজাকার গেজেট নং-১৩২) এর পুত্র নুরুল ইসলাম তার মৃত বাবার কৃতিত্বের জন্য আওয়ামী লীগ পদ থেকে বর্তমানে শূন্য কোঠায় আছে। তার একটি লাল গাড়ী আছে যেটিতে তার বাহিনী নিয়ে চলাচল করেন। তার নামে একটি শর্টগান আছে যেটি ওই গাড়ী চলা অবস্থায় গড ফাদারের ন্যয় এলাকায় ঘুরে বেড়ায়।

এ্যাড. এইচ. এম. মনিরুল ইসলাম মনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই রাজাকার পুত্রের সকল সকল কোষ্ঠিনামা সংবাদ মাধ্যমে তুলে ধরার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গুলিশাখালীকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

নির্মাতার বিরুদ্ধে মামলা করলেন রিয়াজ

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। বড় পর্দার পাশাপাশি টিভি নাটকেও সমানতালে দর্শকপ্রিয় এই অভিনেতা। দিন কয়েক আগে অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন নির্মাতা হারুনুর রশীদ কাজল। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন রিয়াজ।

গত রোববার (১৬ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় সাইবার ট্রাইবুনালে ঢাকায় একটি মামলা করেন এই চিত্রনায়ক। যার পিটিশন মামলা নং ১৬৭/২০২৩।

জানা গেছে, শনিবার (১ এপ্রিল) ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে এফডিসিতে একটি সংবাদ সম্মেলন করেছিলেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)। মূলত দুটি বিজ্ঞাপনকে কেন্দ্র করেই এই অভিযোগ তোলেন ওই নির্মাতা।

তবে জ্যাম্বস্ কাজল যখন সংবাদ সম্মেলন করছিলেন, রিয়াজ তখন উত্তরায় সেই বিজ্ঞাপনের শুটিংয়ে ছিলেন। এ ঘটনা জানতে পেরে অভিনেতা তখনই সব মিথ্যা বলে দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন বলেও জানান রিয়াজ।

মামলার প্রসঙ্গে অভিনেতা বলেন, আমার বিরুদ্ধে যিনি এমন নোংরা অভিযোগ করেছেন, এতে আমার সম্মানহানি হয়েছে বলে আমি মনে করছি। এফডিসির মত জায়গায় দাঁড়িয়ে একজন নির্মাতা আমার নামে প্রতারণার যে অভিযোগ করেছেন, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমি শুরুতেই বলেছিলাম, এসবের বিরুদ্ধে মামলা করব। আর আমি আমার কথা রেখেছি।

রিয়াজ আরও বলেন, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আইনের শরণাপন্ন হওয়া আমার অধিকার। এজন্য এই অভিযোগের বিরুদ্ধে আমি সুষ্ঠু বিচারের দাবিতে মামলা করেছি। ইতোমধ্যে আদালত আমার মামলাটি আমলে নিয়ে পিবিআই’কে এর তদন্তের দায়িত্ব দিয়েছেন। বরাবরই আমি আইনের প্রতি আস্থাশীল। তাই আমি জানি, আদালতের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার পাব।

চিত্রনায়ক বলেন, বানোয়াট বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করে অনেকেই এগুলোকে ব্ল্যাকমেইলের টোপ হিসেবে ব্যবহার করে থাকে। তাই ভবিষ্যতে এসব ঘটনা আর না ঘটে, সে কারণেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমি।

প্রসঙ্গত, ইতোমধ্যে মামলাটি আদালত গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করেছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল নওগাঁর আত্রাই উপজেলার ১৮০ জন মেধাবী শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব (ট্যাবলেট) পেল নওগাঁ জেলার আত্রাই উপজেলার সরকারী, এমপিওভূক্ত স্কুল ও সমমানের নবম ও দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীরা। গৃহগণনা ও জনশুমারি প্রকল্পের আওতায় ক্রয়কৃত এসব ট্যাব মাধ্যমিক স্তরের অধ্যায়নরত মেধাবী শিক্ষাথীদের মাঝে বিতরণ করা হয়। নবম ও দশম শ্রেণীর যাদের রোল নম্বর এক থেকে তিন শুধু তারাই এ ট্যাবলেট উপহার পেয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবর সকাল এগারো টায় আত্রাই উপজেলা অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আনোয়ার হোসেন হেলাল।

আত্রাই উপেজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর,আত্রাই আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(চঃদাঃ) সুদরানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমেলেন্দু নাথ সাহা রনি, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিনসহ উপজেলার সমমানের মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানগন।

ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা মে মাসে

শিক্ষা ডেস্কঃ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে, যা চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন শেষে আগামী ২০ মে ‘বি’ ইউনিট, ২৭ মে ‘এ’ ইউনিট ও ৩ জুন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরও ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থীরা একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন।

গতকাল সোমবার (১৭ এপ্রিল) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা তাদের পঠিত বিভাগে ভর্তি পরীক্ষা দিয়ে এবারও যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার সকল তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।

আবেদন যোগ্যতা হিসেবে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের এসএসসি বা সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে) উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

বিগত বছরের মতো এবারও ২২টি বিশ্ববিদ্যালয়ই গুচ্ছ পদ্ধতিতে থাকছে।

ঠাকুরগাঁওয়ে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় বাবা ও সৎ মা গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে গোয়াল ঘরের বাঁশের খুটির সাথে হাত পা বেঁধে এবং মাটিতে ফেলে ৪ দিন যাবৎ বর্বোচিত নির্যাতন করেছে ওই শিশুর নিজ বাবা ও সৎ মা। সেই অমানবিক নির্যাতনের ঘটনার অভিযোগে গত রবিবার (১৬ এপ্রিল) নির্যাতিত শিশুর বাবা আব্দুল খালেক ও সৎ মা আমিনা বেগমকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। এবং এ ঘটনায় ও বাবা- মায়ের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার সেনগাঁও সিন্দুর্না গ্রামের আব্দুল খালেক পেশায় একজন রাজ মিস্ত্রি। তিনি বিয়ে করেন সাহেরা খাতুনকে। তাদের সংসার জিবনে এক মেয়ে ও এক ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু মেয়ে লাবণী আক্তারকে বিয়ের দেবার পর সে মারা যায়। কন্যা শোকে প্রায় ৮ বছর আগে ছেলে  সাহাবুদ্দিনকে রেখে মারা যায় মা সাহেরা খাতুন।  সাহেরার মৃত্যুর পর আব্দুল খালেক আমিনা নামে এক নারীকে বিয়ে তরে। খালেক ও আমিনার সংসার জিবনে আমিনার গর্ভে এক মেয়ে ও এক ছেলে সন্তান জন্ম নেয়। নিজ মা হারা সাহাবুদ্দিন  তার পিতা খালেক এবং সৎ মা আমিনার সংসারে নানান প্রতিকূলতার সাথে বড় হতে থাকে।
স্থানীয়রা জানায়, সাহাবুদ্দিনকে তার পিতা আব্দুল খালেক এবং সৎ মা আমিনা কারণে অকারণে প্রায়ই মারধর করত। ঠিক মতো খাবার দিত না। অমানবিক নির্যাতন করত। খেয়ে না খেয়ে দিন পার করতে হতো সাহাবুদ্দিনকে। কয়েকদিন ধরে সাহাবুদ্দিনের কোন খোঁজ খবর না পেয়ে তার মামতো ভাই আনোয়ার হোসেন গত শনিবার (১৫ এপ্রিল) তার খোঁজে ফুফা আব্দু্ল খালেকের  বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান, গোয়াল ঘড়ের ভিতরে একটি বাঁশের খুটির সাথে হাত-পা বেঁধে সাহাবুদ্দিনকে মাটিতে ফেলে রাখা হয়েছে। কৌশলে আশে পাশের লোকজনের সহায়তায় সাহাবুদ্দিনকে ওই অবস্থা থেকে উদ্ধার করেন আনোয়ার। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করান এবং থানায় একটি এজাহার দায়ের করেন।
আনোয়ার হোসেন জানান, সাহাবুদ্দিন তাকে জানিয়েছেন, চার দিন ধরে তাকে খুঁটির সাথে ওই অবস্থায় হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছিল। এ সময় তাকে খেতেও দেয়া হয়নি। ক্ষুধার জ্বালায় মাটি খেয়েছেন সাহাবুদ্দিন। হাত-পা বাঁধা অবস্থায় পড়নের কাপড়েই প্রস্রাব-পায়খানাও করেছেন  নির্যাতিত সাহাবুদ্দিন। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হতে থাকে। এতে তৎপর হয়ে উঠেন পুলিশ প্রশাসন। তারা বিষয়টির খোঁজ খবর নেন এবং জরুরিভাবে পদক্ষেপ নেন। পরে রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে ওই কিশোরের বাবা আব্দুল খালেক ও সৎ মা আমিনা বেগমকে গ্রেফতার করেন পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক। খবর পাওয়ার সাথে সাথেই ওই শিশুর বাবা এবং সৎ মাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামালা রুজু করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গলে গনধর্ষনে অভিযুক্ত আরও দুই ধর্ষক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক যুবতীকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগে শ্রীমঙ্গল থানায় শনিবার (১৫ এপ্রিল) সকালে ধর্ষণ আইনে একটি মামলা দায়েরের শেষ পর্যন্ত রোববারে আরও দুইজনসহ মোট ৪ ধর্ষককে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এর আগে গ্রেপ্তারকৃতরা আদালতে নিজেদের স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে মর্মে পুলিশ সূত্র মতে জানা যায়।
