মৌলভীবাজারে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল হিসেবে উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুর অঞ্চলে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর আওতায় ৫০টি শিল্প ও অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর)  দিনে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসকল শিল্প স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৌলভীবাজারের শেরপুরে শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি , সংরক্ষিত মহিলা সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেট ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক, মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, বেজার সদস্য (এডমিনিট্রেশন এন্ড ফাইনান্স) আব্দুল আজিম চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি মাহতাব মিয়া। ডাবল গেজিং ইন্ডাস্ট্রির চেয়ারম্যান পলি আক্তার এমবি, প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মচারী-কর্মকর্তাবৃন্দ, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ইউকে এবং মৌলভীবাজার চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বেজার সদস্য বলেন, ৪১ সালের ভীষন পূর্ণ করতে বেজা কাজ করছে। তিনি ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করে বলেন, এখানে বড় বড় ৫টি কোম্পানীসহ মোট ১৯টি কোম্পানী কাজ করছে।

ডাবল গেজিং ইন্ডাট্রিজের চেয়ারম্যান বলেন, বেজা ও সরকার প্রবাসীদের এগিয়ে এসে শিল্প প্রতিষ্ঠায় সহযোগীতা করছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আশানরুপনা। তিনি বলেন, আরও সহজ করে কাজ করলে বিদেশীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে।

৩৫২ একর জমির উপর গড়ে তুলা হয়েছে শেরপুরের শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চল। এখানে ৪৪ হাজার লোকের কর্মসংস্থান হবে। একে ঘিরে গড়ে উঠা অন্যান্য ব্যবসাতে ও লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। এখানে ৬টি বড় শিল্প প্রতিষ্ঠানকে ২৩১ একর জমি বরাদ্ধ দেয়া হয়েছে। যেখানে ১৯টি শিল্প কারখানা গড়ে উঠছে। এখানে নিজস্ব বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ডাবল গেজিং ইন্ডাস্ট্রিসহ কয়েকটি ইন্ডাস্ট্রি উৎপাদন শুরু করেছে। বর্তমানে ডাবল গেজিং ইন্ডাস্ট্রিতে ২০ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, আরও ১০০ কোটি টাকা ইনভেস্ট করা হবে। তখন আরও ১ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বেজার উন্নয়ন কর্মকান্ডের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিভিন্ন দেশ থেকে সরাসরি বিদেশী বিনিয়োগে আকৃষ্ট করেছে বলে জানা যায় তথ্য সূত্র মতে।

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ধর্মপুর সীমান্তে তাকে আটক করা হয়। জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার খালেকুর রহমান স্থানীয়দের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম রবিন সরকার (২৫)। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের আবদুল হাই মন্টুর ছেলে । রবিন ভারতীয় গরু চোরাচালানের সাথে জড়িত বলে জানা গেছে। তবে বিজিবির দাবি, রবিনের বিরুদ্ধে সীমান্ত পথে মাদক চোরাচালানেরও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর উপজেলার ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানার মেইন পিলার ১০৫৮ এর কাছ দিয়ে রবিন সহ বাংলাদেশি কয়েকজন ব্যাক্তি  গরু আনার জন্য ভারতে প্রবেশ করে।  পরে গতকাল শনিবার বাংলাদেশে ফেরার পথে ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫৭ এস এর কাছে ভারতের অভ্যন্তরে ভারতের কুকুরমারা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা রবিনকে আটক করে। তবে তার সঙ্গীদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জামালপুর বিজিবির (৩৫ ব্যাটালিয়ন) দাঁতভাঙ্গা ক্যাম্পের  ক্যাম্প  কমান্ডার সুবেদার খালেকুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বাংলাদেশি নাগরিক  রবিনের আটকের খবর শুনেছি। তবে বিএসএফ এ বিষয়ে আমাদের কিছু জানায়নি।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে ওই বাংলাদেশির পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তার পরিবারের লোকজনকে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়দের মাঝে ওই যুবকের বিরুদ্ধে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে রৌমারী থানায় রবিনের নামে কোনও মামলা নেই বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বাংগরায় ৩০ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি জেলহাজতে

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বাংগরায় ৩০ কেজি গাঁজাসহ মোঃ মুজাহিদ চৌধুরী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বাংগরা বাজার থানা পুলিশ। জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ৫নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খৈয়াখালী ও দৌলবাড়ি বাজারে কালভার্টের উপর থেকে বাংগরা বাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

