তীব্র গরমে খোলা ময়দানে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে মৃত্যু ১১ জনের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমের মধ্যে খোলা ময়দানে প্রচণ্ড রোদে সরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গতকাল রোববার (১৬ এপ্রিল) মহারাষ্ট্রের নাভি মুম্বাই এলাকায় ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস। মারা যাওয়া সবাই খোলা ময়দানে রোদের মধ্যে বসেছিলেন। গরমে অসুস্থ হয়ে পড়া আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। মহারাষ্ট্র রাজ্য সরকারের এ আয়োজনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শিন্ডে ও ফাডনবিসও উপস্থিত ছিলেন।

দুপুরের প্রচণ্ড গরমের মধ্যে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের, অথচ আগত হাজার হাজার মানুষের মাথার ওপরে কোনো ছাউনির ব্যবস্থা ছিল না। তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় নাভি মুম্বাই এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এ ঘটনার পর প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ। ১১ জনের মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে।

মৌলভীবাজারে তাপদাহে তরমুজের বাজার তুঙ্গে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দিনের পর দিন মৌলভীবাজারে দাবদাহ বাড়ছে। প্রচণ্ড গরমে তরমজু-ডাবসহ রসালো ফল বিক্রেতাদের সঙ্গে কথা বলাই দুষ্কর হয়ে যাচ্ছে। এখানে প্রতিকেজি তরমুজ ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। শহরের চৌমোহনা, পশ্চিম বাজার, কোর্ট এলাকা ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা থরে থরে তরমুজ সাজিয়ে রেখেছেন। তরমুজের মৌসুম হলেও বিক্রেতারা বেশি দাম হাঁকাচ্ছেন। পবিত্র রমজান ও গরমের কারণে ৪-৫ কেজি ওজনের একটি তরমুজ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ৩-৪ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকা।

শহরের পশ্চিমবাজার ফল বিক্রেতা পটল বাবু জানান, হঠাৎ গরম পড়ছে। রমজানে তরমুজের চাহিদা বেশি। পাইকারি বাজার থেকে বেশি দামে তরমুজ কিনতে হচ্ছে। এতে খুচরা বাজারে প্রভাব পড়ছে। প্রতিদিন ৭০-৮০টি তরমুজ বিক্রি করে থাকি।

চৌমহনার ফল ব্যবসায়ী গোবিন্দ্র দেব বলেন, শ্রীমঙ্গলের পাইকারি বাজার থেকে বেশি দামে ক্রয় করতে হয়। তাই আমরা বেশি দামে বিক্রি করছি।

তরমুজ বিক্রেতা লেচু মিয়া বলেন, আমি ৭ বছর ধরে মৌসুমি ফলের ব্যবসা করে আসছি। রমজানে মানুষের খাবার চাহিদা বেশি থাকে। গরম ও রমজান এক সঙ্গে মিলে যাওয়ায় এটি বেশি দামে বেচাকেনা হচ্ছে। আমরাও ভালো ব্যবসা করছি।

রাজনগর থেকে আসা নিজাম উদ্দিন নামের এক ক্রেতা জানান, পরিবারের ছোট সোনামনিদের আবদার রক্ষার জন্য বেশিমূল্য দিয়ে তরমুজ কিনতে হচ্ছে। তরমুজ রসালো ফল ইফতারে পানি শূন্যতা দূর হওয়ার জন্য একটি ভালো খাদ্য।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, বাজারে মৌসুমি রসালো ফল তরমুজ এসেছে। বেশি দামে বিক্রি হচ্ছে বলে আমি জেনেছি। মৌলভীবাজার শহরের কোথাও দাম বৃদ্ধি করা হয় না। দর উঠানামার বিষয়টি শ্রীমঙ্গল থেকে কন্ট্রোল করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, মৌলভীবাজারের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। এটি আরও বাড়তে পারে।

পাকশী রেলওয়ে জেলা উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে বিট পুলিশিং

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: সিনিয়র সহকারী পুলিশ সুপার রেলওয়ে পাকশী জেলার ফিরোজ আহম্মেদ এর দিক নির্দেশনা অনুযায়ী পনর এপ্রিল শনিবার বিকালে সান্তাহার রেলওয়ে থানা কর্তৃক আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশান চত্বর এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ সংক্রান্ত জনসচেতনতা মুলক বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,গনমাধ্যম সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তার হোসেন, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কামাল উদ্দিন টগর, এসআই নরেশ চন্দ্র দাস,আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার সুব্রত কুমার দাস।

সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার রেলওয়ে পাকশী ফিরোজ আহম্মেদ, বলেন,চলন্ত ট্রেনে যদি কেউ পাথর নিক্ষেপ করে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপারের কঠোর নির্দ্দেশনা কাউকে ছাড় দেয়া হবে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। আমি সকলের সন্মিলিত ও সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কানাডার টরেন্টোয় আলোচনা সভা

স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রবাসী জননেত্রীর সৈনিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গেলো বৃহস্পতিবার (১৩ এপ্রিল) টরেন্টোর রেডহর্ট তান্দুরিতে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে কানাডার প্রবাসী আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। এ উপলক্ষে ইফতারেরও আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ।

আলোচনা সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শী, বাংলাদেশের জন্য তার ত‍্যাগ, ব‍্যক্তিগত, মানবিক গুণাবলী, কুটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।

সভায় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ। যেকোনো জাতীয় ইস‍্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ। বক্তারা বিভিন্ন তথ‍্য উপাত্তসহ বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন এবং জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আহবান জানান। তাদের মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে এক হয়ে কাজ করার এবং প্রবাস থেকে নেত্রীর পক্ষে শক্তিশালী ভূমিকা, আওয়ামী লীগ ও সরকারবিরোধী প্রোপাগান্ডার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন।

আগামী নির্বাচন সামনে রেখে কানাডায় আওয়ামী পরিবারের বৃহত্তর ঐক্যকে সুদৃঢ় রাখার উপরও গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি দেশের সব আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সবাইকে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করার ব্যাপারে অনুপ্রাণিত করতে তৎপরতা চালানোর বিষয়টিও উঠে আসে। এছাড়া কানাডা থেকেও অনেকেই নির্বাচনের সময় দেশে গিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেন। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠনের পক্ষে কানাডা থেকে ব‍্যাপক প্রচারণার উদ‍্যোগ গ্রহণ করা হয়।

নির্বাচন নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন-কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ভিপি বাকসু ফয়জুল করিম, ঢাকা মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীর উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটন, স্বনামধন্য আবৃত্তিকার, সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশের নির্বাহী সদস্য আহমেদ হোসেন, বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, ছাত্র লীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, কানাডা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুকোমল রায়, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ূন কবির, মোহাম্মদ হাসান, অন্টারিও আওয়ামীলীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, আনোয়ারুল আলম কামাল।

এছাড়া, আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অন্টারিও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হাসমত আরা জুই, দপ্তর সম্পাদক খালেদ শামীম, নির্বাহী সদস‍্য রফিকুল আলম, জুলফিকার হায়দার জুয়েল, শরিফুল ইসলাম, ফারজানা উর্মী আহম্মেদ, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, মকবুল হোসেন মঞ্জু, রায়হান চৌধুরী, যুব সম্পাদক সাদ্দাম হোসেন, উপ দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম, নির্বাহী সদস‍্য ঝোটন তরফদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, শিল্প ও বানিজ‍্য সম্পাদক রতন দে, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি ড. এ এম তোহা, দেলোয়ার হোসেন, উপদেষ্টা কামাল উদ্দিন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ চৌধুরী, কোষাধ‍্যক্ষ রুপম কান্তি দাস গুপ্ত, তথ‍্য ও প্রযুক্তি সম্পাদক তাপস দেব, স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, মনিরুল ইসলাম তারেক, তাসলিমা শাওন, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৌহিদুর রহমান দুর্জয়, সাকিব, সোহাগ হোসেন, রিশাদ, শেখ তামিম, জিহাদ, ফাহাদ ও জাফর আহম্মেদ।

গনধর্ষনে অভিযুক্ত ২ ধর্ষক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযানে গণধর্ষণ মামলার ২ ধর্ষককে গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ এপ্রিল) ধর্ষকদের বিজ্ঞ আদালতে প্রেরণ  করা হলে অভিযুক্ত ধর্ষকরা ধর্ষণের দায় আদালতে স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।

