ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র চা চাষিদের নিয়ে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় রবিবার ১ নভেম্বর ইএসডিও কার্যালয়ে দিনব্যাপী ক্ষুদ্র চা চাষিদের সমস্যা, সমাধান, সম্ভাবনা, চায়ের উৎপাদন বৃদ্ধি এবং গুণগতমান উন্নয়নে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। 

সলিডারিদাড নেটওয়ার্ক এশিয়া ও ইএসডিও’র আয়োজনে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন ভূইয়া।

অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি কৃষি অফিসার শহীদুল ইসলাম, গ্রীন ফিল্ড চা কারখানার এমডি ফয়জুল ইসলাম (হিরু), সলিডারিদাড নেটওয়ার্ক এশিয়া প্রোজেক্ট ম্যানেজার এএসএম শহিদুল হক প্রমুখ।

সভায় চা কারখানা মালিক, চা বাগান মালিক, চা চাষী সমিতির নেতৃবৃন্দ, ক্ষুদ্র চা চাষী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ে সমতলের চায়ের গুণগতমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ডোমারে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোকাদ্দেস লিটু, ডোমার, নীলফামারী প্রতিনিধিঃ “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে। ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে যুব দিবস উপলক্ষে যুব র‌্যালী, আলোচনা সভা, প্রশিক্ষিত যুব এবং যুব নারীদের মাঝে সনদ এবং ঋন বিতরণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১ নভেম্বর সকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ভাবে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উদ্যোক্তা ও সফল নারী সংগঠক আসমা সিদ্দিকা বেবি প্রমুখ।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাবিব মর্তুজার সঞ্চালনায় আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ৩০ জন যুব ও যুব নারীদের মাঝে সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষিত ৪ জন যুবকের মাঝে ৫০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরণ করা হয়।

দিল্লিতে জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লিতে একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই কারখানা ভবনে এখনো বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

জানা যায়, আগুনে দগ্ধ কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মারা যাওয়া দুজনের পরিচয় পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে, আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ভারতের পুনের লুল্লানগর এলাকায় একটি বাণিজ্যিক ভবনেও আগুন লাগে। ওই ভবনে ভারতীয় ক্রিকেট দলের সাবেক পেসার জহির খানের একটি রেস্তোরাঁ রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এক ভিডিও পোস্ট থেকে দেখা যায়, দমকলকর্মীরা ভবনটির জানালার কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ওই ভবনে একাধিক অফিস এবং দোকান রয়েছে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল, তা-ও জানা যায়নি। তবে, এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ভবনটির ভেতরে কেউ আটকে পড়েছেন কি না, তা-ও দেখছেন দমকলকর্মীরা।

লোকালয়ে দুধরাজ সাপ উদ্ধার!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি দুধরাজ সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (৩১ অক্টোবর) পৌর শহরস্থ পূর্বাশা আবাসিক এলাকায় একটি বাসা থেকে দুধরাজ সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচলক স্বপন দেব (সজল) সাপটিকে উদ্ধার করেন। তিনি জানান সাপটি প্রায় ৫ ফুট লম্বা।

সজল দেব আরও জানান, পূর্বাশার এলাকার রবিন পাল চম্পু নামের এক ব্যক্তির বাসায় দুধরাজ সাপ দেখতে পেয়ে উৎসুক কয়েকজন মিলে সাপটিকে মারতে চায়। পরে এক নারীর মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা সাপটির নাম দুধরাজ। নামে দুধরাজ হলেও সাপটি দুধ খায়ও না। ইংরেজী নাম- Copper Headed Trinket Snake, বৈজ্ঞানিক নাম- Coeloganathus Boie। দেখতে অনেক সুন্দর এই দুধরাজ একটি নির্বিষ সাপ।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বুদ্ধি প্রতিবন্ধী সুফিয়া নিখোঁজ: ৫০ দিনেও মেলেনি খোঁজ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার বাসিন্দা হবিবর রহমানের মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সুফিয়া বেগম (৪৮) গত ২০ সেপ্টেম্বর পৌর শহর থেকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৫০ দিনেও খোঁজ মেলেনি সুয়িয়ার । 

