ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষক দিবসে ধান ক্ষেতের মাঠ থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জাতীয় শিক্ষক দিবসে উপজেলার ভরনিয়া বাজার সংলগ্ন ধান ক্ষেতের মাঠ থেকে আজ বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকালে হোসাইন আলী (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। হোসাইন জেলার পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র ও স্থানীয় একজন প্রাইভেট শিক্ষক। সে উপজেলার ভরনিয়া সম্পদবাড়ি গ্রামের নুরুল হকের ছেলে।

থানা পুলিশ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। জানতে পারি সকালে পথচাচারিরা সোসাইনের মরদেহ দেখে পরিবারের লোকজনকে জানায়। স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহের উদ্ধার করে প্রাথমিক ময়নাতদন্ত তৈরি করে পুলিশ। এসময় ঠাকুরগাঁও জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বাহিনীর একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

সরেজমিনে গিয়ে মৃতের মা জানান গতকাল বিকালে হোসাইন সন্ধ্যায় ভরনিয়া বাজার স্কুল মাঠে ক্রিকেট নাইট টুর্নামেন্ট খেলা দেখতে যায়। ওই দিন রাতে সে বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরদিন (বৃহস্পতিবার) সকালে এলাকাবাসি জানায় সোসাইনের মরদেহ মাঠে পড়ে আছে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। এবং দেখতে পাই আমার ছেলেকে সাবাই ঘিরে রেখেছে।

মৃতের বোন রুবি আকতার জানান,আমার ভাইকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। আমি এই হত্যাকান্ডের সঠিক বিচার চাই।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ  এস এম জাহিদ ইকবাল বলেন, মরাহেদের ডান হাতে ও বুকে ক্ষত পাওয়া গেছে। লাশের ময়না তদন্ত হলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন হবে। এক প্রশ্নের জবাবে বলেন, নিহত শিক্ষকের পরিবার মৃতেুর জন্য দায়ী করে যাদের নাম বলছে, তাদের বিষয়েও আমরা খোঁজখবর নিচ্ছি।

বৈদ্যুতিক লাইন ঘরের উপর দিয়ে নেওয়ায় বাঁধা দেওয়ায় প্রতিবন্ধী শিশুসহ আহত ৪জন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঘরের উপর দিয়ে বৈদ্যুতিক সংযোগ নিতে বাঁধা দেয়ায় সহোদর ও প্রতিবেশির হামলায় আনকার মিয়া ও তার স্ত্রী, প্রতিবন্ধী শিশু সন্তানসহ পরিবারের চারজন আহত হন। এঘটনায় আদালতে মামলা দেয়ায় প্রতিপক্ষ ফের হামলা চালিয়ে আনকার মিয়াকে জখম করে ঘরের মালামাল লুট ও বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে। গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জের গোপীনগর গ্রামে সহোদর এলাইছ মিয়া ও তার সহযোগীরা হামলা ও নির্যাতিতদের বাড়ি ছাড়া করেন। 

সরেজমিনে ঘুরে জানা যায়, গোপীনগর গ্রামের বশির মিয়ার ছেলে দরিদ্র আনকার মিয়ার টিনসেডের ঘরের চালা ভাঙ্গা, ছিদ্র ও  তালাবদ্ধ। ঘরের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে চাইলে আনকার মিয়া বাঁধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তার আপন সহোদর এলাইছ মিয়া ও তার সহযোগীরা হামলা চালিয়ে আনকার মিয়া (৪৫), স্ত্রী রানী বেগম (৩৮), প্রতিবন্ধী মেয়ে বুশরা বেগম (১৫) ও শিশু কন্যা আয়শা বেগম (৮) কে আহত করে। এঘটনায় আনকার মিয়া বাদি হয়ে গত ১লা আগষ্ট মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করেন।