থানা পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার( ১৪ এপ্রিল) ইফতারের পর ছন্ধ নাম শেফালী (২৩) সিলেট জেলার ওসমানীনগরের গোয়ালা বাজার হইতে মৌলভীবাজারের কুলাউড়ায় তাহার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে ছিলেন। তখন অভিযুক্ত ধর্ষক সেলিম তাহার সিএনজি নিয়ে শেফালির সামনে এসে তাকে মৌলভীবাজার চাঁদনী ঘাটে এনে কুলাউড়ার বাসে তুলে দেওয়ার কথা বলে সিএনজিতে তুলেন। অভিযুক্ত ধর্ষক সেলিম শেফালির কথা মতো চাঁদনী ঘাটে না এসে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে আসার পর সিএনজি চালক সেলিম তাহার সিএনজি গাড়িটি দাঁড় করায়। তখন চালক সেলিম এর সহযোগিতায় পূর্ব পরিকল্পনা মত ভৈরবগঞ্জ বাজারে থাকা ৫ জন অভিযুক্ত ধর্ষকরা শেফালিকে মাজদিহি চা বাগানে নিয়ে রাত্র অনুমানিক ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণের শিকার হয় শেফালি।

এদিকে ঘটনার সংবাদ জানাজানি হলে তাৎক্ষনিক ভাবে শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) এ,কে,এম ফজলুল হক অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় অভিযানে চালিয়ে সিএনজি চালকসহ অপর একজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ওসমানীনগরের মতিরগাও এর বাসিন্দা মৃত মতলেব মিয়ার ছেলে সেলিম(৩৩)  ও শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা বাগানের বাসিন্দা রাম গবিন এর ছেলে হৃদয় নুনিয়া (২০)কে গ্রেপ্তার করা হয়।

উক্ত ঘটনায় ধর্ষিতা শেফালি বাদি হয়ে এজাহার দায়ের করলে শ্রীমঙ্গল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করা হয়। শনিবার (১৫ এপ্রিল) অভিযুক্ত ধর্ষকদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে ধর্ষক হৃদয় নুনিয়া মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে আদালতের নির্দেশে ধর্ষকদের কারাগারে পাঠানো হয়।

নওগাঁয় ৩০০ দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার  সকাল সাড়ে দশটা থেকে প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁ  শাখার উদ্যোগে  দুঃস্থ্য অসহায়  পরিবারের মধ্যে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা মন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদুল হক, প্রফেসর আব্দুল খালেক, অ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন, এস এম শামসুল আলম, রফিকুদ্দৌলা রাব্বি, পারুল আক্তার এবং সমন্বয়ক ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।

প্রত্যেককে ৬ কে জি চাল, দেড় কেজি মশুর ডাল এবং ১ লিটার সয়াবিন তেল দেয়া হয়।

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না শালা দুলাভাইয়ের

জহিরুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধিঃ যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে জুয়েল রানা বাবু (২২) ও হৃদয় হোসেন (১৯) নামে দুুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার উপজেলার নবীব নগর মোল্যা ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা বাবু বেনাপোল সীমান্তের নারায়নপুর নতুন পাড়া গ্রামের হাসান আলীর ছেলে এবং হৃদয় হোসেন একই গ্রামের ড্রাইভার সাহেব আলীর ছেলে। সম্পর্কে হৃদয় হোসেন জুুুয়েল রানা বাবুর শালা।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বেনাপোল থেকে শালা দুলাভাই মোটরসাইকেল যোগে যশোরের উদ্দোশ্যে যাচ্ছিল। প্রতিমধ্যে নবীব নগর মোল্যা ফিলিং স্টেশন থেকে পেট্রোল ভরে রোডে উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ঢাকা মেট্রো ট-১৮-৩১৬২ নাম্বারের ট্রাক তাদেরকে পিষ্ট করে ট্রাক ফেলে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।

করোনাভাইরাসের মতো আরও একটি মহামারি আসতে পারে

অনলাইন ডেস্কঃ আগামী এক দশকের মধ্যে করোনাভাইরাসের মতো আরও একটি মহামারি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে লন্ডনভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষণ সংস্থা এয়ারফিনিটি। সম্প্রতি সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

এয়ারফিনিটির প্রতিবেদন জানায়, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক ভ্রমণ বেড়ে যাওয়া, জনসংখ্যা বৃদ্ধি এবং জুনোটিক রোগ (প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় এমন রোগ) মহামারির ঝুঁকিতে অবদান রাখে। তবে নতুন ভাইরাসের প্রকোপ শুরুর ১০০ দিনের মধ্যে কার্যকর ভ্যাকসিন পাওয়া গেলে মহামারির শঙ্কা অনেকটাই কমে যাবে।

ভাইরাসটি যদি বার্ড ফ্লুর মতো হয়, তবে ভিন্ন পরিস্থিতি দেখা দেবে। এটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা অর্জন করে যুক্তরাজ্যে মাত্র ২৪ ঘণ্টায় ১৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে পারে।

বিশ্বে গত দুই দশকে তিনটি বড় করোনাভাইরাস দেখা গেছে, এগুলো হলো- সার্স, মার্স ও কোভিড-১৯। ২০০৯ সালে দেখা দিয়েছিল সোয়ান ফ্লু মহামারি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্তমানে পরবর্তী সম্ভাব্য মহামারি মোকাবিলায় মনোযোগ দিচ্ছেন।

 

বৃষ্টির সম্ভাবনা নেই, জারি হতে পারে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’!