সেদিন বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। সুফিয়া নিখোঁজের ঘটনায় গত ১৯ অক্টোবর পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন তার মা আমেনা খাতুন। পুলিশও এতোদিনে তার সন্ধান দিতে পারছেন না।

নিখোঁজের মাতা আমেনা খাতুন জানান, তার ৪৮ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সুফিয়া গত ২০ সেপ্টেম্বর সকালে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর তিনি বাড়ি ফেরেননি। আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক জায়গা খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। সুফিয়ার বাবা হবিবর রহমান শারীরিক ভাবে অসুস্থ। মেয়ে হারোনোর শোকে তিনি কাতর হয়ে পড়েছেন, দিন দিনি মেয়ের চিন্তায় আরো অসুস্থ হয়ে পড়েছেন। সবমিলে স্বজন হারানোর ব্যাথায় জর্জরিত হয়ে পড়েছেন পরিবারটি। তারা সুফিয়ার সন্ধান চান।

পরিবারের তথ্যমতে, হারানোর দিন খয়েরী রঙের বলপ্রিন্ট শাড়ি পড়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি । তার গায়ের রং শ্যামলা, মাথার চুল সাদা কালো এবং ঘাড় পর্যন্ত লম্বা। দুই গালে কালো কালো ছোপ ছোপ দাগ আছে। তিনি পাঁচ ফুট লম্বা এবং বাংলা ভাষায় কথা বলতে পারেন।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, তার মা থানায় একটি নিখোঁজের সন্ধান পেতে সাধারণ ডায়েরী করেছেন। সুফিয়া নিখোঁজের বিষয়টি দেশের সকল থানায় অবহিত করা হয়েছে। সন্ধান পেলেই পরিবারকে জানানো হবে।

“স্বপ্ন ” সুপার শপ চুরির ২৪ ঘন্টার মধ্যে ৪ চোর আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বপ্ন সুপার শপে চুরির সাথে জড়িত ৪ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার (৩১ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে স্বপ্ন সুপার শপে চুরির সাথে জড়িত ৪ যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এছাড়াও পুলিশের অভিযানে সন্দেহজনক আরো ৩জন পুলিশের হাতে আটক হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গত ৩০ অক্টোবর রাতে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের কদর আলী মার্কেটে অবস্থিত স্বপ্ন সুপার শপ ও ডিপার্টমেন্ট স্টোরে দেয়াল কেটে নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে যায় চুরেরা। পর দিন স্বপ্ন সুপার শপের পরিচালক মো: ফারুক মিয়া শ্রীমঙ্গল থানা একটি লিখিত অভিযোগ করেন। চোর শনাক্ত ও আটকে পুলিশ মাঠে কাজ শুরু করে। এ ঘটনায় পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত সন্দেহে ৪ যুবককে গ্রেপ্তার করে।

এসময় আটককৃতদের হেফাজত থেকে ৯ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতরা হলেন, শহরের জালালিয়া সড়কের মো: কালা মিয়ার ছেলে মো: রাজন মিয়া, আব্দুর রশীদের ছেলে গোলাপ মিয়া অরফে সৌরভ, সোনারবাংলা সড়কের বিল্লাল মিয়ার ছেলে শরীফ হোসেন, শাপলাবাগ এলাকার ফুল মিয়ার ছেলে রবিউল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহন শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খাল থে‌কে নুরনাহার না‌মে এক ম‌হিলার লাশ উদ্ধার!

