বাড়ি থেকে বের হয়ে গনধর্ষণের শিকার কিশোরী; আটক ২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নানাবাড়িতে যাওয়ার পথে এক কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি বাসা থেকে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় শনিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মোহন মিয়া (২৪) ও সুলতান বক্সের ছেলে রাজ্জাক বক্স (২২)।

কমলগঞ্জ থানা পুলিশের সুত্রের বরাত দিয়ে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী রোববার অভিমান করে সিলেটের জৈন্তাপুর এলাকার নিজ বাড়ি থেকে  কমলগঞ্জ উপজেলার আদমপুর নানাবাড়িতে যাওয়ার জন্য বের হয়। কমলগঞ্জ আসার পর অভিযুক্ত মোহন মিয়া ও রাজ্জাক বক্স তাকে নানাবাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সিএনজি অটোরিকশায় উঠিয়ে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে।

এদিকে শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযুক্ত দুই যুবককে শ্রীমঙ্গল শহরস্থ ভানুগাছ রোডের একটি বাসা থেকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে। পরে শ্রীমঙ্গল থানার পুলিশ ভিকটিম কিশোরীসহ দুই যুবককে কমলগঞ্জ থানায় হস্তান্তর করে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক অলক বিহারী এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার কমলগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, মেয়েটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক ছেলেকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহতের ঘটনায় আটক-২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি কবিরুল ইসলাম কবির  সাংবাদিকের ছেলেকে ছুরিকাঘাতে আহতের ঘটনায় করায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।

গত (২৯’অক্টোবর) শনিবার সন্ধ্যায় হরিপুর উপজেলার চৌরঙ্গী  বাজার থেকে বাড়ি ফেরার পথে দামোল নামক স্থানে তার ছেলের উপর অতর্কিতভাবে হামলা করেন কয়েকজন সন্ত্রাসী।এতে ছুরির আঘাতে গুরুতর আহত অবস্থায় সংবাদিক কবিরের ছেলে রেজওয়ানুল হক হৃদয় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ ব্যাপারে গত বুধবার রাতে ৮ জনকে আসামী করে হরিপুর থানায় মামলা দায়ের করেছেন৷ আহত রেজওয়ানুল হক হৃদয়ের চাচা আব্দুর রশিদ সেন্টু।

জানা গেছে, হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার হরিপুর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম কবিরের বড় ছেলে রেজওয়ানুল হক হৃদয় চৌরঙ্গী বাজারে কীটনাশকের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হলদিবাড়ি গ্রামের সন্ত্রাসী নাজিম উদ্দীন, সৌরভসহ কয়েকজন সন্ত্রাসী তার বুকে ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় ও তার পরিবার তাকে উদ্ধার করে৷ প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে৷ চিকিৎসার অবনতি হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল রেফার্ড করা হয়৷ সেখানেও চিকিৎসার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে৷ এরপর রোগীর শারীরিক অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়৷ ঢাকা পপুলার মেডিক্যাল কলেজ ভর্তি করা হলে সেখানেও চিকিৎসার অবনতি হলে পরিশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়৷ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।

এ বিষয়ে  হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার হরিপুর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম বলেন,আমার ছেলেকে যারা ছুরিকাঘাত করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। বর্তমানে আমার ছেলে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে।

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, আমরা মামলা নিয়ে দুই জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তারেক রহমান ও সহধর্মিণীর গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী স্ত্রী ডা: জুবায়দা রহমানের নামে দুদকের করা মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদীর রাজু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দল পৌর সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাশিনাথ রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সমসেরনগর রোড হয়ে চৌমুহনী প্রদক্ষীন করে এম সাইফুর রহমান রোড হয়ে কুসুমবাগ এসআর প্লাজার সামনে সমবেত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদীর রাজু বলেন, তারেক রহমান যেন দেশে আসতে না পারে সেজন্যই এই অবৈধ সরকার ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইনশাআল্লাহ, সকল বাঁধা, সকল ষড়যন্ত্র অতিক্রম করে দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন।

আগামীতে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে স্বেচ্ছাসেবকদলের সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করার জন্য আহ্বান করা হয়।

লোহাগাড়ায় ‘সায়েন্স এন্ড রোবটিক্স অলিম্পিয়াড-২০২২’ অনুষ্ঠিত

মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা পর্যায়ে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স এন্ড রোবটিক্স অলিম্পিয়াড- ২০২২। শনিবার সকাল ৯টায় উপজেলা সদরের মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এই অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মুহাম্মাদ মুনীর চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম ইব্রাহিম কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : শরীফ উল্যাহ,উপজেলা কমিশনার (ভূমি) মোঃ শাহাজান।

লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে  বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অর্থায়নে এবং  রিসার্চ ল্যাব চট্টগ্রামের পরিচালনায় এ সায়েন্স এন্ড রোবটিক্স অলিম্পিয়াডটি  অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

দিনব্যাপী অলিম্পিয়াডে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মিউজুবাস প্রদর্শনী, রোবটিক্স কুইজ প্রতিযোগিতা, রোবট প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা, রোবট তৈরিকরণ ওয়ার্কসপ, ফুটবল প্রতিযোগিতা ও ড্রোন শো।

উক্ত অলিম্পিয়াডে উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্টানের ৬ হাজার শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন এবং ২৭টি শিক্ষা প্রতিষ্টানের ৫৪৩ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ বিজ্ঞানী প্রকৌশলী জাহেদ হোসাইন নোবেল।

হোটেলে আটকে রেখে কিশোরীকে ৫দিন ধর্ষণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মায়ের অসুস্থতার কথা বলে আত্মীয়ের বাড়ি থেকে কৌশলে কিশোরীকে (১৬) অপহরণ করে সিলেটের একটি হোটেলে ৫দিন আটকে টানা ধর্ষণের অভিযোগ ওঠেছে।

এমন অভিযোগ বলাই মিয়া (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি ৩ সন্তানের জনক। বলাই মিয়া বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে বড়লেখা থানায় বলাই মিয়াকে আসামি করে মামলা করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান শনিবার সন্ধ্যায় যোগাযোগ করলে তিনি বলেন, ‘ভিকটিমের চিকিৎসা জনিত কারণে মামলা দায়েরে বিলম্ব হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

মামলা সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্ত বলাই মিয়া ও ধর্ষণের শিকার কিশোরীর বাবা একসাথে কাজ করেন। পূর্ব-পরিচিত হওয়ায় বলাই মিয়া প্রায়ই কিশোরীর বাড়িতে যাতায়াত করতেন। গত ১০ অক্টোবর ধর্ষণের শিকার কিশোরী তার মামার বাড়িতে বেড়াতে যায়।

১২ অক্টোবর সন্ধ্যায় হঠাৎ ৩ সন্তানের জনক বলাই মিয়া একটি অটোরিকশা নিয়ে কিশোরীর মামার বাড়িতে যান। বলাই মিয়া সেখানে গিয়ে তার মায়ের (কিশোরীর) অসুস্থতার কথা বলে এবং দ্রুত তার সাথে গাড়িতে উঠতে বলেন। এরপর সে কিশোরীকে গাড়িতে তুলে কৌশলে অপহরণ করে সিলেটে নিয়ে যায়। সেখানে একটি হোটেলে ৫ দিন আটকে রেখে টানা তাকে ধর্ষণ করে।

এরপর মূহুর্তে ১৬ অক্টোবর রাতে বলাই মিয়া ধর্ষণের শিকার কিশোরীকে বড়লেখা পৌর শহরস্থ বাসষ্ট্যান্ডের পাশে ফেলে যায়। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে বড়লেখা থানায় মামলা করেন।

রাণীশংকৈলে সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এ স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শরিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সমবায় দিবস পালিত হয়। 

এ উপলক্ষে এদিন  সকালে পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা কনফারেন্সে রুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, জেলা সমবায় কর্মকর্তা মো.নূরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল আনোয়ারুল ইসলাম, সনিয়র সাংবাদিক আশরাফুল আলম, সমরায় নেতা ইমরান আলী, নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, সমবায় নেতা, সমবায় দপ্তর কর্তৃক পরিচালিত তিন শতাধিক সমবায় সমিতির  সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্যে নূরুজ্জামাল উপজেলার মোট ৯১টি সমবায় সমিতির কার্যক্রম তুলে ধরেন। অন্য অতিথিরা তাদের বক্তব্যে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সমবায় অধিদপ্তরের কাজ, গুরুত্ব ও সম্ভাবনার কথা বর্ণনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া এবং পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার (৫ নভেম্বর) রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

জানা যায়, শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার সাউথ স্ট্রিটের কেনসিংটন এবং অ্যালেগেনি এলাকায় একাধিক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৭ জন মারা যায়।

ফিলাডেলফিয়ার পুলিশ ইন্সপেক্টর ডি.এফ. জানান, সাউথ স্ট্রিট এলাকায় টহলরত পুলিশ কর্মকর্তারা বন্দুকের গুলির শব্দ শুনেছেন এবং বেশ কয়েকজন বন্দুকধারীকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখেছেন। সম্ভবত হাতাহাতির পর বন্দুকধারীরা পাঁচটি বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

 এদিকে, পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যে গুলির ঘটনায় এক বন্দুকধারীসহ ৪জন নিহত হয়েছে। রাজ্য পুলিশ জানায়, এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বেশ কয়েকটি গাড়িতে হামলা চালায়। এ সময় বন্দুকধারীর গুলিতে প্রথমে এক নারী এবং পরে আরো এক নারী ও পুরুষ নিহত হয়। পরে পুলিশ এসে বন্দুকধারীকে নিরস্ত্র করার চেষ্টা করলে সে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী। তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে অন্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি।  

বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বন্দুক সুরক্ষা আন্দোলনকারীরা। অলাভজনক গবেষণা গোষ্ঠী গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যানুযায়ী, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ৫৮৩টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নির্বিচার গুলিবর্ষণের এ ধারা থামাতে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ করা, ব্যাকগ্রাউন্ড চেক বিস্তৃত করা ও বন্দুক নিয়ন্ত্রণের অন্যান্য পদক্ষেপ নেয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন । 

 

বাঞ্ছারামপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র‍্যালী  ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার ৫ নভেম্বর সকাল ১১ টার সময় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন  পরে একটি সমবায় র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও বাঞ্ছারামপুর উপজেলা সমবায় কার্যালয় সহকারি পরিদর্শক সাবিহা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম,উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমির,বাঞ্ছারামপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেড এর সভাপতি মো.কবির হোসেন, উপজেলা সমবায় অফিসার মো.লুৎফর রহমান,বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম মো.ফাকরুল ইসলাম,উপজেলা কেন্দ্রীয় সমবায় শিল্প ইউনিয়নের সভাপতি সানজিদ আহমেদ,সাবেক সভাপতি দূর্গারামপুর আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন,গিয়াস উদ্দিন মেম্বার প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সমিতির সদস্য, সমবায় দপ্তরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আত্রাইয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দশন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাইয়ে একান্ন তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মাসের প্রথম শনিবার সকালেউপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কাযালয় এবং সমবায়ীবৃন্দ, আত্রাই-নওগাঁর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এস এম নিজাম উদ্দিন আহম্মেদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামনীগ্রাম মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি অজিত কুমার,ইসলামগাথী ভূমিহীন সমবায়সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কেন্দ্রিয় সমবায় লিঃ মোঃ ফজলে রাব্বীজুয়েল, আত্রাই সমবায় সহকারী পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, অবসর প্রাপ্ত অফিসার আলহাজ্ব জুলহাস উদ্দিন,অফিস সহকারী মোঃ জাকির হোসেন প্রমূখ।

এসময় উপজেলা সমবায় অফিসের বিভিন্ন পযায়ের কমকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ২০২০-২০২১ বার্ষিক নিরীক্ষায় প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগেরিতে দশটি প্রতিষ্ঠানতে সন্মননা দেয়া হয়। এবং আত্রাই উপজেলায় মৎস্যজীবি মঃসঃলিঃ শ্রেষ্ঠ সমবায়ী শ্রী ভূষন চন্দ্র হালদারকে সন্মননা প্রদান করা হয়।

সোনারগাঁওয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান শামসুল আলম

সাকিব আল হাসান, রৌমারী, কুড়িগ্রাম: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান মোঃ শামসুল আলম সামসু এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতিমুক্ত অত্যাধুনিক সেবা সম্বলিত ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তোলার লক্ষে চেয়ারম্যান শামসুল আলম সামসু নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন। এলজিএসপি, টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য ( কাবিখা) এবং ভুমি নিবন্ধন থেকে প্রাপ্ত টাকা, ননওয়েজ প্রকল্প সমুহ স্বচ্ছতার সাথে দায়িত্ব নেওয়ার পর সুন্দরভাবে বাস্তবায়ন করে আসছেন। পঙ্গু ও বয়স্ক ভাতার কার্ড যথাযথ ভাবে তালিকা করে মোটকথা দুর্নীতিমুক্ত ভাবে প্রকৃত ব্যক্তিদের তুলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনবান্ধব ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল আলম সামসু সব সময় এলাকার উন্নয়নে সাধারণ মানুষের সাথে আলোচনা করে ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে পরামর্শ করে সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন। এলাকার ঝগড়া-বিবাদ এবং জমি সংক্রান্ত বিরোধ সব কিছুতেই সময় দিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে শালিস-বৈঠকের মাধ্যমে আলোচনা করে সমাধান করে দিচ্ছেন। ইউনিয়নটিকে একটি দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল আলম সামসু বলেন – আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। তাই সব সময় জনগনের সেবা দিতেই আমি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। কোন মানুষ যাতে আমার পরিষদে এসে হয়রানি না হয়, সেলক্ষ্য নিয়েই আমি কাজ করছি। সরকারে যাতে বদনাম না হয়, সেজন্য সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাত, পুঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফের সঠিক ভাবে বিতরন করে আসছি। আমরা ধারা কোন মানুষ যাতে হয়রানি হয়, সে বিষয়টি সব সময় আমি গুরুত্ব দিচ্ছি। যতদিন ইউনিয়ন পরিষদের অভিভাবকের দায়িত্বে থাকবো সততা ও নিষ্ঠার সাথে সব সময় কাজ করবো ইনশাল্লাহ।