নির্যাতিতনের স্বীকার আনকার মিয়া, তার স্ত্রী রানী বেগম বলেন, বিদ্যুৎ সংযোগের ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীরা বাঁশের বেড়া দিয়ে আমাদের বাড়ির রাস্তা বন্ধ করতে চাইলে প্রতিবাদ জানাই। এতে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে আপন সহোদর এলাইছ মিয়া (৪০), জুয়েল মিয়া (৩২), ছামাদ মিয়া (৩৫), এলাইছ মিয়ার ছেলে আতিক মিয়া (২০) ও প্রতিবেশী বুলবুল আহমদ (৩০), বদরুল আলম শিমুল (২৫) সহ প্রতিপক্ষের লোকজন গত ২৪ জুলাই বিকাল ৫টায় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। তাতে আমরা স্বামী-স্ত্রী ও প্রতিবন্ধী শিশুদেরও আহত করে।

আনকার মিয়া আরও বলেন, এ ঘটনায় আদালতে দায়েরকৃত মামলায় কোর্ট থেকে বাড়ি ফেরার পথে ২৭ সেপ্টেম্বর ২য় দফায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাকে রক্তাক্ত জখম করে পরে ঘরের ধান, গরু-বাছুর নিয়ে যায় ও আমাদের বাড়ি ছাড়া করে। মামলা দেয়ার কারণে এখন পর্যন্ত আমরা আত্মীয় স্বজনের বাড়িতে দু:খ-কষ্টে দিনযাপন করছি। অন্যের বাড়িতে থেকে মেয়েটি এসএসসি পরীক্ষা দিয়েছে বলে তারা দাবি করেন।

এলাকার প্রাক্তন ইউপি সদস্য আব্দুল হান্নান, সুন্দর আলী, মিনার মিয়া, মাসুক মিয়া, ডা. নূরুল ইসলাম মসুদসহ গ্রামবাসীরা আনকার মিয়ার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, প্রতিপক্ষের লোকজন গ্রামবাসীর কথা শুনতে চায় না।

অভিযোগ বিষয়ে অভিযুক্ত বুলবুল আহমদ, বদরুল আলম শিমুল, ময়না মিয়া ও আছমা বেগম বিদ্যুতের লাইন নিয়ে তাদের ভাই ভাইয়ের বিরোধে আমাদেরকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে।

এব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান গাজী বলেন, কোর্ট থেকে আনকার মিয়ার মামলা তদন্তের জন্য আসছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্তক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

প্রথমবারের মতো বাংলাদেশে উদযাপন হবে ”শিক্ষক দিবস-২০২২”

শিক্ষা ডেস্কঃ আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উদযাপন হবে শিক্ষক দিবস। প্রথমবারের মতো উদযাপন হতে যাওয়া এ দিবসটি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় পর্যায়ে ‘শিক্ষক দিবস-২০২২’ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ‘শিক্ষক দিবস-২০২২’ উদযাপন অনুষ্ঠানে ঢাকা মহানগরের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। এতে জানানো হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র‌্যালি ও আলোচনা সভায় অংশ নিতে প্রতিটি সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানসহ ১০ জন করে শিক্ষককে সকাল ৮টায় ভেন্যুতে উপস্থিত থেকে র‌্যালি কিট ব্যাগ সংগ্রহ করার অনুরোধ করা হয়।

এদিকে, শিক্ষক দিবসের অনুষ্ঠান সফল করতে অন্য একটি আদেশে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ২০ জন করে রোভার্স স্কাউট/গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যকে ওইদিন সকাল সাড়ে ৭টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এদিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও এ বছর বাংলাদেশে প্রথমবারের মত ২৭ অক্টোবর উদযাপন হচ্ছে। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের প্রায় ১০০টির মতো দেশ এ দিবসটি পালন করে।

স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী ও স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর। বাংলাদেশ দিবসটি পালন করছে ২৭ অক্টোবর। শিক্ষকদের অবদান স্মরণ করতেই বাংলাদেশ দিবসটি এ বছর গুরুত্বের সঙ্গে উদযাপন করছে।

 

নেত্রকোণায় জেলা আনসার ও ভিডিপির বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুযায়ী সারাদেশের ন্যায় নেত্রকোণা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

বুধবার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট মোঃ গোলাম মৌলাহ্ তুহিন বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় আনসার ভিডিপির সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ ও জেলা কার্যালয়ে চারা রোপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুস সামাদ সহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা-কর্মচারী, দলনেতা-দলনেত্রী ও সদস্যবৃন্দ।

