কমলগঞ্জে ভোক্তা অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে কমলগঞ্জ উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন, কৃষি কর্মকর্তা জনি খাঁন, আদমপুর ইউপি পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন, মাধবপুর ইউপি পরিষদের চেয়ারম্যান মো. আসীদ আলী, কমলগঞ্জ সদর ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া সফি প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তা-অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন আলোচনা সভায়।

কুলাউড়ার দুই যুবকের লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পৃথক দু’টি স্থান থেকে কুলাউড়ার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ নভেম্বর) সকালে জেলার কমলগঞ্জ ও জুড়ী এলাকা থেকে অপর যুবকের লাশ উদ্ধার করা হয়।

মৃতদেহ উদ্ধার হওয়া দুই যুবক হলেন- উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক গ্রামের মো. খলিল মিয়ার ছেলে পারভেজ আহমদ (৩০) ও অপরজন পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মৃত হাছন আলীর ছেলে সাইদ আলী (২৫)।

জানা যায়, রোববার সকালে কমলগঞ্জে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পারভেজ আহমদ (৩০) মারা যান। সকাল ১০ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাবাজারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন একটি দ্বিতলা ভবনের পাশে এ ঘটনাটি ঘটে। তিনি নির্মাণাধীন ওই ভবনের দেখাশুনার দায়িত্বে ছিলেন।

অপরদিকে- জুড়ীতে নির্মাণাধীন ভবন ও মালামাল পাহারাদারের দায়িত্বে থাকা সাইদ আলী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হজরত শাহ খাকী (র.) ইসলামিয়া মাদ্রাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ও ইয়ারদৌস হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

নওগাঁয় জেলা শিল্পকলা একাডেমি সন্মাননা প্রদান

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা শিল্পকলা একাডেমী ২০২১ ও ২০২২ বছরের গুনীজন সন্মাননা প্রদান করেছে। রবিবার সন্ধ্যায় নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম ও জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ বছরের জন্য বিভিন্ন মাধ্যমে ৯ জন গুনি শিল্পীকে এবং ১টি সন্মানা দেয়া
হয়।

সন্মাননা প্রাপ্ত গুনি শিল্পীরা হলেন কন্ঠ সঙ্গীতে আবু হেনা মোস্তফা কামাল ও সাধবী তরণী দাস, যন্ত্রসঙ্গীতে মো: আব্দুল গফুর কাজী ও জালাল আহম্মেদ, যাত্রা শিল্পে সন্তোষ কুমার দাস, লোক সংস্কৃতিতে মো: বাবুল হোসেন বাবু ও রেবতী সাহা, নাট্যকলা বিভাগে মো: রফিকুল ইসলাম এবং সাংস্কৃতিক গবেষক হিসেবে আতাউল হক সিদ্দিকী।

সন্মাননাপ্রাপ্ত সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হচ্ছে নওগাঁ বাউল।

সন্মাননাপ্রাপ্ত গুনি শিল্পীকে ১০ হাজার টাকার চেক, সন্মাননা মেডেল, উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছাসহ সন্মানা জানানো হয়।

পরে একটি সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।

সৌদিতে তৈরি পোশাক খাতে বাংলাদেশিদের প্রভাব বাড়ছে

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের তৈরি পোশাক। দীর্ঘদিনের পরিশ্রমের কারণে এই খাতে প্রভাব বাড়ছে বাংলাদেশিদের। বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীরা বলছেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যুক্তরাষ্ট্র এবং ইউরোপনির্ভর হলেও, এই অঞ্চলেও রয়েছে নতুন সম্ভাবনা।  

বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের কদর রয়েছে বিশ্বজুড়ে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব রয়েছে মেড ইন বাংলাদেশের। এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের তৈরি পোশাক।

রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন শহরের শপিংমলে শোভা পায় বাংলাদেশি পোশাক। সৌদি আরবের পোশাক খাতে ভারত, চীন ও পাকিস্তানিদের প্রভাব থাকলেও, এই খাতে এখন বিনিয়োগ বাড়ছে বাংলাদেশিদেরও। বর্তমানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি করছেন এই ব্যবসা।

বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের রফতানি পণ্যের অন্যতম খাত তৈরি পোশাক। মোট রফতানি আয়ের প্রায় ৮২ ভাগ আসে এই খাত থেকে।

প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের পোশাক রফতানির নতুন বাজার হতে পারে সৌদি আরব। আগামী অর্থবছরে কেবল সৌদি আরব থেকেই রফতানি আয় হতে পারে কয়েক বিলিয়ন মার্কিন ডলার।

 

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

স্বাস্থ্য ডেস্কঃ আজ সোমবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। 

সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।

বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের হিসাবমতে, বর্তমানে বিশ্বে প্রতি ১০ জনে ১ জন ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বব্যাপী ৫৩ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এরমধ্যে ৯ কোটি মানুষ দক্ষিণ এশিয়ার। বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ১০ কোটি ৫২ লাখ ৫৭ হাজার ৮০০ জন। এরমধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব আছে ১২ দশমিক ৫ শতাংশের। অর্থাৎ ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৩০০ জন প্রাপ্তবয়স্ক নাগরিক ডায়াবেটিসে আক্রান্ত।

দিবসটি উপলক্ষে আজ সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম থেকে রমনা পার্কের গেট পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। বিকেল ৩টায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নাননের উপস্থিতিতে আলোচনা সভা হবে।

এছাড়াও, অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত রমনা পার্কের গেট ও ধানমন্ডি রবীন্দ্র সরোবরসহ বিআইএইচএস ও এনএইচএন’র আওতাধীন বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হ্রাসকৃত মূল্যে দিনব্যাপী হার্ট ক্যাম্প হবে। সারাদেশে অবস্থিত অধিভুক্ত সমিতিগুলিও বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এছাড়াও আগামী শুক্রবার (১৮ নভেম্বর) সকালে চারুকলা ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। 

 

একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু গোলাম মোস্তফা খান না ফেরার দেশে

শিল্প ও সাহিত্য ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্যগুরু গোলাম মোস্তফা খান না ফেরার দেশে চলে গেছেন। রোববার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নৃত্যশিল্পী গোলাম মোস্তফা নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

জানা যায়, গত ২৮ অক্টোবর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে আর ফিরতে পারলেন না। স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

১৯৭০-এর দশকে বাংলাদেশের অন্যতম নৃত্যশিল্পী ছিলেন গোলাম মোস্তফা খান। তার নির্দেশিত নৃত্যনাট্যসমূহের মধ্যে উল্লেখযোগ্য-‘বেণুকার সুর’, ‘তিন সুরে গাঁথা’ এবং ‘রক্তলাল অহংকার’। ১৯৮০ সালে তিনি ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’ নৃত্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

গোলাম মোস্তফা খান ২০২০ সালে একুশে পদক, ২০১৬ সালে শিল্পকলা একাডেমি পদক লাভ করেন। এ ছাড়া নৃত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। গুণী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মৌলভীবাজারে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মী আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট বিভাগীয় গণসমাবেশের আগে মৌলভীবাজার শহরে প্রচারমিছিল থেকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে মৌলভীবাজার সদর থানার পুলিশ।

এই পাঁচজনকে আটকের পর বেলা আড়াইটার দিকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়েছে। পুলিশ পাঁচজনের কথা বললেও সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী স্বাক্ষরিত ওই বিবৃতিতে ৪ জনকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়। তাঁরা হলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সাব্বির আহমদ।

বিএনপির বিবৃতিতে বলা হয়, সরকার সারা দেশে বিএনপির সমাবেশে জনসম্পৃক্ততা দেখে দিশাহারা হয়ে গেছে। তাই সমাবেশকে সামনে রেখে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও ধরপাকড় শুরু করেছে পুলিশ। তবে কোনো ষড়যন্ত্রই ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশকে আটকাতে পারবে না। জনগণ সব অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে।

বিবৃতির বিষয়ে মিফতাহ সিদ্দিকী গনমাধ্যমে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরে প্রচারমিছিল থেকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের পুলিশ আটক করেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে পুলিশ নেতা-কর্মীদের প্রচারমিছিলে বাঁধা দিচ্ছে। এটি দুঃখজনক।

এ বিষয়ে পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটলে কিংবা সুনির্দিষ্ট অভিযোগ না পেলে পুলিশের বাঁধা দেওয়ার প্রশ্নই ওঠে না। বিএনপি নির্বিঘ্নে কর্মসূচি পালন করছে। আটকের বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘পাঁচজনকে আটক করা হয়েছে। তারা আমাদের হেফাজতে আছে। আইন-শৃঙ্খলা অবনতি ও পুলিশের কাজে বাঁধা প্রদানের দায়ে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।’

ঠাকুরগাঁওয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত-৩

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দর্শকদের অভিযোগ খেলার মাঠে দেশীয় অস্ত্র আসলো কিভাবে? 

জানা গেছে, ঘটনার দিন বিকেলে জেলা স্কুল বড় মাঠে আজাদ ক্লাব বনাম জাগ্রত যুব সংঘের খেলা অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় জাগ্রত যুব সংঘ দুই ও আজাদ ক্লাব এক গোল দেন। খেলার সময় শেষ হলে রেফারি আরো দুই মিনিট সময় বাড়িয়ে দেয়। দুই মিনিটের মধ্যে আজাদ ক্লাব আরো একটি গোল দেয় কিন্তু লাইসম্যান তা দেখতে না পেয়ে উত্তোজিত জনতা লাইসম্যানকে ঘিরে রাখে। এসময় উৎসুক জনতা মাঠে প্রবেস করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হলেও গুরুতর অবস্থায় ৩ জনকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করান।

খেলা দেখতে আসা অনেকেই জানায়, খেলার মধ্যে হার-জিত থাকবেই তাই বলে মারামারি করতে হবে কেন? খেলার মধ্যে যে ভাবে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করলো তার মানে বুঝায় যাচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। যদি পূর্ব পরিকল্পিত না হয় তাহলে মুহূর্তের মধ্যে কিভাবে তারা এতো দেশীয় অস্ত্র পেলো। খেলায় যদি নিরাপদ না দিতে পারে তাহলে খেলার আয়োজন কেন করা হয়। দ্রুত অপরাধীর আইনের আওয়াতায় এনে কঠোর শাস্তি দেওয়া কথা জানান দর্শকরা।

ঠাকুরগাঁও সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শহরের বড় মাঠে জগ্রত যুব সংঘ ও আজাদ ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

কুলাউড়ায় ভারতীয় মদসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে সাত (৭) বোতল ভারতীয় মদসহ আব্দুল মালিক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আব্দুল মালিক শরীফপুর ইউপির সঞ্চবপুর গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে। 

গত শনিবার (১২ অক্টোবর) কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের সূত্র ধরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে উপজেলার ১১নং শরীফপুর ইউপির ঘাটের বাজার থেকে মাদক ব্যবসায়ী আব্দুল মালিক (৩৬) কে আটক করে, আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার ও তা জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রোববার (১৩অক্টোবর) কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন ও ষড়যন্ত্র মূলক সংবাদের প্রতিবাদে  বেগুনবাড়ি ইউপি চেয়ারম্যান বনি আমিন এমন তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (১৩ নভেম্বর) বিকালে ওই চেয়ারম্যন বেগুনবাড়ি ইউপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন  করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, কৃষক এনাজউদ্দীন আহম্মেদ, বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, কৃষক বিনদ কুমার প্রমুখ।

ইউপি চেয়ারম্যান তাঁর লিখিত বক্তব্যে বলেন, গত ১০ নভেম্বর বৃহস্পতিবার ‘ইউপি সদস্যদের মারধর করেছেন চেয়ারম্যানের ভাড়াটে লোক’ শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূন্ন মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন ও ষড়যন্ত্র মূলক এবং মানহানীকর।

তিনি অভিযোগ করে বলেন, রাসায়নিক সার বাইরে বিক্রির প্রতিবাদ করা ও জেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট না করায় ভাড়াটে লোক দিয়ে চার ইউপি সদস্যকে মারধর করার অভিযোগ ইউপি চেয়ারম্যান বনি আমিনের বিরুদ্ধে, যা খবরে উল্লেখ করা হয়। কিন্তু গত ১০ নভেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে কোন ধরনের সার বিতরণ করা হয়নি এবং মার ধরেরও ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন সংবাদ কর্মীরা সমাজের দর্পণ কিন্তু একজন সংবাদকর্মী হয়ে কি ভাবে অসত্য, মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছেন। যা আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করেছে এবং যা মানহানিকর বলে আমি মনে করছি। ইউপি চেয়ারম্যান বলেন গত ১০ নভেম্বর ইউপি কার্যালয়ে ভি ডাব্লিউ বি কার্ড নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সে সভায় সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন এবং সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউপি চেয়ারম্যান বলেন, প্রকাশিত সংবাদে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান তার নেতাকর্মীদের ২০ থেকে ৩০টা করে সারের বস্তা দিচ্ছে বাইরে বিক্রি করার জন্য। এতে তিনি বস্তা প্রতি ৩০০ টাকা করে পান। তখন আমরা প্রতিবাদ জানাই। এধরনের বিষয় যদি কেউ প্রমান দিতে পারেন, তাহলে আমি চেয়ারম্যান পদ ছেড়ে দিব। অথচ ওই চার ইউপি সদস্য চলতি বছরের ২৫ অক্টোবর সার বিতরণের সময় অনিয়ম করলে স্থানীয়রা তাদের উপর ক্ষিপ্ত হয় এবং প্রতিবাদ জানায়।

বনি আমিন বলেন সংবাদে উল্লেখ করা হয় গত জেলা পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান তার পছন্দের প্রার্থী মোশারুল ইসলাম সরকারকে ভোট দিতে বলেন। আমরা আমাদের পছন্দের প্রার্থী দেবাশীষ দত্ত সমীরকে ভোট দিলে তিনি আমাদের খারাপ ভাষায় গালিগালাজ করে বলেন ওই টোকাই‍‍ (দেবাশীষ দত্ত সমীর) বাচ্চাকে তোদেরকে ভোট দিতে বলেছে। তখন থেকেই তিনি ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। এখানেও ওই চার ইউপি সদস্য মিথ্যার আশ্রয় নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। তারা জামাত-শিবিরের যোগসাজসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বলেন আমরা সেদিন এই এলাকায় আমরা ছিলাম কিন্তু ইউপি সদস্যকে মারধরের কোন ঘটনা ঘটেনি। কৃষক এনাজ উদ্দীন আহম্মেদ বলেন গত ২৫ অক্টোবর সার বিতরণের সময় ওই ইউপি সদস্যরা অনিয়ম করলে আমরা এর প্রতিবাদ জানাই। এ কথা বলেন বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, কৃষক বিনদ কুমারসহ অনেকে।

ইউপি চেয়ারম্যান মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ আইনের আশ্রয় নিবেন বলে মর্মে জানান। এ সময় তিনি উপস্থিত সংবাদকর্মীদের সঠিক তথ্য দিয়ে সংবাদ প্রচারের জোড় আহবান করেন।