নওগাঁর আত্রাইয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে শেখ রাসালের জন্মদিবস পালিত হয়েছে।সরকার এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে অস্থায়ী শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ.উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারী-আধা সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারী উন্নয়ন সংগঠন পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কাজী অনিক ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ তারেক সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সকাল এগারো টায় উপজেলা পরিষদ হল রুমে শিশু কিশোর আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠান উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে তরুনের মৃত্যু!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেলেন তরুণ ব্যবসায়ী আল আমিন খাঁন। সোমবার (১৭ অক্টোবর) সকালে আল আমিন মারা যান। তিনি পৌর শহরস্থ মিলিপ্লাজা মার্কেটের জাহেদ ফ্যাশনের দীর্ঘদিনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আল আমিন উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের নুরুজ্জামানের ছেলে।

জাহেদ ফ্যাশনের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম জাহেদ জানান, আল আমিন ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে। সকাল ৬টার দিকে আল আমিনের মা তাকে ডাকতে গেলে সে কোনো সাড়াশব্দ না দেওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৮টায় তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, আল আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার পরিবার

এদিকে, তার অকাল মৃত্যুতে কুলাউড়ার ব্যবসায়ীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন ২০২২খ্রিঃ সোমবার ১৭ অক্টোবর শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী।

শুধুমাত্র জেলা পরিষদের সদস্য প্রার্থীেরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা সদরসহ মোট ৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।

কোনোরকম অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং ভোট সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের পাশাপাশি নিয়োজিত ছিলেন একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটসহ পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। এছাড়া ভোট কেন্দ্রের চারপাশে বসানো হয়েছিলো সিসিটিভি ক্যামেরা।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৫৮জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিলেন ৫৮০জন ও নারী ভোটার ছিলেন ১৭৮ জন। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন সাধারণ সদস্য পদে ১৯ জন এবং সংরক্ষিত আসনে ১০ জন। সংরক্ষিত আসন-১ (ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী) এ প্রার্থী ছিলেন সাতজন, সংরক্ষিত আসন-২ (পীরগঞ্জ-রাণীশংকৈল-হরিপুর) এ ছিলেন তিনজন প্রার্থী। সাধারণ সদস্য পদের মধ্যে সাধারণ সদস্য-১ (ঠাকুরগাঁও সদর) এ ছিলেন দুইজন প্রার্থী, সাধারণ সদস্য-২ (বালিয়াডাঙ্গী) এ চারজন, সাধারণ সদস্য-৩ (পীরগঞ্জ) এ সাতজন, সাধারণ সদস্য-৪ (রাণীশংকৈল) এ তিনজন ও সাধারণ সদস্য-৫ (হরিপুর) এ প্রতিদ্বন্দিতায় ছিলেন তিনজন প্রার্থী।

নির্বাচনী ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন: সাধারণ সদস্য-১ (ঠাকুরগাঁও সদর) দেবাশীষ দত্ত সমীর, সাধারণ সদস্য-২ (বালিয়াডাঙ্গী) সফিকুল ইসলাম, সাধারণ সদস্য-৩ (পীরগঞ্জ) মোস্তাফিজুর রহমান, সাধারণ সদস্য-৪ (রাণীশংকৈল) প্রভাষক আব্দুল বাতিন স্বপন, সাধারণ সদস্য-৫ (হরিপুর) আনিসুজ্জামান শান্ত। অপরদিকে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন-১ (ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী) -এ আফসানা আখতার ও সংরক্ষিত আসন-২ (পীরগঞ্জ-রাণীশংকৈল-হরিপুর) -এ নির্বাচিত হয়েছেন সাবিনা ইয়াসমিন রিপা।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচন-২০২২ খ্রিঃ  এর রিটার্নিং অফিসার মো: মাহাবুবুর রহমান নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ  পরিবেশে সম্পন্ন হওয়ায় নির্বাচনী কাজে জড়িত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

চাকরির খবরঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ–হিউম্যান রিসোর্স

চাকরির ধরন : ফুলটাইম

বেতন : ৩০,০০০-৩৫,০০০টাকা। এ ছাড়া মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, বার্ষিক স্যালারি রিভিউ, উৎসব ভাতা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এইচআরএম ও পিজিডিএইচআরএম বিষয়ে স্নাতকোত্তর পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস ও গুগল শিটসের কাজে দক্ষতা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাবলীলভাবে বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলতে হবে। এমএস এক্সেল ও এমএস পাওয়া পয়েন্টের কাজেও দক্ষতা থাকতে হবে। ন্যুনতম ২৪ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখঃ ২৮ অক্টোবর, ২০২২

সূত্র : বিডিজবস 

বিএনপির কাছে ধরাশায়ী আওয়ামী প্রার্থী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ১ নম্বর সাধারণ ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭২ ভোট পেয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহমদ হামিদুর রহমান ঘুড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৪২। 

এদিকে বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত (মহিলা) ১ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থীর কাছে আওয়ামী লীগ নির্বাচনী দৌড়ে প্রার্থী জোবেদা ইকবাল ও রেহানা পারভীন ধরাশায়ী হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী শিরিন আক্তার চৌধুরী মুন্নী মাইক প্রতীক নিয়ে ১৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ঘরানার রেহানা পারভীন হরিণ প্রতীকে ভোট পেয়েছেন ১৪২ এবং জোবেদা ইকবাল ফুটবল প্রতীকে ভোট পান ৯০।

বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে শাজাহানপুরে দু’জন নির্বাচিত

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ডে (শাজাহানপুর) পুনরায় বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু।

আসাদুর রহমান দুলু  ‘তালা’ প্রতীকে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম ‘টিউবওয়েল’ প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।