জুয়া খেলা বন্ধ করতে বলায় পুলিশ সদস্যরা লাঞ্চিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জুয়া খেলা বন্ধ করতে বলায় একদল লোক পুলিশ সদস্যদের লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা-বাগান পূজামণ্ডপে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
পরে জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে আনেন। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তিনি মুঠোফোনে একাধিক গনমাধ্যম কর্মী যোগাযোগ করলে তিনি বলেন, চা-বাগানের পূজামণ্ডপে অনুষ্ঠান চলছিল। পুলিশের সঙ্গে শ্রমিকদের একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। বিষয়টির সমাধান হয়ে গেছে বলে তিনি জানান।

দায়িত্ব হাতে নিয়েই মন্ত্রিসভায় রদবদল করলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন ঋষি সুনাক। বরখাস্ত করেছেন লিজ ট্রাসের নিয়োগ দেয়া বেশ কয়েকজন মন্ত্রীকে।

সবচেয়ে কম দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে মঙ্গলবার (২৫ অক্টোবর) ডাউনিং স্ট্রিট ত্যাগ করেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী লিজ ট্রাস। করতালির মধ্য দিয়ে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা।

এদিকে, যুক্তরাজ্যের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাক দায়িত্ব নেয়ার পরপরই পদত্যাগের হিড়িক পড়ে ব্রিটিশ মন্ত্রিসভায়। কয়েকজনকে দায়িত্ব থেকে সরিয়েও দেয়া হয়। মন্ত্রিসভা ঢেলে সাজাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। নিজের মিত্র বলে পরিচিত ডমিনিক রাবকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ঋষি। একইসঙ্গে রাবকে বিচারবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়।

মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব থাকছে লিজ ট্রাসের নিয়োগ দেয়া অর্থমন্ত্রী জেরেমি হান্টের কাছেই। এক সপ্তাহ আগে পদত্যাগ করা সুয়েলা ব্রাভারম্যান ঋষি সুনাকের মন্ত্রিসভাতেও হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী পদে থাকছেন জেমস ক্লেভারলিই। নির্বাচনে ঋষির প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট থাকছেন হাউস অব কমন্সের নেতা হিসেবেই। ঋষির নতুন মন্ত্রিসভাকে বরিস জনসনের মন্ত্রিসভা হিসেবে আখ্যা দিয়েছে বিরোধী লেবার পার্টি।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই শুভচ্ছায় ভাসছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাকে অভিনন্দন বার্তা জানিয়েছেন বেশ কয়েকজন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নেতারা। ভারতসহ এশিয়ার দেশগুলোর নেতারাও ঋষিকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন ঋষি। ফোনালাপে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে বলে জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিন মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও ফোনালাপ করেন ঋষি সুনাক।

ক্রমাগত সরিষা চাষের পরিমাণ বাড়ছে নওগাঁ জেলায়

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলায় ক্রমাগত সরিষা চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মাঝখানে কৃষকরা সরিষা চাষে একেবারেই আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু কয়েক বছর ধরে তারা পুনরায় সরিষা চাষে অধিক মনোনিবেশ আরোপ করছেন। গত ৫ বছরে নওগাঁ জেলায় সরিসা চাষের পরিমাণ বেড়েছে ১৪ হাজার ৪শ ৩০ হেক্টর।

কৃষি বিভাগের উপ-পরিচালক আবু হোসেন জানিয়েছেন, বর্তমানে সরকার সরিষা চাষে উৎসাহিত করতে কৃষকদের প্রনোদনা প্রদান, বাজারে সরিষার ভালো মূল্য পাওয়া, নতুন নতুন উন্নত জাতের উৎভাবনের ফলে ফলন বৃদ্ধি এবং পতিত জমিতে মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মাধ্যমে লাভজনক হওয়ার কারনে কৃষকরা সরিষা চাষে পুনরায় আগ্রহী হয়ে উঠেছেন। সরিষা উত্তোলন করেই তাঁরা ঐ জমিতে বোরো চাষ করতে পারছেন।

