ঠাকুরগাঁওয়ে পিকেএসএফ’র স্বমন্বিত কৃষি ইউনিটভুক্ত আবাসিক প্রশিক্ষণের সমাপ্তি
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়র পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্বমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রানিসম্পদ খাতের আওতায় ৩ দিনব্যাপি প্রশিক্ষণ ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে শেষ হয়েছে।
প্রশিক্ষণে দুধ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহুমাত্রিক দুগ্ধজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রথম ব্যাচ কারিগরি আবাসিক প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষণে রিসোর্স পার্সোন হিসাবে প্রশিক্ষণটি পরিচালনা করেন ডেইরি সাইন্স বিভাগ বাকৃবি প্রফেসর ড. রায়হান হাবিব। প্রশিক্ষণেন সমাপনী দিনে দিক নির্দেশনামূলক আলোচনা ও খামারীদের সাথে মতবিনিময় করেন উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম), পিকেএসএফ মো. মেছবাহুর রহমান।
প্রশিক্ষণের আলোচনায় আরও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ’র মো: শাহরিয়ার হায়দার, কারিগরি সমন্বয়ক ডাঃ মোঃ সুলাইমান হোসাইন ও সহকারী ব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ শাহরিয়ার আল মাহমুদ। সমাপনী সেশনটি সঞ্চালনা করেন ইএসডিও’র ডিপিসি মো: আইনুল হক।
কুষ্টিয়া থেকে ১৪ জন দুগ্ধ পণ্য বিষয়ক উদ্যোক্তা, ৮ জন প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ৩ জন সহকারী কারিগরি কর্মকর্তা প্রশিক্ষনার্থী হিসেবে প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
৩ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে কলমে ফ্লেভার চকোলেট মিল্ক, ফ্লেভারড ম্যাংগো মিল্ক, দই, লাচ্ছি, বুরহানী, সন্দেশ, গুড়ের সন্দেশ, টফি, ঘি, গাওয়া ঘি, টক দই, মিল্ক ফাজ ইত্যাদি বানানো প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও ক্রিম সেপারেটর এর মাধ্যমে কিভাবে দুধের ননী আলাদা করা হয় এবং দুগ্ধজাত পণ্য কিভাবে প্যাকেটজাতকরণ করা, দুধের পাস্তুরাইজেন, ল্যাকটোমিটার রিডিং, পিএইচ মিটার রিডিং, স্বাস্থ্যসম্মত ভাবে দুগ্ধ পণ্য ব্যবসায়ের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণটির সহযোগিতায় ছিলেন, সংস্থা শতফুল বাংলাদেশ, জাকস ফাউন্ডেশন, শার্প, এমবিএসকে, জিবিকে, মৌসুমি, জেআরডিএম ও দিশা।
বাংলাদেশ গার্ল-গাইডস এসোসিয়েশন আত্রাই নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠান
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় গার্ল-গাইডস এসোসিয়েশন আত্রাই, নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশ গার্ল-গাইডস এসোসিয়েশন আত্রাই নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়।
মঙ্গলবার সকালে অত্র স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিশনার, গার্ল গাইড এসোসিয়েশন, নওগাঁ নিলীমা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসারের সহ ধর্মিনী তাবাচ্ছুম ইকতেখারুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, শিক্ষিকা পারভীন আকতার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল গভনিং বডির সদস্যবৃন্দ,শিক্ষক,কমচারী ও শিক্ষকবৃন্দ। এ অনুষ্ঠানে তিনশ ষাট জনকে দীক্ষাদান এবং সনদ বিতরন করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন জোবা রানী ঘোষ।
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের চেসাপিক শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) ওয়ালমার্ট স্টোরে ঢুকে গুলি চালায় বন্দুকধারী। এতে পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়।
জানা যায়, যুক্তরাষ্ট্রে স্কুলে, শপিং মলে, দোকানে, খোলা জায়গায় বন্দুকধারীদের তাণ্ডব চলছেই। এবার আক্রান্ত চেসাপিকে ওয়ালমার্ট স্টোরে জিনিস কিনতে আসা সাধারণ মানুষ। এক বন্দুকধারী সেই স্টোরে ঢুকে গুলি চালাতে থাকে। এতে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের গুলিতে বন্দুকধারী মারা যায়। এই ওয়ালমার্ট স্টোর শহরের স্যাম সার্কেলে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা ভিতরে ঢোকার পরেই দেখি অনেকগুলো দেহ পড়ে আছে। কেউ মারা গেছেন। কেউ আহত। স্টোরে ঢোকার পরেই প্রথমে বন্দুকধারীকে গুলি করে মারা হয়। ওই কর্মকর্তা জানান, তাদের ধারণা একজন বন্দুকধারীই ছিল।
প্রচুর পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা এখন ওয়ালমার্ট স্টোর ও আশপাশের এলাকা তল্লাশি করছে।
ভার্জিনিয়ার স্টেট সেনেটর লুইজি লুকাস বলেন, হৃদয়বিদারক ঘটনা। আমার শহরে আমার এলাকায় এই ঘটনা ঘটেছে, তা ভাবতেই পারছি না। যতক্ষণ পর্যন্ত আমরা একটা সমাধানে না আসতে পারি, ততক্ষণ আমি লড়ে যাব।
যুক্তরাষ্ট্র এখন বন্দুকধারীদের তাণ্ডব ভয়ংকরভাবে বেড়ে গেছে। বাইডেন বারবার অস্ত্র আইন কড়া করার কথা বললেও তাতে লাভ হয়নি। রিপাবলিকানরা কড়া আইন চায় না। এ নিয়ে দেশটিতে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু আইন যথেষ্ট কড়া হয়নি। ফলে ঘটনাতেও রাশ টানা যাচ্ছে না।