জানা যায়, গত ১৯/১১/২০২২ ইং রাত ১১.৩৫ মিঃ এসআই মোহম্মদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ৫নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খৈয়াখালী ও দৌলবাড়ি বাজারে কালভার্টের উপর অস্থায়ী চেক পোষ্ট করাকালে ১ (এক) টি ঢাকা মেট্রো-গ-২৬-১২১১ সিলভার কালারের AXIO-X প্রাইভেট কার চালিয়ে পোষ্ট অতিক্রম করাকালে গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দেয়। তখন উল্লেখিত প্রাইভেট কারের চালক প্রাইভেট কারটি থামায় এসআই মোহম্মদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় একজনকে আটক করিলেও অপর ১ জন দৌড়িয়ে পালিয়ে যায়। 

অতপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী মোঃ মুজাহিদ চৌধুরী (২৯) এর চালিত ও নিয়ন্ত্রনে থাকা ঢাকা মেট্রো-গ-২৬-১২১১ সিলভার কালারের AXIO-X প্রাইভেট কার তল্লাশী করিয়া বর্ণিত প্রাইভেট কারের বেক ডালার ভিতর বিশেষ কায়দায় ২টি প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা বিশেষভাবে মোড়ানো ১৫টি পোটলা (মাদকদ্রব্য) গাঁজা, প্রতি পোটলায় ০২(দুই) কেজি করিয়া সর্বমোট (২×১৫)= ৩০(ত্রিশ) কেজি (মাদকদ্রব্য) গাঁজা ও এক টি সিলভার কালারের প্রাইভেট কার উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

আটককৃত আসামী মোঃ মুজাহিদ চৌধুরী (২৯) গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার খানার পাড় চৌধুরী বাড়ির মনজেল চৌধুরীর ছেলে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বলেছেন, আটককৃত মুজাহিদ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রবিবার সকালে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।

সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে অবশ‍ই সফলতা আসবে – খাদ্যমন্ত্রী

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন সততা আর নিষ্ঠার সাথে যাঁরা ব্যবসা করেন তাঁরা অবশ্যই স্ব স্ব ক্ষেত্রে সফলতা অর্জন করবেন। ব‍্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋন নিয়ে বপ্রকৃত ব্যবসা না করে ভিন্ন খাতে অর্থাৎ বাড়ি গাড়ি বানিয়ে ফেলেন তাঁরা পরবর্তীতে ব্যংঙ্কের ঋন পরিশোধ করতে না পেরে ডিফল্টার হয়ে যান। আসলে তাদের ইচ্ছাই অসৎ। আসলে ঋন পরিশোধের ইচ্ছাই তাদের থাকেনা। যারা লেগে থাকে, লেগে আছে তারা অবশ‍্যই সফলতা অর্জন করে। 

তিনি গত শনিবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ আয়োজিত সংগঠনের মেম্বার্স ডে উপলক্ষ‍্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব‍্যে এসব কথা বলেছেন।

নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -৩ মহাদেবপুর – বদলগাছি আসনের সংসদ সদস্য মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, এফবিসিসিআই-এর সহ-সভাপতি আমিন হেলালী, পরিচালক মোসাদ্দেক হোসেন খান ও যশোধা জীবন দেবনাথ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতিত্ব মো:  জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, বেলকন কোম্পানী লিমিটেড এর ম‍্যানেজিং ডিরেক্টর মো: বেলাল হোসেন এবং পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক রেজাউল মোস্তফা কালিমি বাবু।

খাদ্যমন্ত্রী বলেছেন, নওগাঁ জেলা কৃষি ভিত্তিক জেলা। কৃষি ক্ষেত্রে এ জেলার রয়েছে অনেক সফলতা। কৃষক ও কৃষকের উন্নয়নে সরকার অনেক কল‍্যানমুলক কর্মসূচী বাস্তবায়ন করেছে। কেবল কৃষকদের সার প্রদানের ক্ষেত্রেই ৪৬ হাজার কোটি টাকা ভর্তূকী প্রদান করছে।