কৃষি বিভাগের সূত্রমতে, চলতি ২০২২-২০২৩ রবি মওসুমে জেলায় মোট ৪৩ হাজার ৬শ ৯৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। নওগাঁ জেলায় ২০১৮-২০১৯ মওসুমে ২৯ হাজার ২শ ৬৫ হেক্টর জমিতে ২০১৯-২০২০ মওসুমে ৩১ হাজার ১শ ৭৫ হেক্টর জমিতে, ২০২০-২০২১ মওসুমে ৩১ হাজার ৩শ ২০ হেক্টর জমিতে এবং ২০২১-২০২২ মওসুমে ৩৪ হাজার ৭শ ৪৫ হেক্টর জমতে সরিষার আবাদ হয়েছিল।

চলতি ২০২২-২০২৩ মওসুমে জেলায় মোট ৪৩ হাজার ৬শ ৯৫ হেক্টর জমিতে সরিষা অঅবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উপজেলাভিত্তিক ধার্য়কৃত লক্ষ্যমাত্রার পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৩শ ১০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩ হাজার ৫শ ৯০ হেক্টর, আত্রাই উপজেলায় ৩ হাজার ১শ ২৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১ হাজার ২শ ৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২ হাজার ৩শ ৮ হেক্টর, পতœীতলা উপজেলায় ৬ হজার ৪শ ৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩ হাজার ২শ ৩৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৪ হাজার ৫শ ১০ হেক্টর, পোরশা উপজেলায় ৪ হাজার ৪শ ৭০ হেক্টর, মান্দা উপজেলায় ৬ হাজার ৩শ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৬ হাজার ৭৫ হেক্টর। উল্লেখিত পরিমাণ জমি থেকে ৬৭ হাজার ৪শ ৫ মিট্রেক টন সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।

নওগাঁ জেলায় বর্তমানে কৃষকরা উন্নত জাতের বারী-১৪, বারী-১৫, বারী-১৭, বারী-১৮, বিনা-৪, বিনা-৭, বিনা-৯ এবং টরি-৭ জাতের সরিষার আবাদ করছেন।

চিনির বাজারে অস্থিরতা বন্ধে অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বানিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার ভানুগাছ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে সরকার নির্ধারিত দামে চিনি প্রাপ্তি নিশ্চিত না করে অতিরিক্ত দামে চিনি বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, পাকা ভাউচার খুচরা ব্যবসায়ীদের না দেওয়াসহ চিনির বাজারে অস্থিরতা সৃষ্টির বিভিন্ন অনিয়মের দায়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে অবস্থিত মেসার্স পূজা এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষনিক আদায় করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ও বাজারকে অস্থির পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়মিত তদারকি করে যাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ইরানে মাজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে শিয়াদের পবিত্র স্থান শাহ চেরাগ মাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) বিকেলে দেশটির সিরাজ প্রদেশে এ ঘটনা ঘটে।

আলজাজিরার তথ্যমতে, ওই মাজারে তিনজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করলে ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হন। এ ঘটনায় দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হলেও তৃতীয়জন পলাতক।

হামলাকারীরা ইরানি নাগরিক নয় বলে দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে। তবে কারা হামলা করেছে, তা স্পষ্ট নয়।

পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর যখন দেশটিতে বিক্ষোভ চলছে তখন এ হামলার ঘটনা ঘটল। চলমান বিক্ষোভে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দেশটিতে সর্বশেষ ২০০৮ সালে একটি মসজিদে বসানো বোমায় ১৪ জন নিহত হয়েছিল।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন বাইডেন

আন্তর্জতিক ডেস্কঃ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাক আনুষ্ঠানিকভাবে নিয়োগ পান।

জানা যায়, গতকাল মঙ্গলবার বাইডেন বলেছেন তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ সমর্থনে সহযোগিতা অব্যাহত রাখবেন।

টুইট বার্তায় বাইডেন বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ায় আপনাকে অভিনন্দন। একই সাথে আমি ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখাসহ বিশ্বের নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আপনাদের সহযোগিতা জোরদারের অপেক্ষায় রয়েছি।

গত সোমবার বাইডেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের উঠে আসাকে ‘চমকপ্রদ ও যুগান্তকারী মাইলফলক’ হিসেবে অভিহিত করেন।

ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করার ক্ষেত্রে ব্রিটেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্র দেশ এবং তারা রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করার চেষ্টা করছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে এ আক্রমণ শুরু করে।