নেত্রকোণায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ দুর্ঘটনা – দূর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই স্লোগানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে নেত্রকোণায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫ নভেম্বর) মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস কার্যালয়ে শহরের পাটপট্টি এলাকায় নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল ইসলাম জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা নুরুল আমীন, পৌরসভা প্যানেল মেয়র এস এম মহসিন আলম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু। ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সাধারণ সম্পাদক ইকবাল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ফায়ার সার্ভিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

রাণীশংকৈল উপজেলা পরিষদের নব নির্মিত প্রধান ফটকের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের নবনির্মিত প্রধান ফটক গতকাল সোমবার (১৪ নভেম্বর) রাতে উদ্বোধন করা হয়েছে। এদিন রাতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ওই ফটকের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এ সময় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, প্রকল্প কর্মকর্তা স্যামুইল মার্ডি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক-সামজিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে রাণীশংকৈল আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ-হিল-বাকীর পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

প্রসঙ্গত: উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধায়নে নব নির্মিত এই ফটকটি পরিষদের শোভাবর্ধনের বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানান।

প্রতিশোধ হিসেবে কানাডার ১০০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : পাল্টা প্রতিশোধ হিসেবে কানাডার ১০০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধকে কেন্দ্র করে কানাডা রুশ নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর মস্কো এই ব্যবস্থা নিল।

স্থানীয় সময় গতকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার নাগরিকদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এর ফলে নিষেধাজ্ঞার আওতায় পড়া কানাডার নাগরিকরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে কানাডার বহু সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যম ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তি যারা রাশিয়ার বিরুদ্ধে তথ্য জগতে আগ্রাসী অবস্থান নিয়েছেন।

রুশ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ৬০ বছর বয়সী কানাডার অভিনেতা এবং কমেডিয়ান জিম ক্যারি, সাংবাদিক ও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিবিএস’র মারে ব্রুস্টার, মার্গারেট ইভান্স এবং অ্যাড্রিন আর্সেনল্ট।

রাশিয়া বলেছে রুশ নেতৃত্ব, রাজনীতিবিদ, সংসদ সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর জাস্টিন ট্রুডোর সরকার অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে কানাডার এই সমস্ত নাগরিকের বিরুদ্ধে রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত কানাডা রাশিয়ার ১,৪০০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পার্সটুডে।

গাছ ফেলে বাংলা টিভি’র সাংবাদিক হত্যা; চারদিনেও গ্রেপ্তার হয়নি কেউ!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে রাস্তায় চলাচলরত চলন্ত মোটরসাইকেলে গাছ পড়ে এক সাংবাদিক নিহত হওয়ার চার দিন পেড়িয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত শুক্রবার (১১ নভেম্বর) জেলার সদর উপজেলার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের মোকামবাজার এলাকায় সড়কের পাশের গাছ কাটতে গিয়ে চলন্ত মোটরসাইকেলে গাছ পড়ে বাংলা টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন ঘটনাস্থলেই মারা যান ও তার ছেলে জয় বর্ধন গুরুতর আহত হন। ঘটনার সাথে জড়িতরা এলাকার চিহ্নিত গাছ চোর হলেও তাদের এখনো আটক করতে পারে নি পুলিশ। ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে রোববার রাতে মৌলভীবাজার থানায় নিহত বিক্রমজিতের বড় ছেলে জয় বর্ধন বাদী হয়ে গিয়াস নগর ইউনিয়নের নিতেশ্বর এলাকার অকিল মিয়া (৪৫), মোয়াক্কিল মিয়া (৪৮) সহ অজ্ঞাতনামা নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী  নিহতের ছেলে জয় বর্ধন বলেন, গত ১১ নভেম্বর সকালে ১০ মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে পরিবার পরিকল্পনার নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণ করি। পরীক্ষা শেষে সকাল ১১ টা ৪০ এর সময় আমার বাবার মোটর সাইকেল যোগে শ্রীমঙ্গলে বাড়ি ফিরছিলাম দুপুর ১২ টার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের মোকামবাজার এলাকায় এলে হঠাৎ করেই কবরস্থানের সামনের রাস্তার পাশ থেকে একটি কাটা গাছ আমাদের উপর পড়ে। সেখানে গাছ পড়ে আমার বাবা ঘটনাস্থলেই মারা যান। আমি গুরুতর আহত হই। এসময় আমার বাবার লাশ রাস্তায় পড়ে ছিলো, কেউ এগিয়ে এসে আমাদের সাহায্য করে নি। যারা গাছ কাটছিলো তারা আমাদের উপর পড়া গাছ থেকে তাদের বাধা রশি খুলে নিয়ে যাচ্ছিলো। কেউ তাদের কিচ্ছু বলে নি। শুনেছি তারা অই এলাকার অনেক প্রভাবশালী লোকের মানুষ। গাছ কাটতে গিয়ে এভাবে আমার বাবাকে তারা হত্যা করলো,  আমাদের পরিবার অসহায় অবস্থায় পড়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের শাস্তি চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক গিয়াস নগর এলাকার একাধিক ব্যক্তি বলেন, ঘটনার দিন সকাল থেকে প্রকাশ্যেই রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন অকিল মিয়া ও মোয়াক্কেল মিয়া সহ আরো কয়েকজন। তাদের সাথে এলাকার প্রভাবশালী কিছু মানুষ থাকায় ভয়ে কেউ গাছ কাটতে নিষেধ করে নি। গাছ কাটার এক পর্যায়ে কাটা গাছ রাস্তায় পড়ে যায় চলন্ত মোটরসাইকেলের চালকের মাথায় পড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, এ বিষয়ে মামলা রেকর্ড হয়েছে। ঘটনার দিন থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। আমরা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছি।

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলাসহ সাংবাদিক মহলের পক্ষ থেকে নিন্দা ও এটি একটি স্পট হত্যাকান্ড ঘটনা বলে জানান।

এভাবে দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে রাস্তার গাছ চুরি করতে গিয়ে জলজ্যন্ত মানুষটাকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।

ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় দিনমজুর বৃদ্ধের মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নুর হোসেন (৫৫) নামের এক দিনমজুর বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কাশিপুর কলেজ মোড় টু গংগারহাট পাকা সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর হোসেন ওই গ্রামের মৃত ছবিউদ্দিনের ছেলে।  

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত নুর হোসেন একই গ্রামের পল্লী চিকিৎসক সত্য রায় এর বাড়ীতে দিনমজুরির কাজ করতে যান। বিকাল ৪ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য বাড়ীর সামনের পাকা রাস্তা পাড় হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে  প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাখ টাকা গুনতে হলো অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৪ নভেম্বর) বড়লেখা পৌর এলাকার হাটবন্দে দুটি প্রতিষ্ঠানের কারখানায় এই অভিযান চালানো হয়। 

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) বিকেলে পৌরসভার হাটবন্দ এলাকায় লক্ষী মিষ্টি ঘর ও জনতা মিষ্টি ঘরের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠান দুটির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টিসহ অন্যান্য খাবার পণ্য তৈরি করতে দেখা যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লক্ষী মিষ্টি ঘরকে ৫০ হাজার এবং জনতা মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য পন্য তৈরি হচ্ছিল। তাদেরকে মানসম্মত পরিবেশ ছাড়া মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী পন্য উৎপাদন বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

কুলাউড়ায় যানজট নিরসনে সপ্তাহে দুইদিন মোবাইল কোর্ট!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে্য কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কুলাউড়া পৌর শহর ও রবিরবাজারের যানজট, বনবিভাগ, মাদক, বাল্যবিবাহ রোধ ও বাল্যবিবাহের আইনের কঠোর শাস্তি, ভ্রাম্যমাণ আদালত, বিদ্যুৎসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে বিভিন্ন পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সভায় কুলাউড়া পৌর শহর ও রবিরবাজারের যানজট নিরসনে প্রতি সপ্তাহে দুইদিন করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বনবিভাগের আওতাধীন গাছ চুরি রোধে ব্যবস্থা গ্রহণ, মাদক ও চোরাচালান রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, শীত মৌসুমকে সামনে রেখে চুরি ডাকাতি, গরু চুরি, ছিচকে চোর প্রতিরোধে ইতিমধ্যে রাতের বেলা পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদক ও যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। জনসংখ্যার তুলনায় কুলাউড়া থানায় স্বল্পসংখ্যক পুলিশ সদস্য রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সংখ্যা আরও বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বিশেষ করে গুরুত্ব দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে আলোচনাকালে অভিবাবক, কাজীসহ এ কাজে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির বিধান নিয়ে সবাইকে সচেতন করার উপর গুরুত্বারোপ করেন।

ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, সকল সমস্যার সমাধানে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। কুলাউড়া শহর ও রবিরবাজারের যানজট নিরসনে প্রতি সপ্তাহে দুইদিন করে মোবাইল কোর্ট পরিচালনাসহ কর্মপরিকল্পনা নিয়ে মাঠে কাজ শুরু করা হবে।

সভায় স্বস্ব বিভাগীয় কার্যক্রম নিয়ে আরও বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কমিটির সদস্য নওয়াবজাদা আলী ওয়াজেদ খাঁন বাবু, অ্যাডভোকেট এটিএম মান্নান, গিয়াস উদ্দিন আহমদ, রেলওয়ে স্টেশন মাস্টার মুহিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, জিমিউর রহমান চৌধুরী, জাফর আহমদ গিলমান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই, কাজী সৈয়দ লিয়াকত আলী, বনবিভাগের রেঞ্জার রিয়াজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, মাদক কর্মকর্তা উপ-পরিদর্শক ফয়েজ আহমদ, পল্লী বিদ্যুতের কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা প্রমুখ।

রাণীশংকৈলে শিশুশ্রম নিরশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বে-সরকারী সংস্থা ইএসডিও সিএলএমএস প্রকল্পের আয়োজনে আর্থিক সহায়তার অধীনে শিশুশ্রম নিরশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মলালা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা কার্যালয়ে সোমবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ইএসডিও’র সিএলএমএস প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল, উপজেলা ম্যানেজার আকলিমা বেগম, রিপোটিং কর্মকর্তা সাজেদুর রহমান ও পৌরসভার সহকারি প্রকৌশলী জাবেদ আলী।

প্রশিক্ষণে আরোও অংশ গ্রহণ করেন, প্যানেল মেয়র মতিউর রহমান,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, পৌর কাউন্সিলর ইসাহাক আলী, রুহুল আমিন, আবু তালেব, হালিমা আক্তার ডলি, মিঠুন , সাংবাদিক মোবারক আলী, আব্দুল খালেক, শরিফুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় সভাপতি পৌরমেয়র ও প্রশিক্ষকগণ সমাজ থেকে শিশুশ্রম নিরসনের বিভিন্ন দিক তুলে ধরেন।

নেত্রকোণায় গাছ কাটা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে গাছ কাটা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। 

১৪-১১-২০২২ দুপুরে উপজেলার চাকুয়া ইউনিয়নের হাতিলা গ্রামে এই সংবাদ সম্মেলণ করেছে ভোক্তভুগী পরিবার।

এ সময় বক্তব্য রাখেন, ভোক্তভুগী চন্দন রায়, বন্ধন রায়, নরেশ সরকার, সোহেল, স্থানীয় ইউপি মেম্বার ফজলু মিয়াসহ আরো অনেকে। বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

গত ৩০ অক্টোবর জমি দখল করে গাছ কাটতে বাধা দিলে লাঠি, রড, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোকজন আঘাত করলে অন্তত ১০ আহত হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উজানচর নূরে মদিনা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সুন্নি মহা-সম্মেলন অনুষ্ঠিত

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর নূরে মদিনা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গত রবিবার ১৩ নবেম্বর বাদ আছর হইতে মধ্যরাত রাত পর্যন্ত মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে ২য় বার্ষিক সুন্নি মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ ইকবাল। প্রধান অতিথি  ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী-জাদিদ আল-রহমান জনি।

সুন্নি মহাসম্মেলন  প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে  কোরআন আলহাজ্ব  হযরত মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী আল-ক্বাদরী আশকোনা ঢাকা, প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী (মুরাদ) হবিগঞ্জ সিলেট,  বিশেষ আকর্ষণ মাওলানা শায়ের মোহাম্মদ মিনহাজুল আবেদীন হোমনা কুমিল্লা।

এসময় আরোও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মো.মোকবুল হাসান মোক্তার, সুন্নি সম্মেলন কমিটির সহ-সভাপতি  ও উজানচর ইউপি সদস্য মো. ওয়ারিশ মিয়া, রাজ মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক স্কুল মেম্বার অদুধ মিয়া,মুন্সি বাড়ী মুজিবুর রহমান।

ওয়াজ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরমোহাম্মদ আল-ক্বাদরী ও অত্র মাদ্রাসার সহ-সভাপতি মাওঃ উসমান গনি আল ক্বাদরী। আমন্ত্রিত ওলামায়ে কেরাম হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ আল-ক্বাদরী, হযরত মাওলানা   মুফতি ইব্রাহীম খলিল আল-ক্বাদরী, হযরত মাওলানা মুফতি দ্বীন ইসলাম আল-ক্বাদরী।

সার্বিক সহযোগিতায় উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠাতা মো.নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আবু বকর (রুমি) সদস্য মো. বিল্লাল হোসেন, মো অলি মিয়া, সেলিম মিয়া প্রমূখ।