জগন্নাথ হলের ভবন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর
শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম লিমন কুমার রায় (২০)। আজ বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌনে ১১ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে নিচে পড়ে যায় লিমন নামের এক শিক্ষার্থী। মুমূর্ষু অবস্থায় ঢাবির ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জগন্নাথ হলের আবাসিক শিক্ষক চন্দন কুমার দাস জানান, লিমন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে।
মাওয়া হাইওয়েতে ট্রাকের ধাক্কায় ২জন নিহত
সিএনবিডি ডেস্কঃ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে মাওয়া হাইওয়েতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ নভেম্বর) ভোরে মাওয়া হাইওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের হাসারা হাইওয়ে থানার অফিসার মোল্লা জাকির হোসেন বলেন, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সিরিয়ায় রকেট হামলায় নিহত ৫
সিরিয়ার আজাজ শহরে রকেট হামলায় ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও ৫ জন। বিষিয়টি নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর ইউএস নিউজের।
গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) হামলা চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলের তুরস্ক সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত সীমান্তবর্তী শহরটিতে। এ হামলায় বিধ্বস্ত হয়েছে একাধিক স্থাপনা। সম্প্রতি ইস্তাম্বুলে বোমা হামলায় ছয় জনের মৃত্যুর পরই উত্তেজনা বাড়ে সিরিয়া-তুর্কি সীমান্তবর্তী অঞ্চলে।
হামলার দায় অস্বীকার করেছে পিকেকে ও এসডিএফ। তবে হামলার পেছনে কুর্দিদের হাত আছে বলে অভিযোগ আঙ্কারার। এর জেরে সিরিয়া ও ইরাকে অভিযান শুরু করে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে। ওয়াইপিজিকে লক্ষ্য করে চালানো ড্রোন ও বিমান হামলায় হতাহত হন বেশ কয়েকজন।
এদিকে আঙ্কারার দাবি, সিরিয়া ও ইরাকে ৮৯টি লক্ষ্য ধ্বংস করেছে তাদের যুদ্ধবিমান। এতে নিহত হয় ওয়াইপিজি ও পিকেকে’র ১৮৪ সেনা। জবাবে কুর্দি বাহিনীও হামলা চালায়।
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্ববরে এক বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান।
অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়স তুহিন রেজা, নওগাঁ পৌর
আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহম্মেদ নাসিম, সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাতার বিশ্বকাপঃ সৌদির দুর্দান্ত জয়!
বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু করে র্যাঙ্কিয়ের তৃতীয় স্থানে থেকে। আর সৌদি আরব বিশ্বকাপ খেলেতে আসে ৫১তম স্থানে থেকে। দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। আর গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় আরব দেশটি।
এই জয়ে চলমান বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। সে সঙ্গে প্রথমবারের মতো আর্জেন্টিনার বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এর আগে চারবারের সাক্ষাতে দুই পরজায় ও দুই ড্র ছিল সৌদির।
ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোলটি করেন এই তারকা। এই গোলের মধ্যদিয়ে প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের চারটি আসরে গোল করার রেকর্ড গড়েছেন মেসি।
অপরদিকে সৌদি আরবের হয়ে প্রথম গোলটি করেন সালেহ আল শেহরি (৪৮) এবং দ্বিতীয় গোলটি আসে সালেম আল দাওসারির (৫৩) পা থেকে।
৮ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ীসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বাংগরায় ৮ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বাংগরা বাজার থানা পুলিশ।
আটককৃত আসামি সাদ্দাম হোসেন (২৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বড়মোড়া পশ্চিমপাড়া (মোল্লা বাড়ি) আবুল হোসেনের ছেলে।
কুমিল্লা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এসআই মোহাম্মদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঙ্গরা বাজার থানাধীন ৪নং পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের জানঘর সাকিনে জানঘর কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর উপর থেকে একটি নীল ও হলুদ রংয়ের পিক-আপ গাড়িটি তল্লাশি করিয়া বর্ণিত পিকআপ গাড়ীর চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮ (আট) কেজি (মাদকদ্রব্য) গাঁজা এবং একটি নীল ও হলুদ রংয়ের পিক-আপ গাড়ি উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মূখে জব্দ তালিকা মূলে জব্দ করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বলেছেন, আটককৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।