মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যের বিদায়ী সংবর্ধনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ইতালি প্রবাসী রুবেল রানা চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে

 (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীতে) মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক (দৈনিক প্রেজেন্ট টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার) সিতার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি) এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অন্যতম কার্যনির্বাহী সদস্য অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক গণমুক্তি ও দৈনিক বঙ্গজননী), জোসেফ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), মোঃ মঈনুল হক ( দৈনিক সংবাদ সারাদেশ), জ্যোতির্ময় চক্রবর্তী (দৈনিক রুপবানী), শাহ মোহাম্মদ রাজুল আলী (দৈনিক ভোরের চেতনা), চিনুরঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি), নাছরিন আক্তার প্রিয়া (এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক/ দৈনিক বাংলাদেশ সমাচার), শাহ মোঃ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মোঃ আলাল আহমদ (দৈনিক খবরপত্র), জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া), মোঃ কিবরিয়া আহমেদ (বাংলা টাইমস এন্ড টিউন), মোঃ ইমরাণ হোসেন (সংবাদ প্রতিদিন, শ্রীমঙ্গল), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা), গোবিন্দ মল্লিক (বায়ান্ন টিভি), খালেদ আহমদ (স্বাধীন বাংলা টিভি), বিজয় সাহা (দৈনিক অপরাধ কন্ঠ) বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার কার্যনির্বাহী সদস্য রাহাত আহমদ সিফন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক আবু তালেব চৌধুরী, বিজিত ধর, শাকিল হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর কার্যনির্বাহী সদস্য, ইতালি প্রবাসী রুবেল রানা চৌধুরীকে ফুল দিয়ে বরন করে নেন সংগঠনের দায়িত্বশীলরা। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সকলে সংবর্ধীর জন্য আগামীর পথচলা আরো সুন্দর ও সুস্থ জীবন যাপনে প্রবাস হয়ে উঠুক আনন্দের এই শুভকামনা জানিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

নওগাঁ’র রানীনগরে বিএনপি’র কাউন্সিলে হামলা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার রানীনগরে একটি ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল চলাকালে আওয়ামীলীগের কর্মীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গত বৃহষ্পতিবার বিকেল ৫টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে লিথিত বক্তব্য পেশ করেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বায়েজিদ হোসেন পলাশ। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে গতকাল বৃহষ্পতিবার বেলা ১১টায় যখন রানীনগর উপজে লার সদর ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল চলছিল ঠিক তখনই স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। সম্মেলনের চেয়ার টেবিল ভেঙ্গে ফেলা হয়। নেতা কর্মীদের বেধড়ক মারপিট করা হয়। এতে কমপক্ষে ২০/২৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মশিউর রহমান মোজন এবং আবেদ আলী নামের দুই নেতাকে মারাত্মক আহত অবস্থায় নওগাঁ জেলা সদরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বক্তব্যে আরও বলা হয় যে, বিএনপি’র আসন্ন রাজশাহী মহা-সমাবেশকে বাঞ্চাল করার জন্য স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলালের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে ন্যাক্কারজনক এই হামলা করা হয়েছে।

উদ্ভুত ঘটনার পর তারা থানায় মামলা করতে গেলে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি নেতা কর্মীদের থানায় প্রবেশ করতে দেয়নি। নিরুপায় হয়ে তাৎক্ষনিকভাবে তারা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

এ ব্যপারে স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, আওয়ামীলীগের কোন নেতাকমী এই হামলার সাথে জড়িত নয়। এটা তাদের দলীয় কোন্দলের জের ধরে সংঘটিত হয়েছে। বিএনপি’র মধ্যেকার বিবদমান প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে।

সাভারে নির্জন স্থান থেকে ৬৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী আটক

অনলাইন ডেস্ক: সাভারের একটি হাউজিংয়ের নির্জন স্থান থেকে ৬৬ জন জামায়াতে শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। ঢাকা মহানগর উত্তর থানা জামায়াতের রুকন সম্মেলন গোপনে আয়োজন করা হয়েছিল ওই  নির্জন স্থানে। পুলিশের একাধিক টিম সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক ‍করতে সক্ষম হয়। 

গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

এর আগে,  শুক্রবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে আটকদের সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ। আটকদের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানা পুলিশ। তবে আটকরা রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। তারা গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। পরে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

ছয়’শ নারী পুরুষের অংশগ্রহণে হাফ ম্যারাথন অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ৬টায় সময় শহরের বেঙ্গল কনভেনশন হল থেকে একসাথে ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দূরত্বের হাফ ম্যারাথন শুরু হয়। হাফ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) মো: জিয়াউর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা।

এই আয়োজনের নাম ‘বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন-২০২২’। মৌলভীবাজার রানার্স ক্লাব ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি যৌথভাবে এই ম্যারাথনের আয়োজন করে। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা।

এবারের আয়োজনটা একটু ভিন্ন ছিল। কারণ এবারই এই ম্যারাথনকে উৎসর্গ করা হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে। মৌলভীবাজার ছাড়াও দেশের বিভিন্ন জেলা এবং ভারত, নেপালের অনেক দৌড়বিদ এই ম্যারাথনে অংশ নেন।

তারা জানিয়েছেন, এবার দুই রকম দূরত্বে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। এর একটি ১০ কিলোমিটার দূরত্বের। এই দূরত্বের অংশগ্রহণকারীরা উপজেলা শহরতলির কমলগঞ্জের কালেঙ্গা বাজারের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে মৌলভীবাজার স্টেডিয়ামে ফিরেন। অপরটি ২১ কিলোমিটার দূরত্বের। এই দূরত্বের অংশগ্রহণকারীরা প্রেমনগর চা-বাগান থেকে মৌলভীবাজার স্টেডিয়ামে ফিরে আসেন।

প্রতিযোগিতায় ২১ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন যশোরের আসিফ বিশ্বাস ও মেয়েদের মধ্যে প্রথম হন মৌলভীবাজারের নাসরিন বেগম। ১০ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন কুলাউড়ার আশরাফুল আলম কাশেম, মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সুনামগঞ্জের স্নেহা জান্নাত।

হাফ ম্যারাথনকে সুশৃঙ্খল, সুন্দর ও সফল করতে নিয়োজিত ছিলেন ১২০ জন স্বেচ্ছাসেবক। এক কিলোমিটার পর পর পানির বুথ, সড়কের বিভিন্ন মোড়ে দৌড়ের দিক-নির্দেশনা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল।

মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন ইমন আহমেদ বলেন, করোনা পরবর্তী সময়ে অনেকের মধ্যে নানা রকম বিষণ্নতা তৈরি হয়েছে। অনেকের মধ্যে স্থবিরতা এসেছে। এই অবসাদ, স্থবিরতাকে ভেঙে আবার সবাইকে চাঙা করে তোলাই এই ম্যারাথনের উদ্দেশ্য। এই জেলার সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরাও ম্যারাথনের অন্যতম একটা দিক। তবে এর সঙ্গে এবার যুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে। সেই লক্ষ্যে এবার হাফ ম্যারাথনে মৌলভীবাজার জেলার ম্যাপের ভেতর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধের ছবি সংবলিত টি-শার্ট ও মেডেল তৈরি করা হয়েছে।

সাইক্লিং কমিউনিটির আরেক অ্যাডমিন সঞ্জীব মীতৈ বলেন, ‘এবার হাফ ম্যারাথনের তৃতীয় আসর অনুষ্ঠিত হল। মহামারী করোনার পর কয়েকটি লক্ষ্য নিয়ে আমরা এই হাফ ম্যারাথনের আয়োজন করেছি। সেগুলো হলো মৌলভীবাজারের  পর্যটনকেন্দ্র গুলোকে তুলে ধরা, স্বাস্থ্য সুরক্ষায় দৌড়ের উপকারিতা প্রচার এবং জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যকে সবার সামনে উপস্থাপন করা আমাদের মূল লক্ষ্য হিসেবে কাজ করেছি।

নওগাঁয় স্থানীয় গাইড ক্যাম্প অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় একদিনের স্থানীয় গাইড ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়। 

বাংলাদেশ গার্ল-গাইড এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কমিশনার ও প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, নওগাঁ সদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, রাজশাহীর আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা এবং জাতীয় কমিশনার চাঁদ সুলতানা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গার্ল–গাইড এ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা কমিশনার নিলীমা আখতার জাহান।

এই ক্যাম্পে নওগাঁ জেলার ম্যাধ্যমিক পর্যায়ের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০ জন গাইড সদস্যসহ প্রধান শিক্ষক ও গাইড শিক্ষকরা অংশ গ্রহণ করেছেন।  পরে অনুষ্ঠিত হয় তাঁবু জলসা। এ পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাণীশংকৈল কলেজহাটে ৩ টি দোকান পুড়ে ছাই, প্রায় ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

হুমায়ুন,কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের প্রাচীন ডিগ্রি কলেজহাটে গত বৃহস্পতিবার ১৭ নভেম্বর দিবাগত রাত দেড়টার সময় ৩টি কাঠ ও ফার্নিচারের দোকান আগুন লেগে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদার পৌর শহরের বাসিন্দা নূর হোসেন ও স্বপন আলী জানান।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ঘটনার সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকানদাররা দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাত দেড়টার সময় তাদের দোকানে আগুন লেগেছে শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানাসহ আশপাশের লোকজনও ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ আগুন শত্রুতামূলকভাবে লাগানো হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদাররা সন্দেহ করেন।

পরদিন শুক্রবার ১৮ নভেম্বর সকালে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন। এবং তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন।