জানা য়ায়,মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করে বাকিরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান ও ১ নং আসামী শ্রীমঙ্গলের মাজদিহি এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে শহীদকে রাজনগরের জালালপুর এলাকা হতে ও সোমবার (১৭ এপ্রিল) ভোরে ২ নং ধর্ষক একই এলাকার ফয়রাজ মিয়ার ছেলে ফয়েজ মিয়াকে শ্রীমঙ্গল পৌরসভার চৌমুহনা থেকে গ্রেপ্তার করেন। আগে ঘটনার মুল হুতা সিএনজি চালক ওসমানী নগর মতিরগাও মতলেব মিয়ার ছেলে সেলিম মিয়া ও অপর সহযোগী শ্রীমঙ্গল উপজেলার মাঝদিহি চা বাগানের ৬ নং সেকশনের রাম গোবিন্দ নুনিয়ার ছেলে হৃদয় নুনিয়াকে গ্রেপ্তার করে গত (১৫ এপ্রিল) শনিবারে পুলিশ স্কট এর মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
মৌলভীবাজার আদালতে হৃদয় নুনিয়া এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দী মূলক প্রদান করেছেন মর্মে পুলিশ সুত্রে জানা যায়। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছে।
মামলা ও পুলিশের সুত্রের বরাতে আরও জানা যায়,গত শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে কুলাউড়া উপজেলার এক যুবতীর ছদ্মনাম শেফালি বেগম (২৩) তিনি সিলেটের ওসমানী নগর থানার গোয়ালাবাজারে হবু স্বামীর সাথে দেখা করতে গিয়ে পুনরায় কুলাউড়া ফিরে আসার সময় সিএনজি চালকের খপ্পরে পরলে কুলাউড়ার গাড়িতে তুলে দিবে বলে ওই মেয়েকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উপজেলার ভৈরবগঞ্জ বাজারে নিয়ে আসে। ভৈরবগঞ্জ বাজারে আসলে মাঝদিহি চা বাগানের সহযোগী সহ মোট আরও ৫ জন মিলে ভিকটিমকে চা বাগানে নিয়ে গিয়ে আটকে রেখে পালাক্রমে প্রায় দেড় ঘণ্টাব্যাপী পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় এজেহার সূত্রে জানা যায়। অভিযোগকারী নারী নিজেই। এঘটনায় শ্রীমঙ্গল থানার মামলা নং-২১ তারিখ ১৫ এপ্রিল ২০২৩।
এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সূত্রে জানা যায়, মাজদিহি পাহাড়ে বেশ কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে নারীদের নিয়ে আসে। বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপে লিপ্ত। এখানে নারী মদ জুয়সহ বিভিন্ন রকমের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এদেরকে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সহযোগিতা করে থাকেন। এক প্রশ্নের উত্তরে বলেন, নাম প্রকাশ করলে এলাকায় থাকা দুস্কর হয়ে যাবে।
একদিকে পাহাড়ি এলাকা যোগাযোগের অবস্থা ভালো হওয়ায় কমলগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল থেকে বিভিন্ন রাস্তায় প্রবেশ করা যায়। এই সুবিধাটা নিয়ে অপরাধীরা এখানে আস্তানা করছে। শুধু নারী নয় মাদক ব্যবসায়ীরাও এই এলাকাটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে এখানে কারা পর্যটক আর অনৈতিক বা মাদক ব্যবসায়ী বোঝা বড় মুশকিল। ফলে ৩টি উপজেলার মাদক কারবারি ও জুয়ারীরা এখানে রমরমা ও তৎপর।
গণধর্ষণ মামলার সর্বশেষ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ঘটনার সংবাদ আমাদের কাছে আসার সাথে সাথেই দুই ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। তাদের বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইতিমধ্যে আরও দুই জন ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আরও যারা পলাতক তাদেরও গ্রেপ্তারের জন্য তৎপর আমরা আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলমান।