কমলগঞ্জে বিদ্যুৎয়ায়িতে যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি ভবন নির্মাণ কাজে পানির পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পারভেজ মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। রোববার (১৩ অক্টোবর) উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলা বাজারের নতুন ভবন নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ কাজ তদারকি করছিলেন কুলাউড়া উপজেলার পশ্চিমভাগ এলাকার পারভেজ মিয়া। নির্মাণাধীন ভবনের পার্শ্ববর্তী ডালুয়া ছড়া থেকে পানির পাম্পের মেশিন দিয়ে ভবনে পানি দেয়া হতো নিয়মিত। এলাকাবাসী ডালুয়া ছড়ায় পানির পাম্পসহ যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। দুপুরের দিকে কমলগঞ্জ থানার এএসআই পবিত্র সহ এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী এর সত্যতা স্বীকার করে বলেন, নিজের অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেটির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং এদিকে নিহতের আত্মীয় স্বজনের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বস্ত করেন।

২০২৩ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির আবেদন ১৬ নভেম্বর থেকে শুরু

শিক্ষা ডেস্কঃ ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ৬ ডিসেম্বর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন তথ্য যুক্ত করে ভর্তি নীতিমালার খসড়া অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করে নীতিমালা আকারে জারি করবে মন্ত্রণালয়।

মাউশির তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি স্কুলে নির্ধারিত ফরমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি ফি আগের মতোই থাকছে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০ ডিসেম্বর সরকারি স্কুলে এবং বেসরকারি স্কুলে ১৩ ডিসেম্বর ভর্তির লটারি হবে।

এদিকে, ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইটে সরকারি-বেসরকারি স্কুলগুলোর তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। এটি করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আজ (১৪ নভেম্বর) এর মধ্যে টেলিটকের এই ওয়েবসাইটে https://gsa.teletalk.com.bd প্রবেশ করে মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ের স্কুলগুলোর তথ্য আপলোড করার নির্দেশ দেয়া হয়েছে।

 

স্লোভেনিয়ায় প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুসার

আন্তর্জাতিক ডেস্কঃ বলকান দেশ স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নাতাশা পির্ক মুসার। গতকাল রোববার (১৩ নভেম্বর) নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করে জয়ী হন তিনি। 

নাতাশা পির্ক মুসার (৫৪) পেশায় একজন আইনজীবী। সাংবাদিকতায় রয়েছে তার ব্যাপক আগ্রহ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামলেও, পরে মধ্য-বামপন্থী সরকার তাকে সমর্থন দেয়। নির্বাচন কমিশন জানায়, নাতাশাকে ৫৪ শতাংশ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। অন্যদিকে, লোগারের ভাগ্যে জুটেছে ৪৬ ভাগ সমর্থন।

বিজয় ভাষণে নাতাশা বলেন, ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা এবং গণতান্ত্রিক মতাদর্শের প্রতি রয়েছে তার পূর্ণ আস্থা। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় তিনি কাজ করবেন। সাবেক মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র পির্ক মুসার।

ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণ, সন্দেহভাজন নারী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি ব্যস্ত রাস্তায় হঠাৎ বিস্ফোরণের  ঘটনায় ৮ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে শহরের ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। ভয়াবহ এই বিফোরণের ঘটনায় এক সন্দেহভাজন নারীকে আটক করা হয়েছে। 

আজ সোমবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, যে নারী বিস্ফোরণ ঘটিয়েছিল তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। তিনি বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেন। তিনি বলেন, আমাদের ধারণা হচ্ছে সন্ত্রাসী হামলা চালানো ওই নারী উত্তর সিরিয়ার আইন আল-আরব থেকে এসেছে। যারা এই জঘন্য সন্ত্রাসী হামলার জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

দেশটির আইনমন্ত্রী বেকির বোজদাগ জানিয়েছেন, ওই নারীকে একটি ব্যাগসহ ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ইস্তিকলাল অ্যাভিনিউয়ের একটি বেঞ্চে বসে থাকতে দেখা গেছে। সেখান থেকে উঠে যাওয়ার কয়েক মিনিট পর বিস্ফোরণটি ঘটে।

উল্লেখ্য, ২০১৫ ও ২০১৭ সালে তুরস্কে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০১৫ সালের বিস্ফোরণের জন্য দায়ী ছিল আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং ২০১৭ সালের বিস্ফোরণ ঘটিয়েছিল তুরস্কের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। তবে এরপর গত ৫ বছরে তুরস্কে বোমা বিস্ফোরণের কোনো সংবাদ পাওয়া যায়নি।

 

নিয়োগ দেবে আকিজ বেকারস

চাকরির খবরঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বেকারস। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বেকারস

বিভাগের নাম: ইন্টারনাল অডিট (অ্যাসিটস অ্যান্ড বেহিকল ম্যানেজমেন্ট)

পদের নাম: সিনিয়র অফিসার

পদসংখ্যা: ০১ জন

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (এআইএস)/বিবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)

অভিজ্ঞতা: ০৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২২

 

রাণীশংকৈলে পৌরশহরে অবৈধ দখলদারদের উচ্ছেদ উপলক্ষ্যে মানববন্ধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে প্রতি সপ্তাহে বুধবার কলেজ হাটের রাস্তা, টিনশেড-সহ অবৈধ দখলদারদের উচ্ছেদে উপলক্ষ্যে রবিবার (১৩ নভেম্বর) স্থানীয় সচেতন এলাকাবাসির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শহরের ডিগ্রি কলেজের প্রধান ফটকে মানববন্ধনে বক্তব্য রাখেন, মটর শ্রমিক ইউনিয়ন রাজ-৮৮ সভাপতি শামসুল হক, সম্পাদক আঃ মান্নান, দোকান কর্মচারী সভাপতি প্রদীপ সাহা, বিদ্যুৎ নির্মাণ সমিতির সভাপতি রমজান আলী, পৌর নাগরিক রবিউল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মাজাহারুল ইসলাম বকুল, ট্রাকও ট্যাংকলরি সদস্য ইশা, রাজ-৮৮ সদস্য জমিরুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের প্রচারও প্রকাশনা সম্পাদক শামীম হোসেন প্রমুখ।

বক্তারা হাটের সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সুশৃঙ্খল পরিবেশে একটি জানজটমুক্ত হাট স্থাপনের জন্য পৌর মেয়রের কাছে দাবী জানান।

টেক্সাসে দুই প্লেনের সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাঝ আকশে দুই প্লেনের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ নভেম্বর) টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির তথ্যমতে, প্লেন দুটির একটি বোয়িং বি-১৭ বোমারু বিমান, অন্যটি ছোট প্লেন।

এয়ার শো চলাকালে আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে আগুন ধরে নিচে পড়ে যায়।

এদিকে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১১ নভেম্বর থেকে ৩ দিনের জন্য বিমান মহড়া শুরু হয়। প্রায় ৪ থেকে ৬ হাজার মানুষ এই এয়ার শো দেখতে অংশ নেয়।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আঁচকা ফাড়াবাড়ি বাজার সংলগ্ন পাকা সড়কে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মিন্টু (২৩) এবং হাসান আলী (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফিরোজ নামে আরো একজন আহত হয়েছেন।

শনিবার ১২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টায় ফাড়াবাড়ি হতে জেলা শহরের দিকে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের কিসমত চামেশ্বরী  গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে এবং হাসান আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের আফাজউদ্দিনের ছেলে। আহত ফিরোজ একই গ্রামের বাসিন্দা সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, তারা তিন জনেই মোটরসাইকেল যোগে ফারাবাড়ি থেকে শহরের দিকে আসছিল। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ছিকটে পড়ে। এবং গুরুতর জখম হয়।

ঠাকুরগাঁও ফায়ার অ্যান্ড সিভিল সার্ভিসের লিডার আজাদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। আমরা তাদের চিকিৎসার জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুরুজ্জামান ওই দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী যুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে মর্মে তিনি জানান।

রাজনগর পুলিশের জালে ৩ জুয়াড়ী আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ কামাল উদ্দিন সঙ্গীয় দলের সহায়তায় অভিযান পরিচালিত হয়।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার ২নং উত্তরভাগ ইউপিস্থ ছিক্কাগাঁও সাকিনস্থ জনৈক নূর মিয়ার বাড়ীর পাশে কুশিয়ারা নদীর তীরে অভিযান পরিচালনা করে আসামী উপজেলার নয়াটিলার গ্ৰামের মৃত ইলাছ মিয়ার ছেলে মোঃ খালেদ মিয়া(৪২), দ্বিতীয় আসামি উপজেলার সিক্কাগাও গ্ৰামের মৃত আসমান উদ্দিনের ছেলে নুর মিয়া অপর আসামি সিলেটের বালাগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্ৰামের মৃত আব্দুল মতিনের ছেলে আলী রাজাকে গ্ৰেফতার করেন এবং আরো কয়েকজন আসামি দৌড়ে পালিয়ে যায়।

আটককৃত আসামীদের নিকট থেকে নগদ দুই হাজার পঞ্চাশ টাকা ও জুয়া খেলার ৩৭টি তাস উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয় ভূষণ রায় বলেন, পালিয়ে যাওয়াও আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরো বলেন, অনৈতিক ও অপরাধ মূলক যে কোন কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেস কনফারেন্স

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে  আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে জেলার পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে  পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল কতৃপক্ষ শনিবার (১২ নভেম্বর) সকালে ডায়াবেটিস হাসপাতালের সভাকক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে। 

পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ও পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য দেন-পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাদ্দেশ হায়াত মিলন, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনারুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির অর্থ সম্পাদক সোলেমান আলী, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাবেক সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক বাদল হোসেন প্রমুখ।

প্রেস কনফারেন্সে জানানো হয়, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আগামী সোমবার সকালে র‌্যালি, পথসভা এবং ৩ জন করে বীর মুক্তিযোদ্ধা, আদর্শ শিক্ষক, সাংবাদিক ও আদর্শ ডায়াবেটিস রোগীকে সম্মাননা প্রদান করা হবে।

এছাড়াও পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।