প্রসঙ্গত, সম্প্রতি ঐতিহ্যবাহী এ হাটের অব্যবস্থা ও অবৈধ দখলের বিরুদ্ধে সচেতন এলাকাবাসী মানববন্ধন করেন।

শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন

শিক্ষা ডেস্ক: শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে রয়েছেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ ড. জ্যঁ তিরোল। তাকে সম্মানসূচক ডক্টর অব লস ডিগ্রি দেওয়া হবে।

এদিকে, সমাবর্তনে যোগ দিতে সকাল ৯টা থেকে গ্র্যাজুয়েটরা আসা শুরু করেন তাদের দীর্ঘদিনের প্রিয় ক্যাম্পাসে। বেলা ১১টার মধ্যে সবার অংশগ্রহণে সমাবর্তনস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবর্তনে ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি দেওয়া হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশ নিচ্ছেন।

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত বৃহস্পতিবার ১৭ নভেম্বর সরকারের কৃষি প্রণোদনা প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে শীতকালীন ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে এদিন দুপুরে উপজেলা পরিষদ কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যন শাহরিয়ার আজম মুন্না ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।  বিতরণ কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপঃ আ.লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, স্থানীয় এমপি’র প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়দুদ বিন নূর আলিফ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ব্যাক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ২০ কেজি গম,ভূট্টা,সরিষা বীজ এবং ডিএপি ও এমওপি ২০ কেজি করে সার দেয়া হয়।

নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশন তাঁত ও কুটিরশিল্প প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশন তাঁত ও কুটিরশিল্প প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে মেরিট কেয়ার অর্গানাইজেশনের আয়োজনে মির্জা ইশতিয়াক আহসান এর সভাপতিত্বে  পল্লীভবন নেত্রকোণা (বিআরডিবি) অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মেরিট কেয়ার অর্গানাইজেশনের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মজিদ, সহ-সভাপতি মাহবুব আলম তালুকদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পাপিয়া আক্তার, সদস্য মোঃ শামসুল আলম, সদস্য শামসুন্নাহার রুনাসহ আরো অনেকে।

পরে এ কর্মশালায় ৩০জন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন দেওয়া হয়।

ভোক্তার অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে গুনতে হলো জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যে নিজেদের দেয়া মূল্য নির্ধারণ, প্রতিশ্রুতি অনুসারে ভোক্তা পণ্য ও সেবা না দেওয়া এমনই অভিযোগ এনে চারজন অভিযোগকারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭নভেম্বর) মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তের উপস্থিতিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

ভোক্তা অধিকার আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা অভিযোগকারীকে মোট ৫ হাজার টাকা প্রদান করা হয়। শেখ আহমদ নাঈম সাকিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডে অবস্থিত প্রিয়া এন্টারপ্রাইজে এর বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার মো: আলাউদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী শেখ আহমদ নাঈম সাকিবকে জরিমানার ২৫% হিসেবে ১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।

প্যাকেটজাত পণ্যে নিজেদের তৈরি মূল্য লেখা, ন্যায্য দামে পণ্য বিক্রয় না করায় সদর উপজেলার বেরিরপাড় রোডে অবস্থিত হাটবাজার এর বিরুদ্ধে তুহিনুর রশিদ অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার সিজান আহমেদ আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী তুহিনুর রশিদকে জরিমানার ২৫% হিসেবে ১ হাজার ৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।

একই ভাবে সদর উপজেলার শমসেরনগর রোডে অবস্থিত এসএফ ইলেকট্রিক্স এর বিরুদ্ধে মুহাম্মদ আসআদুল্লাহ কর্তৃক টেবিল ফ্যান ক্রয় করার ২/৩ মাস পরে ফ্যান বিকল হয়ে যায় পরবর্তীতে ফ্যানটি প্রতিষ্ঠানে নিয়ে গেলে কর্তৃপক্ষ পরিবর্তন করতে বিলম্ব করার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আনিত অভিযোগকারী মুহাম্মদ আসআদুল্লাহকে ১ হাজার ৫ শত টাকা প্রদান করা হয় এবং টেবিল ফ্যান পরিবর্তন করে নতুন ফ্যান দেওয়া হয়। এছাড়াও সদর উপজেলার এম সাইফুর রহমান রোডে অবস্থিত মেঞ্জ ক্লাব এর বিরুদ্ধে শার্ট ক্রয় করার পর বাড়িতে নিয়ে দেখা যায় যে শার্টের সাইজ ছোট পরবর্তীতে পরিবর্তন করতে চাইলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার শার্টটি পরিবর্তনের জন্য অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আনিত অভিযোগকারী রিকন আহমেদ জরিমানার ২৫% হিসেবে ১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয় এবং অভিযোগকারী রিকন আহমেদকে শার্ট পরিবর্তন করে নতুন শার্ট দেওয়া হয়।