খাদ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সবদিক বিবেচনায় একটি সফল সরকার। তিনি করোনা পরিস্থিতির উল্লেখ করে বলেছেন অনেকে অনেকে বলেছিলেন বাংলাদেশে বহু মানুষ মারা যাবে। না খেতে পেয়েও অনেক মানুষ মারা যাবে। কিন্তু সরকার অত‍্যন্ত সফলাতার সে পরিস্থিতি মোকাবেলা করেছে। এজন‍্য প্রধানমন্ত্রী বিশ্বে দারূনভাবে প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতায় ইতিমধ্যে এ জেলায় একটি মেডিক‍্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। পাবলিক বিশ্ব বিদ্যালয় অনুমোদন লাভ করেছে। আশাকরি জাতীয় সংসদের আসন্ন শীত মওসুমের অধিবেশনে সংসদীয় অনুমোদন লাভ করবে।  জেলায় এটি ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক অনুমোদন পেয়েছে। কৃষকদের আরও সহজভাবে সার সরবরাহ করতে ইতিমধ‍্যে একটি বাফার গো-ডাউন নির্মান এবং একটি হিমাগার নির্মানের জন‍্য অনুমোদন লাভ করেছে।

খাদ্যমন্ত্রী আরও বলেছেন, দেশের অনেক জেলার থেকে নওগাঁ জেলায় রাস্তাঘাটের অনেক বেশী উন্নয়ন সাধিত হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেছেন, কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহী না হলে মানুষের খাদ‍্যের চাহিদা পূরণ হবেনা। তাই সরকার কৃষকদের ফসল উৎপাদনে অধিক আগ্রহী করে তুলতে কৃষকদের সহায়তায় নানা কর্মসূচী গ্রহণ করেছে।

এর আগে বেলা ১২টায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি হাট নওগাঁ এলাকায় অবস্থিত  নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ভবনে মুজিব কর্নার ও ডাইরেক্টর্স লাউঞ্জের উদ্বোধন করেন।

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক জনকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ নভেম্বর) বিকালে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিনারপুর চা বাগানের পাশে ভবানপুর নামকস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

এসময় অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলনের অপরাধে ফয়সল নামের একজন বালু ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ফয়সল নামের একজনকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয় ও তা তাৎক্ষণিক আদায় করা হয়। তিনি আরও বলেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান আগামীতে চলমান থাকবে।

ইউক্রেনের হামলায় রাশিয়ার ৬০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: খেরসনে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় রাশিয়ার অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছেন। চলতি সপ্তাহে ইউক্রেন এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে। 

শনিবার আল-জাজিরার এক খবরে বলা হয়েছে, এ নিয়ে চার দিনের মাথায় দ্বিতীয়বারের মতো এক হামলায় বহুসংখ্যক রুশ সেনা হতাহতের দাবি করল ইউক্রেন।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় বলেন, তাদের বাহিনী খেরসনের ৪০ কিলোমিটার দক্ষিণে হামলা করে। এতে রুশ পক্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী এ তথ্য জানালেও এ সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানায়নি। আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিয়েছে। এ রকেট ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এর আগে,  ইউক্রেন জানিয়েছিল যে মঙ্গলবার পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের ডেনেজনিকোভ গ্রামে হামলায় প্রায় ৫০ জন রুশ সেনা হতাহত হয়েছে।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

জনবলের অভাবে নীলফামারীর ৯টির মধ্যে ৫ রেলস্টেশনই বন্ধ

মোঃ রাকিবুল হাসান, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি: জনবলের অভাবে নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর ৭০ কিলোমিটার রেলপথে ৯টি রেলওয়ে স্টেশনের মধ্যে ৫টি স্টেশনই বন্ধ হয়ে গেছে। 

ফলে রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলোর বেহাল অবস্থা। দেখাশোনার দায়িত্বে কেউ না থাকায় বেশিরভাগ অবকাঠামো নষ্ট ও মালামাল খোয়া যাচ্ছে। স্টেশনগুলো পুনরায় চালু করার দাবি এলাকাবাসীর।

বন্ধ স্টেশনগুলো হলো- খয়রাতনগর, নীলফামারী কলেজ, দারোয়ানী, তরনীবাড়ী ও মির্জাগঞ্জ রেলস্টেশন।