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপু‌রের রায়পু‌রে খাল থে‌কে নুরনাহার (৫০) না‌মে এক ম‌হিলার লাশ উদ্ধার ক‌রে‌ছে রায়পুর থানা পু‌লিশ। সোমবার (৩১ অ‌ক্টোবর) আনুমা‌নিক বি‌কেল ৩ টায় রায়পুর উপজ‌লার ৭ নং বামনী ইউ‌নিয়‌নের ৯ নং ওয়ার্ডস্থ ইয়া‌ছিন হাজীর পুল সংলগ্ন খালে  স্থানীয়রা অজ্ঞাত লাশ ভাস‌তে দে‌খে রায়পুর থানা পু‌লিশ‌কে জানায়। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে এসে উক্ত খাল থে‌কে ভাসমান লাশ উদ্ধার ক‌রে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায় খাল থে‌কে উদ্ধা‌রকৃত ম‌হিলার লাশ‌টি উত্তর সাগরদী গ্রা‌মের ইয়া‌ছিন হা‌জিবা‌ড়ির মৃতঃ আবদুল মান্না‌নের স্ত্রী এবং তি‌নি মান‌ষিক ভারসাম্যহীন ছি‌লেন।

প্রায় ২৮ বছর পূ‌র্বে নুরনাহা‌রের স্বামী মারা যান,  না‌ছির উদ্দিন না‌মে তা‌দের এক সন্তান র‌য়ে‌ছে ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা যায়। নিহ‌তের সন্তান না‌ছির কর্মসূ‌ত্রে চট্রগ্রা‌মে বসবাস ক‌রেন। তার মা‌য়ের মৃত্যুর সংবাদ শুনে বা‌ড়িতে ছু‌টে আ‌সেন।

বড়লেখায় ভেজাল মসলা তৈরি কারখানায় জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভালো কাঁচা মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে দীর্ঘদিন ধরে তা বাজারজাত করা হচ্ছিল। মৌলভীবাজারের বড়লেখায় এমন একটি কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে শুরু হওয়া বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় অবস্থিত ওই কারখানায় এই অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২ টন ভেজাল মরিচ ধ্বংস করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন নামে একটি কারখানায় দীর্ঘদিন ধরে ভালো মরিচের সঙ্গে পচা নিম্ন মানের মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে তা বাজারজাত করা হচ্ছিল। এমন খবর পেয়ে রবিবার দুপুরে ওই কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় সেখান থেকে প্রায় ২ টন পচা মরিচ জব্দ করা হয়। পরে কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভালো মরিচের সঙ্গে পচা মরিচ ও রঙ মিশিয়ে বাজারজাত করছে। অভিযান চালিয়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ২ টন ভেজাল মরিচ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ধ্বংস করা হয়েছে। পাশাপাশি কারখানাটির লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআইয়ের কর্মকর্তাকে বলা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় জানুয়ারি থেকে এক শিফটে চলবে

শিক্ষা ডেস্কঃ ২০২৩ সালের জানুয়া‌রি থেকে ‌সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান। গত রোববার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ে এক ব্রি‌ফিং‌য়ে এ তথ্য জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, জানুয়া‌রি থে‌কে সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে। ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বি‌বেচনায় নি‌য়ে এক শিফট চালু করা হ‌বে। তিনি বলেন, কিছু স্কুলে দুই শিফট চালু থাকায় এক শিফটের শিক্ষকদের মধ্যে ক্ষোভ চলে আসছিল। তারা এক শিফট চালুর দাবি জানিয়ে আসছিলেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে আজ ব্রিফিং করলেন আমিনুল ইসলাম।

 

ইসরায়েলি পরমাণু অস্ত্র ধ্বংসে জাতিসংঘে ১৫২ দেশের রায়

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে রায় দিয়েছে বেশিরভাগ দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা এক প্রস্তাবে ইসরায়েলের বিপক্ষে রায় দেয় ১৫২টি দেশ। 

চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের পরমাণু অস্ত্র ধ্বংস সম্পর্কিত এই প্রস্তাব তোলা হয়। প্রস্তাবের পক্ষে রায় দেয়া ১৫২ দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৫ দেশ। ভোট দেয়া থেকে বিরত থাকে ব্রিটেন, ভারতসহ ২৪টি দেশ। মিশরের পক্ষ থেকে জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইসরাইলের কাছে ৮০ থেকে সর্বোচ্চ ৪০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। তবে পরমাণু অস্ত্র থাকার পক্ষে বা বিপক্ষে কখনোই কোনো মন্তব্য করেনি তেল আবিব।