অপরদিকে সংরক্ষিত ৩নং আসনে (শাজাহানপুর, শেরপুর ও ধুনট উপজেলা) ‘দোয়াত কলম’ প্রতীকে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাজাহানপুরের সুমাইয়া খানম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধুনটের নাজনীল নাহার ‘হরিণ’ প্রতীকে পেয়েছেন ৭০ ভোট।

এছাড়া চেয়াম্যান প্রার্থী আব্দুল মান্নান শাজাহানপুর কেন্দ্রে ‘মোটর সাইকেল’ প্রতীকে পেয়েছেন ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মকবুল হোসেন ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে  জেলা পরিষদ নির্বাচনে  সদস্য পদে শাজাহানপুরে দু’জন নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল করেছে লোকজনেরা।

নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান হলেন এ্যাডঃ মমতাজুল হক

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের মনোনিত প্রার্থী সাবেক জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক। আনারস প্রতীকে তিনি ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীরযোদ্ধা জয়নাল আবেদীন মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন ডিমলা উপজেলায় ফেরদৌস পারভেজ, জলঢাকা উপজেলায় মোশারফ হোসেন, সৈয়দপুরে উপজেলায় মিজানুর রহমান লিটন, কিশোরগঞ্জ উপজেলায় ফাতেমা বেগম, ডোমার উপজেলায় মঞ্জুর আহম্মেদ ডন ও নীলফামারী সদর উপজেলায় সাইদুর রহমান এ্যাপোলো। সংরক্ষিত নারী সদস্য পদে নীলফামারী সদর- কিশোরগঞ্জ- সৈয়দপুরে আসনে ইসরাত জাহান পল্লবী ও ডোমার- ডিমলা- জলঢাকায় – মেহেরুন আক্তার পলিন  বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।

এর আগে সকাল ৯টায় জেলার ৬ উপজেলার ৬টি  কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

নীলফামারীর ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬১টি ইউনিয়নের মোট ৮৫৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫৩ এবং নারী ২০৫ জন। অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ৬ টি সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত ২টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর কবস্থা সৃষ্টি হয়নি। ভোটার শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পেরেছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মমতাজুল হক আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ফলাফল সমান হওয়ায় পরে লটারিতে জয়ী জাবেদ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটের লড়াইয়ে দুই প্রার্থী সমান ভোট পেয়ে গেলে লটারির মাধ্যমে সাবেক জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ বিজয়ী হন। গতকাল সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফলে সমান সমান ভোট পাওয়ার এমন অবস্থাটি তৈরী হয়। ফলে নির্বাচনী বিধি মোতাবেক লটারীর ব্যবস্থা করতে হয়।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান লটারির মাধ্যমে হাসান আহমদ জাবেদ বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আজেদুর রহমান বলেন, এই ওয়ার্ডের সদস্য পদে মো. আতাউর রহমান টিউবওয়েল প্রতীকে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আহমেদ জাবেদ তালা প্রতীকে ৮০টি করে ভোট পান। পরে নির্বাচনী আইন অনুযায়ী তাদের মধ্যে লটারি হলে জাবেদ জয়ী হন।

এদিকে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধু সাতটি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে নির্বাচন হয়। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

জেলার সাত উপজেলায় সাতটি সাধারণ ওয়ার্ডে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলার ৭টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৯৫৬ জন। মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়।

জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমাদের সব কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হয়। সাত উপজেলায় সাতটি ভোটকেন্দ্র ছিল। সেগুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে সাত সেন্টারে সাতজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। দুই প্রার্থীর সমান ভোট হওয়ায় সন্ধ্যায় লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। পরক্ষনে দুই প্রার্থী সানন্দে গ্রহণ করে নেন ফলাফল।

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় সরকারি প্রকল্প গুচ্ছগ্রামের জায়গা লিজ দেওয়ার নামে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির দ্বায়ে পোগলা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হকের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

১৭-১০-২০২২ দুপুরে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদের সামনে আমবাড়ী নামক স্থানে ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কাদির মিয়া, বাবুল মিয়াসহ এলাকার বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ সকাল ১১টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকার দলীয় নেতাকর্মীদের বাঁধার কারনে কর্মসূচীটি বিলম্বে অনুষ্ঠিত হয়। এদিকে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের চাঁদা দাবির অডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গুচ্ছগ্রাম প্রকল্পটি বন্ধ করার নির্দেশ দেয় আদালত।

ভারতে তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮) অক্টোবর কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে জানা যায়, খারাপ আবহাওয়া এবং দুর্বল দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কর্মকর্তারা জানান, কেদারনাথ ধাম থেকে মাত্র ২ কিলোমিটার দূরে গরু চট্টির কাছে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি। উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ২ পাইলটসহ মোট সাতজন ছিলেন। এখনও পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। উদ্ধার অভিযান চলছে বলে জানান তারা।

স্থানীয় গণমাধ্যমের দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই তীর্থযাত্রী বহনকারী ওই হেলিকপ্টার দুর্ঘটনা কবলিত হয়। তবে সরকারিভাবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ‌

উল্লেখ্য, হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান কেদারনাথ। ‌এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াক জেলায় অবস্থিত। হিমালয় পর্বতমালার প্রায় চার হাজার মিটার উচ্চতায় রয়েছে মন্দাকিনী নদীর ধারে একটি মন্দির। ‌ওই এলাকাটির নামই কেদারনাথ। ‌তাই মন্দিরটির নামকরণ করা হয় কেদারনাথ মন্দির। দুর্গম পাহাড়ে অবস্থিত থাকায় সমতল থেকে তীর্থযাত্রীদের মধ্যে অনেকেই ব্যবহার করেন হেলিকপ্টার। ‌