নীলফামারীর সিনিডা স্টেশন মাস্টার বলেন, জনবলের অভাবে স্টেশনগুলো বন্ধ থাকায় রেলপথ বিভাগ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত ৭০ কিলোমিটার এই রেলপথটিতে একসময় আন্তঃনগর ট্রেন ছাড়াও কয়েকটি মেইল ও লোকাল ট্রেন চলাচল করতো। ফলে রেলপথের ৯টি স্টেশনই ছিল মানুষের কোলাহলে মুখরিত। স্টেশনগুলোর গুরুত্ব না ফুরালেও রেল ব্যয় সংকোচন নীতির ফলে মেইল ও লোকাল ট্রেন বন্ধ হওয়ায় বর্তমানে মাত্র ৪টি স্টেশন ব্যবহার করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘ সময় স্টেশনগুলো পরিত্যক্ত অবস্থায় থাকায় অবকাঠামো ও মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার মানুষের চলাচলের ভোগান্তি বেড়েছে। সহজ ও কম খরচে রেলপথে ভ্রমণ এখন এ অঞ্চলের মানুষের কাছে অতীত। অতিরিক্ত টাকায় এখন বাসে চলাচল করতে হচ্ছে। তাদের অসুবিধার কথা বিবেচনা করে পুনরায় রেল স্টেশনগুলো চালু করার দাবি জানিয়েছে তারা।

নীলফামারীর সিনিয়র স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন বলেন, বন্ধ স্টেশনগুলোর বেহাল দশার কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন জনবল বৃদ্ধি পেলে এগুলো আবার চালু করা হবে।

নেত্রকোণায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু (এমপি) বলেছেন, “বিশ্ব পরিস্থিতির কারণে বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের শিকার না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা মেনে খাদ্য উৎপাদনের জন্য প্রতি ইঞ্চি জমি উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফলেই বিশ্বের উন্নত দেশগুলো আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করেছে।” 

আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ জেলা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।

রাণীশংকৈলে প্রবাসী শুভ’র দাফন ১৮ দিন পর সম্পন্ন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের ঈদগাহ বস্তিতে সৌদি প্রবাসী শুভ’র লাশ ১৮ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরে আসলে ১৮ দিন পর ১৯  নভেম্বর সকালে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে জানাযা শেষে পাঁচপীর কবর স্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, পৌর শহরের রেজাউল করিমের  পুত্র শুভ (২০) সৌদি আরবে ৩ মাস পূর্বে চাকুরী সন্ধানে যায়। সৌদি আরবে আলমাদানী আলকাশিম এলাকার ন্যাশনাল পল্টি কম্পানীতে  চাকুরীরত অবস্থায় শ্বাসকষ্টে হলে কোম্পানীর লোকজন সৌদি আরবের আলকাশিম বুনাইদা জেনারেল হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় গত ১ নভেম্বর মঙ্গলবার রাতে শুভ ইন্তেকাল করেন। এর পর তার মরদেহ দেশে আসতে ১৭ দিন সময় লাগে।

মরহুমের মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র মোখলেসুর রহমান, আলমগীর সরকার, বিশিষ্ঠ সমাজসেবক মোকাররম হোসাইন, তোয়াহা, শ্রমিক নেতা শামশুল হক, আব্দুল মান্নান,জাফর আলী, জাপা’র নেতা আবু তাহের, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনজুর আলম, মাওলানা মাসউদ আলম, রাণীশংকৈল প্রেসক্লাবসহ মরহুমের সকল আত্নীয় স্বজন গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের দাফন শেষে মোনাজাত করেন, বিশিষ্ঠ আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ হীল বাকী।

কুলাউড়ায় যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মেহেদী হাসান। এ সময় সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অপরাধে ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেন তিনি।

মোবাইল কোর্ট সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার বিকেলে যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়কের উপর অবৈধভাবে সিএনজি অটোরিকশা গাড়ি পার্কিং করে শহরের যানজট সৃষ্টিতে ভূমিকা ও অপরাধে এবং গাড়ির কাগজপত্র দেখাতে না পারায় সড়ক ও পরিবহন ২০০৮ এর বিভিন্ন ধারায় ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, কুলাউড়া উপজেলাকে যানজটমুক্ত করতে গত ১৪ নভেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সপ্তাহে দুইদিন করে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই লক্ষে শুক্রবার বিকেলে পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে সড়ক দখল করে অবৈধভাবে সিএনজি অটোরিক্সা পার্কিং করে রাখার অপরাধে এবং গাড়ির কাগজপত্র দেখাতে না পারায় সড়ক ও পরিবহন আইন ২০১৮ সনের বিভিন্ন ধারায় ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে সহযোগিতা করেন কুলাউড়া থানা পুলিশের একটি দল।