আবহাওয়ার খবরঃ তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ। রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রিরও বেশি। এমন অবস্থায় আগামী ৭-৮ দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে যেকোনো সময় অতি তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবিলায় ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দীন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘তীব্র গরমে জনজীবনে দুর্বিষহ হয়ে উঠছে। আমরা চিন্তাভাবনা করছি, জরুরি অবস্থা ঘোষণা করা যায় কি না। গত দুদিন শুক্র ও শনিবার অফিস-আদালতে ছুটি ছিল। তাই আগামীকাল ও পরশু (রবি ও সোমবার) দুদিন অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তাপমাত্রা যদি এরপরও বাড়তে থাকে, তবে পদক্ষেপ নেওয়া হবে।’

২০১৪ সালের এপ্রিলে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার তাপমাত্রা ঠেকেছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা ‘অতি তীব্র’ তাপমাত্রা হিসেবে উল্লেখ করেছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল খুলনা বিভাগের চুয়াডাঙ্গায়- সর্বোচ্চ ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার পর্যন্ত টানা ১৪ দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।

গতকাল চট্টগ্রাম বিভাগে বান্দরবান জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, ৩৮-৩৯ দশমিক ৯ ডিগ্রিকে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রিকে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে ‘অতি তীব্র’ হিসেবে চিহ্নিত করা হয়।

ঢাকা বিভাগের মধ্যে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর জেলায় ৪১ দশমিক ৩ ডিগ্রি। সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ছিল সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ও সর্বনিম্ন ২২ দশমিক ৪ ডিগ্রি। রাজশাহী বিভাগে পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিম্ন নওগাঁর বদলগাছীতে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

রংপুর বিভাগের সৈয়দপুরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বরিশালের খেপুপাড়ায় ৩৮ দশমিক ৯ ডিগ্রি এবং ময়মনসিংহ বিভাগে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

 

বরগুনার আমতলীতে ভূমি জরিপে অনিয়ম ও ঘুষ বন্ধের দাবীতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে ভূমি জরিপে অনিয়ম ও ঘুষ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। শনিবার সকাল ১১ টায় আমতলী সদর ইউনিয়নের আকন বাড়ি বাজারে মানববন্ধন করেন ভুক্তভোগী ৫২ নং উত্তর টিয়াখালী মৌজাবাসী। মানববন্ধনে টিয়াখালী মৌজার পাঁচ শতাধিক ভুমি মালিকসহ ভুক্তভোগিরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য জালাল উদ্দিন খান, আলতাফ হোসেন হাওলাদার, মো. ফিরোজ, মো. ফেরদাউস আকন, আমিনুল ইসলাম মৃধা. আব্দুস সোবহান শরীফ, মোঃ দেলোয়ার আকন, মোঃ মাজেদ মৃধা, অধ্যাপক গাজী মোঃ রুহুল আমিন ,আব্দুল মজিদ ফকির, আব্দুল খালেক হাওলাদার, মোঃ জহিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ৫২ নং উত্তর টিয়াখালী মৌজায় সাবেক ( এস এ ) খতিয়ানগুলোতে ও ১ টি দাগ হইতে বর্তমান বিএস জরিপে বহু খতিয়ান ও দাগ তৈরি করা হয়েছে। এতে ভূমি মালিকদের বি এস জরিপে বহুবিধ ব্যঘাত ঘটছে।

তাতে খতিয়ান ও দাগে মূল মালিকদের ভূমি পূর্বের চেয়ে অনেক কম দেখা যায়। যাহার ফলে ভূমির মালিকগন,সঠিক হিসাব পাচ্ছেনা। বহুবিধ দাগ ও খতিয়ান সৃষ্টির কারনে মাঠ জরিপ তালাশিতে ভূমি মালিকদের বহু হয়রানি ও বিপাকের স্বীকার হতে হচ্ছে। ভুক্তভোগিরা অবিলম্বে ভুমি জরিপের এসব অনিয়ম বন্দের দাবী জানিযেছেন।

এ ব্যাপারে আমতলী সহকারী সেটেল্টমেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখবো।